সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবি

ঈদ উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

আসাদুজ্জামান : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ থাকবে এ বন্দরের। আগামী ১৬ মে রোববার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানীকার্যক্রম।

ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে আজ মঙ্গলবার (১১ মে) থেকে আগামী শনিবার (১৫ মে) পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরেরআমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ১৬ মে রোববার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানী কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে কার্যত আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরো জানান, আগামী রোববার থেকে যথারীতি চলবে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১২০ পরিবারের মুরগি দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম খান বাবুর উদ্যোগে ১২০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে মুরগি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বাইপাস সড়কস্থ মৎস্য সেডে স্বাস্থ্যবিধি মেনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম খান বাবু, মনিরুজ্জামান তুহিন, সালাম খান, মাও. আব্দুল হান্নান, শেখ নাজমুল হক মিঠু, শেখ জহুরুল ইসলাম, ফরহাদ, জাহাঙ্গীর, কাশেম, এহসানসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম বাবু বলেন, করোনার প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর সহযোগীতায় আমি হাজারো মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। এবার করোনার দ্বিতীয় ধাপে আবারও মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক ভাল লাগছে। এছাড়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মধ্যে মাংসের চাহিদা মেটাতে মুরগি প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ৮ হাজার কোটি টাকা

অর্থনীতির খবর : প্রবাসীরা নিজ পরিবারের জন্য ঈদের কেনাকাটায় প্রতি বছরই রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। করোনাভাইরাস মহামারির মধ্যেও এবার ঈদুল ফিতরের আগে চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

এ সময়ে প্রবাসীরা ৯১ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ৮ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন। মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সাধারণ সময়ের চেয়ে প্রবাসী বাংলাদেশিরা ঈদের আগে বেশি পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠান। তাদের নিজ নিজ পরিবার যাতে উৎসব ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন, এজন্যই এ সময়ে তারা বাড়তি রেমিট্যান্স পাঠান। এবারও তারা রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন।

এর আগে গত ৩ মে দিনশেষে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকের এ রিজার্ভ দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৪৪ দশমিক শূন্য ২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার।

২০২০ সালের ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার, ১৫ ডিসেম্বর ৪২ মিলিয়ন এবং ২৮ অক্টোবর রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে ২০৬ কোটি ৭০ লাখ (২ দশমিক শূন্য ৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের (২০২০ সাল) এপ্রিলের চেয়ে ৮৯ দশমিক ১১ শতাংশ বেশি। গত বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার।

দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্সপ্রবাহে এতো বেশি প্রবৃদ্ধি এর আগে কখনই হয়নি। চলতি অর্থবছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৯৫ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি (২০২০-২১) অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে কোনো অর্থবছর এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি।

২০১৯-২০ অর্থবছর এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে দেশে। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আসে এক হাজার ৬৪২ কোটি ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রী মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাঁচ বছর আগের এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বাবুল আক্তারকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

বাবুল আক্তারের জিজ্ঞাসাবাদের কথা নিশ্চিত করেছেন পিবিআইয়ের মহাপরিচালক বনজ কুমার মজুমদার। তিনি বলেছেন, মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি নিজেই চট্টগ্রামে গিয়েছেন।

২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। ঘটনার পর তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় তিনি বলেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রী লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন।

তবে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন ও শাশুড়ি সাহেদা মোশাররফ এই হত্যাকাণ্ডের জন্য বাবুল আক্তারকে দায়ী মনে করেন।

শুরু থেকে চট্টগ্রামের ডিবি পুলিশ মামলাটির তদন্ত করে। পরে ২০২০ সালের জানুয়ারিতে আদালত মামলাটির তদন্তের ভার পিবিআইকে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফরম পূরণ করতে না দেওয়া সেই শিক্ষকদের বিরুদ্ধে পরিক্ষার্থীদের লিখিত অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দক্ষিণ দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ফরম পূরণ করতে না পারা সেই এসএসসি পরীক্ষার্থীরা। সোমবার (১০ মে) সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর ডাক ফাইলের মাধ্যমে এবং মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার বরাবর তারা এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের বেশিরভাগ এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ কার্যক্রম ইতিমধ্যে শেষ হলেও কয়েকজনের ফরম পূরণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক মেহেদী হাসান ও সহকারী প্রধান শিক্ষক সাইফুল আলম। দুটি কারণে তাদের ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। প্রথম কারণ হিসেবে তারা একটি নির্বাচনী পরীক্ষার ফলের কথা উল্লেখ করেছেন যে নির্বাচনী পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের অনেকেই অবগত ছিলেন না।

 

৬ শিক্ষার্থীর স্বাক্ষরযুক্ত ওই লিখিত অভিযোগে শিক্ষার্থীরা আরও উল্লেখ করেছেন, এবছর করোনা মহামারীর কারণে সরকারের শিক্ষা মন্ত্রাণালয় থেকে নির্বাচনী পরীক্ষা ছাড়াই ফরম পূরণের জন্য বলা হয়েছে। কিন্তু তাদের ফরম পূরণ করতে দেওয়া হচ্ছেনা সরকারের সেই নির্দেশনা না মেনে নেওয়া নির্বাচনী পরীক্ষার ফলের উপর ভিত্তি করে।

 

অভিযোগ পত্রে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা আরও উল্লেখ করেছেন, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বলছেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করলে নাকি শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যাবে এমনকি স্কুলের এমপিও বাতিল হতে পারে এজন্য তারা ঝুঁকি নিয়ে তাদের পরীক্ষার হলে পাঠাবেন না। কিন্তু তারা (শিক্ষার্থীরা) পরীক্ষায় অংশ নিলে কিভাবে শিক্ষকদের বেতন বন্ধ হবে এবং কিভাবেই বা স্কুলের এমপিও বাতিল হবে এটা তাদের বোধগম্য নই।

ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা অত্যন্ত গরীব পরিবারের সন্তান। তাদের বাবারা দিনমুজুরি করে কোন রকমে তাদের লেখাপড়ার খরচ যুগিয়ে যাচ্ছেন। আগামী ১২.০৫.২০২১ তারিখ তাদের ফরম পূরণের শেষ দিন। তারা এবার এসএসসি পরীক্ষা দিতে না পারলে তাদের আর লেখাপড়া করা হবে না বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অচিরেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩৩

দেশের খবর : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জনে।

এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৩০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৬১ হাজার ৯২৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ১, বরিশালে ১, সিলেটে ৩ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১২ জন নারী। এর মধ্যে বাড়িতে ২ জন এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৫ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৬৯৯ জন এবং নারী ৩ হাজার ৩০৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : বুধবারও চলবে সরকারি অফিস। রমজান মাস ৩০ দিন ধরে সরকারি যে ছুটির তালিকা তৈরি করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সেটাই অনুসরণ করছে সরকার। তবে ২৯ রোজায় সাধারণত অফিস খোলা থাকে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মূলত করোনা সংক্রমণ পরিস্থিতিতে ২৯ রোজায় বিশেষভাবে অফিস খোলা রাখা হচ্ছে। কারণ ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তো কর্মস্থলেই থাকতে হচ্ছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল অফিস খোলা থাকবে।’

দীর্ঘদিন ধরে ঈদের ছুটির ক্ষেত্রে অনুসরণীয় নিয়ম হচ্ছে, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন ছুটি থাকে। রমজান মাস কখনো ২৯, কখনো ৩০ দিনে শেষ হয়। ২৯ রমজান ধরেই ঈদের ছুটি দেয়া হয়। যদি রমজান মাস ৩০ দিনে শেষ হয় সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চারদিন ছুটি পেয়ে থাকেন। ৩০ রমজানের ক্ষেত্রে ঈদের আগে দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দিন-এই চারদিন ছুটি থাকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতি বা শুক্রবার (১৩ বা ১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩, ১৪ ও ১৫ মে (বৃহস্পতি, শুক্র ও শনিবার)।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, রমজান মাস ৩০ দিনে হচ্ছে এটি নিশ্চিতভাবে ধরার সুযোগ নেই। আমরা ২৫ বছরের চাকরি জীবনে এটা দেখিনি। সবসময় দেখেছি ২৯ রোজা থেকে সরকারি ছুটি শুরু হয়। রোজা ২৯টা হলে ঈদের দিন এবং ঈদের পরদিন ছুটি থাকে। তবে রোজা ৩০টা হলে ঈদের আগে দুদিন আর ঈদের দিন ও ঈদের পরদিন ছুটি থাকে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিধিনিষেধ (লকডাউন) চলছে এখন। লকডাউন বহাল থাকলে আগামী ১৬ মে পর্যন্ত।

গত ৫ মে’র মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। নির্দেশনায় বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনার ভারতীয় সংস্করণ অনেক বেশি মারাত্মক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশের খবর : ভারতে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তা ‘ভেরিয়েন্ট অফ কনসার্ন’ বা যথেষ্ট উদ্বেগের। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ডাব্লিউএইচও-র কোভিড ১৯ সংক্রান্ত গবেষণার প্রধান বিজ্ঞানী মারিয়া ভ্যান কারকোভ।

তিনি বলেছেন, কোভিডের ভারতীয় ভেরিয়েন্ট বা সংস্করণ অনেক বেশি মারাত্মক। যুক্তরাজ্যের ভেরিয়েন্টের চেয়েও দ্রুত ছড়ায় এই সংস্করণ। ভারতীয় করোনা প্রাণঘাতীও। শুধু তাই নয়, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, টিকা নেওয়া থাকলেও করোনার ভারতীয় সংস্করণটি ছড়িয়ে পড়ছে। অর্থাৎ, এই সংস্করণটি টিকার বাধাও মানছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতদিন করোনার ভারতীয় সংস্করণটিকে ‘ভেরিয়েন্ট অফ ইনটারেস্ট’ হিসেবে পরীক্ষা করছিল। সোমবার তারা সেই নাম বদলে এটিকে উদ্বেগের সংস্করণ হিসেবে ঘোষণা করল। করোনার ভারতীয় সংস্করণটির বৈজ্ঞানিক নাম বি দশমিক এক দশমিক ৬১৭। যুক্তরাজ্যের সংস্করণের চেয়ে অনেকটাই আলাদা এই সংস্করণ।

বিজ্ঞানীদের বক্তব্য, ভারতে এই মুহূর্তে ভারতীয় সংস্করণ সবচেয়ে বেশি প্রাণঘাতী। তবে তার সঙ্গে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার সংস্করণও রয়েছে। করোনার একাধিক সংস্করণ এক সঙ্গে সংক্রমণ ঘটাচ্ছে ভারতে। শুধু তাই নয়, ভারতীয় সংস্করণ দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে একজনের শরীরে ভারতীয় সংস্করণ পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। অন্য দেশেও তা ছড়িয়েছে বলে ডাব্লিউএইচও-র ধারণা। মঙ্গলবার এই সংস্করণটির বিষয়ে আরো তথ্য জানানো হবে মারিয়া জানিয়েছেন।

মারিয়ার বক্তব্যকে সমর্থন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি জানিয়েছেন, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভারতীয় সংস্করণ টিকার বাধা মানছে না। কিন্তু তা সত্ত্বেও টিকা নিতে হবে। যত দ্রুত সম্ভব সকলকে টিকা নিতে হবে। যে পদ্ধতিতে চিকিৎসা চলছে, সেই পদ্ধতিতেই আপাতত চিকিৎসা চালাতে হবে। মারিয়া অবশ্য সোমবার বলেছেন, কীভাবে এই সংস্করণটির চিকিৎসা করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পদ্ধতি এখনো জানা যায়নি। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest