সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বৃদ্ধ অরবিন্দ মন্ডলকে (৮০) মারপিট করে হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মন্ডল ও পুত্রবধু কবিতা মন্ডলের বিরুদ্ধে। স্থানীয় এক যুবক সোমবার নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে ঘটনাটি নজরে পড়ে প্রশাসনসহ সাংবাদিকদের। অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষকের শারীরিক নির্যাতনের ওই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ছেলে ও পুত্রবধূর হাতে প্রায়ই এরকম নির্যাতনের শিকার হন অরবিন্দ মন্ডল। প্রতিবেশীরা তাদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পাননি। তবে সোমবার স্থানীয় এক যুবক নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে ঘটনাটি নজরে আসে প্রশাসনসহ সকলের। তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত বিশ্বনাথ মন্ডল ও কবিতা মন্ডলকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থলে যান পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নির্যাতনকারীরা।

নির্যাতনের স্বীকার অরবিন্দ মন্ডলের মেয়ে অঞ্জলী মন্ডল জানান, তার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডলের গচ্ছিত কিছু টাকা হারিয়ে যায়। যে টাকা তার ভাইয়ের স্ত্রী কবিতা মন্ডল নেয়। বিষয়টা জানাজানি হওয়ার এক পর্যায়ে তার বাবা এই টাকা ফেরত চাইলে প্রায় সময় তারা দুজনে মিলে নির্যাতন চালাতো। তিনি আরো জানান, প্রতিবেশী এক যুবক নির্যাতনের ভিডিও ধারণ করার পর বিষয়টি জানাজানি হয় এবং এঘটনার প্রমাণ মিলে। তিনি নএসময় তার তার বাবার নির্যাতনকারীকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক অরবিন্দ মন্ডল জানান, তার পুত্রবধূর সঙ্গে পাশের একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি এর প্রতিবাদ করেন। এছাড়া তার ৫০ হাজার টাকা চুরি করে নেয় তার পুত্রবধূ কবিতা। টাকা ফেরৎ চাওয়ায় এবং অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় তারা তাকে বেঁধে মারপিটসহ নির্যাতন চালিয়েছে বলে তিনি আরো জানান।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনির জানান, সমাজের একটা নিষ্ঠুর চিত্র এটি। ভিডিওটা দেখার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ওই ছেলে ও তার স্ত্রী পালিয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা ড. মনিরুজ্জামান মনিরের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপিসহ তার অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের বাবলাতলা মোড়স্থ কৃষকদল কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেয়া মাহফিল থেকে বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকাত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর সরদার, সাধারণ সম্পাদক আমির আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিক, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষকদলের সাবেক সদস্য সচিব ইয়াছিন আরাফাত, শ্রমিক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল গফফার মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম প্রমুখ।

বিএনপি নেতারা এসময় বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম রাজনৈতিক নেতা ছিলেন প্রবীন রাজনীতিবিদ তরিকুল ইসলাম। তিনি এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি সবসময় এ অঞ্চলের মাটি ও মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন ও স্বপ্ন দেখাতেন।

প্রসঙ্গত ঃ তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে যশোর এমএম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩ সালে সর্বক্ষেত্রে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৭০ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন তিনি। সেখানে থেকে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল ও পরে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন তিনি। বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির ৭৬ সদস্যের অন্যতম ছিলেন তিনি। দলের যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। এছাড়াও ১৯৯১ সাল থেকে বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, তথ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।##

০৪.১১.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের সর্ববৃহৎ মোকাম নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

৪ নভেম্বর (সোমবার) বিকাল ৪টায় নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ১০ নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বার্ষিক হিসাব বিবরণ স্বচ্ছতার সাথে পেশ করেন-নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান (মনি)।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব লোকমান আহমেদ, উপদেষ্টা সুপারঃ মাওলানা একরামুল কবীর, উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, সাবেক প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, প্রধানশিক্ষক আসাদুজ্জামান মিঠু, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, কমিটির সদস্য আলমগীর হোসেন, নিলুফা ইয়াসমিন সহ শত শত বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ। উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন-উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন মোল্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা, প্রতিনিধি : সাতক্ষীরায় পাটকেলঘাটা ভূমি অফিস তালায় স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার(৪ নভেম্বর) সকালে পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সাতক্ষীরা খুলনা মহাসড়কে বলফিন্ড এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, তালা উপজেলা কৃষকদলের সভাপতি মামুন, তালা উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মোশারফ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন।

সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলীহোসেন,তালা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছে। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। যোকোন মুল্যে এটি স্থানন্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আমার বাংলাদেশ পার্টি (এবি) সাতক্ষীরা পৌর মহিলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে শহরের ফুচকা বাংলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা এবি পার্টির আহবায়ক ভিপি আব্দুল কাদের।

পৌর এবি পার্টির সদস্য সচিব আবু ছালেহ মোহাম্মাদ সাদিকের পরিচালনায় ভার্চ্যুায়ালি প্রধান অতিথি বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার শাহাদাত টুটুল।

প্রধান অতিথি বলেন, পৃথিবীতে পুরুষের পাশাপাশি অর্ধেক নারী রয়েছে। তাদেরকে আধারে রেখে কখনোই এ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবি পার্টি নারীদের কে সাথে নিয়ে একটি সুন্দর কল্যান রাষ্ট্র গড়তে চাই। সে ক্ষেত্রে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ জরুরী। এবি পার্টি নারীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ, জেলা মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার কমলাসহ অন্যরা। এসময় তাজেনুর আক্তার কে আহবায়ক এবং এলিজা পারভিন ঊর্মিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এটি পার্টির সাতক্ষীরা পৌর মহিলা কমিটি জেলা এবি পার্টির আহবায়ক ভিপি আব্দুল কাদের। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক তানজিলা আক্তার, সাংগঠনিক সম্পাদক আজমিরা খাতুন,দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদাউস, প্রচার সম্পাদক তাসলিমা বেগম, সদস্যযথাক্রমে জাহানারা বেগম, তামান্না, ফরিদা, তাসলিমা, মৌসুমী।## প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরায় জেলা জাতীয় পার্টির নেতা ইউপি চেয়াম্যান ইসরাইল গাজীর নির্দেশে ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ী ভাংচুর, লুটপাট, মারপিট ও বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদ এবং তার গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ভুক্তভোগী ঋষি সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান ইসরাইল গাজীর সন্ত্রাসী বাহিনী ওমর ফারুক, আবু সাঈদ, জুলফিকার আলীসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্য মৃত সুলতান মোড়লের ছেলে সিরাজুল ইসলাম, মানিকের ছেলে তরিকুল গংরা আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ধ্বংস যজ্ঞ চালায়। বাধা দিতে গেলে মারপিট করে গুরুতর আহত করে। এসময় তারা আমাদের ৫টি পরিবারের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

বইচনা গ্রামের মৃত গোবিন্দ দাসের স্ত্রী ভুক্তভোগী বুলু দাসী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। আমাদের কোন জমি জায়গা না থাকায় ২০১০ সালে বৈচনা মৌজায় এস এ ১৪২ নং খতিয়ান, বিআর এস ১/১ খতিয়ান ও খারিজ সূত্রে ১৬,১৮ নং ৮ শতক জমির রেকর্ডীয় মালিক বাবু মুচির কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করি। এরপর থেকে দীর্ঘদিন উক্ত সম্পত্তিতে ৫টি ঋষি পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু এলাকার মৃত নূরুল আমিনের ছেলে ওমর ফারুক দিং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাতে থাকে।

ভুক্তভোগী সংকর দাশের স্ত্রী দিপালী রানী বলেন, জাতীয় পার্টির নেতা ভূমিদস্যু ও চোরাকারবারি ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে সন্ত্রাসীরা আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এখন আমাদের রান্না- খাওয়ারও জায়গা নেই। খোলা আকাশের নীচে বাচ্চা-কাচ্চা নিয়ে অতি কষ্টে দিন পার করছি।
আমরা ইসলাইল গাজীর গ্রপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এসময় আরো বক্তব্য দেন, সংকর দাশ, স্থানীয় কাজী সাকিবসহ ভুক্তভোগী ঋষি পরিবারের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত নভেম্বর প্রতিটি পদে একক প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক বিজয়ী ঘোষণা করা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা মোস্তাক আহমেদ,

উপসহকারী কৃষি কর্মকর্তা, দেবহাটা, সাতক্ষীরা। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলারোয়ার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইয়াছির আরাফাত,

সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, অর্থ সম্পাদক এস এম ইকবাল আহমেদ, দপ্তর সম্পাদক শেখ সিহান আলী, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান খান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মন্ডল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজমীরা পারভীন,

মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আফরোজ, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব শাওন, নির্বাহী সদস্য আব্দুল আলিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : চাহিদা মোতাবেক যৌতুকের টাকা দিতে না পারায় ৬ বছরের শিশু সন্তানসহ স্ত্রীকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ৬ বছরের শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী স্ত্রী রাবিয়া খাতুন। এঘটনায় ভুক্তভোগী স্ত্রী ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০১৫ সালে ইসলামী শরিয়ত মোতাবেক শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের এবাদুল ইসলামের কন্যার সাথে পূর্ব ধানখালী গ্রামের নূরুল ইসলাম সানার পুত্র এনামুল কবির সুরুজের সাথে বিবাহ হয়। বিবাহের সময় নগদ ৫০ হাজার টাকাসহ ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল দেওয়া হয়। ইতোমধ্যে তার ঔরষে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। বিবাহের কিছুদিন পর থেকে সুরুজ ২লক্ষ টাকা যৌতুকের দাবিতে চাপ প্রয়োগ করে আসছিল। সম্প্রতি সুরুজের ভাই ইমরান হোসেন, পিতা নুরুল ইসলাম, মাতা জাহানারার কু পরামর্শে পুনরায় ২ লক্ষ টাকা যৌতুকের দাবিতে অত্যাচার করতে থাকে। একপর্যায়ে গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে মারপিট করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী রাবিয়া খাতুন মারপিটের এক পর্যায়ে গলায় উড়না পেচিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় পিতার বাড়িতে চলে আসে। স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ্য হতে না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়।

এঘটনায় শ্যামনগর থানায় মামলা করতে গেলে থানাপুলিশ আদালতের পরামর্শ প্রদান করেন। পরামর্শ মোতাবেক সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন তিনি।

ভুক্তভোগী রাবিয়া খাতুন জানান, ৬ বছরের শিশুকে নিয়ে এখন আমি দিশেহারা হয়ে পড়েছি। পিতার আর্থিক অবস্থাও তেমন ভালো না হওয়া তার মেটাতে পারিনি। অন্যদিকে সুরুজ আমাকে তালাক দেওয়ার হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় তিনি ন্যায় বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে অভিযুক্ত স্বামী এনামুল কবির সুরুজ বলেন, আমি যৌতুকের জন্য কোন মারপিট করিনি। তার সাথে আমার বনাবনি হচ্ছে না। এটা নিয়ে স্থানীয়ভাবে শালিসী বৈঠকও হয়েছে। কোন সমাধান হয়নি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest