সর্বশেষ সংবাদ-
দেবহাটায় কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপনআশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ: ১০হাজার টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিদেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের অবহিতকরন সভা সাতক্ষীরায় এনটিভির সাংবাদিককে পিটিয়ে জখম: জমির মালিককে আটকে রেখে নির্যাতনসাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা: দুই মাসের জেলMassimizza le tue vincite con i bonus del casinò online Winnitaকালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুআর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনFaire une pause stratégique : comment la fonction « cool‑off » transforme les tournois de casino en ligne en moments de jeu responsable

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে গুটিবসন্তে আক্রান্ত মৃতপ্রায় গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে তিন কসাইয়ের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার কুশলিয়া ইউনিয়নের জিরণগাছা বাজারে গরু জবাই করা হয় ।

পরে ভ্রাম্যমাণ আদালত মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই মাংস জব্দ করে কেরোসিন মিশিয়ে মাটিতে পুঁতে ফেলার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালার আদেশ দেন।

জিরণগাছা এলাকার ইউপি সদস্য গাজী ফারুক হোসেন জানান, উপজেলার শ্রীকলা গ্রামের মোজারুল ইসলাম (৩৬), গোবিন্দপুর গ্রামের মিলন হোসেন (৩৪) ও মুনসুর আলী (৫৫) দীর্ঘদিন যাবত জিরণগাছা বাজারে মাংস বিক্রি করে আসছেন।শনিবার সকালে তারা বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামের আমিরুল ইসলামের নিকট থেকে প্রায় দুই সপ্তাহ যাবত গুটিবসন্ত রোগে আক্রান্ত একটা মৃতপ্রায় গরু ৯ হাজার টাকায় কিনে ওই গোয়ালে জবাই করে।পরে সেই মাংস জিরণগাছা বাজারে এনে দেশী এড়ে গরুর মাংস হিসেবে প্রচার দিয়ে বিক্রি করতে থাকে। এদিকে এ খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে মাংসের দোকান ঘেরাও করে এ ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন। এসময় সুযোগ বুঝে পালিয়ে যায় বিতর্কিত তিন মাংস ব্যবসায়ী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী। তিনি প্রায় ১৬০ কেজি মাংস কেরোসিন মিশিয়ে মাটির নিচে পুঁতে ফেলার আদেশ দেন। মাংসের দোকান সিলগালা করার পাশাপাশি ভেঙে গুড়িয়ে দেয়া হয় মাংস বিক্রিতে ব্যবহৃত পাকা চাতাল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী বলেন, রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই মাংস বিক্রেতারা পালিয়েছে। মাংসগুলো ধ্বংসের পাশাপাশি দোকান সিলগালা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি

সন্ধান মিলছে না সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া সাতক্ষীরার শ্যামনগরে তিন জেলের। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে মাছ ধরার নৌকাসহ নিখোঁজ হয়েছেন ওই তিন জেলে। শুক্রবার (৩১ মে) নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি প্রকাশ করেন।

নিখোঁজ জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে মোঃ সাইদুর রহমান (৪২), মোঃ হযরত আলীর ছেলে মোঃ হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিফন (৩০)।

নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা জানান, গত ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান তারা। তাদের সাথে আরও একটি নৌকাসহ মোট দুইটি নৌকায় ৬জন জেলে ছিলেন। বনে যাওয়ার দিন শনিবার (২৫ মে) মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাথে সর্বশেষ যোগাযোগ হয় পরিবারের সদস্যদের। ঘূর্ণিঝড় রেমালের পর থেকে গত এক সপ্তাহ তাদের সাথে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা।

নিখোঁজ জেলেরা কোথায় আছে, কি অবস্থায় আছে? এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। তবে একই সাথে যাওয়া অন্য নৌকার জেলেদের সঙ্গে যোগাযোগ হয়েছে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের।

তাদের উদ্ধৃতি দিয়ে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা জানান, ওই তিন জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারাও তাদের খোঁজ করছেন।

অন্য নৌকার জেলে নিখোঁজ সাইদুর রহমানের বড় ভাই মাকসুদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তার ভাই আবু সালেহ জানান, শনিবার (২৫ মে) কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে দুইটা নৌকায় ছয়জন ওই দিনই সুন্দরবনের মিশিনখালি এলাকায় পৌঁছায়। সেখান থেকে তারা দুইটি নৌকা দুই দিকে ভাগ হয়ে মাছ ধরতে থাকেন। এরপর রোববার থেকে ওই তিন জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়েছে বলে জানান তিনি।

আবু সালেহ আরও জানান, তাদের নিখোঁজের খবর সুন্দরবনের কোবাদক স্টেশনে জানানো হয়েছে। আজ শুক্রবার আমরা খুলনার নলিয়ান স্টেশন অফিসে যাচ্ছি।

এদিকে, কোবাদক স্টেশনের স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, এখনো পর্যন্ত আমরা এমন কোনো খবর পাইনি। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, সুন্দরবনের মাছ ধরতে যাওয়া তিন জেলে নিখোঁজের খবর পেয়েছি। আমরা যাচাই-বাছাই করছি কতজন গিয়েছিল এবং কতজন ফিরেছে। তথ্য পেলে দ্রুত নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করবে বন বিভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন, আশাশুনি ব্যুরো:
ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শাহ আলম। শুক্রবার দুপুরে তিনি শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

যুগ্ম সচিব শাহ আলম দুপুর পৌণে ১ টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরোজমিন পরিদর্শন করেন এবং মূল্যায়ন ও পরিবীক্ষণ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছার দিপু, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। পরিদর্শন শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র ৫০ পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ,
১ কেজি ডাল, ১ কেজি আলু, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম করে ধনিয়া গুড়ার ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি ঘূর্ণিঝড়ে উপজেলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত ন্যাশনাল হাসপাতালটি কসাইখানায় পরিণত হয়েছে। দালালের মাধ্যমে রুগি বাগিয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে নাকি করা হচ্ছে অপারেশন। এতে রুগি ও রুগির স্বজনরা হচ্ছেন সর্বশান্ত। গরীব অসহায় রুগিদের সেবা দেওয়া নামে করা হচ্ছে প্রতারণা। কেউ প্রতিবাদ করতে গেলে মাস্তান ডেকে শাসানো হয়। দেওয়া হচ্ছে হুমকী। এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। গত ২৩ মে হার্নিয়ার সমস্যা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয় ভোমরার চৌবাড়িয়ার মৃত বাবর আলী মোল্লার ছেলে ইজাজুল ইসলাম। ভর্তির পর ৫দিন হাসপাতালে রেখে বিভিন্ন অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা বাগিয়ে নেন। রুগির স্বজনদের বলা হয় রুগির অপারেশন করতে ১৭ হাজার টাকা লাগবে। রুমভাড়া বাবদ প্রতিদিন ৪০০টাকা দিতে হবে। ওষুধ বাইরে থেকে কিনতে হবে। এ চুক্তিতে অপারেশন করা হয়।

অপারেশন করেন হাতুড়ে ডাক্তার আশরাফুজ্জামান। রোগী স্বজনদের অভিযোগ অপারেশনের পর থেকে প্র¯্রাব হচ্ছে না। রুগির যন্ত্রণায় ছটফট করতে থাকলে নার্সদের ডেকেও মেলেনি সাড়া। রুগীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। অপারেশনের পর ডাক্তার আশরাফুজ্জামানকে আর হাসপাতালে দেখা যায়নি। বৃহস্পতিবার বিকেলে ডাক্তার আশরাফুজ্জামান হাসপাতালে অন্য আরেকজনকে অপারেশন করে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলেন ইজাজুল ইসলামের জামাতা। এসময় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার চেষ্টা করা হয়।

কিন্তু তারা ছাড়পত্র না নিয়ে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের স্মরণাপন্ন হন। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা হাসপাতালে গেলে রুগি ও তার স্বজনদের অবরুদ্ধ অবস্থায় দেখা যায়। পুলিশও খবর পেয়ে হাসপাতালে যায়। সাতক্ষীরা সদর থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ হাসপাতালে গেলে ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তারা গা-ঢাকা দেয়। পুলিশ এসময় খোঁজ খবর নিয়ে চলে আসে এবং বিষয়টি দ্রæত সমাধানের জন্য অন্যান্য কর্মচারীদের নির্দেশ দেন। এসআই সাইদুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দায়িত্বশীল কাউকে পাইনি। রুগির স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের কর্মচারীদের বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দিয়েছি।

এদিকে রুগির স্বজনদের অভিযোগ পুলিশ ও সাংবাদিকদের জানানোর কারণে রাতে হাসপাতালের ম্যানেজার হুমকি দিয়ে শাসিয়েছেন। রুগি ইজাজুল ইসলামের স্ত্রী জানান বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন সময় নিয়েছে। এদিকে হাসপাতালের রিসিপশনে কর্মরত কর্মকর্তার সাথে এ ব্যাপারে বার বার কথা বলার চেষ্টা করা হলেও তিনি মুখ খুলতে চাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহদাৎ নফর বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,

দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শরিফুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবদূল লতিফ মোল্লা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় সভাপতি বিজিবিকে মাদকদ্রব্য না আসার জন্য কঠোর ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যানগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে বাঘের নখসহ মোঃ শরিফ উদ্দিন (শরিফ ডাক্তার) (৪০) নামে একজনকে আটক করেছে বন বিভাগের সদস্যরা
। বৃহস্পতিবার বিকালে উপজেলার নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শরিফ উদ্দিন ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকার মোকাদ্দেস মোল্লার ছেলে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল তিনটার দিকে নীলডুমুর খেয়াঘাট এলাকার আটক শরিফ উদ্দিনের মায়ের দোয়া ফার্মেসি নামীয় দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে কাছ থেকে ২টি বাঘের নখ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি ও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালায় ঘোনার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার এর নির্দেশে ইসলামকাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত সরেজমিন পরিদর্শন করে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দেয়।

জানা গেছে, তালা মাঝিয়াড়া ও ঘোনা বাজার সড়কে উন্নয়ন কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে আমানত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। একাজের বালি ভরাটের জন্য পার্শ্ববর্ত্তী ঘোনা সরকারী খাল থেকে সামাদ নামের এক ব্যাক্তির মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে বালি উত্তেলনের কাজ চলছিলো।

বৃহস্পতিবার খবর পেয়েই উপজেলা সহকারী কমিশনার ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয় । পরে ভূমি কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ করে দেয়।
ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত জানান, উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন জানান, তারা সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন করছিলো খবর পেয়ে আমি তা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এর পরও তারা যদি একই কাজ আবার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

আমিনুল ইসলাম লাল্টু ৪৭০৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিবন্ধী প্রার্থী আলতাফ হোসেন লাল্টু ৪২৪৫ ভোট পেয়েছেন। ডেক্স রিপোর্ট:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest