সর্বশেষ সংবাদ-
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

সাতক্ষীরার নি¤œ আয়ের কর্মহীন মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নি¤œ আয়ের কর্মহীন মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ (ভালোবাসার উপহার) করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার আয়োজনে ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাসার, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, ৮নং ওয়ার্ডের সভাপতি ডা: শফিকুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে করোনায় টানা দু’দিন ৪ হাজারের বেশি মৃত্যু

বিদেশের খবর : করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও।

বৃহস্পতিবার (১৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। যা বুধবারের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে। সে হিসেবে বিশ্বে মোট নতুন করোনা শনাক্তের অর্ধেকই হয়েছে ভারতে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

ভারতে ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বাড়লেও গত দুইদিনে হ্রাস পেয়েছিল সক্রিয় রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়ে প্রায় ৬ হাজার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ১০ হাজারের বেশি। সূত্র: এএনআই

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৭ সেকেন্ডের কল রেকর্ডেই ফেঁসে গেলা বাবুল আকতার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। এ ঘটনার বাদী সাবেক এসপি বাবুল আকতারই এখন এ হত্যাকাণ্ডের প্রধান আসামি। তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মূলত ২৭ সেকেন্ডের কল রেকর্ডে পাল্টে যায় মিতু হত্যাকাণ্ডের মামলার গতিপথ। এতেই বেরিয়ে আসে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের এই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ।

বুধবার (১২ মে) মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, মিতুকে হত্যাকাণ্ডের দিন সকাল ৭টা ৩৭ মিনিটে মুছা নামের এক ব্যক্তির মোবাইলে ফোন করেন বাবুল আক্তার। সালাম দিয়ে মুছা ফোনটি রিসিভ করতেই ওপার থেকে বাবুল আক্তার বলেন, ‘তুই কোপালি ক্যান?’ ৩ থেকে ৪ সেকেন্ড থেমে আবার বলেন, ‘বল তুই কোপালি ক্যান? তোরে কোপাতে কইছি?’ এর পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বাবুল আকতার।

হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পর পুলিশের কাছে এই ফোন রেকর্ড আসার পর ঢাকার বনশ্রী শ্বশুরের বাসা থেকে ঢাকা গোয়েন্দা কার্যালয়ে ডেকে নেয়া হয় বাবুল আক্তারকে। গোয়েন্দা কার্যালয়ে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি থাকার পর তিনি পুলিশের চাকরি থেকে পদত্যাগপত্র দিয়ে মুক্তি পান। যদিও বাবুল বলছেন তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে।

শুরু থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন বাবুল আকতার। তার শ্বশুর মোশাররফ হোসেন তার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করে আসছিলেন।

সর্বশেষ ১১ মে বাবুল আক্তারকে ঢাকা থেকে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করেন পিবিআই চট্টগ্রাম মেট্রো বিভাগের কর্মকর্তারা। এরপর তাকে পিবিআই হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে নতুন করে বাদি হয়ে মামলা দায়ের করবেন মিতুর বাবা। এই মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়। বর্তমানে বাবুল আক্তার ওই মামলায় ৫ দিনের রিমান্ডে আছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু।

পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল। তবে পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই।

এরপর তিনি চাকরি থেকে ইস্তফা দেন। বাবুলের দাবি তার স্ত্রী জঙ্গি হামলায় নিহত হয়ে থাকতে পারেন। তবে তার শ্বশুরের দাবি, বাবুল এক এনজিওকর্মীর সঙ্গে পরকীয় করছিলেন। বিষয়টি জেনে ফেলায় মিতুকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেন বাবুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে রাজনৈতিক ও ধর্মীয় গণজমায়েতের কারণে করোনা দ্রুত ছড়িেয়েছ

বিদেশের খবর : ভারতে কোভিড সংক্রমণ বৃদ্ধি এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ‘কিছু ধর্মীয় ও রাজনৈতিক গণজমায়েত’ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভারতের করোনা পরিস্থিতির ঝুঁকি নির্ণয়ে সম্প্রতি সংস্থাটির সাপ্তাহিক রিপোর্টে বলা হয়েছে, এসব গণজমায়েতের ফলে ভারতে সামাজিক মেলামেশা বেড়েছিল। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের অক্টোবরে প্রথম ভারতে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭-এর সন্ধান মিলেছিল। এরপর দ্রুত তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। দুই দফার জিনগত চরিত্র বদলের কারণে বি.১.৬১৭ ভাইরাসটিকে ডাবল মিউট্যান্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার সংক্রমণ ক্ষমতা অন্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচি বা ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক দূরত্ব না মানায় দ্রুততার সঙ্গে ছড়িয়েছে সংক্রমণ। এর আগে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানসেটও ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশের মতো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে (‘সুপার স্প্রেডার’) এমন অনুষ্ঠানকে দায়ী করেছিল। সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনাও করা হয়েছিল ল্যানসেটের সেই প্রতিবেদনে।

বর্তমানে ভারতে করোনার আক্রমণ এমন পর্যায়ে চলে গেছে যে এখন মোট বৈশ্বিক সংক্রমণের অর্ধেক ভারতে হচ্ছে এবং মোট মৃত্যুর ৩০ শতাংশ ঘটছে দেশটিতে। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা চার দিন ধরে সাড়ে তিন লাখের আশপাশে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৩৭ লাখ তিন হাজার ৬৬৫ জন।

এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ভারতে দৈনিক মৃত্যু গত ২৪ ঘণ্টায় চার সহস্রাধিক। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু হয়েছে চার হাজার ১২০ জনের। করোনায় ভারতে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৩১৭ জনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৬৯

বিদেশের খবর : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার (১৩ মে) পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের দিনেও ইসরায়েলের হামলা অব‌্যাহত রয়েছে। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৬৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ শিশু ও অন্তঃসত্ত্বাসহ আট নারী রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, অব্যাহত হামলায় ৩৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। নতুন করে আরও একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গাজায় তিনটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বোমা হামলা করে ইসরায়েলের সেনারা। এতে নারী ও শিশুসহ অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

এদিকে ইসরায়েলি হত্যাযজ্ঞের জবাবে রকেট হামলা চালিয়ে যাচ্ছে গাজার প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এতে ছয় ইসরায়েলি প্রাণ হারিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস ৩৮ ঘণ্টা ধরে এক হাজারের ওপর রকেট ছুঁড়েছে। আর বেশির ভাগ আক্রমণ হয়েছে তেল আবিবের ওপর। অধিকাংশ রকেটই আকাশে ধ্বংস করে দেয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’। কিছু রকেট গাজা সীমান্তের মধ্যেই পড়েছে।

জাতিসংঘ আশঙ্কা করছে, ইসরায়েল ও গাজার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ দুটি রুদ্ধদ্বার বৈঠক করলেও কোনো বিবৃতি দিতে দেয়নি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

গত সোমবার তৃতীয় দিনের মতো মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ করে রাখা হয় মুসল্লিদের। আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ মুসল্লি আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্তানদের ঈদ পোশাকের ব্যাগ পানিতে পড়ায় ফেরি থেকে বাবার ঝাঁপ

ভিন্ন স্বাদের সংবাদ : সকাল ৭টায় মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে পদ্মাপারের জন্য আসেন আতাউর মিয়াঁ। ৩ নম্বর ঘাটে এসে দেখেন হাজারো মানুষ ফেরির অপেক্ষায়। দুই হাতে ব্যাগ নিয়ে ঠেলে ঠেলে ফেরির কাছে যেতে শুরু করেন। একটিতে ছিল সন্তানদের জন্য কেনা নতুন পোশাকের ব্যাগ আরেকটিতে তার নিজের ব্যবহৃত পোশাক।

বহু কষ্টে এক পর্যায়ে ডাম্প ফেরি রায়পুরাতে উঠতে পারেন আতাউর। তারপর দুইটি ব্যাগের মধ্যে একটি একবারে কিনারে রেখে আরেকটি রাখার চেষ্টা করা মাত্রই পানিতে পড়ে যায় ব্যাগটি। তীর থেকে প্রায় ১০০ গজ সামনে পানিতে ভাসমান ব্যাগটির জন্য তাৎক্ষণিক ফেরি থেকে পানিতে ঝাঁপ দেন। কিন্তু দুইটি ব্যাগ সঙ্গে নিয়ে সাঁতরে তীরে উঠতে পারছিলেন না। স্থানীয় একজন জেলে নৌকা চালিয়ে তাকে উদ্ধার করেন। তীব্র রোদে ৪ ঘণ্টা অপেক্ষমান ক্লান্ত আতাউর তীরে এসে কান্নায় ভেঙে পড়েন।

বুধবার সকাল ১১টায় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে এ ঘটনা ঘটে।
তীব্র রোদে ৪ ঘণ্টা অপেক্ষমান ক্লান্ত আতাউর তীরে এসে কান্নায় ভেঙে পড়েন। ছবি: স্টার

কারখানার শ্রমিক আতাউর মিয়াঁ বলেন, ‘দুই মেয়ে ও এক ছেলের জন্য নতুন জামা ছিল ব্যাগটিতে। আরেকটিতে ছিল আমার জামাকাপড়। নতুন জামার ব্যাগটি আগে পড়ে যায়। রোজা রেখে ভোর থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলাম। অসুস্থ হয়ে গিয়েছিলাম যার কারণে সাঁতরে যেতে পারছিলাম না। এতো মানুষ ঘাটে, আবার নতুন করে ফেরিতে যাওয়া সম্ভব নয়। এতো কষ্ট করে ফেরিতে উঠে ব্যর্থ হলাম তাই কান্না চলে আসছিল।’

নৌকার চালক মাঝহারুল ইসলাম জনান, দুইটি ভারী ব্যাগ নিয়ে তিনি ডুবে যাচ্ছিলেন। দূর থেকে দেখে তাৎক্ষণিক ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে তাকে উদ্ধার করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকা নেয়ার ২ মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি : আইইডিসিআর

অনলাইন ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ গ্রহণের এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, যাদের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার ইতিহাস রয়েছে এবং টিকা নিয়েছেন তাদের শরীরে চার গুণ বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া ১২০ জনের তথ্য বিশ্লেষণ করে আজ বুধবার এই ফলাফল প্রকাশ করে আইইডিসিআর।

অন্যান্য অসুস্থতা থাকা বা না থাকার সঙ্গে অ্যান্টিবডি তৈরির কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানিয়েছে, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়া ছয় হাজার ৩০০ জনের তথ্য পর্যালোচনা করা হবে। গবেষণা চলছে এবং এটি দুবছর চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রী মিতু হত্যার পর আরও ৩ বিয়ে করেন বাবুল আক্তার

বিশেষ ডেস্ক : মাহমুদা খানম মিতু হত্যার পর আরও তিনটি বিয়ে করেন তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এর মধ্যে দু’জনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, বর্তমানে একজনের সঙ্গে সংসার করছেন তিনি। মিতুর মা শাহিদা মোশাররফ বুধবার মুঠোফোনে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।

শাহিদা মোশাররফ বলেন, ‘মিতু মারা যাওয়ার আগে বাবুলের সঙ্গে গায়ত্রী নামে ভারতের এক নারীর সম্পর্ক ছিল। পরে মিতু সেটা জেনে যায়। শুধু গায়ত্রী নয়, আরও কয়েক জনের সঙ্গে তার সম্পর্ক ছিল। যাদের মধ্যে তিন জনকে মিতুর মৃত্যুর পর সে বিয়ে করে।’

মিতুর মা জানান, মিতু মারা যাওয়ার পর বাবুল যেভাবে ভেঙে পড়ার অভিনয় করে তাতে আমরাও দুঃখ প্রকাশ করি। তবে তার সব অভিনয় আস্তে আস্তে ফাঁস হয়ে যায়। কারণ মিতু মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে বাবুল এক মেয়েকে বিয়ে করে। তার সঙ্গে ঢাকার মগবাজারে আড়াই বছর সংসার করে। এরপর মেয়েটি তাকে ছেড়ে চলে যায়।

শাহিদা মোশাররফ বলেন, ‘এরপর বাবুলের সঙ্গে খুলনার এক মেয়ের বিয়ে হয়। তাকে নিয়ে মোহাম্মদপুরে তিনমাস ভাড়া থাকে বাবুল। এরপর সেই মেয়ের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায়।’

তিনি বলেন, ‘মিতুর মৃত্যুর পর দুই বিয়ে করেও খান্ত হয়নি বাবুল। কয়েকমাস আগে সে কুমিল্লার এক প্রকৌশলীর স্ত্রীকে বিয়ে করে। তার সঙ্গে সংসার করছিল মোহাম্মদপুরে বাসায় থেকে।’

শাহিদা মোশাররফ জানান, এ ছাড়াও বাবুল আক্তারের সঙ্গে ঝিনাইদহের এক এসআইয়ের স্ত্রীর সম্পর্ক ছিলো। মিতুর ছোটবোনের দিকেও বাবুল কুনজর দিয়েছিল বলে জানান শাহিদা মোশররফ।

মিতুর মা বলেন, ‘সব জেনে শুনেও মিতুর ছোট দুই বাচ্চার কথা ভেবে এতদিন কিছু বলিনি। তবে আমার দুই নাতি-নাতনিকে আমাদের থেকে দূরে সরিয়ে রেখেছে বাবুল। তাদেরকে আমাদের জিম্মায় দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করি।’

এ সময় দেশের মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিতুর মা বলেন, ‘আমার মেয়ের বিচারের জন্য পুলিশ ও মিডিয়া যেভাবে কাজ করছে তাতে আমরা সন্তুষ্ট। আশা করি, আদালতে আমার মেয়ের প্রকৃত খুনি শনাক্ত হবে এবং তার উপযুক্ত শাস্তি হবে।’

এদিকে মিতুর বাবার দায়ের করা এই মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। বাবুল আক্তার ছাড়াও এ মামলায় আসামি সাতজন।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। ছুরিকাঘাত ও গুলি চালিয়ে হত্যা করা হয় তাকে। ঘটনার পর বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest