সর্বশেষ সংবাদ-
কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুমারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহদাৎ নফর বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,

দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শরিফুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবদূল লতিফ মোল্লা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় সভাপতি বিজিবিকে মাদকদ্রব্য না আসার জন্য কঠোর ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যানগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে বাঘের নখসহ মোঃ শরিফ উদ্দিন (শরিফ ডাক্তার) (৪০) নামে একজনকে আটক করেছে বন বিভাগের সদস্যরা
। বৃহস্পতিবার বিকালে উপজেলার নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শরিফ উদ্দিন ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকার মোকাদ্দেস মোল্লার ছেলে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল তিনটার দিকে নীলডুমুর খেয়াঘাট এলাকার আটক শরিফ উদ্দিনের মায়ের দোয়া ফার্মেসি নামীয় দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে কাছ থেকে ২টি বাঘের নখ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি ও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালায় ঘোনার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার এর নির্দেশে ইসলামকাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত সরেজমিন পরিদর্শন করে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দেয়।

জানা গেছে, তালা মাঝিয়াড়া ও ঘোনা বাজার সড়কে উন্নয়ন কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে আমানত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। একাজের বালি ভরাটের জন্য পার্শ্ববর্ত্তী ঘোনা সরকারী খাল থেকে সামাদ নামের এক ব্যাক্তির মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে বালি উত্তেলনের কাজ চলছিলো।

বৃহস্পতিবার খবর পেয়েই উপজেলা সহকারী কমিশনার ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয় । পরে ভূমি কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ করে দেয়।
ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত জানান, উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন জানান, তারা সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন করছিলো খবর পেয়ে আমি তা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এর পরও তারা যদি একই কাজ আবার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

আমিনুল ইসলাম লাল্টু ৪৭০৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিবন্ধী প্রার্থী আলতাফ হোসেন লাল্টু ৪২৪৫ ভোট পেয়েছেন। ডেক্স রিপোর্ট:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু। তিনি ভোট পেয়েছেন ৩১হাজার ১৯৬ টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শ‌ওকাত হোসেন (মটরসাইকেল ) তিনি পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট।

এম সুশান্ত (আনারস) পেয়েছেন ১৮২৬৯ ভোট , গোলাম মোর্শেদ (চিংড়ি মাছ) পেয়েছেন ১৬৮৬৯ ভোট এবং তামিম হোসেন সোহাগ (ঘোড়া) পেয়েছেন ৩১৪৮ ভোট। ডেক্স রিপোর্ট:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্র্রতিনিধি :
‘মিথ্যা আশ্বাস আর নয়; এবার টেকসই বাঁধ চাই, আর চাইনা ভাসতে;এবার দিন বাঁচতে, উপকূলের কান্না; শুনতে কি পান না’- এমন বিভিন্ন স্লোগান তুলে মানববন্ধন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের সহস্রাধিক তরুণ ও স্থানীয় এলাকাবাসী।

ঘূর্ণিঝড় রিমালসহ বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার (২৮ মে) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের ওপর এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উপকূলবাসীর আয়োজনে মানববন্ধনটিতে স্থানীয় বাসিন্দা মাওঃ আব্দুল মাজেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আবু তাহের, মোক্তার হোসেন, তরিকুল, স.ম ওসমান গনি সোহাগ,মাসুম বিল্লাহ, নিসাত, রায়হান প্রমূখ।

এ সময় বক্তারা আরও বলেন, ঘূর্ণিঝড় রিয়েল নয় প্রতিবারই এমন পরিস্থিতিতে কর্তা ব্যক্তিরা শুধু আশ্বাসের বুলি আওড়ান। শোনান নানা ধরনের মেগা প্রকল্পের গল্প। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। উপকূলের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই।

তাঁরা বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হলে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিন। আমরা বারবার নয়, একবারই মরতে চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ষাটের দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এ কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসের কথা শুনলেই আঁতকে ওঠে উপকূলের মানুষ। তারা ঝড়কে ভয় পায় না, উপকূলের মানুষ ভয় পায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়াকে।

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারণে ২০০৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায় এইএলাকায় ব্যাপক ক্ষতি হয় উল্লেখ করে তারা বলেন, কয়েক বছর সাগরের লোনাপানিতে বন্দী থাকতে হয় হাজার হাজার পরিবারকে। এ সময় টিকতে না পেরে শত শত মানুষ উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে গেছে।

বক্তারা আরোও বলেন, আইলার সময়ই উপকূলীয় এলাকার ভঙ্গুর বাঁধ টেকসই করার বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু পার্শ্ববর্তী গাবুরায় মেগা প্রকল্পের কাজ শুরু হলেও ক্ষতিগ্রস্ত এই এলাকায় এক যুগেও তা আর হয়নি। এ কারণে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডবে নদী ভাঙনের হাত থেকে আশাশুনি উপজেলা বাসী রক্ষা পেলেও প্রচণ্ড ঝড়ে উড়ে গেছে উপজেলায় ২৫৩ টি পরিবারের বসতঘর। ২৪ টি স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলায় বিদ্যুৎ বিভাগের ক্ষতি হয়েছে বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি ভেঙেছে ১১টি, বেঁকে গেছে ২৭টি, তার ছিঁড়ে গেছে ৮১ টি স্পটে, ক্রস ওয়ান ভেঙেছে ১৫টি, ট্রান্সফার্মা নষ্ট হয়েছে ১৩টি ও ভেঙে পড়েছে ২০৩ টি মিটার। আশাশুনি পল্লী বিদ্যুতের এজিএম লিটন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলায় প্রত্যেক অঞ্চলে লাইন চালু করতে ঠিকাদার ও অফিসের প্রায় শতাধিক শ্রমিক রাতদিন কাজ করে যাচ্ছে। তবে এর পরেও আরও দুই দিন অপেক্ষা করতে হতে পারে।

এই প্রথম ১০ নম্বর সতর্কতা সংকেত এর প্রভাবে উপজেলার কোন নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সুমন আলীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল এর জলোচ্ছ্বাসের তাণ্ডবে উপজেলার প্রায় ২০ কি.মি. বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার স্বপন বর্মন জানান, ঝড়ে কালকি, খাজরা সহ বিভিন্ন স্থানে মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, ঝড়ে ৯ টি মাদ্রাসা ও ৭ মাধ্যমিক বিদ্যালয়এর টিনের চাল উড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান জানান, ঝড়ে ৪০টি কাঁচা ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে ও ২১৩ টি ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি আশাশুনি সদরের দয়ারঘাট বেড়িবাঁধ, শ্রীকলস, তুয়ারডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, প্রতাপনগরের চাকলা বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। চাকলায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ২৭ টন চাল ও ৩ লক্ষ ৫০ হাজার বরাদ্দ দেওয়া হয়েছে।

পৃথকভাবে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, থানা অফিসার ইনর্চাজ বিশ্বজিৎ কুমার, এসডিই রাশিদুল ইসলাম, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ, পিআইও মোঃ সোহাগ খান, এসও মমিনুল হক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গরুর দুধে ভেজাল দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সদরের ফিংড়ীতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম।
জেলা ক্যাব ও পুলিশ ফোর্সেস’এর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় ফিংড়ীর কার্তিক চন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুধ ব্যবসায়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারা লংঘন করায় এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তার কাছে পাওয়া ২২ লিটার ভেজাল দুধ জব্দ ও বিনষ্ট করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest