সর্বশেষ সংবাদ-
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটারজ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিলসাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteCzy mellstroy online casino jest odpowiednim miejscem dla początkujących graczy

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ তিন বছর পর সুদিন ফিরতে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। নানা জটিলতায় ২০২১ সাল থেকে ফল আমদানি শূণ্যের কোঠায় থাকলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে। যার জন্য পদ্মাসেতু মুখ্য ভ‚মিকা পালন করেছে। এছাড়াও বন্দরের ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতাও বড় ভ‚মিকা রেখেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, বছর তিনেক আগে পাশর্^বর্তী দেশ ভারত থেকে ফল আমদানির ক্ষেত্রে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতো। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির পর ২০২১ সাল থেকে ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি কমতে থাকে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, টিআর ওজনে বাড়তি ছাড় না পাওয়ার জন্য তারা ধীরে ধীরে অন্য বন্দরের দিকে ঝুঁকে পরে। সেসব বন্দরে ওজন টেম্পারিং করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ফল আমদানি করা হতো। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ওজন টেম্পারিংয়ের কোন সুযোগ আগে থেকেই ছিলো না। সম্প্রতি পদ্মাসেতুর উদ্বোধন হওয়ায় ঢাকা থেকে ভোমরা স্থল বন্দরের দুরত্ব দেশের যে কোন বন্দরের তুলনায় কাছে। একই সাথে কোলকাতা থেকেও কাছাকাছি এ বন্দরের অবস্থান। ফলে ব্যবসায়ীদের পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানির কারণে তুলনামূলক কম হয়। সরকারি রাজস্ব বেশি পরিশোধ করা হলেও পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ কম হবার কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে ভোমরা স্থল বন্দরের দিকে ঝুঁকে পরেছে। একই সাথে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে সিরিয়াল জটিলতা ও তীব্র যানজটের কারনে আমদানীকারকরা ভারতীয় ফল ভোমরা বন্দর দিয়ে আমদানির জন্য আগ্রহী হয়ে ওঠে।
সম্প্রতি কয়েকটি গনমাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানি বাধাগ্রস্থ করতে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়। বাস্তবে যার কোন সাদৃশ্য নেই। যে কোন ধরনের পন্য আমদানির সময় স্কেলে শুধুমাত্র বন্দর বা রাজস্ব কর্মকর্তারাই নয়, শুল্ক গোয়েন্দার প্রতিনিধি, ডিজিএফআই প্রতিনিধি ও এনএসআই প্রতিনিধি থাকে। যারা আমদানির ঘোষণা ও সার্বিক প্রক্রিয়া নজরদারি করে থাকে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ‘আমরা আমাদের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। প্রায় ১০ হাজার মানুষের ভাগ্যন্নয়ন বন্দরের সাথে জড়িত। দীর্ঘদিন পর ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি সত্যি আশা ব্যঞ্জক। তবে একটি চক্র সেটি মানতে পারছেনা।’

এসব বিষয়ে জানতে চাইলে ভোমরা স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার মো এনামুল হক বলেন, ‘প্রতিদিনই ভোমরা বন্দরে আমদানি বাড়ছে, যা ইতিবাচক। এতে সরকারি রাজস্ব যেমনি বাড়ছে, তেমনি স্থানীয় শ্রমিকদেরও জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে। স্কেলে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। আমাদের বন্দরে যে টিআর গুলো দেওয়া হয় সেগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ খুলনা কমিশনারের প্রতিনিধি এখানে উপস্থিত থেকে টিআর নির্ধারন করে দিয়েছে। তার বাইরে আমাদের বন্দরে কোন টিআর সুবিধা দেওয়া হয়না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার বঞ্চিত শোষিত শ্রমিক সমাজের উন্নয়নের লক্ষে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। পহেল এপ্রিল ২০২৪ তারিখে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও (সংরক্ষিত নারী) লায়লা পারভীন সেজুতি এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের স্বাক্ষরে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সাতক্ষীরার প্রখ্যাত শ্রমিক নেতা ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ কে আহবায়ক, মো: মাগফুর রহমানকে সদস্য সচিব ও শেখ শওকত আলীকে দপ্তর সমন্বয়কারী করে সাবেক সিবিএ’র নেতৃবৃন্দের সমন্বয়ে ১৯ সদস্য বিশিষ্ট সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটি গঠিত হয়।
এবিষয়ে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মিলটি দ্রুত সময়ের মধ্য চালুর দাবিতে মহান জাতীয় সংসদে দাবি উত্থাপন করেছেন। এবিষয়ে সাতক্ষীরার সংসদ সদস্যসহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

তিনি বলেন, বিগত জামায়াত বিএনপির জোট সরকারের সময় ভ্রান্ত শিল্পনীতির কারনে রাষ্ট্রত্ব মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মিলটি বন্ধের কারনে চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানবেতর জীবন যাপন করছে। মাননীয় সংসদের দাবির সাথে একমত হয়ে আমাদের সাবেক সিবিএ’র নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি মিলটি দ্রুত চালুর দাবিতে সকলকে সাথে নিয়ে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২০২৪ এ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক উপজেলা যুব সংহতির সভাপতি বদদুজ্জামান বদুর নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলাধীন খেজুরডাঙ্গা বীনেরপোতা এলাকায় লিফলেট বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন সহ দপ্তর সম্পাদক জেলা জাতীয় পার্টির সাইফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবু, সদস্য আবু বাক্কার সিদ্দিক পান্না, সম্রাট মেহেদি মনা মাহবুব শাহিন, মেহেদী হাসান রাহুল, আব্দুল্লাহ আল মামুন অপু, মোঃ সেলিম হোসেন, আশরাফুল, শরিফুল, আতিয়ার,বাংলাদেশ জাতীয় ভূমি অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবলু,

ভুমিহীন সমিতির সহ-সভাপতি মফিজ, এ সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু বলেন যে, আমি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। সদর উপজেলার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আরো অত্যাধুনিক ভাবে গড়ে তোলার জন্য সকলকে নিয়ে একসাথে কাজ করবো। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু সদর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে সমর্থন ও প্রত্যাশা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজন করেন। উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন – উন্নয়ন, আইডিয়াল, উন্নয়ন প্রচেষ্টা ও বারসিক সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার রনি আলম নূর।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হান্নান সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা একাডেমী সুপারভাইজার হাসানুজ্জামান। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল এর চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়, উন্নয়ন পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সমন্বয়কারী সাইদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, বারসিক সংস্থার জেলা সমন্বয়কারী মাছুম বিল্লাহ সহ অটিজম শিশু ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ভিক্ষুক নিরসনে একজন ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ১টি ভ্যান বিতরণ করা হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসার জন্য (এককালীন ব্যক্তিক অনুদান) ৪৮ জনকে ১,২৮,০০০ টাকার চেক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে প্রায় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। বুধববার দুপুরে সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। এসময় জব্দ করা করা একটি ১৫০ সিসির হিরো হাংক মোটর সাইকেল। জব্দকৃত স্বর্ণের বারসহ মোটর সাইকেলের মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ আমজাদ হোসেন খোকন (৫০)। তিনি সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে বিজিরি একটি বিশেষ আভযানিকদল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৬৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বার ও মোটর সাইকেলের বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারেেক সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ৭০ জন এতিম শিশুদের ইফতার করানো হয়েছে। বুধবার দারুল হাদিস আহমাদিয়া সালফিয়া মাদ্রাসা ও এতিম খানায় ৭০ জন এতিম শিশুদের নিয়ে এ ইফতারির আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ,সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার সভাপতি মোঃ আব্দুল মুহিত এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এর তত্ত্বাবধানে ছাত্রলীগের নেতাকর্মীরা উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি মানুষের পাশে সর্বোচ্চ সমর্থন দিয়ে থাকবে। দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে , বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের দিকনির্দেশনায় সম্মুখ সারিতে থেকে কাজ করে যাবে এবং সংগঠনকে সুসংগঠিত করে এগিয়ে যাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা সংবাদদাতা : আগামি উপজেলা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলার উদ্দেশ্যে সাতক্ষীরার তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান ও তার স্ত্রীর আপত্তিকর ছবি নিজ অনিবন্ধিত ফেইস বুক পেইজ সমাজের আলো ডট কম এর মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মশিয়ার রহমান বাদি হয়ে সাংবাদিক ইয়ারব হোসেনসহ চারজনের নামে খুলনা সাইবার ট্রাইব্যুনালে বুধবার এ মামলা দায়ের(সিআর- ৩০/২৪) করেন। বিচারক কণিকা বিশ্বাস আগামি ২৫ মে এর মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর সাতক্ষীরার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের ইসহাক আলীর ছেলে ইয়ারব হোসেন, তালা উপজেলার বারুইহাটি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল হাকিম রাজু, পাটকেলঘাটা থানাধীন বিশেষকাটি গাছা গ্রামের শ্যামল ঘোষ, সূর্যকান্ত মণ্ডলের ছেলে ভবতোষ মণ্ডল।

মামলার বিবরণে জানা যায়, ইয়ারব হোসেনের নিজ মোবাইল নং ও ই মেইল দিয়ে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো ডট কম ফেইস বুক পেইজের মাধ্যমে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান ও তার দ্বিতীয় স্ত্রী রুমিনা পারভিন রুনার ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। রুমিনা পারভিন রুনা ৩০ মার্চ বিকেল ৫টার দিকে নিজ বাড়ি তালা উপজেলার বারুইহাটি গ্রামে বসে ইয়ারব হোসেনের নিজস্ব ফেইসবুক আইডি থেকে দেখতে পান। যাহা বাদি ও তার স্ত্রীর সামাজিক সম্মান প্রশ্নাবিদ্ধ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানি ও আগামি উপজেলা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলার উদ্দেশ্যে ইয়ারব হোসেন তার (মশিয়ার) প্রতিপক্ষদের দারা প্রভাবিত হয়ে করেছেন। ইয়ারব হোসেন নিজ আইডি থেকে কমেন্টস পোষ্ট করে তিন চারজনকে নিজ ফেইসবুক আইডি থেকে শেয়ার করেন। উক্ত পোষ্ট অনেকে কমেন্টস ও পোষ্ট করে শেয়ার করেন।

এ ছাড়া আব্দুল হাকিম রাজু , শ্যামল ঘোষ ও ভবতোষ মণ্ডল নিজ নিজ ফেইস বুক আউডি থেকে শেয়ার ও পাষ্ট করেন। ইয়ারব হোসেন তার (মশিয়ার) নির্বাচনী প্রতিপক্ষদের সঙ্গে পরামর্শ করিয়া এ কাজ করিয়েছেন। বিষয়টি ইয়ারব হোসেনের কাছে জানতে চাইলে সবে তো ভাইরাল করা হয়েছে, পরে এমন করে দেব যে চেয়ারম্যানি ছেড়ে পালাতে হবে। বিষয়টি নিয়ে ৩১ মার্চ তালা থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
খুলনা জজ কোর্টের আইনজীবী অ্যাড. শহীদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি সম্পর্কে নিজ ফেইসবুক আইডির মাধ্যমে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারই খালাতো ভাই বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান ২০২১ সালে ইয়ারব হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। প্রায় একই সময়ে তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্প করে করোনা ভ্যাকসিন দেওয়ার সময় এক স্বাস্থ্য কর্মীকে মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় ইয়ারব হোসেন কারাগারে যান। ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাটার ২০১৯ সালে একটি বাড়িতে পুলিশের সহায়তায় ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে সিআউডিতে তদন্তাধীন আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর জেসমিন নাহার হত্যা মামলায় মৃত্যুন্ড প্রাপ্ত আসামি নিহতের স্বামী আরশাদ আলী মিস্ত্রী (৫৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরশাদ আলী মিস্ত্রী আশাশুনি উপজেলার কল্যানপুর গ্রামের মৃত আদম আলী মিস্ত্রীর ছেলে। র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে রাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেসমিন নাহারের সাথে মৃত্যুর ১১ বছর পূর্বে আরশাদ আলীর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে আরশাদ আলী তার স্ত্রীকে নিয়ে কাজের সুবাদে শ্যামনগর উপজেলার নোয়াবেকী গ্রামে বসবাস করতো। পারিবারিক কলহের জের ধরে ২০০২ সালের ২২ জুন সেখানে যৌতুকের টাকা নিয়ে স্ত্রীর সাথে আরশাদ আলীর বাকবিতন্ডা হয়। এরই ধারাবাহিকতায় আরশাদ আলী ক্ষিপ্ত হয়ে চেরা কাঠদিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি পেটানো শুরু করলে জেসমিন নাহার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বোন বাদী হয়ে আরশাদ আলীর বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, এ ঘটনার পর থেকে আরশাদ আলী পলাতক ছিলেন। এ মামলায় ইতিমধ্যে আদালত আসামি আরশাদ আলীর মৃত্যুদ্বন্ড দেয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক এএসপি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আরশাদ আলী মিস্ত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে মঙ্গলবার খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মৃত্যুদ্বন্ড প্রাপ্ত আসামী আরশাদ আলীর বাড়ি আশাশুনি উপজেলার মধ্যে হওয়ায় তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest