সর্বশেষ সংবাদ-

প্রেস বিজ্ঞপ্তি ঃ শর্ট কোর্সের অনুমোদন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অব্যহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচি শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মানকলিপি পেশ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসিক ট্রেড পরিচালনাকারী প্রতিষ্ঠান সমূহের জাতীয় সংগঠন, বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরাম (বিটিএসডি ফোরাম) সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

বিটিএসডি ফোরাম এর জেলা আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিটিএসডি ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিত্যানন্দ সরকার, সংগঠনের সদস্য সচিব ও পারুলিয়ার লায়ন কম্পিউটারের পরিচালক এস.এম সাইফুর রহমান, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজকর্মী শিক্ষাবিদ অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক নেতা অধ্যাপক ইদ্রিস আলী, বিশিষ্ট গণমাধ্যমকর্মী রঘুনাথ খাঁ, সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ, স্মৃতি কম্পিউটারের পরিচালক সমীত কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন,জাতীয় দক্ষতা মান বেসিক কোর্সটি কারিগরি বোর্ড থেকে অনুমোদন বাতিল করা হলে, স্ব-অর্থায়নে প্রতিষ্ঠিত বেসিক কোর্স প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সরকারের ভিশন ও কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট ২০৩০ সালের মধ্যে ৩০% এবং ২০৪১ সালের মধ্যে ৫০% করার লক্ষমাত্রা অর্জন চরমভাবে বাধাগ্রস্ত হবে।

বিশ্বব্যাংক ও আইএলও’র অর্থায়নে পরিচালিত দক্ষতা প্রশিক্ষণ যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শর্টকোর্স অনুমোদন স্বাপেক্ষে আরটিও (জঞঙ) প্রতিষ্ঠান এবং এনটিভিকিউএফ (ঘঞঠছঋ) প্রকল্প; ফলে শর্টকোর্স প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে দক্ষতার সনদায়নের দীর্ঘসূত্রিতা ও অনিশ্চায়তার কারণে দাতা সংস্থাসমূহ এ দেশ হতে হাত গুটিয়ে নিতে পারে।

বক্তারা আরো বলেন, এনএসডিএ’কে তথাকথিত ‘সনদায়ন কর্তৃপক্ষ’ করার স্থলে, জাপান-কোরিয়া-আমেরিকা-ভারত ইত্যাদি দেশের মতো এবং আমাদের দেশের ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’ এর মতো একটি ‘এপেক্স বডি’ হিসেবে দেশের সকল কারিগরি প্রতিষ্ঠান সমূহের কর্মকাÐ তত্ত্বাবধান, পরিবীক্ষণ ও মূল্যায়ণের দায়িত্ব দেয়া হোক।
পরে সংগঠণের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সকাল থেকেই ঠা ঠা রোদে শুরু হচ্ছে দিন। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাতক্ষীরার দেবহাটার মানুষের জনজীবন। প্রতিদিন একটু একটু করে বাড়ছে সূর্যের তাপ। প্রচণ্ড গরমে বেলা বাড়তেই পথে-ঘাটে কমে যাচ্ছে লোকের সংখ্যা। তাপপ্রবাহের জেরে ঘেমেনেয়ে একাকার মানুষ। কাজের সূত্রে সারা দিনের জন্য যাদের রাস্তায় থাকতে হচ্ছে, তাদের অবস্থা তো দফারফা।

দেবহাটায় সারা দিন রোদের তীব্রতা এতটাই বেশি যে, মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছেন। দিন ভর রোদের প্রভাবে রাতেও বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। একটুখানি বৃষ্টির জন্য হাহাকার করছেন মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও বাড়তে থাকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে চাইছে না। দুপুর ১২টার পর রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে।
প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন বেশি। একটু স্বস্তির আশায় মানুষ ছায়া খুঁজে বেড়াচ্ছে। তেষ্টা মেটাতে কেউ ডাবের পানি পান করছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে প্রচুর।

কিছুটা প্রশান্তির জন্য মানুষ ছুটছেন গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা নদীর পানিতে সময় পার করছে। অতিরিক্ত গরমে দেবহাটার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ছে পানিবাহিত রোগ। ডায়রিয়ার পাশাপাশি জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। হিটস্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।

বৃষ্টির দেখা না থাকায় তীব্র গরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে পুকুর, খাল, বিলের পানির তাপমাত্রা। অতিরিক্ত গরম পানির কারণে মাছের বিভিন্ন রোগের প্রকোপও দেখা দিচ্ছে। অনেক ঘেরের মাছ মরে ভেসে উঠছে। তীব্র এ গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ শেষে এবার অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সাতক্ষীরা দেবহাটায় । তাপদাহে সবজি ক্ষেতসহ সকল প্রকার চাষ ব্যাহত হওয়ার আশংকা। হাসপাতালে শিশু রোগের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বাপ্পা , বলেন তীব্র এ গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ শেষে এবার অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সাতক্ষীরার দেবহাটার জনজীবন। তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটাছে সাধারণ মানুষ।

০৩ নম্বর সখিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বলেন টানা তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমের সাধারণ ও কর্মজীবী মানুষেরা অস্বস্তিতে পড়েছেন। তাপমাত্রাজনিত কারণে শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রখর রোদের ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে। বিশেষকরে তীব্র রোদের তাপের কারণে দিনমজুর, রিকশাচালক, ঠেলা ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। ফলে তীব্র তাপদাহে অনেকে অলস সময়ও পার করতে দেখা গেছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন। তীব্র এ গরমে কাজের সন্ধানে ঘরের বাইরে আসা শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে।
অনেককে গাছ তলায় অবস্থান নিয়ে বিশ্রাম নিতে দেখে গেছে। দেবহাটা উপজেলায় গাছের ছায়ায় ভ্যান চালক বিশ্রাম নেওয়া সময় পুটলু ভাই বলেন, ‘রোদ তো না, যেন আগুনের হল্কা বের হচ্ছে। বাইরে দুই চার মিনিট থাকা যাচ্ছে না। খুব তেষ্টা পাচ্ছে। শরীর জ্বলে পুড়ে যাচ্ছে।’ বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীব-বৈচিত্র্যের ওপর। এমন প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে দেবহাটা উপজেলাবাসীর । একটু শীতলতার জন্য শিশু-কিশোর সবাই পুকুর-নদী-বিলে ছোটাছুটি করছে। অসহনীয় প্রচন্ড গরমে গ্রামাঞ্চল কিংবা শহরে শিশু, বয়স্কদের জ্বর-সর্দি- ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। তাপের কারণে নানা বয়সীদের দেখা দিয়েছে চর্ম রোগও।

দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন বলেন, ‘সকাল থেকে সারা দিন রোদের তীব্রতা এতটাই বেশি যে, মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছেন। তাপমাত্রা এতো বেশি যে দুটো ফ্যান চালিয়েও শরীর জুড়নো যাচ্ছে না।’

ভ্যান চালক মনিরুল ইসলাম বলেন, কয়েক দিন থেকে ধরে যে তাপ উঠছে ভ্যান নিয়ে পাকা রাস্তায় বের হওয়া যাচ্ছে না। চাকা পানচার হয়ে যায় গরমে। জানি না এ রকম প্রখর রোদ আর কত দিন থাকবে।

দেবহাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘এই গরমে সব বয়সী মানুষের ডায়রিয়াসহ পেটের নানা ধরনের পীড়া দেখা দিতে পারে। বয়স্ক যারা তাদের হিট স্ট্রোক হতে পারে। শ্রমজীবী মানুষকে তো আটকে রাখা যাবে না। তাদের জন্যে পরামর্শ, সকাল সাড়ে দশটা ও বিকেলের দিকে যেন তারা কাজ করেন।’ বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার বিশেষ করে ডাব এর পানি খেতে হবে এবং ভাজা পোড়া খাবার পরিহারের পরামর্শ দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উপাধাক্ষ্য শাহজাহান সিরাজ এর মা আর নেই।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো: শাহাজাহান আলী সহ সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে তাতে ১১ মে ভোট হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করতে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে আসছেন। নির্বাচনী তফশীল অনুযায়ী ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

এদিন বিকাল ৪টা পর্যন্ত জমা প্রদানের শেষ সময় পর্যন্ত নির্বাচন অফিস সূত্র মতে জানা গেছে, দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জমা প্রদান করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা এড. গোলাম মোস্তফা, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য ব্যবসায়ী আলহাজ¦

রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সাবেক জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু মনোনয়নপত্র জমা প্রদান করেছেন।

ভাইস চেয়ার পুরুষ পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জি.এম স্পর্শ এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী আমেনা রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফশীল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল যাছাই বাছাই, ৩০ এপ্রিল প্রত্যাহার ও ২রা মে প্রতিক বরাদ্দ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্রিধান-১০২ জাতের ধান চাষে দ্বিগুন লাভের মূখ দেখছেন চাষীরা। কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কম খরচে অধিক ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মূখে। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি প্রকল্পের আওতায় ব্রি ধান-১০২ চাষ করে অল্প দিনেই ফলন পাওয়ার পাশা পাশি ২৮মণ করে ধান পাওয়ায় খুশি কৃষকরা।

রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর মাহমুদপুর মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, সদর
উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপসহকারী কৃষিকর্মকর্তা (মাহমুদপুর ব্লক)এস এম ইকবাল আহমেদ, উপ সহকারী কৃষি অফিসার ইমরুল কবির, আই এফ ডিসির ফিল্ডসুপার ভাইজার শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তরিকুল ইসলাম। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আমজাদ হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আইএফডিসি’র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।

বক্তারা আরো বলেন, আবহাওয়া ও জলবায়ুপরিবর্তন জনিত পরিবেশের সাথে খাপখাইয়ে নিরাপদ সবজি উৎপাদনে কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে আশার আলো দেখছেন কৃষকরা। এই প্রযুক্তিতে আবাদকৃত ব্রি ধান-১০২ জাতেরফলন ও খরচ সাশ্রয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। যে কারনে সকলকে রড মিনিকেট বাদ দিয়ে ব্রি ধান ১০২ জাতের ধানচাষে উদ্বুদ্ধ করছি। এই ধানে জিংক আছে। ফলে শরীরে জিংকের ঘাটতি কমায় ও শিশুদের ডায়রিয়া রোধকরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
৫ম বর্ষে পদার্পণ করেছে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি। ২০ এপ্রিল ৪র্থ বর্ষ পুর্তি ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে শহরের কফিভিলাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন।

প্রধান অতিথি ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্ঠা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজিজুর রহমান।

অতিথি ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের ডিআরসি ইদিজুজ্জামান ঈদ্রিস, হাজী নাসির উদ্দীন কলেজের প্রভাষক ওবায়দুল্লাহ, উপদেষ্টা নাজরানা কাকলী, রেবেকা সুলতানা। বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ সভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন কমিটির আহবায়ক অহিদুল ইসলাম, সহ সভাপতি সালাউদ্দীন রানা, সাধারণ সম্পাদক নাজমুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, ইমতিয়াজ সিয়াম, বেগম নিশাত আনম, মুক্তাদির হোসেন, জাকির হোসেন, ওয়াহেদুজ্জামান সোহাগ, তাকের, এস এম হাবিবুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলমান তীব্র তাপদাহের প্রেক্ষিতে সাধারণ জনগনকে সচেতন করতে এবং শ্রমজীবী মানুষদের হীট স্ট্রোক থেকে পরিত্রানের অংশ হিসেবে শহরের দুইটি জনবহুল স্পটে বিনামূল্যে সার্বক্ষণিক জারের পানি সরবরাহ এবং ভাম্যমান মানুষদের বোতলজাত পানি বিতরণের কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।

সামাজিক সংগঠন আমরা সাতাশ সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড মিডিয়ার আয়োজনে শনিবার সকাল দশটায় শহরের সরকারি কলেজ মোড়ে কর্মসুচির উদ্বোধন করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সদর উপজোলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্হিত ছিলেন আমরা সাতাশ ও সাতক্ষীরা ব্লাড মিডিয়ার প্রধান সমন্বয়কারী শেখ ফারুকুজ্জামান ডেভিড, আমরা সাতাশ সভাপতি শেখ আমিনুর রহমান কাজল, সমন্বয়ক মোঃ কামরুজ্জামান, মোঃ কবির উদ্দীন, যুগ্ম সম্পাদক মোহসিনুল ইসলাম বিপু, আমিনুল হক সান্টু, মোঃ খালিদ আহমেদ, আব্দুল হাকিম, মুসতানসির বিল্লাহ, মোঃ হুমায়ুন কবির, গাজী হাফিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ নির্যাতিত ও মিথ্যা মামলা শিকার সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র দাসকে নিঃশর্ত মুক্তি, হামলা ও মামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার নেতৃবৃন্দ পুলিশ সুপার মোঃ মতিউর রহমান ছিদ্দিকির কাছে দাবি জানিয়েছেন। শনিবার সকাল ১১টায় তারা সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে এ দাবি করেন।

পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত শিক্ষকম-লী ছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির তালা শাখার সভাপতি সূর্য পাল, সাধারণ শিক্ষক মঞ্জুরুল আলম, ১০৫ নং ইসলামকাটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, সহ.শিক্ষক সঞ্জয় কুমার দাস, মোঃ মফিজুল ইসলাম, সাঈদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, স্বপন কৃমার বাছাড়, রোকসানা আক্তার, মাহাবুবর রহমান, বাসুদেব সেন ও রেখা দাস।

এ ব্যাপারে সাতক্ষীরা প্রলিশ সুপার মতিউর রহমান ছিদ্দিকিী বলেন, ০৭ মার্চের সুভাষ দাসের মোবাইল ফোনের অবস্থান যাঁচাই করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয় নিয়ে যাঁচাই বাছাই করে ঘটনার সত্যতা না পেলে সুভাষ দাসকে মামলা থেকে অব্যহতি দেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest