সর্বশেষ সংবাদ-
বিশ^জিৎ সাধুর ভোগ দখলীয় সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতিদৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোকদেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটকনেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ : শত শত মানুষ এখনো নিখোঁজদৈনিক দৃষ্টিপাতের সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকউপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকযুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি অব মায়ামিতে পিএইচডি ও ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করল সাতক্ষীরার শিহাবনেপালে পাহাড়ি ঢলে বিপর্যয়, নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৪০০সাংবাদিক মারুফকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগসাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে চার শিশুসহ নিহত ৭

দেশের খবর: নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ সময় বর-কনেসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুভ বর্মন (৩০), সজল বর্মন (২০), স্নিগ্ধা (৫), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭), সৌরভ বর্মন (১২) ও অজ্ঞাত ক্যামেরাপারসন (২৮)।

দুর্ঘটনাকবলিত বাসযাত্রী নরসিংদীর সিদ্দিকুর রহমান জানান, সকাল সাতটার দিকে উপজেলার চৈতন্য এলাকায় তাদের বহনকৃত বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অনেকে আহত হন। সৌভাগ্যক্রমে তিনি নিজে বেঁচে গেছেন।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৈতন্য এলাকায় পৌঁছায়। এ সময় বাসটির সামনের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদীর রায়পুরা থেকে চাঁদপুরগামী বরযাত্রীর বহরের একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আরো জানান, এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন শিশু মারা যায়। বর-কনেসহ বাস-মাইক্রোবাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সজল নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা সৌরভ বর্মন, শুভ বর্মন ও বিয়ের অনুষ্ঠানের অজ্ঞাত ক্যামেরাপারসনকে মৃত ঘোষণা করেন।

হাফিজুর রহমান জানান, লাশগুলো নরসিংদী জেলা হাসপাতাল ও ঢামেক মর্গে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেস্তোরাঁর ওয়েটার যখন বানর!

ভিন্ন স্বাদের সংবাদ: জাপানের এক নাম করা রেস্তোরাঁর নাম কায়াবুকি টাভার্ন। বাইরে থেকে দেখতে আর পাঁচটা রেস্তোরাঁর মতো হলেও আসল মজাটা ভেতরে। সেখানে ওয়েটার আছে কিন্তু কোনও পুরুষ বা মহিলা নয়, আছে তিনটি বানর। এই তিন বানরই অতিথিদের অর্ডার সার্ভ করে। ফুকু চ্যান নাম ধরে ডাকলেই হাজির হয় একজন।

আপনার পছন্দের অর্ডার করা ডিস বা বিয়ার নিয়ে হাজির হবে তারা। কোনও পারিশ্রমিক ছাড়াই তারা কাজ করে। তিন বেলা কলা দিলেই তারা সন্তুষ্ট। মূলত এই বানর ওয়েটারের জন্য এই রেস্তোরাঁয় ভিড় করে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকেরা। যাদের এই রেস্তোরাঁ সম্বন্ধে কোনও আইডিয়া নেই বা যারা প্রথমবার যান, তাঁরা রেস্তোরাঁয় বানর দেখে একটু অবাক হয়ে যান। প্রথমটায় হকচকিয়ে যান অনেকেই। ব্যাপারটা কী?

রেস্তোরাঁর প্রধান আকর্ষণ এই ওয়েটার ফুকু চ্যান। মাত্র তিন বছর বয়সে এই রেস্তোরাঁর মালিক ইয়াক চ্যান তাকে নিয়ে আসেন। তিনি লক্ষ্য করেন, তিনি যা করছেন বানরটিও তাঁকে নকল করে সেটাই করছে।

তারপর তিনি ঠিক করেন এই বানরকে দিয়েই কাজ করাবেন। এরপর থেকে অর্ডারের সব জিনিস সবার কাছে পৌঁছে দিতে থাকে এই বানর। শুধু ওয়েটারের কাজ নয়, এই ফুকু চ্যান মাঝে মাঝে বলের ওপর ব্যালান্স করা, লং জাম্প রনপায়ে হেঁটে খেলাও দেখায়। রেস্তোরাঁয় খেতে আসা লোকজন তাদের সঙ্গে ফটো তোলাটা কেউ মিস করে না।

মালিক ইয়াক চ্যানের কাছে এই বানরগুলি তাঁর ফ্যমিলি মেম্বারের মতো। খাওয়া ঘুম সবটাই তাদের সঙ্গে। ইয়াক চ্যানের কথায় এই বানর গুলি তাঁর কাছে খুবই প্রিয় এবং ওদের ছাড়া কিছু ভাবতে পারেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাবনূর আমার চেয়েও জনপ্রিয়: মৌসুমী

বিনোদন সংবাদ: মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ সেলিব্রেটি টক শো স্টার নাইট-এ অতিথি হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।

বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা মৌসুমী ও শাবনূর। বড়পর্দায় অভিনয় করে দু’জনই দর্শক হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। এ দু‘জনের মধ্যে কে বেশি জনপ্রিয়? এমন প্রশ্নের উত্তরে দর্শক দ্বিধাবিভক্ত হবেন তা বলার অপেক্ষা রাখে না।

তবে, চিত্রনায়িকা মৌসুমীর উত্তরে এলো শাবনূরের নাম। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ সেলিব্রেটি টক শো স্টার নাইট এ উপস্থিত হয়ে মৌসুমী বললেন, “শাবনূর আর আমার মধ্যে শাবনূর বেশি জনপ্রিয়। ”

শুধু তাই নয়, সালমান শাহ এবং ওমর সানির তুলনা করতে গিয়েও স্বামীর প্রতি পক্ষপাত করেননি এ নায়িকা। ওমর সানির চেয়ে জনপ্রিয়তার দৌড়ে প্রয়াত সালমান শাহকে এগিয়ে রাখেন মৌসুমী। যদিও স্বামী ওমর সানিকে জীবনে চলার পথে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় বন্ধু বলে দাবী করেন তিনি।

চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী চিত্রনায়িকা’ খ্যাত এ নায়িকা সম্প্রতি পূর্ণ করেছেন তার চলচ্চিত্রে অভিনয় জীবনের ২৫ বছর। বাংলা চলচ্চিত্রে তার রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ‘স্টার নাইট’-এর অনুষ্ঠানটি সাজানো হয় বিশেষভাবে।
সম্প্রতি মাছরাঙা স্টুডিওতে এই অনুষ্ঠানের ধারণ সম্পন্ন হয়। এতে মৌসুমীর বড়পর্দার ২৫ বছর কিংবা তার-ও আগে মডেলিং সময়কার বিভিন্ন তথ্য, ছবি, ভিডিওচিত্র দিয়ে তাকে সারপ্রাইজ দেয় ‘স্টার নাইট’ টিম। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে একের পর এক সারপ্রাইজ পেয়ে মৌসুমী অশ্রুসিক্ত হয়ে পড়েন। ক্যারিয়ারের সাথে, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কিছু মানুষের মন্তব্য ও ভিডিওবার্তা দেখে আবেগ সামলাতে পারেননি মৌসুমী।

জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর-এর সঙ্গে কথোকথনে মৌসুমী নিজের লেখা কবিতা আবৃত্তি করেন, গান গেয়ে শোনান। আলাপচারিতার ফাঁকেই উঠে আসে বিভিন্ন তথ্য: বলিউডে মিঠুন চক্রবর্তী ও আমির খানের সাথে একটা সময় হিন্দি ছবিতে অভিনয় করার কথা ছিল তার।

মৌসুমী জানান, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে উপকার হয় এমন যে কোনো কাজে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে যুক্ত হতে চান। তবে সক্রিয় রাজনীতিতে সহসাই জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা তার নাই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলচ্চিত্র ক্যারিয়ারের রজত জয়ন্তী উদযাপনের কেক কাটেন মৌসুমী।

রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও পরিকল্পনায় ‘স্টার নাইট’ প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসছে ঈদের দিন, রাত ৮টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের সাত রাজ্যে বন্যা-বৃষ্টিতে ৭৭৪ জনের মৃত্যু

বিদেশের খবর: চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যায় ভারতের সাত রাজ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৭৪ জন মানুষ। গতকাল সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি) জানিয়েছে, চলতি বর্ষায় কেরালায় ১৮৭ জন, উত্তরপ্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, আসামে ৪৫ জন ও নাগাল্যান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে জানানো হয়, এর বাইরে কেরালায় ২২ জন ও পশ্চিমবঙ্গের ৫ জনসহ মোট ২৭ জন নিখোঁজ রয়েছেন। আর এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় আড়াই শ মানুষ। ভারী বৃষ্টি ও বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে মহারাষ্ট্রের ২৬টি, আসামের ২৩টি, পশ্চিমবঙ্গে ২২টি, কেরালার ১৪টি, উত্তরপ্রদেশের ১২টি, নাগাল্যান্ডের ১১টি এবং গুজরাটের ১০টি জেলা।

এছাড়া দুর্গতদের উদ্ধারে উত্তরপ্রদেশে ৮টি, পশ্চিমবঙ্গে আটটি, গুজরাটে সাতটি, কেরালা ও মহারাষ্ট্রে চারটি এবং নাগাল্যান্ডে একটি উদ্ধারকারী দল কাজ করেছে বলেও জানানো হয়। কেরালার বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। রাজ্যের আবহাওয়া দপ্তর রাজ্যটিতে আরো ভারী বর্ষণের আভাস দিয়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, কেরালা রাজ্যের ১৪টির মধ্যে অর্ধেকেরও বেশি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে নিচু এলাকা থেকে ৩০ হাজার মানুষকে সরকারি ত্রাণশিবিরে আনা হয়েছে। সেখানকার বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আবহাওয়া দপ্তর রাজ্যটিতে ভারী বর্ষণের আভাস দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌম্যর ব্যাটে আইরিশদের হারাল ‘এ’ দল

খেলার খবর: মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা থাকলো হাতের নাগালে। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেললো বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড উলভসকে ৪ উইকেটে হারিয়েছে সৌম্যরা। স্বাগতিকদের ১৫২ রান ১২ বল বাকি থাকতে পেরিয়ে যায় অতিথিরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন সৌম্য। ছন্দ হারিয়ে ফেলা বাঁহাতি ব্যাটসম্যান তিন ইনিংসে সব মিলিয়ে করেন ১৯ রান।

‘এ’ দলের হয়ে ছন্দে ফেরার আভাস মিলেছে সৌম্যর ব্যাটিংয়ে। অধিনায়ক দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দারুণ সঙ্গ পেয়েছেন শান্তর কাছ থেকে।

রান তাড়ায় প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান জাকির হাসান। তবে তার বিদায়ের কোনো প্রভাব দলের ওপর পড়তে দেন শান্ত-সৌম্য।

শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন শান্ত। তার একের পর এক বাউন্ডারিতে দ্রুত এগোয় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটিতে শান্তর অবদান ২৩ বলে ৭ চারে ৩৮।

শান্ত যখন ঝড় তোলেন অন্য প্রান্তে তখন নীরব সঙ্গী সৌম্য। শুরুতে একটু সময় নেওয়া বাঁহাতি ওপেনার ডানা মেলেন শান্তর বিদায়ের পর। ৪১ বলে ৫ চার ও তিন ছক্কায় ৫৭ রান করে সৌম্য ফিরে যাওয়ার সময় ম্যাচ অনেকটাই অতিথিদের মুঠোয়।
দুই অঙ্ক ছুঁতে পারেননি মোহাম্মদ মিঠুন ও আল আমিন জুনিয়র। তবে আফিফের বিস্ফোরক ব্যাটিংয়ে বাকিটা সহজেই সারে বাংলাদেশ। জয়কে সঙ্গী করে ফেরা আফিফ ২১ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন ৩৫ রান।

এর আগে সোমবার ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আইরিশরা। ৩৪ রানের উদ্বোধনী জুটির পরও ৫২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।

সেখান থেকে দলকে দেড়শ রানে নিয়ে যাওয়ায় বড় অবদান সিমি সিং ও কেভিন ও’ব্রায়েনের। সিমি ৩৭ বলে করেন ৪১। ও’ব্রায়েন ১২ বলে খেলেন ২১ রানের ঝড়ো ইনিংস।

আঁটসাঁট বোলিংয়ে ২১ রানে ২ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ। শরিফুল ২ উইকেট নেন ৩১ রানে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ২ উইকেট নেন ৩৫ রানে।

আগামী বুধবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড উলভস: ২০ ওভারে ১৫২ (টমসন ২৮, পোর্টারফিল্ডার ১৪, বালবার্নি ৯, ম্যাকব্রাইন ১৫, সিমি ৪১, ও’ব্রায়েন ২১, টাকার ১১, ডকরেল ৬, কেন ২, ম্যাককার্থি ১*, চেইস ০; হাসান ১/৩১, আফিফ ১/১৬, শরিফুল ২/৩১, তাইজুল ২/৩৫, সাইফ ২/২১, সৌম্য ১/১৭)

বাংলাদেশ এ: ওভারে ১৮ ওভারে ১৫৫/৬ (জাকির ০, সৌম্য ৫৭, শান্ত ৩৮, মিঠুন ৮, আল আমিন জুনিয়র ৫, আফিফ ৩৫*, মিজানুর ২, সাইফ ৪*; ম্যাকব্রাইন ৩/২৩, কেন ০/২৮, সিমি ০/১২, চেইস ২/২৯ ডকরেল ০/২৯, ম্যাককার্থি ০/৩৪)

ফল: বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে জয়ী

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-শ্রাবন্তীর প্রেমের জোর গুঞ্জন

বিনোদন সংবাদ: বাংলাদেশি চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর মধ্যে সম্পর্কের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশি শোবিজ অঙ্গনে এ নিয়ে কোনো কথা শোনা না গেলেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শাকিব-শ্রাবন্তী আলোচনা নাকি বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

রাজীব বিশ্বাসের সঙ্গে সেই শৈশবের প্রেম শ্রাবন্তীর, তারপর বিয়ে। তাঁদের ঘর আলো করে আসে একমাত্র ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। সেই দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনের পরও শেষপর্যন্ত বিয়েটা টেকেনি। ২০০৩ সালে শুরু হওয়া সম্পর্কের ইতি হয় ২০১৬ সালে এসে। এরপর কেটে গেছে অনেক সময়।

শ্রাবন্তীর জীবনে এসেছিল নতুন প্রেম, মডেল কৃষ্ণ ব্রজ। তবে সে সম্পর্কটা ছিল নেহাতই ক্ষণিকের। মুম্বাইয়ে বেশ আয়োজন করে বাগদান অনুষ্ঠানের পর সে সম্পর্কও ভেঙে যায়। শ্রাবন্তী ও কৃষ্ণ ব্রজর সম্পর্ক ভাঙার খবর আসে গত বছর শ্রাবন্তীর জন্মদিনের সময়।

তিনি নাকি ‘সিঙ্গল’, এমনটাই দাবি করে আসছেন শ্রাবন্তী। যদিও টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্যকথা। ভারতীয় গণমাধ্যম বলছে, শোনা যাচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।
সম্পর্কের সূত্রপাত নিয়ে জিনিউজের বাংলা সংস্করণ লিখেছে, এই মুহূর্তে ‘শাকিবের সঙ্গে ‘ভাইজান এলো রে’ বলে একটি ছবিতে কাজ করছেন শ্রাবন্তী। লন্ডনে এই ছবির শ্যুটিং চলাকালীনই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। শোনা যায়, সিনেমায় একটি দৃশ্যের শ্যুটিংয়ের জন্য রোম্যান্টিক পোজ দিচ্ছিলেন শ্রাবন্তী-শাকিব। এই দৃশ্যটি শ্যুট হয়ে গেলেও তাঁরা নাকি দুজনে ওই একই ভাবে দাঁড়িয়ে থাকেন। আর এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরই শ্রাবন্তী-শাকিবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শিকারী ছবির মাধ্যমে শাকিব-শ্রাবন্তী জুটির উত্থান। এরই ধারাবাহিকতায় গত ঈদে কলকাতায় মুক্তি পায় ভাইজান এলোরে। এই ছবি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে এসে তুমুল ব্যবসা করছে। বাংলাদেশের সিনেপ্লেক্সের সবচেয়ে বড় চেইন স্টার সিনেপ্লেক্সে এখনো ছবিটি সপ্তাহে দু’দিন হাউজফুল যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহিদুলের মুক্তি চেয়ে নোবেলজয়ী স্টিগলিজসহ ১৩ ব্যক্তির খোলা চিঠি

বিদেশের খবর: ফটোসাংবাদিক শহিদুল আলমকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। একই সঙ্গে মিডিয়া কর্মীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ওদিকে শহিদুল আলমের মুক্তি চেয়ে খোলা চিঠি দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ স্টিগলিজসহ ১৩ বিশিষ্ট ব্যক্তি।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে রিপোর্ট করার পর গ্রেফতার করে ফটোসাংবাদিক শহিদুল আলমকে নির্যাতন করা হয় বলে অভিযোগ আছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক যেসব বিশেষজ্ঞ তাদের মধ্যে রয়েছেন মাইকেল ফোর্সট, ডেভিড কাই এবং সিওঙ্গ-ফিল হোং।

এর মধ্যে মাইকেল ফোর্সট হলেন স্পেশাল র‌্যাপোর্টিউর অন দ্য সিচুয়েশন অব হিউম্যান রাইটস ডিফেন্ডারস। ডেভিড কাই হলেন স্পেশাল র‌্যাপোর্টিউর অন দ্য প্রমোশন অ্যান্ড প্রটেকশন অফ দ্য রাইট টু ফ্রিডম অব অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। সিওঙ্গ-ফিল হোং হলেন চেয়ার-র‌্যাপোর্টিউর অব দ্য ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন।

শহিদুলের মুক্তি চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজসহ ১৩ বিখ্যাত ব্যক্তির খোলা চিঠি;

বাংলাদেশে আটক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি চেয়ে খোলা চিঠি লিখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজসহ বিশ্বের আরো ১৩ জন প্রভাবশালী ব্যক্তিত্ব। বৃটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত ওই চিঠিতে শহিদুল আলমকে গ্রেফতারের ঘটনাকে বিধিবহির্ভূত আখ্যা দেয়া হয়।

চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ ছাড়া অন্য স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের পিপলস সিভিল লিবার্টিজ ইউনিয়নের সহ-সভাপতি বিনায়ক সেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী সিপভাক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ বাটলার ও অ্যাঙ্গেলা ডেভিস উল্লেখযোগ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

এম. বেলাল হোসাইন: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বদরতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রী হলো একই উপজেলার বদরতলা কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে তিথী স্বর্ণকার (১৩)। সে বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭ টায় তিথী প্রাইভেট পড়ার জন্য সাইকেল যোগে বাড়ী থেকে স্কুলে যাওয়ার সময় পারুলিয়া আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে পৌছালে সিমেন্ট ভর্তি একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী তিথী নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের চাকার তলায় পড়ে পিষ্ট হয়। ঘটনাস্থালেই তিথী মারা যায়। স্থানীয়রা ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করে আশাশুনি থানায় অবহতি করলে পুলিশ ঘটনাস্থালে এসে তিথীর মরা দেহ উদ্ধার করে আটককৃত ড্রাইভার হেলপার ও ট্রাক থানা হেফজাতে নেয়া হয়। এঘটনায় আশাশুনি থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest