সর্বশেষ সংবাদ-
আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচারInstant casino’s bieden meer dan alleen snelheid: een diepgaande analysePianificazione Strategica del Cool‑Off nel Gioco d’Azzardo Online – Come Trasformare le Pause in Strumenti di Benessereการเลือกเกมที่ตอบโจทย์สไตล์การเล่นของคุณใน playbet casino

প্রেস বিজ্ঞপ্তি: দীর্ঘদিন যাবত আশাশুনির খাজরা ইউনিয়নের চেউটিয়া নদীতে বাঁধ দেয়া ও সুইজগেট নির্মান না করার ফলে বিঘ্নিত হচ্ছে আবাদি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে আশপাশের প্রায় ১০ হাজার বিঘা কৃষি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বলছেন, নদীটি উন্মুক্ত করে বিলের পানি সরে যেতে দিলেই জলাবদ্ধতা নিরসন হবে।
এই দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চেউটিয়া নদীর পাড়ে মানববন্ধন করেছে অত্র এলাকার সাধারন জনগন। বৃহস্পতিবার সকালে খাজরা ইউনিয়নের ফটিকখালিতে চেউটিয়া নদীর পাড়ে স্থানীয় শিবপদ মন্ডলের সভাপতিত্বে এই মানববন্ধন করা হয়।

এতে স্থানীয় কিংকর মন্ডল, হিরন্ময় মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল সহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে তারা বলেন, আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নে প্রায় ১০ হাজার বিঘা আবাদি জমি রয়েছে। প্রতিবছর সেখানে বিপুল পরিমান ধান উৎপাদন হতো যা দিয়ে জেলার খাদ্যশস্যের চাহিদা মিটতো। কিন্তু কয়েক বছর যাবত পার্শ্ববর্তী চেউটিয়া নদীটি মাছ চাষের জন্য ইজারা দেওয়ার পর থেকে বিলের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। কারন মাছ চাষীরা খালের ওপর বাঁধ দিয়ে ও নেটপাটা লাগিয়ে পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দিয়েছেন। এই কারনে নদীটি পলি জমে ভরাট হয়ে পানিধারন ক্ষমতা হারিয়েছে। এছাড়া কেউ কেউ ঘের তৈরী করায় নোনা পানিও বিলে প্রবেশ করছে।

এসব কারনে ওই এলাকার চাষীরা পড়েছেন বিপাকে। তাদের প্রধান জীবিকা চাষাবাদ বাদ দিয়ে এলাকা ছেড়ে অনত্র চলে যাচ্ছেন। অনেকে দিনমজুর হিসাবে কাজ করছেন। এর ফলে তারা অসহায় হয়ে পড়েছে, অর্ধাহারে ও অনাহারে দিন কাটাচ্ছে। ফসল না হওয়ায় বিশাল এই বিলে গরু ও ছাগল চরাচ্ছেন অনেক কৃষক।

বক্তারা আরও বলেন, খাজরা ও বড়দল ইউনিয়নের সীমানায় অবস্থিত কালকি নামক সুইসগেটটি খুলে দেওয়া হলে বিলের পানি নিষ্কাশনের পথ সহজ হবে। এছাড়া ইজারা বাতিল করে চেউটিয়া নদীকে খোলপেটুয়া নদীর সাথে সংযোগ করিয়ে দিলেই সমস্যার সমাধান হতে পারে। প্রায় ১০ হাজার বিঘার বিশাল এই বিলটিতে যদি ফসল ফলানো না যায় তাহলে কৃষকরা জমি বিক্রি করে দিতে পারে আর এতে লাভবান হবে স্থানীয় ভুমিদস্যূরা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, খাজরা ইউ পি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, হাবিবুর রহমান, গণেশ চন্দ্র বৈদ্য, প্রদীপ চক্রবর্তী, অরুন মন্ডল, নৃপেন্দ্র মন্ডল সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এদিকে ভূমি মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুল রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর জলবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: প্রথম আলো বন্ধুসভার ইফতার ২০২৪ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) ম্যানগ্রোভ সভাঘরে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা’র সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা।

এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক একেএম শহীদুল্লাহ, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, স্বদেশ এনজিওর পরিচালক মাধব দত্ত, নারী উন্নয়ন সংগঠন প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোষ্মামী, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম,

ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন, জাতীয় দৈনিক আইন বার্তার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনারুল ইসলাম (রনি), মানবকণ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিল, সাংবাদিক মামুন হোসেন হাশেম, আলী, অহেদ, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ^াস কেডিসহ প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সকল সদস্য ও অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :

সাতক্ষীরার তালার আলোচিত তালা দুগ্ধ উৎপাদানকারী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত কুমার ঘোষ কে আবার ও ভেজাল দুধ উৎপাদন করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

বুধবার(২৭ মার্চ) বেলা১১ টার দিকে তালা উপজেলার শেখেরহাট বাজার সংলগ্ন ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা ও খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কতৃপক্ষের একটি যৌথ টিম। অভিযানে ১ টি পিকআপ ভ্যানে থাকা ৩২ টি দুধের ক্যানে তল্লাশী পরিচালনা করলে ১২ শত লিটার গ্লুকোজ মেশানো ভেজাল দুধ উদ্ধার করা হয়। এসময় উক্ত দুধের মালিক প্রশান্ত ঘোষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশান্ত কুমার ঘোষ তালা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির তালার সভাপতি এবং জেয়ালা পূর্বপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও উপজেলার জেয়ালা গ্রামের মৃত.কালিপদ ঘোষের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক নাজমুল হাসান, খুলনা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব,খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান,ডুমুরিয়া স্যানিটারী ইন্সেপেক্টর সুখেন্দ্র কুমার সহ সাতক্ষীরা জেলা পুলিশ ও খুলনার আনসার ব্যাটালিয়ন সদস্যরা ।এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, আমরা অভিযান পরিচালনা করে ৩২টি ক্যানে ১২ শত লিটার দুধ পরীক্ষা করে দুধে গ্লুকোজের উপস্থিতি পেয়েছি,যার কারণে দুধের মালিক প্রশান্ত ঘোষকে ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে এবং আটককৃত দুধগুলো ডুমুরিয়া এবং খুলনার বিভিন্ন এতিমখানায় বিলি বন্টন করা হয়েছে।

উল্লেখ্য গত ২২ সালের ৬ সেপ্টেম্বর এই আলোচিত প্রশান্ত ঘোষ ৯ শত কেজি ভেজাল দুধ ও সাড়ে ৩ শত কেজি জেলী সহ ভোক্তা অধিদপ্তরের হাতে আটক হলে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস প্রশান্ত ঘোষকে ৬ মাসের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ১৯৯ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ী হাজরা সাধুকে ২০ হাজার জরিমানা করা হয়। বুধবার বিকালে সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী হাজরা সাধুকে ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ ভাবে চিনি নিয়ে এসে দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল হাজরা সাধু। এনএসআইয়ের এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, ভোক্তা অধিকার ও জেলা সহকারি রাজস্ব কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার ওজন ৯ হাজার ৯৫০ কেজি, আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৩৩ হাজার ৩শ টাকা। এছাড়া ভ্রাম্যমান আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে।

এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল ইসলামসহ রাজস্ব কর্মকর্তা উপস্থিত ছিলেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : মাছের ঘেরের মাটি বহনে অসুবিধা সৃষ্টিকারি সাতক্ষীরা সদরের বালিয়াডাঙা গ্রামের মাঠপাড়ায় শনিবার সকালে সরকারি রাস্তার পাশের বট গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে জজ কোর্ট পেশকার মো: মহিদুল ইসলামের বিরুদ্ধে।

মোঃ মহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম ও মহিবুল্লাহ গাজীসহ কয়েকজন জানান, বালিয়াডাঙা মাঠপাড়ায় নিজের ঘেরের মাছ বিক্রির পর মাটিও বিক্রি করেন পেশকার মহিদুল। কিন্তু মাঠপাড়া সরকারি রাস্তা সংলগ্ন একটি বিশাল আকৃতির বট গাছ মাটি বহরকাজে ব্যবহৃত ডাম্পার যাতায়াতে বাধা হয়ে দাঁড়ায়। একারণে মহিদুল ইসলাম তার বাবা আব্দুল গফুর ও একই গ্রামের আব্দসি সাত্তারের সঙ্গে পরামর্শ করে গত ২০মার্চ নুর ইসলামের সঙ্গে ১১ হাজার টাকায় ওই বটগাছ বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হন।

গত শনিবার সকাল ১০টা ২৬ মিনিটে মহিদুল ইসলাম গাছ ক্রেতা নূর ইসলামের কাছ থেকে ১১ হাজার টাকা বুঝে নেন। এরপরপরই নুর ইসলাম তার ৭/৮ জন শ্রমিক গাছটি কাটতে যান। স্থানীয় জনগণ গাছটি কাটতে বাঁধা দেয়। পরে মহিদুল ইসলাম এসে সাধারণ মানুষের বিভিন্ন আশ্বাস দেয়। মহিদুল সাধারণ মানুষকে বোকা বানাতে পঞ্জেগানা মসজিদে গাছ বিক্রির টাকা ব্যবহার হবে বলেও জানান।নুর ইসলামের কাছ থেকে চুক্তি অনুযায়ী মহিদুল ওইদিন বেলা ১০টা ২৬মিনিটে ১১হাজার টাকা বুঝে নেয়। শনিবার দুপুর ১২টার দিকে ব্যবসায়ী নুর ইসলাম তড়িঘড়ি করে গাছটি কেটে ফেলে জালানি কাঠ কদমতলা হাসেমের করাত মিলে বিক্রি করে দেন।

এ ব্যাপারে মহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,গাছটি রাস্তার উপর হওয়ায় বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে পাওয়া টাকা পঞ্জগানার উন্নয়নে ব্যবহার করা হবে। সরকারি গাছ তার বিক্রি করার অধিকার রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু অনুমতি নিয়ে করতে গেলে সমস্যা হয়ে যায়।

আগরদাঁড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: ইদ্রিস আলী বলেন, সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টা তিনি শুনেছেন। খোঁজ নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, রবিবার (২৪ মার্চ) দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় গোপাখালি ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেওয়া খেলা করছিল। এসময় বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের উপর থেকে কয়েকজন শিশু পানিতে লাফালাফি খেলার সময় একটি শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততসময় সে পানিতে ডুবে মারা যায়।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হওয়ার খবর জেনেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে অ-১৯ দলের অধিনায়ক সাফজয়ী আফিঈদা খন্দকার প্রান্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় প্রান্তির বাসভবনে উপস্থিত হয়ে ধারাভাষ্যকর ফোরামের নেতৃবৃন্দ এ সম্মাননা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ধারাভাষ্যকর ফোরামের সভাপতি মাস্টার ওলিউল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আলতাফ হোসেন, আলী নকি, স্পোর্টস কর্ণারের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম খোকন, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাইজুল ইসলাম রিপন, ক্রীড়া সংগঠক ও আফিঈদার পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স। ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে সম্মাননা প্রদান করা হয়।

পরে ডাক্তার শরিফুল ইসলাম ফুটবল একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক ক্রীড়া ধারাভাষ্যকর ইকবাল হোসেন ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রান্তিকে সম্মাননা জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু লাবসা ইউনিয়নের সাধারণ মানুষ ও মুসুল্লীদের সাথে গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার বিকালে লাবসা ইউনিয়নের থানাঘাটা এলাকা, থানাঘাটা মসজিদসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে গণসংযোগ করেন জেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাহুল, মেহেদী হাসান মনা, পৌর যুব সংহতির যুগ্ম আহবায়ক তুহিন, সদর উপজেলা যুব সংহতির সাংগঠনিক আব্দুল্লাহ আল মামুন অপু, জেলা কমিটির সদস্য আব্দুল সিরাজ, রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest