সর্বশেষ সংবাদ-
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

দেশের খবর : ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে মঙ্গলবার (১১ মে) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি এ ঘটনার নিন্দা প্রকাশ করেন।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন।’

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৬ জনের নিহতের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সোমবার থেকে এ পর্যন্ত নিহত ৩৬ জনের মধ্যে ১০ জনই শিশু। মঙ্গলবার মধ্যরাতে তেল আল-হাওয়া এলাকায় একটি ভবনে বোমা হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চারবছর বয়সী শিশু সন্তান নিহত হয়। তার পাশেই হামলায় ভবন ধসে আরও তিন নারী নিহত হন। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রী মিতু হত্যার প্রধান আসামি সাবেক এসপি বাবুল আক্তার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়নি।

মিতু হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে নতুন একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

বুধবার (১২ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পিবিআইয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুরোনা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজই আদালতে দেওয়া হবে। নতুন মামলার বাদী হতে পারেন মিতুর বাবা।

বনজ কুমার বলেন, চৌকস পুলিশ অফিসার ছিলেষ বাবুল আক্তার। অনেক কাজ করেছেন। তার স্ত্রীকে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর মামলা হিসেবে এটি পরিগণিত। বাবুল আক্তার বাদী হয়েছিলেন। পুরনো মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন দুজন।

বনজ কুমার বলেন, প্রথমে বাবুল আক্তারের সম্পৃক্ততা আসেনি। মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছেন কতদিন মামলা ঝুলে থাকবে। সে উত্তর খুঁজতে গিয়ে মামলা অন্যদিকে মোড় নেয়।

বনজ কুমার বলেন, মামলার বাদীকে ইচ্ছে করলেই গ্রেফতার করা যায় না। বাদিকে গ্রেফতার করতে হলে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। খুলশি থেকে ফাইনাল রিপোর্ট জমা দিতে আজই কোর্টে যাচ্ছে পুলিশ। এটি দাখিলের পর নতুন মামলা হবে। মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হতে পারেন। কথা হয়েছে তার সঙ্গে। তাকে পিবিআই চট্টগ্রাম নিয়ে গেছেন। নতুন মামলায় একনম্বর আসামি হবেন বাবুল আক্তার।

পিবিআই প্রধান বলেন, ঘটনাস্থলে মুসাকে দেখা যায়। মুসা নিয়মিত বাবুল আক্তারের বাসায় যেতেন। তার অনুপস্থিতিতে মুসা বাজারও করে দিতেন।

পিবিআই জানার চেষ্টা করেছে মুসা সোর্স ছিল কিনা। এটাই পিবিআই প্রমাণের চেষ্টা করেছে। মিতু হত্যাকান্ডের কিছুদিন আগে জঙ্গি হামলায় আহত হন বলে দাবি করেন বাবুল। মৃত্যুর পর যে আচরণ ছিল, তা ছিল সবচেয়ে আপনজন হারানোর মতো। তাই তার কথা সবাই বিশ্বাস করেছিলেন।

তিনি বলেন, পিবিআই বাবুল আকতারকে ঢাকায় ডেকেছিল। গত বৃহস্পতিবার বাবুল বলেন উনি সোমবার ৯ টায় আসবেন। বাবুল পিবিআইকে কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। বিষয়গুলো আইজিপিকে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানানো হয়। এ অবস্থায় ব্যাক করার সুযোগ নেই বলে জানায় পিবিআই।

পুলিশের উপ মহাপরিদর্শক বলেন, নড়াইলে একটা লোককে আমরা পর্যবেক্ষণে নিই। তার নাম গাজী আল মামুন। অপর বন্ধু সাইফুল হককেও পিবিআই ডাকে। দুজন ই বাবুলের বন্ধু। তারা সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবাববন্দি দিয়েছেন। এর ভিত্তিতে পুরনো মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন বাবুল আকতারের স্ত্রী মিতু। পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিয়ে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল।

তার আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এডিসির দায়িত্বে ছিলেন। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল আকতার নিজেই।

ওই বছরের ২৪ জুন ঢাকার বনশ্রীর শ্বশুরের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে বাবুল আকতারকে প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই বাসায় পৌঁছে দেয়।

পরে পুলিশ জানায়, বাবুল চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তবে বাবুল দাবি করেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগ প্রত্যাহারের জন্য তিনি ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেন।

নানা গুঞ্জনের মধ্যে ওই বছরের ৬ সেপ্টেম্বর বাবুল আকতারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মিতু হত্যাকাণ্ডের পর বাবুল আকতারের জঙ্গিবিরোধী কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে জঙ্গিরা স্ত্রীর ওপর আঘাত হানতে পারেন বলে মামলায় তিনি দাবি করেন। তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকতারাও একই সন্দেহ প্রকাশ করেন।

তবে এর অল্প কিছুদিন পর পরিস্থিতি দ্রুত পালটাতে থাকে। তদন্তে নেমে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় কামরুল ইসলাম শিকদার ওরফে মুসাসহ চট্টগ্রামের একটি বড় সন্ত্রাসী নেটওয়ার্কের জড়িত থাকার তথ্য পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, একদিনে ৪ হাজার মৃত্যু

বিদেশের খবর : ভারতে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ৭ মে সর্বোচ্চ ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়।

বুধবার (১২ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে করোনা সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। তবে গত ২ দিনে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। নতুন করে দেশটিতে ৩ লাখ ৪৮ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ভারতে মোট ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড রয়েছে ভারতের। গত ২২ এপ্রিলের আগ পর্যন্ত এই রেকর্ড ছিলো যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জন মারা গেছেন। তবে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা।

বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন। আর মারা গেছেন ১২ হাজার ৫ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে দুপুরে চট্টগ্রামের মনসুরাবাদ পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ পিবিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে এ বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে পিবিআই।

সে সময় পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, ‘তিনি (বাবুল) আগেও এসেছিলেন। আজকেও পিবিআইতে গেছেন। মামলার বাদী হিসেবে উনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্টের রুলিং আছে, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’

তবে পিবিআইয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে হাজির হয়েছেন বলে জানা গেছে। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, ‘উনি মামলার বাদি। আমরা যেহেতু মামলা তদন্ত করছি, উনি অগ্রগতি জানতে আমাদের কাছে এসেছিলেন।’

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। ছুরিকাঘাত ও গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

মিতু হত্যাকাণ্ডের পর প্রথমে ধারণা করা হয়েছিল, জঙ্গিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ তার স্বামী বাবুল আক্তার জঙ্গিবিরোধী অপারেশনে পুলিশের প্রথম সারির কর্মকর্তাদের একজন ছিলেন। কিন্তু পরবর্তীতে বাবুল আক্তার ও মিতুর পরকীয়ার বিষয়টিও আলোচিত হয় গণমাধ্যমে। এ ব্যাপারে বিভিন্ন পক্ষের বক্তব্যও নিয়েছেন তদন্ত কর্মকর্তা।

তবে হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ এসবের কোন যোগসুত্র খুঁজে পায়নি। হত্যাকাণ্ডের বছরখানেক পর থেকেই মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন দাবি করে আসছিলেন, বাবুল আক্তারের পরিকল্পনায় ও নির্দেশে তার মেয়ে মিতুকে খুন করা হয়েছে।

মিতু হত্যাকাণ্ডের পর একটি মাজারের খাদেম আবু নছর ওরফে গুন্নু ও শাহজামান ওরফে রবিন নামের আরও এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তারা জামিনে বেরিয়ে আসেন। হত্যকাণ্ডের ২০ দিন পর তদন্ত ভিন্নখাতে মোড় নেয়। ২০১৬ সালের ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর নানা গুঞ্জন ডালপালা ছড়ায়। এসময় পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন বাবুল আক্তার।

তবে বাবুল আক্তারের দাবি ছিল, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। ২০১৬ সালের ৯ আগস্ট পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। নানা নাটকীয়তা শেষে ৬ সেপ্টেম্বর বাবুলকে চাকরি থেকে অব‌্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মিতু হত্যার ২১ দিন পর ২৬ জুন গ্রেপ্তার করা হয় ওয়াসিম ও আনোয়ারকে। আদালতে জবানবন্দি দেন তারা। এরপর বেরিয়ে আসে হত্যায় জড়িতদের তথ্য। জবানবন্দিতে তারা জানান মুছার নেতৃত্বে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান ও মো. কালু হত্যাকাণ্ডে অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। অস্ত্র সরবরাহ করেন এহতেশামুল হক ওরফে ভোলা। তবে কী কারণে, কার নির্দেশে তারা হত্যায় অংশ নিয়েছেন তা নিয়ে কোন তথ্য দেননি। একই বছরের ৪ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নবী ও রাশেদ। মুছা ও কালুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক পর্যায়ে মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। ২০১৬ সালের ২২ জুন চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তার স্ত্রী পান্না আক্তার। এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় কর্মহীন বিভিন্ন সংগঠনের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় করোনা মহামারীতে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া খুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে চেয়ারম্যানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে করোনা মহামারীতে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া খুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
ফুসকা ব্যবসায়ী, জেলা বধির সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা, মো. মতিয়ার রহমান গাজী, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মাহফুজা সুলতানা রুবি, মো. নুরুজ্জামান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে শেখ ফাউন্ডেশন।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে মঙ্গলবার (১১মে) সকালে পাটকেলঘাটা আল-আমিন মাদ্রাসা প্রাঙ্গনে ঈদ উপলক্ষ্যে শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ, চাল, ডাল, আলু, সেমাই, চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট কৃষিবিদ পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের কৃষি বিভাগের প্রধান ও শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব অধ্যাপক এম এ মালেক তার নিজস্ব তহবিল থেকে শেখ ফাউন্ডেশনের পক্ষে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি।
এসময় শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ঠ কৃষিবিদ আলহাজ্ব অধ্যাপক এম এ মালেক করোনাকালিন এই দূর্যোগে খেটে খাওয়া অসহায় মানুষের পাশ্বে দাঁড়ানোর জন্য সরকার ও সমাজের বিত্তশালিদের প্রতি আহবান জানান।
এর আগে পবিত্র রমজান ও করোনার শুরু থেকে অসহায় মানুষকে ইফতার এবং বিভিন্ন খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে শেখ ফাউন্ডেশন। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবিক পাটকেলঘাটার উদ্যোগে ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক সংগঠন মানবিক পাটকেলঘাটার উদ্যোগে ১৫০ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে পাটকেলঘাটার ওভার ব্রিজ, বল্ডফিল্ড, পাঁচ রাস্তার মোড়সহ বেশকিছু সড়কে ইফতার বিতরণ করেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি গৌতম কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন শাহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রহমান আজিজ ও মোহাম্মদ হাফিজ মেম্বার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক অহর্নিশ সাধু, প্রচার সম্পাদক জহির, ফারহান, ইমন, মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেতা চঞ্চল চৌধুরী ও আমাদের সাম্প্রদায়িক মনস্তত্ত্ব – আলমগীর শাহরিয়ার

অভিনেতা চঞ্চল চৌধুরী ধর্মপরিচয়ে হিন্দু না মুসলমান— জানতামই না। এ প্রশ্নটি আমার মন ও মগজে জাগেওনি। মুগ্ধ হয়ে দেখি এই প্রতিভাবান মানুষটির অভিনয়। আহা! কী অসামান্য, কী দুর্দান্ত, কী জীবন-ঘনিষ্ঠ। কী মঞ্চে, কী টিভিনাটকে, কী রুপালি পর্দায়— সর্বত্র।

নীলক্ষেত সংলগ্ন বলাকা সিনেমা হলে যখন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমাটি মুক্তি পায়, ক্যাম্পাস থেকে দল বেঁধে দেখতে গেছি আমরা। সিনেমায় আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনীত ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ দেখেছি। অসংখ্য নাটকে তার অভিনয় দেখতে দেখতে ভেবেছি, একটা মানুষ এত বিচিত্র চরিত্রে এত সাবলীল, এত নিখাদ, এত পূর্ণাঙ্গ ও সম্পন্ন অভিনয় কীভাবে করতে পারেন!

পাবনার প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা এ অভিনেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দেখি অন্য অনেকের মতো শুধু চমক লাগানো পোস্ট নয়, বরং মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্তের আনন্দ-বেদনার গল্পগুলো সাবলীল ভঙ্গিতে শেয়ার করেন। আগ্রহ নিয়ে পড়ি। ভালো লাগে। মনে হয়, এতো আমাদেরই চেনা গল্প। এতো গ্রাম আর মফস্বলে হারিয়ে যাওয়া আমাদের শৈশব-কৈশোরের অভিন্ন স্বপ্ন ও সংগ্রামের কথা।

এদেশে রাতারাতি কিছু তারকাখ্যাতি পাওয়া অভিনেতা বা অভিনেত্রী সেসব ফেলে আসা দিন ভুলে যান বা মেকি একটা আলো ঝলমলে জগতের প্রাচীর তৈরি করে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। যেন তাদের কোনো অতীত নেই। বর্তমানই একমাত্র সত্য। চঞ্চল দেখি এখানেও উজ্জ্বল ব্যতিক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এ শিক্ষার্থী বাদ্যযন্ত্র বাজানো থেকে শুরু করে অভিনয়, গান, ছবি আঁকা সব কিছুতেই যেন সমান পারদর্শী। ছাত্রাবস্থায়ই ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে নিজের জায়গা করে নেন।

সমাজ-সংসারে মানুষের মতো দেখতে কিছু অমানুষ আছে, তাদের মনে চঞ্চল চৌধুরীর অভিনয় নয়, মেধা নয়, প্রতিভা নয়; সে হিন্দু না মুসলমান সে প্রশ্নই আগে জাগে। বিশ্ব মা দিবসে চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে ফেসবুকে এক পোস্টে কতিপয় সাম্প্রদায়িক মন্তব্যে চঞ্চল চৌধুরী ব্যথিত হয়েছেন। আহত হয়েছেন। এই ব্যথা আমাদেরও ছুঁয়ে গেছে। ছুঁয়ে গেছে কেননা মানুষের সমাজ এখনো আমরা বিনির্মাণ করতে পারিনি বলে। এখনো কেবল ধর্ম আর রাজনীতির নিক্তিতে আটকা পড়ে যায় মানুষের পরিচয়। সাম্য ও সম্প্রীতির কবি নজরুল বিভক্তি ও বিদ্বেষের এই রাজনীতি দেখে মুক্তির ব্যাকুল বাসনায় সখেদে বলেছিলেন,

‘অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ,

কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ!

“হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন?’

ঔপনিবেশিক আমলের কূটকৌশলের রাজনীতি নয়, স্বাধীন দেশে আজও দেখি মানুষে মানুষে সম্প্রীতির বদলে বিভক্তি। একমুখী নয়, বহুধা-বিভক্ত শিক্ষাব্যবস্থা এই সাম্প্রদায়িক সংকটের অন্যতম প্রধান কারণ। মান নয়, পরিসংখ্যান আর কংক্রিট-উন্নয়নের জোয়ারে ঢেকে যাচ্ছে আমাদের মন ও মননের সব প্রগতি ও উন্নয়ন। অবিকশিত ও অবরুদ্ধ আমাদের মানবিক ও সাংস্কৃতিক জগত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এজন্য প্রায়ই কিছু মানুষের বিষেভরা নখদন্তের আঁচড় দেখা যায়।

এদেশে এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদীর মতো অভিনেতাদের সার্থক-উত্তরসূরি একজন চঞ্চল চৌধুরী। সাকিব আল হাসানের মতো ক্রিকেটার যেমন দেশের গর্ব, তেমনি চঞ্চলের মতো অভিনেতাও। দুই অঙ্গনের মানুষ হলেও তারা জাত-পাত ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষকে অভিন্ন অনুভূতির সুতোয় বাঁধেন। চঞ্চল চৌধুরী ও তার মায়ের জন্য নিরঙ্কুশ ভালোবাসা। এমন রত্নগর্ভা মায়ের জন্য অপরিমেয় শ্রদ্ধা। মা গো, তোমার ওই সিঁথির সিঁদুর দেখে যে মন্দ মন্তব্য করেছে, সে জানে না ও তোমার বিশ্বাসী সৌন্দর্য। তোমার অজস্র সন্তানেরা গায় সাম্যের গান। তারা বলে, ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’

লেখক : কবি ও গবেষক

alo.du1971@gmail.com

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest