সর্বশেষ সংবাদ-

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে ৩টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারি কে আটক করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। সে ঢাকার রায়েরবাগ থানাধীন রায়েরবাগ গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে। রবিবার ভোর সাড়ে ৪টায় এ আটকের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক রবিবার বেলা সাড়ে ১২ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি- ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন তুজুলপুর এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির এসআইপি’র সদস্য হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশী করে জাহাঙ্গীর হোসেন স্বপন নামের ব্যক্তিকে ২ টি মোবাইল ও তার ডান পায়ের জুতার ভিতরে কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩ টি স্বর্ণেরবারসহ তাকে আটক করে। আটককৃত স্বর্ণের ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। যার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা এবং মোবাইল দুটির মূল্য ২১ হাজার টাকা।

তিনি আরো জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণেরবার ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে কলারোয়া থানায় সোপর্দ এবং আটক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : প্রথম আলো বাংলাদেশের একমাত্র পত্রিকা যা সমাজ বদলে কাজ করে, ভূমিকা রাখে । নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখায়। প্রথম আলো সত্য তথ্য প্রকাশে অবিচল থাকে। প্রথম আলো না পড়লে পাঠক জানতে পারে প্রকৃত ঘটনা। আর সঠিক পথে থাকতে, সত্য প্রকাশ করতে কঠিন ঝূঁকির মধ্যে থাকতে হয়। ভয়ভীতি উপপেক্ষা করেও সঠিক ও বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে অবিচল থেকেছে। দেশের সাধারণ মানুষের পাশে অবস্থান নিয়ে তাদের আস্থা অর্জন করতে সমর্থ্য হয়েছে। ক্ষমতাবানদের রক্তচক্ষু উপেক্ষা করে পেশাদারত্ব, সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে প্রাধন্য দিয়েছে। এ জন্য প্রথম আলো দিনে দিনে হয়ে উঠেছে সাধারণ মানুষের কন্ঠস্বর, সাধারণ মানুষের আস্থারস্থল।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার বন্ধুসভার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, সাতক্ষীরা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কিশোরীমহন সরকার। আজ শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরার শহীদর নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এসব অনুষ্ঠানে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম আলো বন্ধুসভার সদস্য মো: সালাউদ্দিনের সঞ্চলনায় ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ^াস, আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ, দেবহাটা খানবাহদুর আহসান উল্লাহ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্রমোহন দাশ, কবি স,ম তুহিন, বন্ধুসভার উপদেষ্ঠা জাহিদা জাহান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ,সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন সদস্য সচিব আলী নূর খান, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুজ্জামান, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, উদীচী সাতক্ষীরা জেলা শখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, প্রথম আলো এমন একটি পত্রিকা যা না পড়লে দেশ-বিশেদের প্রকৃত হালচাল জানা যায় না। বর্তমান সময়ে প্রথম আলো দেশের মানুষের পাশে থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত সরকারের অন্যায়, অত্যাচার, দুর্নীতি ও অনিময় তুলে ধরার কারণে তাদের চক্ষুশুলে পরিণত হয়েছে। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের পাশে থেকে নৈতিক ও ইতিবাচক সমর্থন যুগিয়েছে। বর্তমানে আবার একটি গোষ্ঠী চক্ষুশুল হয়ে উঠেছে প্রথম আলো। এটা থেকেই বোঝা যায় প্রথম আলো সাধারণের পত্রিকা। বাংলাদেশের উন্নয়নে এক অগ্রণী পত্রিকা। প্রথম আলো আলোর বর্তিকা।

অন্যান্য বক্তারা বলেন, প্রথম আলোর সকল কাজ অনুকরণীয়। নীতি ও নৈতিকা মেনে এ পত্রিকার সাংবাদিকরা কাজ করে সাধারণ পাঠকের মনজয় করেছে, আস্থাভাজন হয়েছে। বর্তমান আলোর তথ্যের উপর মানুষ ভরসা রাখে, বিশ^াস করে। প্রথম আলোর প্রতিবেদনের রেপারেন্স আদালত থেকে শুরু করে সালিসেও ব্যবহার হয়। বাংলাদেশের কোনো বিষয় নিয়ে দেশের বাইরে কোথাও আলোচনা হলে সেখানে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদন কিম্বা তথ্যের উপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তী শিক্ষার্থীরা প্রথম আলোর সংবর্ধনা পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে। এ সংবর্ধনা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে। প্রথম আলো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রধান করে। নিপীড়িত ও নির্যাতিত মানুষের দুর্দশার কথা তারা লেখনির মাধ্যমের ফুটিয়ে তোলে। প্রথম আলো রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশ করায় অন্যায়, দুর্নীতি করার আগে সরকারি কর্মচারী-কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালীদের চিন্তা করে। প্রথম আলো এমন জায়গা তৈরি করতে পেরেছে সমাজে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেশাত্ববোধক গান গেয়ে উপস্থিতিদের জাগিয়ে তোলেন বন্ধুসভা সাতক্ষীরার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোমা রানী বৈদ্য ও মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ তরফদার।
#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাশিমাড়ী প্রতিনিধি: কাশিমাড়ী ইউনিয়নের জয়নগরের সূর্যসন্তান বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল-তামিরুল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ড. মুহাদ্দিস খলিলুর রহমান মাদানী এর পিতা আব্দুল জব্বার তরফদার বৃহস্পতিবার সন্ধ্যা ৭:২০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। শুক্রবার জুমআবাদ জয়নগর মাদানী ফাউন্ডেশন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, মরহুমের পুত্র ড. মুহাদ্দিস খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় সুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, তামিরুল্লাত কামিল মাদ্রাসার মুফাসসিরিন আবুল কাশেম, মিরসরাই পীর ছাহেব আব্দুল মোমেন নাসেরী, খুলনা বায়তুল মোকাররম মসজিদের খতিব অধ্যক্ষ আজিজুর রহমান সিদ্দিকী, খুলনা তানজিমুল উম্মাহ মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মদ, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রহমত উল্যাহ, অধ্যক্ষ মোশারফ হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর নুরুল হুদা, মোসলেম উদ্দীন, শ্যামনগরের সাবেক জাতীয় সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি আলাউদ্দিন আবির, শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর প্রভাষক আব্দুল জলিল, সাবেক নায়েবে আমীর আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম মোস্তফা কামাল, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মুহিত, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান প্রমূখসহ এলাকার জামায়াত শিবিরের নেতা কর্মী ও শতশত মুসুল্লি জানাযার নামাজে অংশগ্রহণ করেন।।

জানাযা শেষে তাকে মাদানী ফাউন্ডেশন মসজিদের সামনে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য নাতী নাতনী গুনগ্রাহী রেখে যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭/১১/২০২৪) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফেডারেশন, সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যলয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মহোদয়কে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান
উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে উপ¯ি’ত ছিলেন জেলার ১৪ টি কলেজ থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে আবু সাঈদসহ সকল বীর শহীদের প্রতি মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন।

যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শে^তপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্যমহোদয় রাত-দিন কাজ করে যা”েছন।
নেতৃবৃন্দ আরো বলেনÑ মাননীয় উপাচার্যের এ সকল সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রেক্ষিতে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যা”েছ।
এই ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি-ধামকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে নানা ভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে।

আমরা এ ধরনের হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা”িছ। সেই সাথে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানা”িছ।

এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক উত্তম কুমার, প্রভাষক আশরাফুল ইসলাম, প্রভাষক পবিত্র কুমার মন্ডল,প্রভাষক মিহির কুমার মন্ডল, প্রভাষক গৌতম কুমার মজুমদার, প্রভাষক আব্দুল হাকিম, প্রভাষক জুতিকা, প্রভাষক মৃন্ময় মন্ডলসহ সাতক্ষীরা জেলার ১৪ টি কলেজের শিক্ষক নেতৃবৃন্দসহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শিল্পনগরী বিসিক এলাকায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরবেলা।

নিহত তিনজন হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। #

সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুন জানান, তার জামাতা আজিজুর রহমান কয়েক বছর যাবৎ তাদের বাড়িতে থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সে তালা উপাজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে মটর সাইকেলে (সাতক্ষীরা-হ-১৬-৭০৯০, প্লাটিনা)তালায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে সাতক্ষীরা – খুলনা হাইওয়ে এর সাতক্ষীরার বিনেরপোতার নিকটবর্তী মেঘনা মোড়ে অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামি একটি ট্রাক আজিজুরের মটর সাইকেলের সামনে ধাক্কা মারে। এতে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আজিজুর ও দুই যাত্রী।

সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর এস আই বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোরবেলা এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটে।

৭ ১১ ২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেন্দ্র ঘোষিত কর্মসূচী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আয়োজনে শহরের কামালননগরে সাতক্ষীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বুলবুল, সাবিনা ইয়াসমিন শিল্পী, মাহমুদ মোস্তফা, এস এম নাজমুল হুদা, সদস্য খালিদ মাহমুদ, জিয়াউর রহমান, কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শরীফ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ফারখ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আবির হোসেন লিওন ও যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, পৌর তাঁতী দলের সদস্য সচিব মোঃ নাহিদ হাসান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোঃ নয়ন শেখ, মোঃ আরিফুজ্জামান, আল আমিন লস্কর, রিপন ইসলাম, ইয়াসিন হোসেন, মোঃ রাতুলসহ তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

০৫.১১.২০২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় একটি ৯ এমএম পিস্তল, গুলি, ১লক্ষ ইরাকি দিনারও নগদ টাকাসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার কুচপুকুর গ্রামের শাহাজান আলীর ছেলে মুকুল হোসেন এবং একই এলাকার নজরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম।

সাতক্ষীরা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুচপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেন কে আটক করে। তার দেওয়া তথ্যমতে আরিফুল ইসলামকে আটক করে। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড এ্যামুনেশন,৬টি মোবাইল,৩টি পাসপোর্ট, ১লক্ষ ইরাকি দিনার, ১টি চাকু, ২লক্ষ ২ হাজার ৪৫০ টাকাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

৯ এম এম পিস্তল টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানা থেকে লুট করা হয় বলে জানা গেছে। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিষ্ট্রেশন নং-২১২৯/১৪ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ এর নব-নির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে সংগঠনের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবু হাসান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবু হাসান, সাধারণ সম্পাদক মো.আবু মুছা, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহানুর ইসলাম শাহিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আব্দুল গফুর সরদার, ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর, সদস্য সচিব লুৎফর রহমান মন্টু ও সদস্য আব্দুল জলিল।

ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি পরিতোষ ঘোষ, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, মো. ছদরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, সহ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা, অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক, মো. মেহেদী হাসান, কাস্টমস বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, বর্ডার বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আতিকুর, প্রচার সম্পাদক মো. সোহেল রানা সাগর, বন্দর বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শামীম হোসেন, মো. আজহার মাহমুদ ও মো.আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য যে, গত ৩১/১০/২০২৪ তারিখে ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest