সর্বশেষ সংবাদ-

প্রেস বিজ্ঞপ্তি : পূর্ণ মর্যাদার সাথে যক্ষ্মা রোগীদের পরিষেবা গুলি সমান ভাবে পাওয়ার জন্য যক্ষ্মা পরিষেবা প্রদানকারী এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের সাথে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

১২নভেম্বর মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে সাতক্ষীরা সদর উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্যকর্মীগণ, স্বাস্থ্য সহকারীগণ এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফরহাদ জামিল। প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রকল্প পরিচালক আছাদুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে যক্ষ্মারোগ কি, যক্ষ্মারোগ প্রতিরোধ ব্যবস্থা ও যক্ষ্মারোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহকারী সার্জন ডাঃ রাহুল দেব রায়।

যক্ষ্মা রোগীদের অধিকার, যক্ষ্মারোগীদের সামাজিক কলঙ্ক এবং জেন্ডার সমতা বিষয়ে উপস্থাপন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ। প্রশিক্ষণে আরও আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল টেকনোলজিস্ট শেখ মহিবুর রহমান।

প্রধান অতিথি ডাক্তার মোঃ ফরহাদ জামিল বলেন, সকল যক্ষ্মারোগীদের রয়েছে সমান অধিকার এবং যক্ষ্মারোগীর চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের বৈষম্যকরা যাবে না এবং তাদের পূর্ণ মর্যাদার সাথে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের যক্ষ্মা রোগের ঔষধ সেবন সম্পর্কে কাউন্সেলিং প্রদান করতে হবে এবং যথাযথ ভাবে তারা যে ঔষধ খায় সেটা ফলোআপ রাখতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম ইস্যুছিল জেন্ডার সমতা। জেন্ডার সমতা নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর এডভোকেসী অফিসার দীপা রানী মন্ডল। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ভিপি কাদের, সদর থানার আহবায়ক ডা: জি এম সালাউদ্দিন সাকিল, সদর থানার সদস্য সচিব ডা: মো: ওলিউল্লাহ, পৌরসভার সদস্য সচিব আবু ছালেহ মো: সাদিক, জেলার সাংস্কৃতিক সম্পাদক জি এম আবু সাঈদসহ অন্যরা।

সাক্ষাতকালে পুলিশ সপার বলেন, যে কোন ভালো কাজের জন্য আসলে অবশ্যই সহযোগিতা পাবেন। ভালো কাজের জন্য আমাকে সহযোগিতা করলে সমাজ পরিবর্তন করতো পারবো। সমাজ এবং রাষ্ট্রের ভালো কিছুর জন্য যে কোন সময় আমাকে পাশে পাবেন। তবে অসৎ উদ্দেশ্যে নিয়ে আসলে কোন সহযোগিতা পাবেন না। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ওলিউল্লাহ মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি অহিদ খোট্টা কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জজ কোর্টচত্বর থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশ সোপর্দ করে।

অহিদ খোট্টা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে কাশিমাড়ী গ্রামের মৃত আমিনুদ্দীন সরদারের পুত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাত্তার মোড়ল ও বিএনপি নেতা চেয়ারম্যান আমজাদুল ইসলাম কর্তৃক যৌথভাবে চিংড়ি ঘের দখল ও মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শ্যামনগেের পদ্মপুকুর ইউনিয়নে চিংড়িঘের ও জমির মালিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঘের মালিক রবিউল্লাহ বাহার, মাসুম বিল্লাহ, মাখন লাল, তারক চন্দ্র সরকার, তপনসহ অন্যরা।

বক্তারা বলেন, ফ্যাসিস্টএর দোসর হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি সাত্তার মোড়ল পদ্মপুকুর এলাকার চারশ একর চিংড়িঘের অবৈধভাবে দখল করে আসছিল। ৫ আগস্ট সরকার পতনের পর সাত্তার মোড়ল শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আমজাদুল ইসলামের যোগসাজস করে বর্তমানে ওই ঘেরটি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করাসহ, জমির মালিকদের খুন জখম হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় পার্টির নেতা সাত্তার মোড়লের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আমজাদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন রবিউল্লা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার ৮০% শেয়ার নেয়া ঘেরটি দখলের চেষ্টা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জামায়াত নেতা পিতাকে না পেয়ে ৯ম শ্রেণি পড়–য়া শিশু পুত্রকে তুলে নিয়ে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামী সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে সাতক্ষীরা শহরের একটি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত আব্দুল গণি হাড়দ্দহা গ্রামের মৃত মোহাম্মাদ গাজীর পুত্র। তিনি ভোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

উল্লেখ্য: গত ২০১৪ সালের ১৭ জানুয়ারি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের ইন্ধনে এসপি মঞ্জুরুল কবির, সার্কেল কাজী মনিরুজ্জামান এবং ওসি এনামুল হকের নেতৃত্বে পুলিশের সদস্যরা বাদী শহর আলীর বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবনের ভয়ে তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিবেশির বাড়িতে আশ্রয় গ্রহণ করে। বাড়িতে কাউকেনা পেয়ে বাড়িতে থাকা শিশুপুত্র আবু হানিফ ছোটনকে তুলে নিয়ে যায়। পরে ভোমরা স্থলবন্দরের লাভলু স্কেল সামনে ফাঁকা স্থানে ছোটনের শরীরে তিনটি গুলি করে হত্যা করে। এঘটনায় ১০ বছর পর নিহতের পিতা বাদী হয়ে আব্দুল গণিসহ ২৬ জনকে আসামী করে গত ২২ আগস্ট ২৪ তারিখে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি সদর থানাকে এফআইয়ারের নির্দেশ দেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৯) সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই যুববন্ধনের আয়োজন করে।

এই বন্ধনে অংশ নিয়ে তরুণরা ‘উপকূলের চিৎকার, জলবায়ু সুবিচার’, ‘জলবায়ুর ন্যায় বিচার এখনই দরকার’, ‘এক বিশ্ব, একটি সুযোগ’, ‘জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই’, ‘তোমাদের জলবায়ু জলসার শেষ কোথায়?’, ‘আমাদের দাবি কি বাকু পৌঁছাবে’, ‘তোমাদের যুদ্ধ বন্ধ করো জলবায়ু ঠিক কর’, ‘বেঁচে থাকার অধিকার জলবায়ুর সুবিচার’, ‘পরিবেশ ধবংস করে উন্নয়ন চাই না’, ‘নগর পুড়লে দেবালয় এড়ায় না’, ‘আর নয় মিথ্যা আশ্বাস’ প্রভৃতি স্লোগান দেয়।

এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এরই মধ্যে জীবন-প্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকার মানুষ জমি, বাড়িঘর এমনকি কর্ম হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হচ্ছে। বিশ্বের ধনী দেশগুলোকে এর দায় নিতে হবে। জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে।

মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে যুববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক মোজাম্মেল হক, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মুশফিকুর রহিম ও হৃদয় মন্ডল, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক এই স্লোগানকে সামনে রেখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ১০ নভেম্বর ২০২৪ জেলা যুবদলের আয়োজনে শহরে করিম সুপার মার্কেট মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, যুবদল নেতা পারভেজ রোমেল,আরিফ ইকবাল, আশরাফ আলী, মনিরুল ইসলাম,জীবন প্রমুখ। এসময় জেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ৯০ এর বীর শ‌হিদ এই তরু‌ণের স্লোগান ছিলো স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক ২৪ এর স্লোগানের সা‌থেই ছিল একই মিল। ফ‌্যাঁ‌সিবাদী ও সৈরাচার বি‌রোধী এ আন্দোল‌নেও অ‌নেক নুর হো‌সেনকে জীবন দি‌তে হ‌য়ে‌ছে। তাই আর যেন বাংলার মাটিতে কোন সৈরাশাসক ফি‌রে না আসে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকালে আটুলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নওয়াবেঁকী ফেরিঘাট চত্বরে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়ল।

জনসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ তারিকুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জজকোর্টের পিপি এ্যাড. শেখ আব্দুস সাত্তারসহ অন্যরা।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নওয়াবেকী বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। বক্তারা বলেন, এই অন্তবর্তীকালিন সরকারের মাধ্যমে আমরা একটি অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। সেক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করতে হবে।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest