সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধন

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা বলেছেন, হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। আর তাই নতুনধারা নির্বাচনে অংশ নিচ্ছে না। ২৭ নভেম্বর বেলা ১১ টায় বিজয় মিলনায়তন (২৭/৭ তোপখানা রোড(পঞ্চম তলা)-এ ঢাকা দ্রব্যমূল্য বৃদ্ধি-সহিংসতার রাজনীতি-সীমাহীন দুর্নীতি, ১০০ বিলিয়ন ডলার ঋণ এবং অস্থিতিশীল পরিস্থিতিতে হটকারী নির্বাচনে অংশ গ্রহণে প্রতিবন্ধকতাসহ সামগ্রীক বিষয়ে সংবাদ সম্মেলন-এ নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মম বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলছে আমাদের দৈনন্দিন জীবন। যেখানে নিয়ম করে রাজপথে অবরোধ-হরতাল আর সহিংসতাকে জনগণের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে ছাত্র-যুব-কৃষক-শ্রমিক-মেহনতিজনতা বিরোধী-দুর্নীতিগ্রস্থ রাজনৈতিকচক্র। তারা যখন ক্ষমতায় ছিলো লোভ- মোহ আর সহিংসতার রাম রাজত্ব কায়েম করেছে, আর এখন যারা আছে তারা রামরাজত্ব ছাড়িয়ে আরো অনেকদূর এগিয়ে গেছে। ছাত্র-যুব-জনতার কথা ভাবার সময় কোন পক্ষেরই নেই। যারা ক্ষমতায় ছিলো, তারা অতিতের দুর্নীতির টাকায় রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের জীবন নিয়ে তামশা করে হলেও ক্ষমতায় আসার স্বপ্নবিভোর; আর যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতাকে কুক্ষিগত করে আরো কয়েকদশক থাকার সংকল্প প্রকাশ করছে। মধ্যিখানে যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ-জঙ্গী-সন্ত্রাসী-চাঁদাবাজরা আমজনতার জীবন বিষিয়ে তুলছে। কোথাও এরা ব্যাংক-বীমা-কর্পোরেট প্রতিষ্ঠান করে জনগণকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, আর কোথাও উন্নয়ন প্রকল্পের নামে মানুষের রক্তে উপার্জিত অর্থ লোপাট করছে, আবার কোথাও ফুটপাত দখল করে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থাপনায় চাঁদাবাজী করে কোটি কোটি টাকা পাচার করছে। তারই ফলশ্রুতিতে আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণের রেকর্ড গড়েছি। ১০০ কোটি বিলিয়ন ডলার ঋণের বোঝা নিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেস হাইওয়ে, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড হাইওয়েসহ বেশ কিছু প্রত্যক্ষ উন্নয়নের আত্মতুষ্টিতে ভুগলেও দ্রব্যমূল্যের বাজারে গিয়ে হুশ হারানোর দশায় পতিত হয়েছি। এমতবস্থ্ায় এ নির্বাচন সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের চেয়ে বেশি সমস্যা তৈরি করবে, যা মরার উপর খড়ার ঘা হয়ে আমজনতাকে কষ্টের মুখোমুখি করবে বলে আমরা এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

এসময় লিখিত বক্তব্যটি ইংরেজিতে অনুবাদ করে পাঠ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ লিজা, সদস্য আফতাব মন্ডল, মামুন রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর ২ আসনে আসাদুজ্জামান বাবু নৌকার মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন বাবু, ক্যাশিয়ার লুকমান হোসেন, দপ্তর সম্পাদক সাহাদত বাবু, সিনিয়র সদস্য আলমগীর, অজিয়ার, হাকিম, আরিফুল, জামাল, আমির আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা: সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখ্ত , সাতক্ষীরা-২ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ এড. আলিফ হোসেন, সাতক্ষীরা-৪ মাহবুবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু৷ স্থানীয় সরকার মন্ত্রণালয় আসাদুজ্জামান বাবুর পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এর আগে রবিবার বিকালে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি।

জানা যায়, আসাদুজ্জামান বাবু আশির দশকের ছাত্রলীগের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন। পরবর্তীতে সাতক্ষীরা সরকারী কলেজে (জি, এস) নির্বাচন, জেলা ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুইবার দলীয় মনোনয়নে নির্বাচন করে বিপুল ভোটে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়ী হন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন এবং সুখে- দুঃখে এলাকার জনগনের পাশে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা কালীন সময়ে জনগণের পাশে থেকে কাজ করছেন তিনি। পর পর দু’বার করোনা আক্রান্ত হলেও জনসেবা থেকে পিছিয়ে আসেননি।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি ইতিমধ্যেই সদর উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দল আমাকে যে বিশ্বাসে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ্ আমি সেটি রক্ষা করতে পারবো। এজন্য সাতক্ষীরা সদর ২ আসনের সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান বাবু নৌকার মনোনয়ন পাওয়ায় এড. সাহেদের আয়োজনে আইনজীবীদের মধ্যে মিস্টি বিতরণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু কে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ায় সাতক্ষীরা আদালত পাড়ায় উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নেতা কর্মী আইনজীবী ও সাধারণ বিচার প্রার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী আজহারুল ইসলাম,এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. আমিনুর রহমান চঞ্চল, এড. সাইদুজ্জামান জিকো এড.রফিকুল ইসলাম -২, এড. আব্দুল আজিজ ২ এড. শেখ রাশীদুজ্জামান সুমন, এড. শামীম জাহান, এড. প্রবীর মুখার্জি,এড.গাউছুল আলম,এড. শরিফুল ইসলাম এড. শাহাজাহান জাহাঙ্গীর, এড .শিমুল এড .তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় আইনজীবীরা বলেন বাংলাদেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয় করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনির বড়দলে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে পড়ে খোকন সানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গাতিরমহল গ্রামের কিয়ামউদ্দিন সানার ছোট ছেলে। রবিবার রাত ৯ টার দিকে বাইনতলা বিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই আজগার সানা জানান, পার্শ্ববর্তী আজারুল গাইনের ছেলে আলিম গাইন তার ধানক্ষেতে বিদ্যুতের খোলা তার বিছিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রেখেছে। রাতে মাছ ধরতে আলিমের ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই তারে বিদ্যুতায়িত হয়ে আমার ভাই মৃত্যুবরণ করে। আজারুল গাইনের ভাই সাত্তার গাইন রাত ৯ টার দিকে আমাদের মোবাইল ফোনে খবর দেয়। খবর পেয়ে আমরা ৯৯৯ ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আজগর আলী সানা বাদী হয়ে আজহারুল ও তার ছেলে আলিমকে আসামি করে অবেহলার ফলে মৃত্যু ঘটানোর অপরাধে ৩০৪ (ক) পেনাল কোড এর ১৮৬০ ধারায় আশাশুনি থানায় ২০(১১)২৩ নং মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দরিদ্র পিতার ঘরে জন্ম নেওয়া ১৮ মাসের শিশু কেশব দেবনাথ বাঁচতে চায়। জন্মের পর থেকে চোখে টিউমারে আক্রান্ত শিশুটি। ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে চিকিৎসা চলছে তার। কিন্তু চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির পিতা নবকুমার দেবনাথ। তাদের বাড়ি সদর উপজেলার ব্র্মরাজপুরে।

অসহায় পিতা নবকুমার দেবনাথ বলেন, দ্বীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করেন। সামথ্য অনুযায়ী চিকিৎসায় অর্থ ব্যয় করেছেন। কিন্তু তার পক্ষে শিশুটির চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। শিশুটির চিকিৎসায় সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। শিশুটিকে সাহায্য পাঠাতে নবকুমার দেবনাথ (বিকাশ নং -০১৭৪৭ ৩৩২৯২৯)। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ল স্টুডেন্টস ফোরাম এর ৯ম বর্ষে পদার্পন ও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ল স্টুডেন্টস ফোরামের সদ্য সাবেক সভাপতি সালাউদ্দীন রানার সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. সিরাজুল ইসলাম, সিনিয়র প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. আ খ ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. হোসনেয়ারা হক, এড. মুনির উদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমির হোসেন রোকন, এড. শহীদ হাসান বাবু, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক,

সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন ও এস এম বিপ্লব হোসেন, হুমায়ুন কবির রায়হান, আবুল হাসান, প্রিয়াংকা হাজরা, কমল, দিলারা বানু, বিকাশ চক্রবর্তী, রাহেলা আক্তার, তোফায়েল আমীন, নাজমা খাতুন, জবা, মারুফ, সানজিদা ওয়াহিদ, সপ্না, কলেজ স্টাফ আব্দুল মান্নান, কবির হোসেন, ইকবাল হোসেন প্রমুখ। বক্তব্যে বিভিন্ন বক্তারা বলেন লেখা পড়ার বিকল্প কিছু নাই তাই সবাইকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান।সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কেক কাটা হয়।

সব শেষে ল কলেজের প্রান পুরুষ ল কলেজের অধ্যক্ষ ও ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা এড. এস এম হায়দারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ হুসাইন আলী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest