সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীউলা আ’লীগের নেতা বুলুর অসুস্থ পিতার শয্যা পাশে ডা: রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক :
শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু,আশাশুনি উপজেলা আ’লীগের নেতা সাইফুল ইসলাম বাবলুর অসুস্থ পিতা কে দেখতে গেলেন ডা: আফম রুহুল হক এমপি। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ আলহাজ্ব আব্দুস সামাদ মোড়লকে দেখতে যান তিনি। এসময় তার সার্বিক বিষয় খোজ-খবর নেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: রুহুল হক এমপি।
উল্লেখ্য আলহাজ্ব আব্দুস সালাম মোড়ল হঠাৎ হার্ট এ্যাটাকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁকে ডা: আরিফ আহম্মেদের দায়িত্বে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসময় ডা: রুহুল হক এমপি বলেন,তাকে এখন নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করি। প্রয়োজন হলে ভাইকে আমি ঢাকায় নিয়ে চিকিৎসা করাব। সবাই ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন ও দোয়া করবেন।

৩০.০৫.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সজল-তানজিন তিশার ‘বাতাসে প্রেম ভাসে’

বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষ্যে ‘বাতাসে প্রেম ভাসে’ নামের একটি নাটকে একসঙ্গে কাজ করেছেন সজল-তানজিন তিশা। নাটকটির চিত্রনাট্য লিখেছেন শিহাব মাসুম এবং পরিচালনা করছেন সহিদ উন নবী।
সজল বলেন, ‘বাতাসে প্রেম ভাসে’ কাজটি করতে গিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ লুকানো ভালোবাসা এই গল্পে দেখানো হয়েছে। যেটা দর্শকদের ভালো লাগবে বলে আমি মনে করি।
তানজিন তিশা বলেন, নাটকের গল্পে অনেকেই নিজেদের ভালোবাসা খুঁজে পাবেন। এখানে অনেক খুনসুটি, দুই বন্ধুর মারামারি, মান অভিমান রয়েছে।’বাতাসে প্রেম ভাসে’ নাটকে আরও অভিনয় করছেন শামীম হাসান সরকার, জ্যাকি আবদুল্লাহ, নাবিলা প্রমুখ। নাটকটি আগামী ঈদে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশি সিনেমা আমদানি-প্রদর্শনে হাইকোর্টের না

বিনোদন ডেস্ক: ঈদুল ফিতর, ঈদুল আযহা, পূজা ও পয়লা বৈশাখের সময় বিদেশি সিনেমা আমদানি প্রদর্শন ও বিতরণ করা যাবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। তবে যৌথ প্রযোজনার সিনেমা এর আওতায় পড়বে না বলেও জানিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনটির নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ রায় দেন। আদালতে নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী সেলিনা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি।সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।

পরে এম মনিরুজ্জামান আসাদ বলেন, বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ফলে দেশি সিনেমায় দর্শক পাওয়া যাচ্ছে না। তাই নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী সেলিনা বেগম সংক্ষুব্ধ হয়ে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট ওই রিটের পরিপ্রেক্ষিতে যৌথ প্রযোজনাসহ সব আমদানি সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি আরো বলেন, এরপর সে আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন জানায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মো. ইকতেদার উদ্দিন নওশাদ। আদালত সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ কিছুটা মোডিফাই করেছেন। এর ফলে দেশে যৌথ প্রযোজনার ছবি চলতে বাধা নেই। তবে আমদানি করা সিনেমা প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহালই থাকছে।

প্রসঙ্গত, নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী সেলিনা বেগমের এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১০ মে হাইকোর্ট দেশে যৌথ প্রযোজনাসহ সকল প্রকার বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হক রুলসহ এ আদেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হয়। পরে সে আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আবেদনটির শুনানি শেষ আপিল বিভাগ উক্ত আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকবিরোধী অভিযানে ‘গ্রেফতার-বাণিজ্য’, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ন্যাশনাল ডেস্ক: চলমান মাদকবিরোধী অভিযানকে ঘিরে ফরিদপুরের চরভদ্রাসন থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার-বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে।

তারা হলেন- উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল হোসেন।

এর মধ্যে মঙ্গলবার রাত ৯টায় এএসআই জুয়েলকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশলাইনে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার সকালে চরভদ্রাসন থানার ওসি রামপ্রসাদ ভক্ত এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এএসআই জুয়েল হোসেনকে জনস্বার্থে বদলি করে ফরিদপুর পুলিশলাইনে নিয়ে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মধু ফকিরের ডাঙ্গী গ্রামের একটি নির্জন স্থান থেকে তিন যুবককে আটক করেন এএসআই জুয়েল।

তারা হলেন- উপজেলার মৌলভীরচর গ্রামের আল আমিন (৩০), জুয়েল আহাম্মেদ (৩২) ও পার্শ্ববর্তী সদরপুর উপজেলার সুজন পাল (২৮)।

এদের মধ্যে আল আমিন ও জুয়েল আহাম্মেদের স্বজনদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা উৎকোচ নিয়ে ওই রাতেই তাদের ছেড়ে দেয়া হয়।

কিন্তু আটক সুজন পাল উৎকোচ দিতে না পারায় পর দিন ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দেখিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনা জানতে পেরে মঙ্গলবার রাতে এএসআই জুয়েল হোসেনকে প্রত্যাহার করার আদেশ দেন।

অভিযোগের বিষয়ে এএসআই জুয়েল হোসেন বলেন, সোমবার রাতে মাদকসহ তিনজনকে গ্রেফতার করে থানায় আনার পর আমি সেকেন্ড অফিসার এসআই স্বপন কুমারের হাতে সোপর্দ করেছি। স্বপন স্যার আসামিদের কী করেছেন তা আমি বলতে পারব না।

এদিকে দুজনকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছেন এসআই স্বপন কুমার। তিনি বলেন, আটক আল আমিন ও জুয়েল আহাম্মেদ মাদক বহনকারী ইজিবাইকচালক ছিল। তাই থানাহাজত থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ সর্বোচ্চ ২৩১০ টাকা

ন্যাশনাল ডেস্ক: গম বা আটার বাজারমূল্য হিসাব করে রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সামর্থ্য অনুযায়ী গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যাবে। তবে ফিতরা প্রদানকারী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। উল্লিখিত দ্রব্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। এর আগে গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা ছিল।

ফিতরা দেয়ার সামর্থ্য রাখে এরকম প্রত্যেক ব্যক্তিকে নিজের ও পরিবারের ঐ সমস্ত সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ফরয যাদের লালন-পালনের দায়িত্ব শরীয়ত কর্তৃক তার উপরে অর্পিত হয়েছে। [আল মুগনী, ৪/৩০৭, বুখারী হাদীস নং ১৫০৩] অবশ্য সেই ব্যক্তি এই আদেশের বাইরে যার নিকট এক দুই বেলার খাবার ব্যতীত অন্য কিছু নেই। [সউদী ফাতাওয়া বোর্ড, ৯/৩৮৭] ইসলাম ধর্মে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা আদায় করতে হবে। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে- পরীমণি

বিনোদন ডেস্ক: সামনে রাশিয়া বিশ্বকাপ। আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা শুধু নয়, ফুটবল মাঠের এ মহারণ নিয়ে জার্মান, ফ্রান্স, স্পেনের ভক্তরাও ঝড় তুলছেন চায়ের কাপে। সাধারণ মানুষের পাশাপাশি এ দলে হাজির তারকারাও। প্রিয় দলের পক্ষে এবং বিরোধী দলের বিপক্ষে সামাজিক মাধ্যমে এরইমধ্যে শুরু হয়েছে স্ট্যাটাস যুদ্ধ।

তবে সে পথে হাঁটেননি জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বরং আসন্ন রাশিয়া বিশ্বকাপের সব দলের জন্যই জানিয়েছেন শুভকামনা। ফেসবুকে ফুটবল হাতে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি মনে করি প্রত্যেকটি জাতীয় দলের বিশ্বকাপ জেতার সমান সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। সামনে রাশিয়া বিশ্বকাপ। আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা শুধু নয়, ফুটবল মাঠের এ মহারণ নিয়ে জার্মান, ফ্রান্স, স্পেনের ভক্তরাও ঝড় তুলছেন চায়ের কাপে। সাধারণ মানুষের পাশাপাশি এ দলে হাজির তারকারাও। প্রিয় দলের পক্ষে এবং বিরোধী দলের বিপক্ষে সামাজিক মাধ্যমে এরইমধ্যে শুরু হয়েছে স্ট্যাটাস যুদ্ধ।

তবে সে পথে হাঁটেননি জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বরং আসন্ন রাশিয়া বিশ্বকাপের সব দলের জন্যই জানিয়েছেন শুভকামনা। ফেসবুকে ফুটবল হাতে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি মনে করি প্রত্যেকটি জাতীয় দলের বিশ্বকাপ জেতার সমান সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৯ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৭, অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ১১১ বোতল ফেন্সিডিল, ৭০ পিচ ইয়াবা ও ৫’শ গ্রাম গাজা।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ ফের নিহত ১৪

ন্যাশনাল ডেস্ক: রাজধানীসহ সারা দেশে মাদকবিরোধী অভিযানকালে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে তিনজন, মাগুরায় তিনজন, কুমিল্লায় একজন, যশোরে দুজন, নড়াইলে একজন, আশুলিয়ায় একজন, কক্সবাজারে একজন, চট্টগ্রামে একজন ও চুয়াডাঙ্গা একজন নিহত হয়েছেন।

র‌্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest