দেবহাটা প্রতিনিধি : ফিলিস্তিনের শিশু ও মুসলিমদের প্রতি নির্যাতনের তিব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন। দেবহাটা পারুলিয়া মসজিদ আল- মোস্তফা (শিয়া-মসজিদ) ফিলিস্তিনের গাজা সহ অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে, দেবহাটা পারুলিয়া মসজিদ আল-মোস্তফার আয়োজনে (শিয়া) মসজিদের মুসল্লীবৃন্দ।

৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য ইসলাম প্রিয় নিরীহ মানুষের উপরে যুদ্ধ বন্ধ রাখার জন্য এই মানববন্ধন।

উক্ত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউনুস আলী গাজী, উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মাওলানা শফিকুল ইসলাম, মুসল্লী আয়ুব হোসেন, বাবলু গাজী,মামুন গাজী,সহ আরো অনেকেই সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফরহাদ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি গ্রামে এক গৃহবধূ ঘরের বাশেঁর আড়ার সাথে তার নিজের ব্যবহারিত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় তার স্বামী মৃত আলী গাজীর ছেলে হযরত আলী গাজী (৫৫) থানায় লিখিত অভিযোগে জানান, তার স্ত্রী মোছাঃ হেনা পারভীন (৫০) শুক্রবার সকাল অনুঃ সাড়ে ৯টার সময় ঘরের বাশেঁর আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পুত্র বধু শাহারিয়া খাতুন (১৬) বাড়ির মধ্যে ডেকে না পেয়ে ঘরের মধ্যে যেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

সে চিৎকার করলে পরিবার সহ আশপাশের লোকজন ছুটে আসে। তাকে বাঁচানোর জন্য দ্রুত নামিয়ে ডাক্তারকে খবর দেয়।

ডাক্তার এসে দেখাশোনার পর তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান মৃতর স্বামী লিখিতভাবে থানা পুলিশকে জানালে এসআই সাব্বির আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

সে সুরতহাল তৈরিপূর্বক পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাফনের জন্য তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ মৃতর ঘটনাটি ঘটে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে। এ ঘটনায় মৃতের বোনাই আজগর আলী থানায় হাজির হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। জানা গেছে, মোঃ আবুল বাশার সানার ছেলে সাহারুল্লাহ ইসলাম (৩০) শুক্রবার সকাল আনুঃ ৯টার সময় তার নিজ বসত ঘরের মধ্যে বৈদ্যুতিক সুইচ বোডে ডান হাত দিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় অসাবধানতা বশতঃ তার ডান হাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। ওই সময় পার্শ্ববর্তী লোকজন চিৎকার শুনতে পেয়ে ঘরের মধ্যে যেয়ে মেইন সুইচ বন্ধ করে উদ্ধারপূর্বক স্থানীয় ডাক্তারের ওখানে নিয়ে যায়।

ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ঘটনা নিশ্চিত করে জানান, এস আই শ্যামাপ্রসাদ রায়কে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন কাফনের অনুমতি করতে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলা সোনালী ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের প্রতিবাদে সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা জেলার তালা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সোনালী ব্যাংক পিএলসি তালা শাখা ম্যানেজার মৃণাল কান্তি দাশের নেতৃত্বে সকল স্টাফরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সোনালী ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ম্যানেজারকে দ্রুত উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের কফিভিলাতে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আজিজুর রহমান, জেলা রোভার স্কাউটদের সম্পাদক এস এম আসাদুজ্জামান, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা রেবেকা সুলতানা।

স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ও কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা, এস এম বিপ্লব হোসেন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, মোঃ ইব্রাহিম, রোকন আহমেদ, শাহীদুজ্জামান, বেগম নিশাত আরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা ছিলেন, কৃষকদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ^াস।

সভাপতিত্ব করেন, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহ-যোগাযোগ সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, সহ-বন ও পরিবেশ সম্পাদক মহিউদ্দীন শ্যামল, কেন্দ্রীয় সদস্য রমিজউদ্দীন রুমিসহ তালা, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি, শ্যামনগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল রবি।

এসময় প্রধান বক্তা বলেন,আপনি পুলিশ বাহিনী দিয়ে ভোট কাটিয়ে ডামি নির্বাচন করে ক্ষমতায় আছেন। আপনার দলকে আপনিই ক্ষতি করেছেন। ক্ষমতা থাকলে নির্বাচন দিয়ে দেখেন সারা বাংলাদেশে ১০ সিটও পাবেন না। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ তিন বছর পর সুদিন ফিরতে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। নানা জটিলতায় ২০২১ সাল থেকে ফল আমদানি শূণ্যের কোঠায় থাকলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে। যার জন্য পদ্মাসেতু মুখ্য ভ‚মিকা পালন করেছে। এছাড়াও বন্দরের ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতাও বড় ভ‚মিকা রেখেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, বছর তিনেক আগে পাশর্^বর্তী দেশ ভারত থেকে ফল আমদানির ক্ষেত্রে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতো। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির পর ২০২১ সাল থেকে ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি কমতে থাকে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, টিআর ওজনে বাড়তি ছাড় না পাওয়ার জন্য তারা ধীরে ধীরে অন্য বন্দরের দিকে ঝুঁকে পরে। সেসব বন্দরে ওজন টেম্পারিং করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ফল আমদানি করা হতো। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ওজন টেম্পারিংয়ের কোন সুযোগ আগে থেকেই ছিলো না। সম্প্রতি পদ্মাসেতুর উদ্বোধন হওয়ায় ঢাকা থেকে ভোমরা স্থল বন্দরের দুরত্ব দেশের যে কোন বন্দরের তুলনায় কাছে। একই সাথে কোলকাতা থেকেও কাছাকাছি এ বন্দরের অবস্থান। ফলে ব্যবসায়ীদের পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানির কারণে তুলনামূলক কম হয়। সরকারি রাজস্ব বেশি পরিশোধ করা হলেও পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ কম হবার কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে ভোমরা স্থল বন্দরের দিকে ঝুঁকে পরেছে। একই সাথে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে সিরিয়াল জটিলতা ও তীব্র যানজটের কারনে আমদানীকারকরা ভারতীয় ফল ভোমরা বন্দর দিয়ে আমদানির জন্য আগ্রহী হয়ে ওঠে।
সম্প্রতি কয়েকটি গনমাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানি বাধাগ্রস্থ করতে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়। বাস্তবে যার কোন সাদৃশ্য নেই। যে কোন ধরনের পন্য আমদানির সময় স্কেলে শুধুমাত্র বন্দর বা রাজস্ব কর্মকর্তারাই নয়, শুল্ক গোয়েন্দার প্রতিনিধি, ডিজিএফআই প্রতিনিধি ও এনএসআই প্রতিনিধি থাকে। যারা আমদানির ঘোষণা ও সার্বিক প্রক্রিয়া নজরদারি করে থাকে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ‘আমরা আমাদের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। প্রায় ১০ হাজার মানুষের ভাগ্যন্নয়ন বন্দরের সাথে জড়িত। দীর্ঘদিন পর ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি সত্যি আশা ব্যঞ্জক। তবে একটি চক্র সেটি মানতে পারছেনা।’

এসব বিষয়ে জানতে চাইলে ভোমরা স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার মো এনামুল হক বলেন, ‘প্রতিদিনই ভোমরা বন্দরে আমদানি বাড়ছে, যা ইতিবাচক। এতে সরকারি রাজস্ব যেমনি বাড়ছে, তেমনি স্থানীয় শ্রমিকদেরও জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে। স্কেলে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। আমাদের বন্দরে যে টিআর গুলো দেওয়া হয় সেগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ খুলনা কমিশনারের প্রতিনিধি এখানে উপস্থিত থেকে টিআর নির্ধারন করে দিয়েছে। তার বাইরে আমাদের বন্দরে কোন টিআর সুবিধা দেওয়া হয়না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার বঞ্চিত শোষিত শ্রমিক সমাজের উন্নয়নের লক্ষে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। পহেল এপ্রিল ২০২৪ তারিখে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও (সংরক্ষিত নারী) লায়লা পারভীন সেজুতি এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের স্বাক্ষরে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সাতক্ষীরার প্রখ্যাত শ্রমিক নেতা ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ কে আহবায়ক, মো: মাগফুর রহমানকে সদস্য সচিব ও শেখ শওকত আলীকে দপ্তর সমন্বয়কারী করে সাবেক সিবিএ’র নেতৃবৃন্দের সমন্বয়ে ১৯ সদস্য বিশিষ্ট সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটি গঠিত হয়।
এবিষয়ে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মিলটি দ্রুত সময়ের মধ্য চালুর দাবিতে মহান জাতীয় সংসদে দাবি উত্থাপন করেছেন। এবিষয়ে সাতক্ষীরার সংসদ সদস্যসহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

তিনি বলেন, বিগত জামায়াত বিএনপির জোট সরকারের সময় ভ্রান্ত শিল্পনীতির কারনে রাষ্ট্রত্ব মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মিলটি বন্ধের কারনে চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানবেতর জীবন যাপন করছে। মাননীয় সংসদের দাবির সাথে একমত হয়ে আমাদের সাবেক সিবিএ’র নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি মিলটি দ্রুত চালুর দাবিতে সকলকে সাথে নিয়ে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest