আশাশুনির খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : আশাশুনির খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর পরিচালনায় নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সভাপতি নীলকন্ঠ সোম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমপি প্রতিনিধি শুম্ভুজিত মন্ডল, খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহানেওয়াজ ডালিম,উপজেলা সহকারি শিক্ষক অফিসার মো: হাসানুজ্জান, প্রধান শিক্ষক জি এম সাইদার রহমান,বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, সরদার মোহম্মাদ নাজিম উদ্দীন, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক্ষ সুব্রত কুমার মন্ডল, অভিভাবক প্রভাষক হিরনময় মন্ডল, দশম শ্রেনীর ছাত্র সাকিব হোসেন ও ছাত্রী সানজিদা খাতুন প্রমূখ। এসময় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকগণ ও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,অভিভাবক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে মাদকের দিকে ঝুঁকে না পড়ে সে দিকে অভিভাবকদের নজর রাখার আহবান জানান। এছাড়া স্কুলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। সভা থেকে নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী জিপি-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের নিজ তহবিল থেকে উপবৃত্তি প্রদানের ঘোষণা দেন। শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ শোক দিবসের প্রস্তুতি সভা

 

সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল কমিটি, সাতক্ষীরা’র উদ্যোগে আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ পালন উপলক্ষ্যে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল কমিটি, সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভা সংগঠনের সভাপতি মীর সাহাজাদ আলীর সভাপতিত্বে সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরায় ৩০ জুলাই সোমবার সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে ১লা আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিপালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে কালোব্যাজ ধারণ, ব্যানার, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, কোরানখানি, দুপুরে বিশেষ মোনাজাত, গণভোজের ব্যবস্থা গ্রহণ সহ সরকারি সকল কর্মসূচিতে পরিষদের পক্ষ থেকে অংশ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত। উক্ত শোক দিবসের কর্মসূচিতে সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের সকল কর্মকর্তা/কর্মচারিগণকে অংশ গ্রহনের অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ১৫ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় চটের বস্তায় ধান চাল না রেখে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে তিন চাতান মিল মালিককে ১৫হাজার টাকা জরিমান ভ্রাম্যমাণ আদালত। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন মঙ্গলবার দুপুরে এ আদেশ প্রদান করেন।
জানাযায়,তালা বাজারের গাজী শফিকুল ইসলাম, খন্দকার মোজায়েম হোসেন রজ্ঞু ও কাজী গাউসুল হক মারুফ এর চাউল মিলে চটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে তালা উপজেলা নির্বাহী আফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন ঙ্গলবার দুপুরে উপস্থিত হয়ে তিন চাতান মিল মালিককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় শিক্ষক দ্বারা অফিস সহকারীকে মারপিট

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক সহকারী শিক্ষক অফিস সহকারী জিয়াউর রহমান (৩৮) পিটিয়ে গুরুত্বর আহত করেছে। মঙ্গলবার দুপুরে বালিকা বিদ্যালয়ে অফিসরুমে এঘটনা ঘটে। শিক্ষক জিয়াউর রহমান তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জিয়াউর রহমান জানান,বিগত ২০১০ সালে তিনি অফিস সহকারী হিসেবে যোগদানের পর থেকে সহকারী শিক্ষক সালাউদ্দীন আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। এ বছর অর্ধবার্ষিক পরীক্ষার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ফিস উত্তোলন দায়িত্ব ছিল শিক্ষক সালাউদ্দীন। সালাউদ্দীন পরীক্ষার ফি’র টাকা অফিসে জমা না দিয়ে সে আতœসাৎ করার চেষ্টা করছিল । বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবহিত করি এবং বিষয়টি মঙ্গলবার দুপুরে কয়েকজন শিক্ষক উপস্থিত থেকে মিমাংসার এক পর্যায়ে সালাউদ্দীন পূর্ব শত্রুতার জের ধরে অফিস সহকারী জিয়াউর রহমান উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখর চন্দ্র দেবনাথের কাছে এবিষয়ে জানাতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমি শুনেছি তবে আমি স্কুলের কাজে বাইরে ছিলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার বাস ঢুকে পড়লো সিনেমা হলে

দেশের খবর: এবার চলন্ত বাস ঢুকে পড়লো সিনেমা হলো। ঠিক যখন দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শাস্তি ও ঢাকাজুড়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, উত্তাল নগরী- তখনই রাজধানীর মধুমিতা সিনেমা হলে এমন ঘটনা ঘটলো।

নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, রিকশাচালক সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো বাসটি রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পিলারে গিয়ে আঘাত করে। এরপরেই চালক পালিয়ে যায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ সরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে। বাসটির ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়েছে, রিকশাচালকও আহত হয়েছেন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

রবিবার রাজধানীর এয়ারপোর্ট রোডে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যু হয় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর। এরপরেই উত্তাল হয়ে যায় ঢাকা নগরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুব কমিটি বসুখালী কৃষি উন্নয়ন সমবায় সমিতির কমিটি গঠন

 

প্রেস বিজ্ঞপ্তি: বসুখালী কৃষি উন্নয়ন সমবায় সমিতির(রেজিঃ-৬৭-সাত) এর অধিকতর সামাজিক উন্নয়নের লক্ষে কমিটি সিদ্ধান্তে সাংবাদিক গাজী ফারহাদ কে সভাপতি ও ইনামুল হক সাধারণ সম্পাদক করে একটি যুব-কমিটি গঠন করা হয়েছে। যুব কমিটি বসুখালী কৃষি উন্নয়ন সমবায় সমিতির কমিটির মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক হামিদুল্লাহ গাজী, সি: সহ-সভাপতি মইজুদ্দিন ঢালী, সহ-সভাপতি আমানউল্লাহ গাজী, সি: যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মহাসিন হোসেন, দপ্তর সম্পাদক সাগর হোসেন, প্রচার সম্পাদক এস এম বাবুল, আফিস সম্পাদক তাওহিদুল ইসলাম (তুহিন), ক্রিয়া সম্পাদক মহিনুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ অব্দুল্লাহ, শিক্ষা সম্পাদক নূর-হোসেন গাজী, সদস্য মামুন হোসেন, অবুল খায়ের (ইমন), মাসুম বিল্লাহ, শামিম হেসেন, আশিকুর রহমান, ফিরোজ হোসেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪ আগস্ট সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রস্তুতিসভা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির জেলা শহরে বসবাসরত সকল নেতৃবৃন্দকে জানানো যাচ্ছে যে, ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ৪ আগষ্ট ২০১৮ রোজ শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে শোকদিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার অসহায় শিশু নাঈমকে বাঁচাতে এগিয়ে আসুন

আসাদুজ্জামান: নাঈম হাসান (৭) নামের একটি শিশু মারাতœক দুর্ঘটনায় পতিত হয়ে একটি হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার বাবা বাহারুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামে।
জানা যায়, গত ২৮ জুলাই বিকালে শিশু নাঈম তার বাড়ির পাশের একটি নারিকেল ভাঙানো মিলে গিয়ে হাত বাড়িয়ে নারিকেলের খৈল খাওয়ার সময় হঠাৎ অসাবধান বশতঃ তার বাম হাত নারিকেল ভাঙানো মেশিনে জড়িয়ে যায়। এর পর তার বাম হাত কেটে পড়ে যায়। পরে তার ডান পায়ের বুড়ি আঙ্গুল, বাম পায়ের গোড়ালীসহ শরীরের বিভিন্ন অংশের মাংশ কেটে পড়ে যায়। মারাতœক আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা শহরের ফারহান ক্লিনিকে ভর্তি করেন। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
তার ভ্যান চালক বাবা নিজ সংসার খরচ চালিয়ে তার এই পুত্র সন্তানের চিকিৎসা খরচ চালানো তার পক্ষে এখন খুবই দূর্বিসাধ্য। তাই শিশু নাঈমকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য ০১৭২৭-৮৪৬১৫২ নাম্বারে বিকাশ নাম্বারে যোগাযোগ করার জন্য শিশুটির বাবা বাহারুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest