সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশ গ্রহনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, গোলাম কিবরিয়া, সুপার ড. আবুল হাসান, উপাধ্যক্ষ মাওঃ আবু তাহের,

প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আঃ রহিম, আবু তাহের, শাহিনা সুলতানা, নজরুল ইসলাম প্রমুখ। সভায় প্রতিষ্ঠানের সময় সূচি, পরিস্কার পরিচ্ছন্নতা, কোচিং বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং দেবহাটা উপজেলার অর্ন্তগত ৫টি ইউনিয়নের সাধারন জনগনের মধ্যে নেটওয়ার্কিং স্থাপন ও সহযোগীতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জি, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় বিশ্বাস,
পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারি, সমাজসেবক ও ব্যবসায়ী সাফায়েত হোসেন বাচ্চু, ট্রেইনিং এন্ড কেপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাইট টু গ্রো প্রজেক্টের এ্যাডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পল ও এমএন্ডই অফিসার বিলকিস আরা চৌধুরী। নীতি সংলাপে প্রধান অতিথি স্থানীয় সরকারের প্রতিনিধিদের ৫ বছরের নীচে শিশুদের পুষ্টি উন্নয়নে বাজেট বরাদ্দ ও ব্যয় নির্ধারন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিসেবা উন্নতকরন, বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরন ও শতভাগ স্যানিটেশনের সাথে সাথে নারীর ক্ষমতায়নের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেবহাটার সুশীল সমাজের সংগঠন (সিএসও) এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা ও সহায়ক পরামর্শ প্রদান করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার,

পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, ইউপি সদস্য ইয়াছিন আলী ও উজ্জল হোসেন, প্রজেক্টের ইউসি শাহিনুর রহমান, এফএফ শেখ নাদিম আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যােক্তা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস প্রকল্পের আওতায় বুধবার সকালে সদর উপজেলা ডিজিটাল হলরুমে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।

ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এম কে আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ কর্মকর্তা সুশান্ত ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম আজিজুল হক, ব্র্যাকের জেলার ব্যবস্থাপক তানজিলা শেখ সহ আরো অনেকে।

প্রকল্পের উদ্দেশ্য হলো, বাংলাদেশে ১৮-৩৫ বছর বয়সী ৯০০ জন যুবককে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা। যুবদের বিশেষ করে নারী এবং প্রতিবন্ধি ব্যাক্তিদের দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করা, যা তাদের অর্থনৈতিক সুযোগ/ জীবিকার বিভিন্ন বিকল্প গুলোকে বাড়িয়ে তুলবে। তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক বৃদ্ধি এবং টেকসই ব্যবসার জন্য জলবায়ু সহনশীল ব্যবসা শুরু করার সুবিধা সম্পর্কে Tik Tok এর মাধ্যমে সচেতনতা তৈরি করা। ফলস্বরূপ, মডিউলটি সরকারি ও বেসরকারি দক্ষতা খাতে স্টেক হোলডারদের দ্বারা আরও ব্যাপকভাবে গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় জেন্ডার বৈষম্যহীন ও অধিকারভিত্তিক য²া পরিসেবা প্রদানের লক্ষ্যে সামাজিক অর্ন্তভূক্তির জন্য জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সোনারগাঁ কনভেনশান সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফরহাদ জামিল, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা। অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃৃন্দ, বেসরকারি বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন এবং সাংবাদিকবৃন্দ।

সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে য²া কি, য²া রোগের ধরন, য²া রোগ কিভাবে ছড়ায়, য²া রোগে কারা আক্রান্ত হয়, য²া রোগের লক্ষণ, য²া রোগীদের সামাজিক কলঙ্ক ও জেন্ডার বৈষম্য, য²া রোগীদের অধিকার, য²া রোগের চিকিৎসা পদ্ধতি, য²া রোগের চিকিৎসা পাওয়ার ¯’ানসমুহ, জাতীয় আইন, নীতিমালা ও সুপারিশসমুহ উপ¯’াপন করেন বিশেষ অতিথি ডাঃ ইসমত জাহান।
আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিমু বিকাশ কেন্দ্রের ডাঃ জিল্লুর রহমান, হাসপাতাল, ডাঃ মোঃ আশরাফুল ইসলাম, নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্র্তা, সাতক্ষীরা, মশিদুল হক, শহর সমাজসেবা কর্মকর্র্তা, সাতক্ষীরা, আয়েশা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্র্তা, সাতক্ষীরা, সৈয়দ হাসান মাহমুদ, পরিচালক, ঋষি ফাউন্ডেশন, প্রশান্ত কুমার চক্রবর্তী, ফিজিও থেরাপিস্ট ও সহকারী ম্যানেজার, স্বা¯’্য বিভাগ, ঋশিল্পী, জামাল উদ্দীন হোসেন, প্রোগ্রাম অফিসার, ব্রাক য²া নিয়ন্ত্রণ কর্মসূচী সাতক্ষীরা সদর।

প্রধান অতিথি বলেন, সরকার য²া রোগের জন্য যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করছে এবং সকল সরকারী স্বা¯’্য কেন্দ্রগুলো জেন্ডার বৈষম্যহীন ও অধিকারভিত্তিক য²া পরিসেবা প্রদান করছে। এরপরও কিছু কিছু বি”িছন্ন ঘটনা ঘটছে। সেগুলোর জন্য সচেতনতা বৃদ্ধিতে ঈঝঙ সমুহ সরকারের পাশাপাশি কাজ করে যা”েছ। তিনি উপ¯ি’ত অতিথিদের য²া পরিসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বলেন বাংলাদেশ সরকারের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে আমাদের দেশ থেকে য²া রোগ বিদায় করতে হবে। তাই আমরা সম্মিলিতভাবে এই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এ্যাডভোকেট ও সরকারী আইনজীবী মঙ্গলবার দায়িত্ব পালন করার সময় দুষ্কৃতিকারী সন্রাসী কতৃক প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও পি,পি,এ্যাডঃ শেখ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ্যাডঃ মোঃ আকবর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক , বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নী জেনারেল মোঃ রফিকুল ইসলাম মন্টু ।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ এ,এস,এম,আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডঃ এ,বি,এম,সেলিম , সংগঠনের সাবেক সদস্য সচিব এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম , জি,পি,এ্যাডঃ অসীম কুমার মন্ডল, সংগঠনের যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ মোস্তফা জামান , এ্যাডঃ মোঃ কামরুজ্জামান ভুট্টো , এ্যাডঃ মোঃ নুরুল আমিন ,এ্যাডঃ গোলাম গনি দুদু, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ সরদার সাইফ ,

এ্যাডঃ আমিনুল ইসলাম আমিন , এ্যাডঃ জিয়াউর রহমান জিয়া, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ আবু সাইদ রাজা , এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম , এ্যাডঃ এম,এ,শহীদ হাসান, এ্যাডঃ শাহরিয়ার হাসিব ,এ্যাডঃ আরিফুর রহমান আলো, এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন, এ্যাডঃ এ,বি,এম,ইমরান শাওন , এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল , এ্যাডঃ মাগফুর রহমান, এ্যাডঃ আইয়ুব আলী । পরে সাতক্ষীরা কোর্ট চত্বরে বিশাল বিক্ষোভ মিছিল হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বাংলার সকল হিন্দু এক হও এই স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৬ শে নভেম্বর বিকালে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার সভাপতি অধ্যক্ষ ব্রহ্মচারী শ্যামল মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মচারী কৃষ্ণ শাখা, জেলা প্রতিনিধি মাস্টার জয়দেব বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালচন্দ্র সরদার, জেলা যুব প্রতিনিধি পবিত্র মন্ডল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় কয়েকজন যুবক তাদের মানববন্ধনে বাধা দিয়ে মানববন্ধনের বন্ধ করতে বাধ্য করে।

এরপর বিক্ষোভকারীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন সাতক্ষীরা শ্যামসুন্দর মন্দিরে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এবং অবিলম্বে তাকে মুক্তি না দেয়া হলে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার কঠোর হুঁশিয়ারি দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে শহরের মুন্সি পাড়াস্থ আল আমিন ট্রাস্টের জেলা জামায়াত কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাঃ আব্দুল খালেক। সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিসদের অন্যতম সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ।

সভায় অন্যানের মধ্যে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ডা. মাহমুদুল হক, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, মাওলানা ওসমান গণি, কর্মপরিষদ সদস্য বৃন্দ, উপজেলা আমীর, সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

আগামি ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলন ও কর্মী সমাবেশে বক্তব্য রাখবেন। সভায় ৩০ নভেম্বরের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহতি হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest