সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: বিয়ের দাবিতে তরুণীর অনশনদেবহাটার খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট : ডিপ টিউবওয়েল স্থাপনের দাবিসি.আর দত্ত এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী এবং রঞ্জন কর্মকারের মৃত্যুতে স্মরণসভাজিএম নূর ইসলাম -দৃঢচেতা এক সফল মানুষ্বিশ^জিৎ সাধুর ভোগ দখলীয় সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতিদৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোকদেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটকনেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ : শত শত মানুষ এখনো নিখোঁজদৈনিক দৃষ্টিপাতের সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকউপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

সাতক্ষীরায় শোক দিবসের প্রস্তুতি সভায় হামলা; আহত ২০, আটক ৫

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভায় আতর্কিতভাবে জেএমবি আজিজ, লাবলু ও আশরাফুলের নেতৃত্বে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা মিন্টু ওরফে নক্কু (২৮) গুরুতর আহত এবং আরো ১৯জন যুবলীগ কর্মীকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় নক্কুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সাতক্ষীরা ও খুলনার চিকিৎসকরা অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে অবিলম্বে ঢাকার নেয়ার পরামর্শ দেন।
এদিকে, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক জেএমবি আজিজ, ইমরান, সোহাগ, আসাদুল ও লিয়াকতকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‍”এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। ”
শহর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন বলেন, “ইতিপূর্বে জেএমবি আজিজ ও কুখ্যাত দালাল আশরাফুল ১৪/১৫ দিন আগে স্থানীয় বাকাল আঞ্চলিক যুবলীগ অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুর করে। সেসময় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ”
এদিকে গতকালের ঘটনায় সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ সদর হাসপাতালে আহতদের দেখতে যান এবং নক্কুর অবস্থা আশংকাজনক থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার অগ্রগতি না হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
পৌর যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন অনু বলেন, ‘বাঁকাল আঞ্চলিক যুবলীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় জামাত-শিবির ক্যাডারারা অতর্কিতভাবে হামলা করে। এতে যুবলীগের ২০জন আহত হয়েছে। একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ”
উল্লেখ্য, দেশব্যাপী ২০০৫ সালে জেএমবির সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি কানা আজিজের নেতৃত্বে লাভলু, আশরাফসহ ১৫/২০ এলাকায় নিয়মিত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দের অভিযোগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শচীন, সৌরভ ও লক্ষণকে সরিয়ে দিচ্ছে বিসিসিআই

খেলার খবর: লর্ডস টেস্ট হারে টালমাটাল ভারতীয় ক্রিকেট। লজ্জার হারের কোনো কারণ খুঁজে পাচ্ছে না বিসিসিআই। হার নিয়ে কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাখ্যার সঙ্গে মতো মিলছে না তাদের। ফলে দলের দুই দায়িত্বশীল ব্যক্তিকে জেরা করার সম্ভাবনার কথা জানিয়েছে বিসিসিআই।
এর মাঝে আরেকটি দুঃসংবাদ ধেয়ে এলো ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) থেকে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণকে সরিয়ে দিচ্ছে বিশ্বের প্রভাবশালী বোর্ড! কারণটা অবশ্য লর্ডসে ইনিংস ও ১৫৯ রানে কোহলিদের হার নয়; সুচারুরূপে অর্পিত দায়িত্ব পালনে অপারগতার কারণে কিংবদন্তি ত্রয়ীকে সরিয়ে দিচ্ছে বিসিসিআই।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট সৌরভ। তিনি ক্রিকেট বিশ্লেষকও; জড়িয়ে আছেন মিডিয়ার সঙ্গে। লক্ষণও মিডিয়ার সঙ্গে জড়িত। আবার আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর তিনি।
অন্যদিকে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সদস্য অর্জুন টেন্ডুলকার। ছেলে খেলোয়াড় হওয়ায় প্যানেলে থাকতে পারেন না শচীন। নিয়মানুযায়ী, কোনো প্যানেল সদস্যের ছেলে, নিকটাত্মীয় কেউ খেললে নীতিনির্ধারণী বিষয়ে নাক গলাতে পারবেন না তিনি। লিটল মাস্টারের ক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই। সার্বিকভাবে শচীন-সৌরভ-লক্ষণকে সরানোর কথা ভাবছে বিসিসিআই।
সাধারণত ভারতীয় জাতীয় দলের কোচ নির্বাচন করে থাকে ক্রিকেট উপদেষ্টা কমিটি। ২০১৬ সালে বিরাট কোহলিদের কোচ হিসেবে অনিল কুম্বলেকে নিয়োগ দেয় সিএসি। পরের বছর তার জায়গায় রবি শাস্ত্রীকে বেছে নেয় শচীন-সৌরভ-লক্ষণ প্যানেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে একঝাঁক তারকা নিয়ে গ্লোবের বর্ণিল আয়োজন

বিনোদনের খবর: আসছে কোরবানি ঈদ উপলক্ষে টিভি পর্দায় দর্শকদের জন্য থাকছে নানা আনন্দ আয়োজন। সেই আনন্দ বাড়িয়ে দিতে গ্লোব মাল্টিমিডিয়া ছোট পর্দায় হাজির করছে একঝাঁক তারকাকে। প্রতিষ্ঠানটির সৌজন্যে টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে বেশ কয়েকটি নাটক।

ভিন্ন ভিন্ন পটভূমি মোট ৩০টি নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যে বাংলাভিশনে প্রচার হবে ৭টি, এটিএন বাংলায় ১০টি, চ্যানেল নাইনে ৬টি ও দেশ টিভিতে ৭টি নাটক প্রচার হবে।

এসব নাটকে অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, দিলারা জামান, আফরান নিশো, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, জোভান, মেহজাবিন, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, সফিক খান দিলু, রিয়াজ, নিপুন, নাদিয়া, জাহিদ হাসান, শবনম ফারিয়া, সুজাত শিমুল, হিন্দোল রায়, রাশেদা চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, ডলি জহুর, আযম খান, সাদিয়া জাহান প্রভা, আনিসুর রহমান মিলন, স্নিগ্ধা মোমিন, আসিফ, নাইরুজ সিফাত, বাঁধন, অপূর্ব, উর্মিলা শ্রাবস্তী কর, আনন্দ খালেদ, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ, তানজিন তিশা, তানভীর, সীমা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, কাজল সূবর্ণ, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, অনি, ফুয়াদ, আনিসুর রহমান মিলন, মিশু সাব্বির, নাবিলা, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, কাজল সূবর্ণ, নীলাঞ্জনা নীলা, জনি, তাহমিনা অথৈ, তৌসিফ, ফরহাদ, তৌসিফ, ইভানা, নাঈম, ফুয়াদ, নাবিলা, চৈতি, শখ, তামিম মৃধা প্রমুখ।

বাংলাভিশনে প্রচার হবে হিমেল আশরাফের রচনা ও পরিচালনায় নাটক ‘বড় ভাই’, সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় সাদা ফুল, ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় পরিবার, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় আহারে একটুসখানি প্রেম, তাইফুর জাহান আশিকের রচনা ও পরিচালনায় টগরের বাসর ঘর, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ওগান্ডা মাসুদ, মেহজাবিনের গল্প, মেহেদী হাসান জনির রচনায় ও বি ইউ শুভ’র পরিচালনায় হঠাৎ একদিন।
এটিএন বাংলা প্রচার হবে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক খোঁজ, সরদার রোকনের পরিচালনায় মেঘে ঢাকা চাঁদ, ফারিয়া হোসেনের রচনা ও হাবিব শাকিলের পরিচালনায় তবুও বাসবো ভালো, মোরসালিন শুভ’র পরিচালনায় বাবু বিভ্রাট, তাইফুর জাহান আশিকের পরিচালনায় ফিলিং লাভ, মহিউদ্দিন আহমেদের রচনা ও বিপ্লব ইউসুফের পরিচালনায় মেট্রোলাভ, তাজিন আহমেদ বাবুর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় কথা মুছে যায়, রাজিব আহমেদের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় সারপ্রাইজ, গোলাম সারোয়ার অনিকের রচনা ও পনির খানের পরিচালনায় লাভ টু জিরো।

দেশ টিভিতে প্রচার হবে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক বিশ্বাস, এজাজ মুন্নার রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় মটর সাইকেল, শাহজাহান সৌরভের রচনা ও রুমান রুনির পরিচালনায় বাবা, মেহরাব জাহিদের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় মালা, সেতু আরিফের রচনা ও পরিচালনায় শবনমের সংসার, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় আকাশে মেঘের ভেলা, ইমেল হকের রচনা ও পরিচালনায় বিশু পাগলা এখন প্রেমিক।

চ্যানেল নাইনে প্রচার হবে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক বোধ, ম ম রুবেলের রচনা ও অভ্র মাহমুদের পরিচালনায় অন্তহীন অপেক্ষা, শ্রাবণী ফেরদৌসের রচনা ও পরিচালনায় ব্রেকআপের পরের গল্প, শফিকুর রহমান শান্তনুর রচনা ও অনন্য ইমনের পরিচালনায় মনচুরি, মুনতাহা বৃত্তা ও ফাহমিদ রনির রচনায় এবং হাবিব শাকিলের পরিচালনায় যদি মনে পড়ে, জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় ঠোঁটের বাঁশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাহসান বিবাহিত, তার সঙ্গে আমি কেন প্রেম করবো: মিম

বিনোদনের খবর: সম্প্রতি সেলিব্রেটি শো ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে এ সময়ের আলোচিত নায়িকা পূর্ণিমা বিদ্যা সিনহা মিমকে প্রশ্ন করেন তাহসানের সঙ্গে নাকী তুমি প্রেম করছো? এমন প্রশ্নের জবাবে মিম বলেন ‘বিবাহিত ছেলের সঙ্গে আমি কেন প্রেম করবো? প্রেম করলে ব্যাচেলর ছেলের সঙ্গে করবো। আর তাহসান ভাই আমার বড় ভাইয়ের মতো। তিনিও আমাকে ছোট বোনের মতোই দেখেন। তাহসান ভাইয়ের সাথে আমি কেন প্রেম করবো। তাহসান ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করেছি আমি। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। সেটা প্রেম নয়।
এ সময় বিয়ে করার কথা জানতে চাইলে মিম জানান, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। আপাতত কাজ নিয়েই ভাবতে চান। এমন কিছু গল্পে কাজ করতে চান যেগুলোতে অভিনয়ের জায়গা থাকে।
পূর্ণিমার সঙ্গে কথায় কথায় মিম আরও জানান, শুধু গ্লামার চরিত্র নয়, চরিত্রবেজ নন-গ্ল্যামার সব ধরনের চরিত্রেই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সাহিত্য নির্ভর ছবিতেও নিয়মিত কাজ করতে চান। মিম বলেন, ‘জোনাকির আলো আমার অভিনীত সাহিত্য নির্ভর ছবি। এই ছবির মতো সাহিত্য নির্ভর ছবিতে অভিনয় করতে চাই আমি। কারণ এগুলোতে অভিনয়ের জায়গা বেশি থাকে।’
শাকিব খান এবং কলকাতার জিৎ দুই নায়কের বিপরীতেই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে মিমের। এ দুই নায়কের সঙ্গে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বাজে অভিজ্ঞতা কার সঙ্গে হয়েছে জানতে চাইলে মিম বলেন, ‘দুইজনের কারও সঙ্গে বাজে অভিজ্ঞতা নেই। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার দারুন। তবে শুটিং সেটে জিৎদা কথা বেশি বলেন। আমাকে রাগানোর চেষ্টা করেন। আর শাকিব ভাই চুপচাপ থাকেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা সংবাদ: এই বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর। শেষ হবে ২৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
মঙ্গলবার (১৪ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রুটিন থেকে জানা গেছে, ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর পিইসি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ এবং আকাইদ ও ফিকহ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বারের মতো এবারও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট বেশি সময় বরাদ্দ রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছরে বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আগে পরীক্ষার্থীদের খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হতো। কিন্তু এবার থেকে প্রত্যেকটি খাতা নিজ উপজেলায় মূল্যায়ন হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে শিশু সুরক্ষা কমিটির মাসিক সভায় খেলাধুলার উপকরণ বিতরণ

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা. মনজুরা খানম (ইতি)। এসময় উপস্থিত ছিলেন, কুশখালী ইউপি সচিব মো. কবিরুল আলম, কমিটির সদস্য ও ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল কুদ্দুস, সাবেক এসআই আব্দুল বারী, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. অছিকুর রহমান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা মো. সাইফুজ্জামান শাহিন, ফিরোজা খাতুন, শিশু প্রতিনিধি রাহিদুজ্জামান ও মিতালী, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল আলীম, সিরাজুম মনিরা প্রমুখ।

আলোচনা সভা শেষে কুশখালী সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে ক্রিকেট ব্যাট, বল সহ বিভিন্ন খেলাধুলার উপকরণ ৩টি সোস্যালাইজেশন সেন্টারের শিশুদের মাঝে বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ, অবস্থান ধরে রেখেছেন সাকিব

খেলার খবর: বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে গত কয়েক মাসে মাঠের বাইরে অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। তবুও ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন এ অস্ট্রেলিয়ান। সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ধরা পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত মার্চে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য নিষিদ্ধ করে।

আর এই সুযোগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ২০০ রান করে বিরাট কোহলি শীর্ষস্থান দখল করেছিলেন। দ্বিতীয় টেস্টে মাত্র ৪০ করায় আবার দ্বিতীয় স্থানে নেমে গেছেন। স্মিথের রেটিং ৯২৯। কোহলির ৯১৯। ৮৫১ রেটিং নিয়ে জো রুট আছেন তিন নম্বরে।

বোলারদের তালিকায় অ্যান্ডারসন শীর্ষে আছেন। ১৯৮০ সালের পর প্রথম ইংলিশ বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। তার পয়েন্ট এখন ৯০৩।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উন্নতি করে ২০ নম্বরে আছেন। আর বোলারদের তালিকায় আছেন ২১ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসায় ভিজিএফ’র চাউল বিতরণে গুরুতর অনিয়ম, ম্যাজিস্ট্রের নির্দেশে স্থগিত

প্রেস বিজ্ঞপ্তি: লাবসা ইউপিতে ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগে চাউল বিতরণ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার আসফিয়া সিরাত।
মঙ্গলবার সকাল ১১টায় লাবসা ইউপিতে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লাবসা ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমসহ ইউপি মেম্বরবৃন্দ। কিন্তু চাউল বিতরণে মূল তালিকার সাথে স্লীপের ব্যাপক গড়মিল দেখতে পান স্থানীয়রা। এধরনের অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা সহকারী কমিশনার এবং সাতক্ষীরা কালেক্টরেটের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আসফিয়া সিরাত সরেজিমনে পরিদর্শনে যান। সেখানে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই বাছাই করে অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষনিক চাউল বিতরণ বন্ধ করে দেন।
এবিষয়ে সহকারী কমিশনার আসফিয়া সিরাত বলেন, “কর্তৃপক্ষের নিদের্শনা পেয়ে আমি লাবসা ইউপি পরিদর্শনে গিয়েছিলাম। চাউল বিতরণে তালিকায় গড়মিল থাকায় তা সাময়িক বন্ধ করতে বলা হয়েছে। যেহেতু ওই চাউলগুলো সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ। তারা যেন সঠিকভাবে পায় সেকারণে সঠিকভাবে বিতরণের জন্য গড়মিল ঠিক করতে বলা হয়েছে।”
অন্যদিকে, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আলিম বলেন, “ইউনিয়নে ১/২টি ওয়ার্ডের তালিকায় কিছু গড়মিল ভুল বশত হয়েছে। সেকারনে ম্যাজিস্ট্রেট সাহেব আজকে চাউল বিতরণ বন্ধের জন্য বলেছেন। আমরা পরবর্তীতে মেম্বরদের সমন্বয়ে সঠিক তালিকা প্রস্তুত করে চাউল বিতরণ করা হবে।
এদিকে লাবসা ইউপিতে যখন এসব ঘটনা ঘটছিল তখন সেখানে উপস্থিত হন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তবে পরিস্থিতি দেখে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান। এসময় সহকারী কমিশনার আসফিয়া সিরাত সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে, শিবনগর গ্রামের বৃদ্ধা রিজিয়া খাতুন বলেন, আমি কখনো চাউল পাই না। আমি হক কথা বলি একারণে আমাকে কার্ড দেয় না। কিছু বলতে গেলে মারতে উদ্যত হয়। তবে এবার ১টি কার্ডের চাউল দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে। শুধু আমাদেরই না এলাকার অনেকের মধ্যে এভাবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়া ইউনিয়নের দূরদূরান্ত থেকে আসা হতদরিদ্র পরিবারের অনেকই মঙ্গলবার চাউল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পাবো ২০ কেজি চাউল তাও যদি আবার দুইবার আসতে হয়। তাহলে গাড়ি ভাড়া বেশি খরচ হবে।
উল্লেখ্য, লাবসা ইউপিতে বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে ভিজিএফ, ভিজিডির কার্ড বিতরণে অনিয়ম ও কাজ না করে অর্থআত্মসাতের অভিযোগ তো আছেই। ইতিমধ্যে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকে তদন্ত চলমান থাকা অবস্থায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন এই বিএনপি নেতা ও অসংখ্য নাশকতা মামলার আসমি আবউদল আলিম। জনশ্রুতি আছে সাতক্ষীরার একজন জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতার আশীর্বাদ পুষ্ট হওয়ায় বারবার দুর্নীত করেও পার পেয়ে যাচ্ছেন এই বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest