তালায় খলিলনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মোঃ শফিকুল ইসলাম কে সভাপতি ও সানি সরদার কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু স্বাক্ষরিত এই কমিটি অনুমোদিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হালেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছাত্তার সরদার, সহ-সভাপতি গনেষ দেবনাথ,
সিরাজুল ইসলাম, মোঃ রহমাতুল্লাহ শেখ, লিটন শেখ, ইছাহক শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস বিশ^াস, শাহিনুর গাজী, সরোয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন লিটু, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোড়ল, মোমিমুল বিশ^াস, প্রচার সম্পাদক টুটুল ইসলাম খান, নহিদুজ্জামান, প্রতীক মুনি, দপ্তর সম্পাদক মোমিন সরদার, সহ-দপ্তর সম্পাদক কুদ্দুস সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মতলেব আলী সরদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্যুৎ বিশ^াস, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আবুল মোল্লা,

সহ- মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ মোড়ল, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মফিজুল গাজী, তথ্য ও যোগাযোগ সম্পাদক লিটন মোড়ল, সহ-তথ্য ও যোগাযোগ সম্পদক রাজন গাজী, কার্যকরী সদস্য জামাত আলী বিশ^াস, জাহাঙ্গীর হাসান, মিজানুর রহমান, হোসেন সরদার, তোফাজ্জেল গাজী, রাজু আহম্মদ, মনিরুল সরদার, আব্দুল্লাহ মোড়ল, হাফিজুল ইসলাম মালী, কামরুল শেখ, পলাশ মন্ডল, আব্দুল মান্নান বিশ^াস ও ইকরামুল শেখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না

শ্যামনগর প্রতিনিধি :
সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ কোনভাবে মেনে নেয়া হবে না। কোন ধরনের হুমকি ধমকী দিয়ে দায়িত্ব পালন থেকে এতকটুকু বিচ্যুত করা যাবে না। নীতিমালার মধ্যে থেকে কাজ করতে যেয়ে কোন অপশক্তির আঘাত এলে তা সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে।

মঙ্গলবার বেলা ১১টায় শ্যামনগরের সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত ‘সাংবাদিক সমাবেশে’ বক্তারা এসব কথা বলেন। পেশাগত দায়িত্ব পালনকালে আইন বহির্ভুত নানামুখী বাধা, হুমকি ও কাজে হস্তক্ষেপের প্রতিবাদে শ্যামনগর পৌর সদরের মাইক্রোস্ট্যান্ড চত্ত¡রে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী।

এসময় বক্তারা আরও বলেন প্রশাসনিক চাপ না থাকলেও কতিপয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি দুস্কৃতিকারীদের পক্ষ নিয়ে পোশগত দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের ‘টার্গেটে’ পরিনত করছে। নানা ধরনের অপরাধমুলক সংবাদ প্রকাশের জেরে হুমকি ধমকী দেয়ার পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছে। এমনকি বিদায়ী ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ আখ্যা দিয়ে নানাভাবে হয়রানী করছে। মিথ্যা মামলায় জড়ানো ছাড়াও পরিকল্পিত হামলা চালিয়ে জীবনহানীরও ভীতি ছড়াচ্ছে। এমতাবস্থায় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করবে- উল্লেখ করে বক্তারা আরও বলেন, নিজেদের অপরাধী অনুসারীদের না আটকে বরং তারা সাংবাদিকতার সাথে জড়িতদের থামাতে নানা কুট কৌশলের আশ্রয় নিয়ে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

সমাবেশে অ্যনান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেনসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডাঃ আবু কওছার, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যায়যায়দিন প্রতিনিধি রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকুল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রিপোটার্স ক্লাব আহবায়ক খলিল হোসেন, অনলাইন নিউজক্লাবের আহবায়ক মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ্সলাম ইমন, আবু তালেব, হোসাইন বিন আফতাব, মোমিনুর রহমান, আলফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান ও সুন্দরবন প্রেসক্লাবের সোহাগ হোসেন। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Why Elitbet 1’s European Roulette Gives You Better Chances Than Classic Vegas Tables

Online roulette can feel like a game of pure luck, but the math behind each wheel tells a different story. European roulette, with its single zero, offers a higher return‑to‑player (RTP) than the American version that sports a double zero. For players who want the best odds without traveling to Las Vegas, the choice of platform matters as much as the wheel you spin. In this guide we break down the odds, show how Elitbet 1 tailors the experience, and give you practical tips to stretch every stake.

If you’re looking for a casino that blends solid licensing, fast payouts, and a generous welcome bonus, keep reading – the answer may be closer than you think.

Understanding the Odds: European vs. American Roulette

European roulette features 37 pockets (1‑36 plus a single zero). The house edge sits at 2.7 %, giving the game an RTP of roughly 97.3 %. American roulette adds a second pocket – the double zero (00) – increasing the total to 38 pockets. This extra slot pushes the house edge to 5.26 %, dropping the RTP to 94.74 %.

Why does the extra zero matter?
– It doubles the chance that a straight‑up bet will lose.
– It reduces the effectiveness of even‑money bets like red/black or odd/even.

Example: Imagine you wager $100 on red for 100 spins.
– On a European wheel, you can expect to lose about $27 on average.
– On an American wheel, the expected loss climbs to roughly $53.

Key Differences at a Glance

  • Number of pockets: 37 vs. 38
  • House edge: 2.7 % vs. 5.26 %
  • RTP: 97.3 % vs. 94.74 %
  • Best for: Players who prefer lower variance and longer playtime

Understanding these numbers helps you see why a European wheel is the smarter choice for most bettors.

How Elitbet 1 Enhances Your Roulette Experience

Elitbet 1 operates under a Bulgarian license, which means the regulator enforces strict security standards and fast dispute resolution. The platform also offers a welcome bonus that can be applied to roulette deposits, giving you extra bankroll to chase those better odds.

Feature Elitbet 1 Typical UK‑restricted casino
License Bulgarian (EU) UKGC (not available to UK players)
Withdrawal speed 24‑48 h (often faster) 3‑7 days
Live support 24/7 chat & phone Business‑hours only
Mobile app Full‑featured iOS/Android Web‑only or limited app
Game variety Slots, table games, live dealer, tournaments Slots & tables, no tournaments

Because UK gambling restriction blocks many UK‑licensed sites for players outside the UK, Elitbet 1 becomes an attractive alternative for EU‑based gamers. The casino’s slots library also feeds the bankroll of roulette lovers who like to switch between games while waiting for tournament seats.

Beyond the numbers, the site’s live support team is trained to handle roulette‑specific queries, from understanding betting limits to navigating the tournament lobby. Fast withdrawals mean you can cash out winnings from a lucky spin without waiting days, reinforcing the platform’s reputation for player‑friendly service.

Practical Tips to Maximize Your Wins on European Roulette

Even with the best odds, a solid strategy can tilt the balance further. Here are actionable steps you can apply tonight:

  • Set a clear bankroll limit before you start. This guards against chasing losses.
  • Use the “en prison” rule if the casino offers it – it halves the house edge on even‑money bets.
  • Combine inside and outside bets to balance risk and reward.
  • Take advantage of the welcome bonus on your first few deposits; it adds extra funds for higher‑risk bets like splits or streets.

Step‑by‑Step Play Example

  1. Deposit $50 and claim the 100 % welcome bonus, boosting your bankroll to $100.
  2. Place a $5 bet on red (outside) and a $2 split on 17/20 (inside).
  3. If red hits, you win $5; if the split hits, you win $10.
  4. Adjust next round based on outcome, never exceeding 5 % of total bankroll per spin.

Remember to gamble responsibly: set loss limits, take breaks, and never play under the influence. The combination of lower house edge and disciplined play can stretch your session and increase the chance of hitting a big win.

Live Tournaments and the Edge They Offer

Elitbet 1 hosts regular roulette tournaments that pit players against each other for cash prizes and bonus credits. Unlike standard tables, tournaments use a fixed number of spins, so every decision matters.

Why join a tournament?
Higher payout potential: Top spots often receive a share of the prize pool that exceeds a regular win.
Fast‑track bonuses: Many events grant an extra welcome bonus‑style credit just for entry.
Community vibe: Competing with other players adds excitement and learning opportunities.

Tournament Example

A weekly “European Spin‑Off” tournament allows 100 participants to play 500 spins each. The top 10% share a $2,000 prize pool, while the rest receive a $5 “participation credit” that can be used on slots or roulette.

By entering, you not only test your skill but also benefit from the fast withdrawals that Elitbet 1 promises after the event concludes.

Take the Next Step

If you’re ready to enjoy the superior odds of European roulette, benefit from a solid Bulgarian license, and tap into generous bonuses and swift payouts, it’s time to give the platform a try.

Ready to experience these benefits? Start your journey at Elitbet and spin with confidence today.

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটে সাতক্ষীরা জেলার অতি দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকজন ভলেন্টিয়ার সুযোগ বুঝে রমজান ফুড প্যাকেজের বেশ কিছু বক্স মোটরসাইকেল যোগে নিয়ে যায়।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, ভলেন্টিয়ারদের পারিশ্রমিক হিসেবে ফুড প্যাকেজ বক্স দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে বিতরণের পূর্বে উপকারভোগী তালিকা প্রস্তুতকরণে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সুবিধাভোগী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ তালিকা প্রস্তুত করে উপকারভোগী কার্ড বিতরণ করেন।
কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা এবং বিপদপন্ন জনগোষ্ঠীর মাঝে ৫০০ রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রমজান ফুড প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম বেশন, প্যাকেট প্রতি ২০০ গ্রামের সেমাই ২ প্যাকেট (৪০০ গ্রাম), সুজি ৫০০ গ্রামের ২ প্যাকেট (১ কেজি)।

রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সোমবার (১৭ মার্চ) বিকালে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের কয়েকজন ভলেন্টিয়ার সুযোগ বুঝে রমজান ফুড প্যাকেজের বেশ কিছু বক্স মোটরসাইকেল যোগে সরিয়ে ফেলে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে উঠে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় যুবক অপু ভিডিও ধারণ করে ভলেন্টিয়াররা মোটরসাইকেলে করে ফুড প্যাকেজ বক্স নিয়ে যাচ্ছে। এবং জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়ার মোটরসাইকেলে করে গরিবের মাল এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান বলেন, কিছু উপকারভোগী আসতে না পারায় ভলেন্টিয়ারা তাদের বাড়িতে মালামাল পৌঁছে দিয়েছে।

সিরাজুল ইসলাম জানান, গরিবের মালামাল এভাবেই প্রতিনিয়ত সরিয়ে ফেলছে। এখানে সব চোর।

শাহিন জানান, দিনে দুপুরে বাই রোডে মোটরসাইকেল যোগে গরিবের হক এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক। স্থানীয় এক ব্যবসায়ী আলমগীর হোসেন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। এ ঘটনা তীব্র প্রতিবাদের ঝড় ওঠ এক পর্যায়ে সদর থানার পুলিশ এসে স্থানীয় জনতাকে শান্ত করে।
উল্লেখ্য সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ইউনিট চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন তথা জুলাই বিপ্লবের ঢাকার রাজপথের একজন সম্মুখ সারির যোদ্ধা। পাশাপাশি তিনি একজন তুখোড় তরুণ সংগঠক। গত ৯ মার্চ ২০২৫ তারিখে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, উপসচিব শাহানা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী৷ কাউন্সিলের সদস্য হিসেবে দেবহাটার কৃতী সন্তান আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়।

আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে স্বনামধন্য একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা হিসেবে একাধিক কর্মপরিবেশ বাস্তবায়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ার পর তার উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, “দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শহর কেন্দ্রিক সরকারি যুবপ্রশিক্ষণগুলো প্রান্তিক পর্যায়ে বিস্তৃত করা যায় কিনা সেটা নিয়ে কাজ করতে হবে।

পাশাপাশি দেবহাটা তথা সাতক্ষীরার যুবকদের কীভাবে আরও বেশি দক্ষ ও কর্মমুখি করা যায় এব্যাপারটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই।” স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন সৃষ্টির মাধ্যমে যার পথচলা, সেই যুব উন্নয়ন প্লাটফর্মে তার এমন অর্জনে এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটিতে অধিষ্ঠিত হওয়ায় দরদি পরিবার আনন্দিত। দরদি সংগঠনের সকলে আব্দুল্লাহ আল মামুনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতার

প্রেস বিজ্ঞপ্তি : ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনায় এলাকার রোজাদারদের সম্মানে পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৬ রমজান, সোমবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে এলাকার কয়েকশত নারী-পুরুষ পৃথকভাবে অংশগ্রহণ করেন।

এসময় বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর বাসভবনের সামনের চত্ত¡রে ধর্মপ্রাণ মুসুল্লীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া এলাকার যেসব মানুষ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পবিত্র রমজান মাসে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলী দোয়া ও আশীর্বাদ কামনা করেন। আলোচনা, দোয়া ও মোনাজাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা মঈনুল ইসলামসহ স্থানীয় সকল মসজিদের খতিব ও ইমামগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর,কয়রাসহ পৃথক তিন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড।

এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। এতে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়।

এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খলিশাখালীতে খাসজমির সংক্রান্তে হাইকোর্টে মামলার রিটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটার উপজেলার খলিশাখালীর নেড়ারচকে ১৩২০ বিঘা খাসজমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে দায়ের করা মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন করে ভুমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে জেলা ভুমিহীন সমিতির আয়োজনে জেলা ভুমিহীন সংগঠনের সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোটের আইনজীবী এডভোকেট আকবর আলী, এডভোকেট হাসিব, জাসদের জেলা সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সেলিম হোসেন, ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, দেবহাটা ভুমিহীন জনপদ আন্দোলন কমিটির কার্যকারী সভাপতি গাজী আব্দুল হালিম ভুমিহীন সমিতির নেতা হাফিজুর রহমান, জিএম রেজাউল করিম রেজা, আব্দুল্লাহ বিশ্বাস, রিয়াজুল ইসলাম, নাজমা আক্তার নদী, আশিক ইকবাল বাপ্পী প্রমূখ।
স্মারক লিপিতে উল্লেখ্য বলা হয়েছে সাতক্ষীরা দেবহাটা উপজেলার খলিশাখালীর নোড়ারচকে ১৩২০ খাস জমি সংক্রান্ত বিষয়ে একটি প্রতিপক্ষ ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দাবি করে হাইকোর্টের মামলা করে। উক্ত মামলায় একই এলাকার ইচাদ আলীর ছেলে আনারুল ইসলাম ১৫০০/২২ রিট করে। ওই মামলার রিটের পক্ষে রায় হয়। উক্ত রিটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ভুমি মন্ত্রণালয় থেকে ১১/২০১৭ তারিখে স্মারক ৩১.০০.০০০০.০৪২.৬৮.০১৪.১৬-৫৩৬ নম্বর বিভাগীয় কমিশনার বরাবর নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় কমিশনার নির্দেশনা পেয়ে তিনি ২/২০১৭ তারিখে স্মারক সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক পেয়ে তিনি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভুমি কমিশনারকে নির্দেশনা প্রদান করেন। কিন্তু মামলার রিটের রায় আজও বাস্তবায়ন হয়নি। মামলার রিটের রায় বাস্তবায়ন না হওয়ার কারনে খলিশাখালীর নোড়ারচকে ভুমিহীন পল্লীতে কিছু সংখ্যাক ভুমিহীন নামধারী ব্যক্তিরা আনারুল ইসলামসহ ভুমিহীনদের উপর দফায় দফায় হামলা চালিয়ে ভুমিহীনদের ঘরবাড়ি ভাংচুর করে অনেক ভুমিহীনদের আহত ও পঙ্গু করে দিয়েছে। ভুমিহীনরা এখন মানবেতর জীবনযাপন করছে। ভুমিহীন নামধারী সন্ত্রাসী ব্যক্তিরা বিভিন্ন দপ্তরে রিটের কথা উল্লেখ করে ভুমিহীন সেজে দরখাস্ত দাখিল করে এবং রিটের রায় দাবি করে ভুমিহীনদের উপর হামলা চালিয়ে নানা সন্ত্রাসী কর্মকান্ড কার্যক্রম অব্যাহত রেখে ভুমি খাস জায়গা দখল করার চেষ্টা করছে।
উক্ত মানববন্ধনে জেলা প্রশাসকের কাছে দেবহাটার খলিশাখালীর নোড়ারচকে ১৩২০ বিঘা খাসজমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন করে প্রকৃত ভুমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত করাসহ নামধারী সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, খাস জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন, ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না হলে ও নামধারী সন্ত্রাসী ব্যক্তিদের সন্ত্রাসী নানা কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী কর্মসুচীতে কঠোর আন্দোলন ও সড়ক অবরোধ করার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের শেষে খাস জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে ভুমিহীনরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কাছে দেবহাটা ভুমিহীন নেতা আনারুল ইসলামের পক্ষে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest