সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgūΗ πλήρης καθοδήγηση για το Buran Casino no deposit bonus και τις προσφορές του

দেবহাটা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান। মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফ হাসানের বাসভবন ও পারিবারিক কবরস্থানে যান জেলার শীর্ষ এ দুই প্রশাসনিক কর্মকর্তা। এসময় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে নিহত আসিফ হাসানের বাবা মাহমুদ আলম গাজী সহ পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী মেধাবী আসিফ হাসানের মৃত্যুতে আমরা যেমন শোকাহত, তেমনি তার সাহসিকতায় আমরা গর্বিত। আপনারা এক সন্তানকে হারিয়ে হাজারো সন্তান পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু তালেব হোসেন ও মো. রাকিব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহমুদুল হাসান মাহমুদ, নর্দান ইউনিভার্সিটি শাখার সমন্বয়ক আহসান নাঈম, সাতক্ষীরা জেলার সমন্বয়ক নাজমুল হাসান, সুহাইন মাহদিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়াা প্রতিনিধি :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত ইবাদুল হক(৫৫) বলিয়ানপুর গ্রামের আকবর সরদারের পুত্র।

স্থানীয়রা কবির হোসেনসহ কয়েকজন জানান, আকবর, ইউসুফ, আব্দুল্লাহ, আজগর আলীদের সাথে ইবাদুলের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এবিষয়টি মিমাংসার জন্য আজ সোমবার সকালে ভ‚মি জরিপকারী(আমিন) মাপ জরিপ শুরু করার একপর্যায়ে দুপক্ষের মধ্যে কথাকাটাটি শুরু হলে আকবর, ইউসুফ ও আব্দুল্লাহ,আজগর উত্তেজিত হয়ে ইবাদুল ইসলামকে মারপিট শুরু করে। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে ইবাদুল। তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইবাদুলের কন্যা ঝর্ণা বলেন, তাদের মারপিটে আমার পিতা মারা গেছে। আমার পিতাকে যারা হত্যা করেছে আমি তাদের শাস্তি চাই।

এবিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ইসলাম, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মামলা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত আব্দুল্লাহ বলেন, আমরা ইবাদুলকে মারপিট করিনি। তিনি অসুস্থ্য ছিলেন। সকালে কথাকাটাকাটির একর্যায়ে তিনি অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরে পাষন্ড স্ত্রী কর্তৃক তার স্বামীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে স্ত্রী খাদিজা ঘুমন্ত অবস্থায় তার স্বামী হোসাইনকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

নিহত হোসাইন মালি (৩০) ওই গ্রামে আব্দুল হামিদ মালির ছেলে।

পরিবারের বরাত দিয়ে, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী খাদিজা তার স্বামী হোসাইনকে জবাই করে হত্যা করে। এরপর ভোরে ঘাতক খাদিজা স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিআরটিসি বাস যোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে বাসের সুপারভাইজার তাকে খুলনায় পৌছানোর পর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে তাকে হস্তান্তর করে। ছাত্র সমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করে। এরপর তারা তাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ সনজিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিত চেয়ে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সাতক্ষীরার মানুষের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

এসময় তিনি বলেন আইনশৃঙ্খলা আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে থানাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে। আরও এজন্য ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

রবিবার দুপুলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা সমন্নত রাখতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হকসহ আরও অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সারাদেশ ব্যাপী সা¤প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা নামের তিনটি সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। রবিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বাস নাথ ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা সভাপতি বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন শীল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক অমিত কুমার ঘোষসহ অন্যান্যরা।

বক্তারা এসময় অবিলম্বে সারা দেশব্যাপী সা¤প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবি জানান। তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আমাদের সান্তনা দিচ্ছেন তাদের বিচার করা হবে।

কিন্তু কেউ বিচার করতে আমরা দেখি নাই। সরকার আসে, সরকার যায় কিন্তু আমাদের অধিকারের কোন উন্নয়ন হয় না। আমরা চাই, আমাদের যেনো আর রাস্তায় দাঁড়াতে না হয়, আমরাও যেনো স্বাধীন দেশের, স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে পারি।

বক্তরা আরো বলেন, মন্দির পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়াতসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুঃসময়ে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এখন অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছি, শঙ্কাও নেই বলে তারা আরো জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :
সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজএর উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আব্দুল মজিদ (৬৪)স্যার রবিবার দিবাগত রাত ৩.১৫ টায় সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, স্কুল পড়ুয়া ১পুত্র রাব্বি, ১ কন্যা রান, ভাই, বোন সহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

১১ আগস্ট রবিবার বাদ যোহর সখীপুর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে শ্রদ্ধেয় স্যারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন আলহাজ্ব মো:আল ফেরদৌস আলফা চেয়ারম্যান দেবহাটা উপজেলা পরিষদ,মো:হাবিবুর রহমান সবুজ ভাইস চেয়ারম্যান দেবহাটা উপজেলা পরিষদ, দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই জন সমন্বয়ক মো:আবিদ হোসেন তানভীর এবং মো:মুজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা সংবাদদাতা ॥
তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। সংলাপে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ^াস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, আবুল কালাম, অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, জামায়াত নেতা মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবিনা ইয়াসমিন, গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি সফিকুল ইসলাম, শাহনেওয়াজ কবির শাওন, জাহিদ আমিন শাশ^ত, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার,শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু,সেকেন্দার আবুজাফর বাবু, এসএম নাহিদ হোসেন, জনপ্রতিনিধি শিরিনা সুলতানা, ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ইদ্রিস আলী, আব্দুল কাদের, যুবক সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ।

সভায় ছাত্র, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এ সময় তালা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা,লুটপাট,অগ্নিসংযোগ বিশৃঙ্খরা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরণের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও প্রধান নির্বাহি নাজিম উদ্দীনের বিরুদ্ধে ৫ কোটি ৬৭ লাখ টাকার অর্থ লুটপাট ও নানা অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি। রবিবার বেলা ১২ টায় পৌরসভার কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর মেয় চিশতি বলেন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে মিথ্যা অজুহাত দেখিয়ে বারবার আমাকে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে বরখাস্ত করে জেলে প্রেরণ করা হয়েছে। আমি দেশের বাহিরে থাকা অবস্থায়ও তথাকথিত মিথ্যা ও বানোয়াট নাশকতা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, আমি কাউন্সিলরদের দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে তারা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাকে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, সরকার কর্তৃক বেআইনিভাবে আমাকে বরখস্ত করার পর আমি বারবার হাইকোর্ট ও আপিল বিভাগ হতে স্থগিত আদেশ নিয়ে আইনগতভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করলে প্রশাসনকে দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করা হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমুদ্দিনের যোগসাজশে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান আমাকে পৌরসভায় প্রবেশ করতে না দিয়ে জোর করে মেয়রের কার্যালয় দখল করে নেয়। আইনের তোয়াক্কা না করে নিজেকে স্ব-ঘোষিত ভারপ্রাপ্ত মেয়র দাবি করে ফিরোজ হাসান। তারা পৌর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতি করে। সর্বশেষ বিগত ৩০/৬/২০২৩ তারিখে আমি সর্বশেষ যেদিন অফিস করি সেদিন পৌরসভায় ফান্ডে ৯ কোটি ১৭ লক্ষ ৬১ হাজার ৮৮৪ টাকা ছিল। অথচ আজ পর্যন্ত ফান্ডে রয়েছে ৭ কোটি ৩ লক্ষ ৬২ হাজার টাকা। অর্থাৎ এই ফান্ড থেকে তারা ২ কোটি টাকা লুটপাট করেছে। এছাড়া পৌর সভার বাড়ির প্লান পাশ করার জন্য নাগরিকদের নিকট থেকে কাউন্সিলর কাজী ফিরোজ হাসান রশিদ ছাড়ায় ১ লক্ষ টাকা চাঁদা আদায় করে তা লুটপাট করেছে। এখানেই শেষ নয় দ্য পোল স্টার স্কুলে দুই জন স্টাফ নিয়োগ দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা নিয়েছে তারা। দূর্নীতির ফিরিস্তি এখানেই শেষ নয়, আমার অনুপস্থিতিতে কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিমুদ্দিনের নেতৃত্বে রাস্তাঘাট নির্মাণ, চিকিৎসা বাবদ, অবকাঠামো উন্নয়নের নামে সাড়ে ৩ কোটি টাকা লুটপাট করেছে।

এছাড়া পৌরসভার ১০ টি পদে স্থায়ী কর্মকর্তা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়ে কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিমুদ্দিন লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করার চেষ্টা করেছিল। যা সাংবাদিকদের লেখনীর কারনে সেই বাণিজ্যের বিজ্ঞপ্তি স্থগিত হয়। পৌর মেয়র চিশত আরো বলেন, পৌরসভার সিইও নাজিমুদ্দিন পৌরসভার মতো একটি পবিত্র জায়গায় বসে মদ পান করতো। তার অত্যাচারে পৌরবাসী অতিষ্ঠ ছিল।

সংবাদ সম্মেলন থেকে তিনি এসময় বলেন, এই দূর্ণীতির সকল টাকা ফেরত দিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সংবাদ সম্মেলনে এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পৌরসভার নাগরিকগন উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest