সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতDe Meest Winstgevende Spellen Bij Jaabet Die U Moet ProberenKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgū

আসাদুজ্জামান ঃ ঢাকার মিরনজিল্লা হরিজনপল্লীতে চার শতাধিক বছর ধরে বসবাসকারী হরিজন সম্প্রদায়ের মানুষজনকে পুনর্বাসনের ব্যবস্থা না করে মার্কেট তৈরির নামে তাদেরকে উচ্ছেদের চেষ্টা ও দেশব্যাপি সংখ্যালঘুদের জমি দখল, জুলুম এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।

সংগঠনটির জেলা সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও সাবেক সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, মানবাধিকার কর্মী মাধব দত্ত, রঘুনাথ খাঁ, জেলা নাগরিক কমিটির সভাপতি শেখ আজাদ হোসেন বেলাল, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, জাসদ নেতা, প্রফেসার ইদ্রিস আলী, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, সুধাংশু শেখর সরকার, সিপিবির সভাপতি আবুল হোসেন, ডাঃ প্রশান্ত কুÐু, হরিজন পল্লীর সভাপতি বাবুলাল হেলা, সদস্য চন্দন হেলা, গোপাল মÐল, ডাঃ মিলন ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষজন এদেশ স্বাধীনে অংশ নিয়েছে। অথচ যুগ যুগ ধরে এদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিজের জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। ঢাকার মিরনজিল্লা হরিজনদের উৎখাত করে সেখানে মার্কেট বানিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চান একটি মহল। পূর্ণবাসন ছাড়া মিরনজিল্লার হরিজনদের উচ্ছেদ করা যাবে না মর্মে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরশেনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ালের নেতৃত্বে গত বৃহষ্পতিবার আবারো হামলা চালিয়ে তাদের বসতবাড়ি ও মন্দির ভাঙচুর করা হয়েছে। বাধা দেওয়ায় কমপক্ষে ৩০ জন হরিজনকে পিটিয়ে জখম করা হয়েছে। বক্তারা এসময় হরিজনপল্লীতে বসবাসকারী মানুষজনকে পুনর্বাসনের ব্যবস্থা না করে মার্কেট তৈরির নামে তাদেরকে উচ্ছেদের চেষ্টাসহ দেশব্যাপি সংখ্যালঘুদের জমি দখল, জুলুম ও নির্যাতনের ঘটনা তুলে ধরেন এসবের প্রতিবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেহেদী হাসান আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আটুলিয়া যাকাত ফাউন্ডেশন এর উদ্যোগে ১২ই জুলাই একটি অসহায় দুস্থ পরিবারের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

উক্ত অসহায় পরিবারে দুইটি এতিম শিশু রয়েছে। ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশনের উপদেষ্টা নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটুলিয়া যাকাত ফাউন্ডেশনের সভাপতি নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ অহিদুজ্জামান বাবলু, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধায়ন করেন মমিনুজ্জামান সুমন।আটুলিয়া যাকাত ফাউন্ডেশনের কার্যকরী কমিটি দারিদ্র্য বিমোচনের উদেশ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পার্ক প্রিমিয়ার লীগের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে টিম প্রেসিডেন্ট চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত খেলার ফাইনালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বাধীন টীম প্রেসিডেন্ট এবং কামালনগর একাদশ অংশগ্রহণ করেন।

প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলায় ৩-১ গোলে কামালনগর একাদশকে হারিয়ে টীম প্রেসিডেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন। সেরা খেলোয়াড় মনোনীত হয়েছে টীম প্রেসিডেন্টের হৃদয় এবং সেরা গোলকিপার পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালার দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে তালা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আবেদনকারী রেজাউল গাজী, আব্দুস সবুর গাজী, শারমীন বেগম ও এলাকাবাসী হাফেজ মোড়ল, হাফিজুল গাজী, আলীম গাজী প্রমূখ।

বক্তরা বলেন, ২০২৪ সালের ৩১ মে নিরাপত্তা কর্মী ও আয়া পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত সময়ের মধ্যে দুটি পদে স্থানীয় চুাকরী প্রত্যাশীরা আবেদন করেন। আবেদনকারীরা আবেদন করার পর জানতে পারে, নিরাপত্তা কর্মী পদে বিদায়ী সভাপতির ছেলে ও বর্তমান সভাপতির মামাতো ভাই ইব্রাহীম মোড়ল কে ও আয়া পদে সুপারের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুন কে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষা অফিস সহ সকল দপ্তরকে ম্যানেজ করে নিয়োগ দেয়া হচ্ছে। এমনকি নিয়োগ প্রক্রিয়া নির্ভিগ্ন করতে তাদের পক্ষের লোকদের দিয়ে আবেদন করিয়েছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসির প্রতিরোধের মুখে বারবার চেষ্টা করেও নিয়োগ বোর্ড বসাতে ব্যার্থ হচ্ছেন তারা।

তারা আরো বলেন, অত্র মাদ্রাসার সভাপতি ও সুপার আজিজুল ইসলাম পারিবারিক ও আত্মীয় করণের মাধ্যমে এসকল পদে নিয়োগের নীল নক্সা তৈরী করছেন । লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যের মাধ্যমে ইব্রাহীম মোড়লকে নিরাপত্তা কর্মী ও আয়া পদে সুপার আজিজুলের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুনের নিয়োগ প্রায় চুড়ান্ত করেছে।

অবৈধ নিয়োগে সুপার ও সভাপতি সরাসরি জড়িত আছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিয়োগ বাণিজ্যের বন্ধ হোক দাবি করেন এলাকাবাসী।

দুটি পদে নিয়োগের বিষয় সুপার আজিজুল ইসলাম বলেন, কাকে নিয়োগ দেয়া হবে আমি জানি না। এবিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্রিগেডিয়ার আবু বক্কর সাহেব ভালো বলতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের শুভেচ্ছা মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই) বিকালে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের আয়োজনে শহরের রাধানগর মোড় হইতে উক্ত অভিনন্দন ও শুভেচ্ছা মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি . আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সুমুনুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, বৈকারী ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুজ্জামান শরীফ, আগরদাড়ী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,

বল্লী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু রায়হান রিপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ হাসান, ফিংড়ী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাঈমুল ইসলাম নাঈম, ধুলিহর ইউনিয়ন যুবদলের আহবায়ক মিঠু মেম্বার, শিবপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান,পৌর যুবদলনেতা সাইফুল্লাহ আল কাফি প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অভিনন্দন ও শুভেচ্ছা মিছিলে অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিকভাবে মরদেহের নাম ও পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এর পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, মরদেহের পাশ থেকে দুটি কীটনাশক ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যান্ত মরদেহের নাম পরিচয় মেলেনি।

এঘটনায় পাটকেলঘাটার থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গাজী বশির আহমেদ।

এসময় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আশু বলেন, সাতক্ষীরা জেলায় ধর্মপ্রাণ মানুষের বসবাস। তারা সরকারি নিয়ম মেনেই জন্ম নিয়ন্ত্রণ করছে। ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহনের ফলে। জনসংখ্যা এখন অভিশাপ নয়। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে’।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ এবিএম দ্বীন মোহাম্মাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম আবু তাহের,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম, সাংবাদিক ফিরোজ হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ লিপিকা বিশ্বাস,মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সুপার মো. সোহরাওয়ার্দী হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের মাঠ কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে কর্ম-দক্ষতা ও সেবাদানে বিশেষ অবদানের জন্য মাঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৩ প্রার্থী ও আশাশুনি সদর ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫ জন সর্বমোট ৮ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

(১১ জুলাই) বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল। খাজরা উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ৩ জন আওয়ামী লীগের নেতা।
প্রতীক বরাদ্দকারীরা হলেন, খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা পেয়েছেন আনারস ও যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল পেয়েছেন মটর সাইকেল।

অপরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫ জন প্রার্থীর মধ্যে শ্রীকলস গ্রামের মোছাঃ শাহানারা পারভীন পেয়েছেন তালগাছ প্রতীক, মানিকখালী গ্রামের মোছাঃ সালেহা পারভীন পেয়েছেন কলম প্রতীক, আশাশুনি দক্ষিণপাড়া গ্রামের মোমেনা খাতুন পেয়েছে বক প্রতীক, রাহেনা পারভিন পেয়েছেন বই প্রতীক ও সুবর্ণা সানা পেয়েছেন মাইক প্রতীক।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই খাজরা ইউপির চেয়ারম্যান পদে ও আশাশুনি সদর ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার পদে নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest