সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচার

আসাদুজ্জামান : সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার কুশখালী সীমান্তের মাঝেরপাড়া কিন্ডার গার্ডেন স্কুল মোড় হইতে ভাদড়া মাঠ গামী কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আনারুল ইসলাম(২৮)। সে সদর উপজেলার ঘোনা কাজীপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুশখালী সীমান্তের মাঝেরপাড়া কিন্ডার গার্ডেন স্কুল মোড় হইতে ভাদড়া মাঠ গামী কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালতলায় আলম সাধু নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে বিদ্যৃতের কাজে নিয়োজিত শ্রমিক রাসেল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আলম সাধুর চালক রনি মোড়ল। আহত রনি মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা ও আহত রনি মোড়ল যশোর পৌরশহরের বাসিন্দা। রাসেল বিদ্যুতের খুটি বসানোর কাজে নিয়োজিত ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাসেল আলমসাধুতে বিদ্যুৎ অফিসের সরঞ্জামাদি নিয়ে কালিগঞ্জ থেকে পাটকেলঘাটায় যাচ্ছিল। পথিমধ্যে আলমসাধুু তালতলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
এতে গুরুতর আহত হন রাসেল ও আলম সাধুর চালক রনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। রাসেলের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অফিসে মিললো এক অজ্ঞাত যুবকের লাশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে ভূমি অফিসে সেবা নিতে আসা এক নারী জানান, ‘মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়লায়। অনেক আগেই তার মা-বাবার বিচ্ছেদ হওয়ায় সে নানা বাড়ি বদ্দিপুর গ্রামে থাকতো। পরে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং নানার বাড়ি থাকতো না। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো। তারা সমস্ত শরীরে ঘা।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘যুবকটি অসুস্থ ছিল, সম্ভবত নেশা করতো। তার পেটের নিচে টিউটমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থ জনিত কারণে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জ সীমান্ত নদী ঈছামতি খারহাট এলাকার বাংলাদেশের তীর হতে ক্ষত-বিক্ষত অবস্থায় অর্ধগলিত ৫০ উর্দ্ধ অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। (২০ ফেব্রæয়ারি) মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট সুইচ গেটের বিপরীতে নদীর তীরে ফাঁস জালে জোড়ানো চেকের লুঙ্গি পরা ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় জেলেরা। বিষয়টি থানায় পুলিশকে জানালে উপ-পরিদর্শক ফাহাদ হোসেন ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেশ কয়েক দিন পূর্বে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঐ ব্যাক্তি বাংলাদেশ বা ভারত কোন দেশে নাগরিক সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। অবস্থার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে চোরাকারবারী, গরুর রাখাল বা জেলে হতে পারে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অজ্ঞত মৃত ব্যাক্তি লাশ নৌ পুলিশের কাছে হস্তন্তর করা হয়ে। নৌ-পুলিশের উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম জানান, লাশের সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। তবে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান রিফাত হোসেন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি। তিনি ২০১৪ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র নেতৃত্বাধিন কার্যনির্বাহী কমিটির স্বীকৃতি দিয়ে রায় প্রদান করেছেন বিজ্ঞ আদালত। সেই সাথে আব্দুল হামিদ ও শাওন আহমেদ সোহাগদের গঠিত কাল্পনিক কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এখবরে প্রেসক্লাবসহ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মিষ্টিমুখ ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। আদালতের আদেশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক দুই বছর মেয়াদে নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন গঠনসহ বিধিমালা অনুযায়ি তফসীল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
এ তফসীলে মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ন্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশের দিন ধার্য্য করা হয় ২৬/০৭/২২ তারিখে। এদিন নির্ধারিত সময়ে পৃথক ১৩টি পদে মাত্র ১৩ জন মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দিতায় শেখ সাইফুল বারী সফু সভাপতি, শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ সহ সভাপতি, সুকুমার দাশ বাচ্ছু সাধারণ সম্পাদক, এম হাফিজুর রহমান শিমুল যুগ্ম সম্পাদক, সাজেদুল হক সাংগঠনিক সম্পাদক, কাজী মুজাহিদুল ইসলাম তরুণ কোষাধ্যক্ষ, মীর জাহাঙ্গীর হোসেন দপ্তর সম্পাদক, এসএম, আহম্মদ উল্যাহ বাচ্ছু তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও গোলাম ফারুক কে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ কমিটিকে সাধুবাদ জানিয়ে মিষ্টি বিতরণ, অভিনন্দন বার্তা ও ফুলেল শুভেচছায় সিক্ত করেন সহকর্মীসহ বিভিন্ন মহল। এদিকে প্রেসক্লাবের বহুল বিতর্কিত ৩জন সদস্যকে সাথে নিয়ে প্রেসক্লাবের সদস্য নয় এবং নানান বিতর্কে জড়িতদের দিয়ে একটি কাল্পনিক ও ষড়যন্ত্র মূলক কমিটি গঠন করে অপপ্রচার চালাতে থাকে আব্দুল হামিদ গং। কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদবী, প্যাড, লোগো, সাইনবোর্ড ব্যবহার করে নানান অপপ্রচার ও চাঁদাবাজি করার প্রতিবাদে সিনিয়র সহকারী জজ আদালত, কালিগঞ্জ, সাতক্ষীরা মামলা দায়ের করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। দেওয়ানী মামলা নং ৮৩/২০২৩।

বাদী পক্ষের দাখিলি ১৬/০৩/২৩ তারিখে দেঃ কাঃ বিঃ আইনের অর্ডার ৩৯ রুল ১/২ ও ১৫১ ধারার এ মামলায় বিবাদী আব্দুল হামিদ গংয়ের বিরুদ্ধে ৪/২/২০২৪ তারিখে আদেশ দেন সহকারী জজ আদালতের সিনিয়ন জজ মোঃ তরিকুল ইসলাম। আদেশের তারিখ থেকে হামিদ গং কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদ, পদবী, লোগো, সাইনবোর্ড, ব্যানার ডদি ব্যবহার করে সেটা হবে আদালত অবমাননার সামিল। উল্লেখ্য যে, ১৯৮৩ সালে কালিগঞ্জ প্রেসক্লাব স্থাপিত হওয়ার পর থেকে সুনামের সাথে প্রেসক্লাব পরিচালিত হয়ে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে পৃথক পৃথক ভাবে তিন ক্লিনিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আদালত পরিচালনাকালিন সময় ৩ ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(১৯ ফেব্রæয়ারী) সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিসেস, বেসরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র, লজিস্টিক সার্পোট ও মানহীন সেবার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার নলতা সদরের ইউনিক ক্লিনিককে ৫০ হাজার, আহসানুল্লাহ ক্লিনিককে ১০ হাজার এবং মৌতলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকসহ থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এমনি ভাবে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের বলেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ২টি ক্লিনিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেছেন। এসময় উক্ত ক্লিনিকগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র মতে, দেশব্যাপী অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার ১৯ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান পারুলিয়া সিটি ডিজিটাল ক্লিনিক ও কুলিয়ার হাবিবা সার্জিক্যাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

এসময় উক্ত ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রতিটি ক্লিনিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স আপডেট না থাকায় সিটি ডিজিটালকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা ও হাবিবা ক্লিনিকে অপারেশন রোগী থাকার কারনে পরবর্তীতে আর কোন রোগী ভর্তি করা বা ক্লিনিকের কার্য্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে এবং কুলিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক ক্লিনিকের ম্যানেজার না থাকায় সোমবারের অফিস টাইমের মধ্যে কাগজপত্র নিয়ে ইউএনওর দপ্তরে হাজির হতে বলা হয়।

অভিযান পরিচালনাকালে ইউএনওর সাথে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন, আরএমও ডাঃ সাকিব হাসান বাধন, এসআই শোভন দাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest