সর্বশেষ সংবাদ-
ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুমারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভজুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা : পুরস্কার বিতরণী

দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ওই বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণের গহনা, মোটরসাইকেলসহ নগদ ২০ লক্ষাধিক টাকার মালমাল লুটপাট করে।
শুক্রবার রাতে দেবহাটা উপজেলা দেবীশহর এলাকার নকূল চন্দ্রর ঘোষের পুত্র সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

সুভাষ চন্দ্র ঘোষ জানান, রাত ২টার দিকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রথম গেটের তালা কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে তার ভাই যোগেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রেও মুখে জিম্মি করে। এরপর একে একে অন্যান্য ৩ ভাইয়ের ঘরে গিয়ে তাদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাতদলের সদস্যরা। রাত ২ থেকে ৪ টা পর্যন্ত ওই বাড়িতে লুটপাট করে তারা। এসময় একটি মোটর সাইকেল ১০ ভরি স্বর্ণের গহনাসহ নগদ ২০ লক্ষ টাকা লুটপাট হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া একটি বন্দুকও নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন বলেন, একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, রোপা আমন (উফশী) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে নারকেল চারা ও রোপা আমন (উফশী) ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।

উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। আলোচনা সভা শেষে ৫০০ কৃষকের মাঝে ৫টি করে ২ হাজার ৫০০ নারিকেলের চারা, ২১০০ কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রম তদারকি করেন, এসএপিপিও বেল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার খাজরা ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এর উপ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল এ তপশীল ঘোষণা করেন।

তফশীল অনুযায়ী নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ জুলাই। আপীল দায়ের ৬ থেকে ৮ জুলাই। আপিল নিস্পত্তি করা হবে ৯ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই।

প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয় এবং আশাশুনি সদরের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মারুফা খাতুন পদত্যাগ করায় পদটি শূন্য হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হওয়ায়,২৭ জুন সকাল ১০ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ কুলিয়া ইউপি সদস্য আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এদিকে খবর পাওয়া মাত্রই পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ ফুল ও ক্রেস দিয়ে শুভেচ্ছা জানান, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, সদস্য রবিউল ইসলাম, সদস্য অসিম কুমার ঘোষ, নওয়াব আলী, নুরবানু কাদিরী, হাসিনা খাতুন, মুক্তি পারভীন, আব্দুর রকিব, ইসমাইল হোসেন, আব্দুল আলিম, ফারুক হোসেনসহ, ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি।। “হাতে হাত ধরি মাদক মুক্ত সমাজ গড়ি” “করবো না মোরা মাদক সেবন গড়বো মোরা সুখের জীবন” “এসো নেশা ছেড়ে কলম ধরি মসাদক মুক্ত সমাজ গড়ি” এমন সব স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে জনসাধারণকে সচেতন করতে শতাধিক কিশোর-কিশোরীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো তামাক বিরোধী ব্যতিক্রমধর্মী সাইকেল র‌্যালী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পিকেএসএফের সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র‌্যালীটি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান প্রমুখ।

অতিথিরা কিশোর-কিশোরীদের সাথে র‌্যালীতে অংশ নিয়ে তালা উপশহর প্রদক্ষিণ করেন।

র‌্যালীটি তালা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা উপশহর প্রদক্ষিণ করে মাঝিয়াড়া উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ বান্ধব মৃৎ শিল্প কেন্দ্রে এসে শেষ হয়। র‌্যালী শেষে কিশোর-কিশোরীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কুইজে প্রথম স্থান অধিকার করে মোবারকপুর কিশোর ক্লাবের তানভীর আহমেদ, দ্বিতীয় স্থান তেঁতুলিয়া কিশোর ক্লাবের রাকিব ও তৃতীয় স্থান অধিকার করে অন্তু মন্ডল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার চলমান অভিযানের ১৫ মন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং তিনটি মুদি দোকান ও একটি গোডাউন জাত করে রাখা দোকান মালিকদের কাছে থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার এবং বাইপাস সড়ক বকচারা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন পরিবেশ পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, পরিদর্শক আসমা খাতুন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান পরিচালনা কালে পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প/ পচনশীল শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সরোয়ার হোসেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামস ইশতিয়াক শোভন,মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম,

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক) ফাইনাল খেলায় পদ্মা শাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০গোলে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় (বালিকা) বৈকারী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১গোলে চ্যাম্পিয়ন হয়।খেলা পরিচালনা করেন রেফারি আবুল আলাম ফরহাদ, হারুন খান,বাবুর আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : কুল্যায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুল্যা ইউনিয়ন পরিষদে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আঙ্গুর হোসেন।

কুল্যা ইউনিয়নের কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর মাহামুদ, কুল্যা ইউনিয়নের ০৪,০৫,০৬ ওয়ার্ডের মহিলা ইউ পি সদস্য বিউটি কবীর, কুল্যা ইউনিয়ন স্বাস্থ্যকর্মী তাহমিনা খাতুন, কুল্যা ইউনিয়ন পরিষদের ই-সেবা কর্মী রবিউল ইসলাম, কুল্যা ইউনিয়ন পরিষদের সচিব মো: সেরাজুল রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা এবং সূচনা প্রোগ্রামের নারী ও কিশোরী দলের সভাপতিগণ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন।

উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার শিউলী সরকার উক্ত প্রোগ্রামে বক্তারা বলেন, যে সরকারী সকল সেবা দানকারী প্রতিষ্ঠান সব সময় সমাজের খেটে খাওয়া মানুষ ও অবহেলিত মানুষের সকল সরকারী সুবিধা তারা নিশ্চিত করতে চায় সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন। বক্তারা আরও বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যায সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের সরকারী সেবা সম্পর্কিত বিষয় এ আর বেশি বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। বক্তারা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়নসংস্থা এই সমাজের দলিত শ্রেণি নিয়ে যে কাজ করছে এবং সরকারে বিভিন্ন সরকারী দপ্তরের সাথে যোগাযোগ স্থাপন করে দিচ্ছে তাতে এই সমাজের পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার অজয় রায়,কমিউনিটি মবিলাইজার তানজিলা খাতুন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest