সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উচ্চ সতর্কতা

দেশের খবর: আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি’র (আরসা) হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।
মিয়ানমারের অনলাইন ইরাবতীর সূত্র মতে, নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সঙ্গে সীমান্ত বরাবর বসিয়েছে ১৬০টিরও বেশি পুলিশ আউটপোস্ট।
পুলিশ কর্মকর্তা কর্নেল অং মাইয়াত মোই বলেছেন, সামরিক গোয়েন্দা সংস্থার মতে, আরসার সন্ত্রাসীরা দলে লোক জড়ো করেছে। তারা অস্ত্র, গোলাবারুদ ও খাদ্য জমা করেছে। সীমান্তের কাছে ওই সব লোককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন, আরেকটি দেশে শরণার্থী শিবির রয়েছে। সেখানে শরণার্থীর বেশ ধরে অবস্থান করছে সন্ত্রাসীরা। আমরা জানতে পেরেছি প্রচুর পরিমাণের বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, মাদক জব্দ করা হয়েছে সেখানে। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা প্রচুর মানুষকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তাই মংডু ও বুথিডাং শহর এলাকায় সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছে পুলিশ। তারা ক্রিমিনাল রেকর্ড ধরে অপরাধীদের দিকে দৃষ্টি রেখেছে।
উল্লেখ্য, গত বছর ২৫ শে আগস্ট মংডু, বুথিডাং ও রাথেডাংয়ে ৩০টি পুলিশ আউটপোস্টে হামলা চালায় আরসা। আর এর জের ধরে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর চালায় নৃশংস নির্যাতন। ওই হামলার প্রথম বার্ষিকী ২৫ শে আগস্ট শুক্রবার। আরসার ওই হামলায় এক ডজনেরও বেশি নিরাপত্তারক্ষী ও সরকারি কর্মচারী নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি শ্রীউলায় সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময়

তোষিকে কাইফু: আজ শুক্রবার সকালে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মোড় মুক্তিযোদ্ধা চত্ত্বরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত মত-বিনিময় সভায় বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন চিত্র নেতা-কর্মীদের মাঝে তুলে ধরেন বক্তারা।বিশেষ করে ডা: আ ফ ম রুহুল হক এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল,নলতায় প্যারা-মেডিকেল কলেজ,সাতক্ষীরা বাইপাস,আশাশুনি বাইপাস সড়ক, কালিগঞ্জ ও দরগাহপুরে ২ টি মা ও শিশু হাসপাতাল,মানিকখালী ব্রীজ, বড়দল ব্রীজ, তেতুলিয়া ব্রীজ, শোভনালী ব্রীজ, বাশতলা ব্রীজ, শোভনালী ব্রীজ, প্রায় অর্ধ-শতাধিক কাম সাইক্লোন সেল্টার,ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ ,প্রায় ৫৫০ কিলোমিটার পাকা রাস্তা-করণ সহ অসংস্য উন্নয়ন কর্মকান্ড হয়েছে।আর এই উন্নয়ন কর্মকান্ড সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে।

উন্নয়নের মহা-সড়কে এগিয়ে নিতে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনারায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বক্তারা আহ্বান জানান।

জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমীর হোসেন জোয়ার্দ্দারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ সরদার,শিক্ষক নেতা আরশাদ আলী মোড়ল,শিক্ষক নেতা লুৎফর রহমান,৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হরিচরণ সরকার ও ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশুতোশ মন্ডল সহ প্রমুখ ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামীদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী,বীর মুক্তিযোদ্ধা রুলামিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাষ্টার পলাশ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক, ফটো সাংবাদিক ও এমপি এ্যাম্বেসেড়র তোষিকে কাইফু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম,বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন সভাপতি আলাউদ্দীন লাকি,
ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আবু হোসেন,সাধারণ সম্পাদক ইসমাইল সহ অর্ধ-শতাধিক স্থানীয় নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের যত খেলা

খেলার খবর: আগামী বছরের ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করার জন্য কমপক্ষে পাঁচটি সিরিজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে মাশরাফি মুর্তজা-সাকিব আল হাসানরা। যার মধ্যে তিনটি বিদেশের মাটিতে ও দুটি দ্বিপাক্ষিক সিরিজে ঘরের মাঠে খেলবে টাইগাররা।

২০১৯ বিশ্বকাপের আগ পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে বাংলাদেশের খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। একদিনের আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও যেখানে একাধিক টি-টোয়েন্টি ছাড়াও থাকছে টেস্ট ম্যাচ। এখনো পর্যন্ত পাঁচটি প্রতিযোগিতায় খেলা চূড়ান্ত হলেও সময় গড়ানোর সাথে তা বাড়ার সম্ভাবনাও থাকছে।

আসছে সেপ্টেম্বরে আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। যেখানে কম করে হলেও গ্রুপ পর্বের দুটি ম্যাচে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে প্রতিযোগিতাতে ম্যাচ সংখ্যা আরও বেড়ে যাবে মাশরাফিদের।

এশিয়া কাপ শেষে দেশে ফিরে ঘরের মাঠে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে লড়বে স্বাগতিক বাংলাদেশ। এরপর আবারও ঘরের মাটিতে উইন্ডিজকে আতিথেয়তা দিবে স্বাগতিকরা। যেখানে তিন ওয়ানডে ছাড়াও দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে মাশরাফি-সাকিবরা।

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে নতুন বছরের শুরুতে নিউজিল্যান্ড উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে স্বাগতিক কিউইদের বিপক্ষে তিন ওয়ানডের পর সাদা পোশাকেও তিন ম্যাচের টেস্ট সিরিজে লড়াই করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

এরপর আবারও বিদেশের মাটিতে সিরিজ খেলতে রওনা হবে টাইগাররা। এই সফরে আইরিশদের বিপক্ষে কমপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে সফরকারীরা। দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে বিশ্বকাপকে সামনে রেখেই আয়োজন করা হবে সিরিজটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও ম্যারাডোনার উদ্দাম যৌনতার খবর নিয়ে তোলপাড়!

খেলার খবর: আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। শতাব্দীর সেরা ফুটবলারের একজন। বিভিন্ন সময় নানা বিতর্কে উঠে আসে তার নাম। এবারও তেমনি একটি বিতর্কিত ঘটনার শিরোনাম হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। এবার ফাঁস হলো এক ফুটবলারের স্ত্রীর সাথে তার উদ্দাম যৌনতার কেলেঙ্কারি। আর এ ঘটনা ফাঁস করলেন মির্থা লেগ্র্যান্ড নামে আর্জেন্টিনার এক টিভি স্টার।

মির্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইন্টার মিলানের ফুটবলার মাউরো ইকার্দির বর্তমান স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে একসময় শারীরিক সম্পর্কে জড়িত ছিলেন আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনা।

ঘটনাটি ২০০৬ সালের। বুয়েন্স আইরেসের কস্তা গালানা হোটেলে উঠেছিলেন মির্থা। আর তার পাশের রুমেই উঠেছিলেন ম্যারাডোনা ও নারা। সে সময় নারার বয়স ছিল ১৮ ও ম্যারাডোনার বয়স ৪৫ বছর। রাতে নারা ও ম্যারাডোনা এমন যৌনতায় মেতে উঠতেন যে পাশের রুম থেকে তার শব্দ, আসবাব সরানোর শব্দ শুনতে পেতেন মির্থা। যার কারণে ঘুমের ব্যাঘাত হত মির্থার।

সেই ঘটনার পর একবার নারা মির্থাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তোমার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করো না কেন?’

উত্তরে মির্থা বলেছিলেন, ‘তোমাকে? তুমি তো ম্যারাডোনার সঙ্গে হোটেলে উঠেছ। গতরাতে তুমি আর ম্যারাডোনা আমাকে ঘুমোতে দাওনি।’

ম্যারাডোনাদের রুমে কেন আসবাব সরানো হতো তা বুঝতে পারতেন না মির্থা। তার কথায়, ‘ওরা আসবাব সরাত। কেন যে আসবাব সরাত তা আমার জানা ছিল না।’

এই ঘটনার সময় অবশ্য ইকার্দির সাথে বিয়ে হয়নি নারার। ২০১৪ সালে ইন্টার মিলানের তারকাকে বিয়ে করেন তিনি। বর্তমানে এই দম্পতির দুইটি মেয়ে আছে। তার আগে বার্সেলোনার সাবেক তারকা ম্যাক্সি লোপেজকে বিয়ে করেছিলেন নারা। সূত্র: দি সান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকাশ্যে যৌন মিলনের অনুমতি!

ভিন্ন রকমের সংবাদ: প্রকাশ্যে যৌনমিলনে কোনো বাধা রইল না মেক্সিকোর গুয়াদালাজারা শহরে। কর্তৃপক্ষ এমনই আইন করেছে এই শহরে। তবে, এ বিষয়ে যদি কোনো তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করেন, তবেই ব্যবস্থা নেবে পুলিশ।

গুয়াদালাজারা সিটি কাউন্সিল জানায়, ‘’পাবলিক প্লেস, খালি জায়গা, গাড়ির মধ্যে বা জনসমক্ষে যৌন সম্পর্ক বা যৌন প্রদর্শনকামিতাকে ফৌজদারি অপরাধ বলে ধরা হবে না। কোনো নাগরিক যদি পুলিশের হস্তক্ষেপ চান, তা হলে এটা শুধু প্রশাসনিক অপরাধ হিসেবেই দেখা হবে’। এমনটাই বলা হচ্ছে গুড গভর্নেন্স-এর ১৪ নম্বর নিয়মে।

পুলিশ যাতে শহরের অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিতে পারে এবং কে কোথায় যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে তার দিকে বেশি নজর না দেয়, তাই এই আইন করা হয়েছে।

গুয়াদালাজারায় প্রশাসনিক অপরাধের ক্ষেত্রে পুলিশ শুধু জরিমানা করেই ছেড়ে দিতে পারে আইনভঙ্গকারীকে। কোনো কোনো ক্ষেত্রে পুলিশ অফিসার চাইলে জরিমানা না করে সতর্ক করেই ছেড়ে দিতে পারে।

প্রতিবাদীদের বক্তব্য, প্রকাশ্যে যৌন সম্পর্কে ছাড় দিয়ে সরকার আসলে ধর্ষক ও শিশুকামীদের উৎসাহিত করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বকালের সেরা অবস্থানে কোহলি!

খেলার খবর: ইংল্যান্ড সফরটা দুর্দান্ত কাটছে বিরাট কোহলির। সফরটা শুরুই করেছিলেন দারুণ এক সেঞ্চুরিতে। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ফিফটিও পেয়েছিলেন। লর্ডসে পুরো দলের ব্যর্থতার দায় থেকে শুধু মুক্তি পেয়েছিলেন কোহলিই। সেটা কেন, তা বুঝিয়ে দিয়েছেন ট্রেন্ট ব্রিজে, এবারও এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ঠিক ২০০ রান করেছেন। সেই সঙ্গে এজবাস্টনে যা পারেননি, সেটাও করে ফেলেছেন কোহলি; দলকে জিতিয়েছেন।

ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন এই ভারতীয় তারকা।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লর্ডসে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি বিরাট কোহলি। সেই ম্যাচের ব্যর্থতার জন্য দুইয়ে নেমে গিয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় টেস্টে ভালো খেলে শীর্ষ স্থানে উঠলেন তিনি।

ইংলিশদের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে দুই ইনিংসে কোহলির রান ৯৭ ও ১০৩। আর এমন দারুণ দুটি ইনিংসের পরই আবারও অজি তারকা স্টিভেন স্মিথকে সরিয়ে সেরার স্থান দখল করলেন ভারতীয় অধিনায়ক।

ক্যারিয়ার সেরা ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করলেন কোহলি। ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ, ৮৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৩০০ কোটি বছর পুরনো চারটি গ্যালাক্সির সন্ধান!

বিজ্ঞান ও প্রযুক্তি: সৌরজগতকে নিয়ে বহু আগেই শুরু হয়েছে গবেষণা। এ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। তারই জের ধরে এবার গভীর মহাকাশে বয়স ১৩০০ কোটি বছরের পুরনো চারটি গ্যালাক্সির খোঁজ দিয়েছে ডরাম ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’-র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্ক-এর নেতৃত্বে একটি বিজ্ঞানীদল।

সম্প্রতি এ কথা ঘোষণা করেছে ‘দ্য ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো’। এগুলোর নাম- ‘সেগ-১’, ‘বুটস-১’, ‘টুকানা ২’, ‘উরসা মেয়র ১’। বয়সে বড় হলেও আকারে বেশ ছোট এই ৪ গ্যালাক্সি। বিজ্ঞানীদের কথায়, ‘স্যাটেলাইট-গ্যালাক্সি’। কারণ চাঁদ যেমন পৃথিবীকে আবর্তন করছে, তেমনই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি-কে ঘিরে পাক খাচ্ছে ‘বুটস’রা। কালোর্সদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ।

কার্লোস এ বিষয়ে বলেন, ‘‘বাড়িরই পিছনে ছিল ওরা, জানা যায়নি এত দিন। জ্যোতির্বিজ্ঞানের এই আবিষ্কার অনেকটা আদিম মানুষের দেহাবশেষ খুঁজে বের করারই সমতূল্য। এক টুকরো আদিম মহাবিশ্বের সন্ধান মিলেছে।’’

বিজ্ঞানীদের আশা, ওই স্যাটেলাইট গ্যালাক্সিদের হাত ধরেই এক দিন সমৃদ্ধ হবে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাজিদের দেশে ফেরার প্রস্তুতি শুরু

দেশের খবর: হজের শেষ রীতি তাওয়াফ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পবিত্র শহর মক্কা ছাড়তে শুরু করেছেন হাজি’রা। বাসে করে তারা মদিনায় যাচ্ছেন নবীর কবর জিয়ারত করার জন্য।

সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকালে জেদ্দার কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশী হাজি’দের নিয়ে প্রথম ফ্লাইটটি ছাড়বে। বিমানবন্দরটির মহাপরিচালক ইসাম বিন ফুয়াদ নূর বলেছেন, হাজি’দের প্রস্থান নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এই বিমানবন্দরটি দিয়েই ১০ লাখ হাজি নিজ দেশে ফিরবেন। প্রথম সপ্তাহে ৫ লাখ হাজি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন ইসাম বিন ফুয়াদ নূর। হাজিদের নিয়ে শেষ ফ্লাইট ছাড়বে আগামী ২৬ সেপ্টেম্বর।

২৭টি দেশের ১৩ হাজারেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী এবং বেসরকারি সংস্থা ও বিভাগ ভ্রমণের প্রক্রিয়াসহ যাবতীয় বিষয় সম্পূর্ণ করতে কাজ করছেন। সূত্র: সৌদি গেজেট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest