সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় শ্যামনগরে ভুল চিকিৎসায় এক জনের মৃত্যুর অভিযোগতালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যুকিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগীয় কার্যালয়ের সদ্য যোগদান কারি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান কর্তৃক বিআরটিএ সাতক্ষীরা সার্কেল পরিদর্শন করেছেন। মঙ্গলবার সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের দাপ্তরিক কাজের মনিটরিং, দালালদের দৌরাত্ম্য ও গ্রাহকদের হয়রানি বন্ধে এবং সেবার মান বৃদ্ধিসহ কাজের স্বচ্ছতা আনতে কার্যালয় পরিদর্শনে আসেন পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। পরিদর্শন কালে যারা প্রবেশ করেছে তাদের সাথে কথা বলে আসার উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি অফিসের প্রতিটি কাউন্টারের সামনের সেবা প্রত্যাশিদের সাথে কথা বলেন। এ সময় তিনি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নির্বিঘ্নে ঘরে ফেরা মানুষের সেবা প্রদান, অফিস টাইম, কাজের গতিবিধি, সেবা নিতে আসা গ্রাহকদের সাথে আচারণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরে তিনি প্রতিষ্ঠানটিকে দালালমুক্ত করতে এবং স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনসহ বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানের কর্মকতাদের সাথে মতবিনিময় করেন।

এর আগে বিআরটিএ খুলনার পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় বিআরটিএ খুলনার পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার সাথে পালন করতে হবে। এ সময় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির সহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের রাজার বাগান কলেজ মোড় এলাকার সরদার কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এসএসসি ৯৩ এর বন্ধু ওবায়দুর রহমান লিটন, হাবিবুল্লাহ, মাসুদ বাবু, মোফাজ্জেল বাবু, আসাদুজ্জামান আসাদ, সাব্বির হোসেন, হাসানুজ্জামান,  আমিনুল হক সান্টু,  বখতিয়ার রহমান বকুল, নাসির উদ্দিন, রমজান আলী, তোরাবুল ইসলাম, আব্দুল কাইয়ুম, আব্দুল কাদের, কামরুজ্জামান, খুরশিদ আলী সুজা, ইদ্রিস আলী শোভন, আব্দুল গফুর, নাহিদা পান্না, নাজমা, সালমা মুক্তাসহ অন্যান্যরা। 

এর আগে পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীতে অসহায় ও দুঃস্থদের মাঝে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ৯৩ এর বন্ধুরা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়েছে ৩০ লক্ষাধিক টাকার পোষাক। সেই সাথে পুড়েছে তরুণ ব্যবসায়ীর স্বপ্ন। সোমবার দিবাগত রাতের কোন এক সময় সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে তানহা বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে নি:শ^ হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ হোসেন মিলন (৩৮) মেল্লেকপাড়া গ্রামের শামছুর রহমানের পুত্র। এঘটনার পর থেকে বার বার অচেতন হয়ে পড়ছেন ব্যবসায়ী মিলন।

ভুক্তভোগীর ভাই মাহমুদ হোসেন লিটন জানান, তার ভাই প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত আড়াইটার দিকে বাজারের ব্যবসায়ীদের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন দোকানে দাউ দাউ করে আগুন জ¦লছে। ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রনে আসতে সক্ষম হলেও ততক্ষণে দোকান ভিতরে থাকা ঈদ উপলক্ষে উঠানো প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের পরিবারটি পথে বসেছে। স্থানীয় শত্রæতার কারনে রাতের কোন এক সময় প্রতিপক্ষরা আগুন লাগিয়েছে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ধুলিহর-ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী আবু রায়হান বলেন, বিদ্যুতের সর্ট সার্কিটের কারনে এটি হতে পারে না। শত্রæতা মূলকভাবে কেউ আগুন ধরিয়ে ওই ব্যবসায়ীকে পথে বসানো হয়েছে।
ধুলিহর-ব্রহ্মরাজপুর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নাজমুল হোসেন, বিদ্যুতের সর্ট সার্কিট বা গেøাবের আগুন থেকে হওয়ার মত কোন প্রমান পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে আগুন লাগানো হয়েছে। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃতঘটনা উৎঘটের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরা’র শ্যামনগরে ভূমিহীন নেতা পরিচয় দানকারী
মোকছেদ আলী বিরুদ্ধে জমি ও টাকা দেওয়ার নাম করে বহু অসহায় ব্যক্তিদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন এক নারী।
এ ঘটনায় ভূরুলিয়া ইউনিয়নের শারমিন সুলতানা নামে এক অসহায় নারী, ১০৮, সাতক্ষীরা-০৪, আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বরাবর টাকা ফেরত পাওয়া সহ এই মোখছেদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলেন, মোকছেদ আলী গাজী বিগত ২০২২ সালের ডিসেম্বর মাসে এক লক্ষ বিশ হাজার টাকার চুক্তিতে পৌরসভার শ্যামনগর মৌজায় ২ শতক জায়গা ও সরকারি ঘর পাইয়ে দেওয়ার জন্য উক্ত টাকা গ্রহন করে। কিন্তু সরকারি জায়গা ও ঘর কোনটি দিতে না পারায় টাকা ফেতর চাইলে তিনি টাকা দিতে তালবাহনা শুরু করে। ভুক্তভোগী নারী গত জুলাই মাসে সড়ক দূর্ঘটনায়র খুলনা ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ীতে আসলে পাঁচ হাজার টাকা ফেরত দেয়। বাকি টাকা ফেরত চাইলে মোকছেদ আলী বলেন ওখানে অনেক পরিবার বসাবস করছে, এস, এম, আতাউল হক (দোলন) এম,পি বাড়ীতে আসলে আমি সকল সমস্যা সমাধান করে দেবেন বলে নানান তালবাহানা করে আসছে।

তিনি
আরো জানান, আমি একজন অসহায় নারী একটি বে- সরকারি মাদ্রাসায় সামান্য বেতনে চাকুরি করি যাহা আমার ২ ছেলে মেয়ের পড়া-শুনা ঠিকমত করাতে পারিনা। আমি জনাতে পারি যে আমাকে যে জায়গা দেবে বলেছিল সে জায়গা মূলত নকিপুর গ্রামে সুজা মাহমুদ গাজীর ক্রয়মৃত রেকর্ডীয় মালীকানা সম্পতি। যার ফলে আমি তার কাছে জমির কাগজ চাইলে তিনি আমাকে ঘরবেধে থাকার জন্য বলেন, আরো বলেন, পরবর্তীতে কাগজ করে দেবো। মাটি ভরাটের জন্য ৩০ হাজার টাকা এবং জমি দখলের জন্য আরও ৩০ হাজার টাকা এবং জায়গার দাম ৬০ হাজার টাকা সর্ব মোট এক লক্ষ বিশ হাজার টাকা দাবী করে। সংসদ সদস্য এ বিষয় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য লিখিত নির্দেশনা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, ভূমি জবর দখল করা তাঁর পরিবারের একটি নেশা, তাঁর ছেলে রহমত আলী একজন মাদক ব্যাবসায়ী,এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ। এই রহমত আলীর বিরুদ্ধে শ্যামনগর থানা পুলিশের উপর হামলা,তাদের সরকারি কাজে বাধা দেওয়া, মেডিকেল অফিসার উপর হামলা , সাংবাদিকদের উপর হামলা, চাাঁদাবাজী মামলা সহ বহু অসহায় গরীব মানুষের জমি ঘের দখলের ঘটনায় শ্যামনগর থানায় প্রায় এক ডজনের উপরে মামলা রয়েছে। এই ভুমিদস্যু মোখছেদের জামাই সাবের মিস্ত্রি একজন উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী। তার বিরুদ্ধে সাবেক এক সংসদ সদস্যের ছত্রছায়ায় এলাকায় মসজিদের জায়গা এবং এক ইমাম সাহেবের নকিপুর সদরে প্রায় কয়েক কোটি টাকার এক বিঘার বেশি দুটি জমি দখল সহ চাঁদা বাজি লুটপাট করাসহ বহু অভিযোগ রয়েছে।

ইতিমধ্যে সদরে গাজীপড়া জামে মসজিদ ও থানা মসজিদের ইমাম সাহেবের কোটি টাকা মুল্যের দুটি জায়গায় জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করা সহ সুদের ব্যাবসা করে এলাকার সাধারণ মানুষ কে নিঃশ্ব করে ফেলার একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে এ সকল অভিযোগ থাকায় উর্দ্ধতন কতৃপক্ষের নিকট প্রয়োজনিয় ব্যাবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী জনসাধারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের আয়োজনে সোমবার ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢেপুখালী এলাকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে দায় বুড়ির ঘের হতে ঢেপুখালি সাইক্লোন সেন্টার হয়ে চারকুনী ব্রিজ পর্যন্ত ৫.২৭০ কিমি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আসন্ন ঈদুল ফিতরের জন্য অসহায়দেরকে ঈদ সামগ্রী বিতরন করেছেন। ঈদের আনন্দ যাতে সবাই ভাগাভাগি করে উপভোগ করতে পারে এজন্য ইউএনও মোঃ আসাদুজ্জামান এই ঈদ সামগ্রী বিতরন করছেন।

উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে বাছাই করে এই ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে। এবিষয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, ঈদ হচ্ছে মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে একটি আনন্দের দিন। এই দিনে ধনি গরীব সবাই সমানভাবে আনন্দের ভাগিদার হন। যাতে আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করতে পারি তার জন্য সামান্য প্রচেষ্টা করা হচ্ছে।

ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো ইউএনওর এধরনের ঈদ সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক ও সহ-সমন্বয়ক তারিকুল ইসলামসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দন্র। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম এ্যাড. আবুল হোসেন (২) সাহেবের রুহের মাগফেরাত’র লক্ষ্যে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ রমজান সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি’র হল রুমে বিজ্ঞ সরকারি কৌশুলী (জি.পি) ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. শম্ভুনাথ সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েটস প্রধান এ্যাড. মোঃ শহীদ হাসান।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম এ্যাড. আবুল হোসেন (২) সাহেবের রুহের মাগফেরাত’র কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest