সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলী

তালা প্রতিনিধি :
পুরুষ কখনও খালু হয়না- প্রবাদ বাক্য নিয়ে পক্ষে-বিপক্ষে মতভেদ রয়েছে। তবে, ডন সাহা নামের পিতৃ সমতূল্য খালু এক শিশুকে ধর্ষন করে প্রবাদ বাক্যটির প্রমান করে দিয়েছেন! ৮ম শ্রেণিতে অধ্যায়নরত ওই শিশু কন্যাকে ২ দফা ধর্ষন করার পর রোববার রাতে আবারও শিশুটিকে ধর্ষন ও অপহরন করতে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়ে। জনতা লম্পট খালু ডন সাহাকে ধোলায় দেয়ার পর তালা থানা পুলিশে সোপর্দ করে।

তালার ইসলামকাটি গ্রামের দাশ পাড়ার নির্যাতিত ওই শিশু (১৩) এর দরিদ্র পিতা জানান, তার দূরসম্পর্কের ভাইরাভাই যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের চন্দ সাহা’র ছেলে ডন সাহা’র সাথে যৌথভাবে খেজুরের পাতা সংগ্রহ করে সাতক্ষীরার ঋশিল্পিতে বিক্রি ব্যবসা করে আসছিল। এইসূত্রে প্রায় ১বছর ধরে ভাইরাভাই ডন তাদের বাড়িতে আসা-যাওয়া ও রাত্রি যাপন করতো। এরমাঝে তার ৮ম শ্রেণিতে পড়–য়া মেয়ের উপর কূ-নজর পড়ে লম্পট ডন সাহা’র। সে বিভিন্ন সময়ে মেয়েকে একা পেয়ে উত্ত্যাক্ত এবং কূ-প্রস্তাব দেয়। এতে শিশু মেয়েটি রাজি না হলে কয়েক দফা তাকে মারপিট করে। একপর্যায়ে ২০/২৫দিন আগে লম্পট খালু ডন সাহা বাড়িতে একা পেয়ে ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনার ৫/৭দিন পরে হুমকি দিয়ে আবারও শিশুকে ধর্ষন করে ডন সাহা। ওইদিন ঘটনাটি শিশুর মা বুঝতে ও জানতে পেরে পরিবারের লোকদের অবহিত করে। একপর্যায়ে বিপদ বুঝতে পেরে ডন এলাকা থেকে সটকে পড়ে।

শিশুটির মা জানান, ওই ঘটনার পর লোকলজ্জা এবং মেয়ের স্কুল ও ভবিষ্যৎ জীবনের কথা ভেবে থানায় মামলা করা হয়নি। কিন্তু লম্পট ডন সাহা এলাকা থেকে চলে যাবার পরও মাঝে মাঝে রাতে এসে আমার মেয়েকে অপহরন করে নিয়ে যাবার জন্য আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো।

রোববার রাতে লম্পট ডন সাহা অনুরুপ আমাদের বাড়ির পিছনের বাগানে অবস্থান নিয়ে মেয়েকে ডাকাডাকি করতে থাকে। এসময় গ্রামের লোকজন এগিয়ে এসে লম্পট ডন সাহাকে তািড়েয় ধরে আটক করে তালা থানা পুলিশে সোপর্দ করে।
এব্যপারে তালা থানার ওসি মো. মোমিনুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষনের ঘটনায় তার পিতা বাদী হয়ে সোমবার তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (০১/২৪) দায়ের করেছেন। ঘটনায় আটক ডন সাহাকে মঙ্গলবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এছাড়া একই দিনে শিশুটির মেডিকেল পরীক্ষা সহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী করানো হবে।

এদিকে, জনতার হাতে আটক হবার পর লম্পট ডন সাহা ২ দফায় শিশুটিকে ধর্ষন করা সহ অপহরনের জন্য এই গ্রামে আবারও এসেছিল বলে স্বীকার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র রোটা বর্ষ-২০২৪-২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পি এন স্কুল এন্ড কলেজ চত্বরে ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। পরে সাতক্ষীরা শহরের হোটেল রাজের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রোটা: মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা: পিপি মো. মাগফুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রোটা: পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা: পিপি ডা. সুশান্ত কুমার ঘোষ, রোটা: পিপি মো: আশরাফুল করিম, রোটা: পিপি হাবিবুর রহমান হাবিব, রোটা: পিপি মাহমুদুল হক সাগর, রোটা: পিপি বিশ্বজিৎ সাধু, রোটা: পিপি এনসান বাহার বুলবুল, রোটা: পিপি হাসিবুর রহমান রনি, রোটা: পিপি ফারহাদীবা খান সাথী, রোটা: পিই শাহনেওয়াজ পারভীন মিলি, রোটা: মো. আক্তারুজ্জামান কাজল, রোটা: মাহফুজা সুলতানা রুবি, রোটা: শরিফুল ইসলাম খান বাবু, রোটা: মো. ওয়ালি উল্লাহ, রোটা: মিজানুর রহমান, রোটা: মো. মিজানুর রহমান, রোটা: মো. আনিসুর রহমান, রোটা: জেসমিন আকতার, রোটা: শেখ কামরুজ্জামান, রোটা: মো. ইসমাইল হোসেন, রোটা: মো. সাইফুর রহমান, রোটা: নুরুল হক, রোটা: মোস্তাফিজুর রহমান মোস্তাক, রোটা: শেখ মাসুদ পারভেজ, রোটা: শেখ শাহিদুর রহমান, রোটা: সি এম নাজমুল ইসলাম, রোটা: জি এম আবদুল কাদের, রোটা: স্বপন বৈরাগী, রোটা: কামরুল হাসান প্রমুখ।

এসময় রোটা: পিপি আব্দুল্লাহ আল মামুন, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা প্রেসিডেন্ট রোটা: আল আমিনুর রহমান আসিফ, সেক্রেটারি রোটা: সিগবাতুল্লাহ বাহার, আইপিপি রোটা: আতিক মোজাহিদ সহ রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:

দীর্ঘ ১১ মাস পর আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন যোগদান করেছেন। সোমবার বিকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এসে যোগদান করেন।

পরে নির্বাহী অফিসার কৃষ্ণা রায়সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং চার্জ বুঝিয়ে দেন। ৩৮ তম বিসিএস ক্যাডার রাশেদ হোসাইন। তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণরত ছিলেন। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলায়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ৩০/০৬/২০২৪ তারিখ রবিবার খুলনা বিভাগীয় কমিশনার অফিস থেকে পদোন্নিত হয়ে আশাশুনিতে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে।

নবাগত এসিল্যান্ড যোগদান পূর্বে সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি। এদিকে দীর্ঘদিন ভোগান্তির পর নবাগত এসিল্যান্ড যোগদান করায় সাধারণ জনগণের স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় বিষধর সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। সাপের কামড়ে মৃত এই নারীর নাম আছিয়া বেগম (২৮)। মৃত আছিয়া বেগম রায়পুর গ্রামে নান্টু গাজীর স্ত্রী। রোববার (৩০ জুন) রাত ৮দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

ইউপি সদস্য শিরিনা খাতুন জানান, রোববার সন্ধ্যায় খলিলনগর ইউনিয়নে রায়পুর গ্রামে গৃহবধূ আছিয়া বেগম বাড়ির গোয়ালঘর পরিস্কার করছিলেন। এ সময় বিষধর সাপ কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনা জানতে পেরে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু মৃত আছিয়া বেগমের বাড়িতে যান। তাদের পরিবারে খোঁজ-খবর নেন এবং শোকহত পরিবারে সমাবেদনা জানান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর দেয়া এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ২০২১ সালের ২৫ মে কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একপত্রে এসএম আশিকুর রহমান আশিককে সভাপতি ও মোঃ সুমন হোসেনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত সেই কমিটির অন্যরা ছিলেন, সহ-সভাপতি ফজলে রাব্বি শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন ও হাসানুজ্জামান শাওন, সাংগাঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য আফিস শাহাবাজ খান। এদিকে, নতুন কমিটি প্রদানে পদ প্রত্যাশীদের আগামী ১ জুল্ইা থেকে থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দফতর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় সড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে অভিযান শুরু হয়। স্বজনপ্রীতির অভিযোগ এনে স্থানীয়রা জানিয়েছেন বড়লোকদের অবৈধ স্থাপনা রেখে গরীবের অবৈধ স্থাপনা অপসারন করা হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
এদিকে ইটাগাছা এলাকার খোকন বিশ^াস সহ অনেকেই অভিযোগ করে বলেন, পূর্বে কোন নোটিশ দেওয়া হয়নি। রাস্তার পাশে থাকা একটি স্কাভেটর মেশিনও ভেঙে দেওয়া হয়েছে। মেশিনটি হস্তান্তরযোগ্য হলেও কোন সুযোগ না দিয়ে ভেঙে দেওয়ার ক্ষতিপূরণ দাবি করেন তিনি। এছাড়া রাস্তার ধারে বসবাসকারী গরিব মানুষ গুলো দুর্ভোগে পড়েছেন। এমনকি ঘরে থাকা খাবারগুলোও সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, এধরনের কাজ করতে নানা ধরনের অভিযোগ থাকবে। কিন্তু থেমে থাকবে না। সাতক্ষীরা শহর থেকে ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর আগে বার বার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা সরিয়ে না নেওয়ায় আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। তিনি আরো বলেন ইতোমধ্যে শহর থেকে ভেটখালী পর্যন্ত ৪ লেন সড়কের টেন্ডারও সম্পন্ন হয়েছে। সড়কের জায়গা উদ্ধারের পর বাকী কার্যক্রম শুরু হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলায় শত শত ভ‚মিহীন থাকারপরও জেলা প্রশাসক কর্তৃক ইচ্ছামত ভ‚মিহীন মুক্ত জেলা ঘোষনার প্রতিবাদে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন, মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি কওছার আলী।

বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, জেলা ভ‚মিহীণ সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী, জি এম রেজাউল করিম, শেখ হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম গাজী, আব্দুল কাদের পাড়, শেখ রিয়াজুল ইসলাম, শামছুদ্দিন, ইসমাইল হোসেন, আশরাফুল ইসলাম, সাংবাদিক সেলিম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

বক্তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ভ‚মিহীন অসহায় পরিবার। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত উপলক্ষে আপনি সারা দেশের ভ‚মিহীন গৃহহীনদের গৃহ নির্মানের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন সেটি বাঙালি জাতি হাজার বছর ধরে স্মরন করবে। সাতক্ষীরাতেও ইতোমধ্যে অনেক পরিবার মুজিববর্ষের গৃহ পেয়ে উপকৃত হয়েছে। তবে যাছাই-বাছাই নিয়ে নানান বিতর্ক রয়েছে। জেলার ভ‚মিহীন অফিস গুলোর কর্মকর্তা(নায়েব)দের টাকা না দিলে ঘর পায়নি এমন প্রমান রয়েছে শতটি। এসব বিষয় নিয়ে আমরা একাধিকবার সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে অভিযোগ দিলেও তিনি কোন পদক্ষেপ নেননি। এমনকি ভ‚মিহীনদের বাছাইয়ে আমাদের নেতৃবৃন্দকে রাখার দাবি জানানো হয়েছে। যাতে করে প্রকৃত অসহায় ভ‚মিহীনরা মুজিববর্ষের ঘর পেতে পারে। কিন্তু জেলা প্রশাসক এবং ইউনওরা সেটি না করে ইচ্ছামত কাজ করেছে। এতে টাকা আদায়ে সুবিধা হয়েছে ভ‚মি অফিসের দুর্নীতিবাজ নায়েবদের তারা ঘর প্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। এমন প্রমান রয়েছে একাধিক। সাতক্ষীরা সদরের রইচপুরে ৬শ বিঘা, বাকালে ১ হাজার বিঘা, বিনেরপোতা বসুন্ধারা, দেবহাটার খলিষাখালী, নোড়ারচক, চিংড়ীখালী বৈরাগীর চক, কালিগঞ্জের বাবুরাবাদে হাজার হাজার বিঘা খাস সম্পত্তি রয়েছে। এছাড়াও পৌরসভার কুখরালী এলাকায় ১২ বিঘা খাস জমি রয়েছে। যে গুলো জেলার প্রভাবশালীরা অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে। দু:খের বিষয়গুলো এসব খাস জমিগুলো অজানা কারনে জেলা প্রশাসনের নজরে আসে না। না কি আসলেও গোপনে পকেট ভরার কারনে সেগুলো উদ্ধারে কোন উদ্যোগ নেওয়া হয় না। এসব সম্পত্তিগুলো নামমাত্র টাকায় ইজারা দেওয়া হয় প্রভাবশালী ওইসব ভূমিদস্যুদের কাছে। আর গোপনে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে পকেট ভারী করেন সরকারি কর্মকর্তারা। অথচ আমরা অসহায় ভ‚মিহীণ পরিবারগুলো রাস্তার ধারে, নদীর ধারে এবং বস্তিতে অতিকষ্টে জীবন যাপন করে আসছি। ওই জমি ভুমিহীনরা ইজারা নিতে গেলেও তাদের দেওয়া হয় না।
তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ১৯৯৮ সালে সাতক্ষীরার মাটিতে ভ‚মিহীনদের নিয়ে যে প্রতিশ্রæতি দিয়েছিলেন। তা আংশিক বাস্তবায়িত হয়েছে। পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় পর্যন্ত প্রকৃত ভ‚মিহীনরা বঞ্চিতই থেকে যাবে। সে কারনে সাতক্ষীরার অসহায় ভ‚মিহীনদের ভাগ্য উন্নয়নে আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি:
রবিবার (৩০ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমীতে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়। ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণের সহযোগিতায়, গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চাালনায় মিটিংয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডভোকেসি,

বিসিসি এন্ড চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর আবেদা সুলতানা, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী আফরোজা আক্তার বানু প্রমুখ। এ সময় উত্তরণের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার আইরিন ষ্টিভেন্স, একাউন্টস কাম এডমিন অফিসার গোলাম কিবরিয়াসহ মোঃ আমজাদ হোসেন, মোঃ রিয়াজ উদ্দীন, মোঃ আজহারুল ইসলাম বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest