সর্বশেষ সংবাদ-
শাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিলহাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউনসাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠনএবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবেতালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনসরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত– সাতক্ষীরায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

‘আবার দেখা হবে’ রোহিঙ্গা শিশুদের প্রিয়াঙ্কা চোপড়া(ভিডিও)

ন্যাশনাল ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে ইনানীর একটি হোটেলে ওঠেন।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে প্রিয়াঙ্কা চোপড়া মেরিনড্রাইভ সড়ক হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর ডায়রিয়া ট্রিটম্যান্ট সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন।

‘ফ্যাশন’ খ্যাত বলিউডের নামজাদা এই অভিনেত্রী শুধু একজন অভিনেত্রীই নন, তিনি জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত। আর এরই সুবাদে আজ রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়ান তিনি।

পরিদর্শনের সময় রোহিঙ্গা শিশুরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। প্রিয়াঙ্কা চোপড়াও কথা বলেন হাসিমুখে। শিশুদের সঙ্গে বেশ কয়েকবার বাংলায় কথা বলেন তিনি। তাদের পড়াশুনার খোঁজ-খবর নেন। যাওয়ার সময় শিশুরা প্রিয়াঙ্কার হাত ধরে দৌঁড়াতে থাকে। প্রিয়াঙ্কা ওদের বলেন, ‘শুকরিয়া। খোদা হাফেজ। ফির মিলেঙ্গে (আবার দেখা হবে)।’ এ সময় শিশুদের পড়াশোনা করতেও বলেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া ১৯ মে ব্রিটিশ রাজপরিবারের আমন্ত্রণে প্রিন্স হ্যারি আর মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আজ সকালে ঢাকায় আসেন। ঢাকায় এসে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব। আমাকে অনুসরণ করতে থাকুন। এ বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। আমাদেরও ভাবতে হবে।’

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল জানান, প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশ এসেছেন। কাল মঙ্গলবার সকালে প্রথমে তিনি টেকনাফের সাবরাং খারীয়াখালী, লেদা ও উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে (২৪ মে) কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড অভিনেত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবপুরে উন্মুক্ত বাজেট ও উন্নয়ন পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার সকালে উন্মুক্ত বাজেট ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র টেকনিক্যাল সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিশ্বাস, ইউপি সদস্য মো. আব্দুল হাই, রওশন আরা বানু, মজনুর রহমান গাজী, মহাদেব চন্দ্র সরকার, আজহারুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্স’র সিএফএলজি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা ফ্যাসিলিটিটর মো. মাসুম বিল্লাহ সোহাগ প্রমুখ।

শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে জনপ্রতিনিধিরা ৯টি ওয়ার্ডের উপস্থিত শিশু সদস্য ও এলাকাবাসীর বিভিন্ন চাহিদা ও দাবী উপস্থাপনার আহবান জানান। অনুষ্ঠানে ওয়ার্ডবাসী ও ৯টি ওয়ার্ডের শিশু প্রতিনিধিরা তাদের নিজ এলাকার রাস্তাঘাট, কালভার্ট, শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রভৃতি উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর উন্মুক্ত আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন। জনগণের মুখোমুখি হয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সকলের প্রস্তাবনা ও আলোচনার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের অগ্রনী ভূমিকা রাখতে সভায় জনপ্রতিনিধিদের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করা হয়। শিশুসহ এলাকাবাসী রাস্তাঘাট, স্যানিটেশন, স্কুল, কমিউনিটি ক্লিনিক এর অব্যবস্থাপনা সহ আরো নানা ধরনের সমস্যা ওয়ার্ড সভার মাধ্যমে তুলে ধরা হয়।

সমগ্র সভাটি উপস্থাপনা ও পরিচালনা করেন, শিবপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আমিনুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ রমজান শহরের পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর তাঁতীলীগের সভাপতি নুরজাহান সাদিয়ার সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছ খান চৌধুরী বকুল, পৌরসভার ০৮ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা যুবলীগ নেতা কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর যুবলীগের মেহেদী আলী সুজয়, পৌর তাঁতীলীগের সহসভাপতি কাজী ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. মাসুদ আলী, সৈয়দ হোসেন ইমাম, ০৯ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি সুলতান মাহমুদ সোহাগ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ০৮ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, ০৫ নং ওয়ার্ড তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উদ্বোধন করা হলো মহানুভবতার দেওয়াল

নিজস্ব প্রতিবেদক : ‘তোমার যা প্রয়োজন নেই তা এখানে রেখে যাও, তোমার যা প্রয়োজন তা এখান থেকে নিয়ে যাও’ স্লোগান নিয়ে সাতক্ষীরায় উদ্বোধন করা হলো ‘মহানুভবতার দেওয়াল’।
সোমবার (২১ মে) সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ করা মজার পাঠশালা এই ব্যতিক্রমী আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘মহানুভবতার দেওয়াল’র উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক পত্রদূতে ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভিন সেজুতি, সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক তানভির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মজার পাঠশালার পরিচালক আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমিরে সাধারণ সম্পাদক গাজী আসাদ, সহ-সভাপতি শামছুন্নাহার মুন্নি, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, প্রচার সম্পাদক নূরুহ হুদা, নিবার্হী সদস্য বাহলুল করিম, মফিজুল ইসলাম, মজার পাঠশালার শাহরিয়ার সোহাগ, সৈয়দা মায়শা নওশীন প্রমুখ।
অনুুষ্ঠানে বক্তারা বলেন, এই কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মানবতার সৃষ্টি হবে। একে অন্যের মধ্যে সহযোগিতার মনোভাব সৃষ্টি হবে। নিজের অব্যবহৃত খেলনা, জামা-কাপড়, খাতা-কলমসহ বিভিন্ন উপকরণ এখানে রেখে দিবে। এবং যার নেই এবং প্রয়োজন সে এখান থেকে নিয়ে যাবে। শুধু তাই নয় এই দেওয়ালে রেখে যাওয়া বিভিন্ন উপকরণ সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেস থ্রিতে থাকছেন সালমান খানের মা ও বাবাও!

বিনোদন ডেস্ক: এক অর্থে আলোচিত ছবি ‘রেস-৩’-কে পারিবারিক ছবিও বলতেই পারেন! মারকুটে ধরনের এ ছবিতে থাকছে সালমান খানের পুরো পরিবার। থাকছেন মা সালমা খান ও বাবা সেলিম খানও!

তবে একটু ভিন্নভাবে। এ ছবিটি যৌথভাবে নির্মাণ করছে সালমান খান ফিল্মস। যা দেখভাল করেন সালমান খানের মা সালমা খান।
এবার ছবিটি যুক্ত হচ্ছেন সেলিম খান। তিনি ছবিটি পরিবেশনার দায়িত্বে আসছেন। তাই পর্দায় সালমান থাকলেও বাইরে থাকছেন তার মা ও বাবা।

এদিকে ছবিটি এবারের ঈদেই মুক্তি পাচ্ছে। এ নিয়ে সব প্রস্তুতি শেষ। ধারণা করা হচ্ছে, ছবিটির আগের সব সিক্যুয়েলকে ছাপিয়ে যাবে নতুন কিস্তিটি। তার কিছুটা আভাস মিলেছে কিছুদিন আগে মুক্তি পাওয়া নতুন ছবির ট্রেলারে।
এতে একেবারে মারকুটে রূপে এসেছেন সালমান ও তার সঙ্গীরা। ‘রেস থ্রি’ ছবিতে আরও আছেন ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম, অনিল কাপুর। ‘রেস’ সিরিজের তৃতীয় কিস্তি হলো ‘রেস-৩’। আগের ছবির কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন সাইফ আলি খান। এবার তিনি থাকছেন না।

ছবিটি পরিচালনা করছেন রোমিও ডি’সুজা। যৌথ প্রযোজনা ও পরিবেশনায় আছে টিপস ইন্ডাস্ট্রিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হ্যারি-মেগানের বিয়ে উপলক্ষে বিশেষ ‘কনডম’

ভিন্ন স্বাদের খবর: ব্রিটিশ রাজপরিবারে বিয়ের ধুমের আঁচ পাওয়া যাচ্ছে সর্বত্র। যদিও রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে বিশ্বের সাধারণ মানুষের ব্যাপক কৌতুহল থাকায় বিয়ে শেষেও কয়েকদিন পর্যন্ত আলোচনা চলতে থাকে। আর সেই সুযোগটা ব্যবসায়ীরাও কাজে লাগিয়েছেন। রাজপরিবার নিয়ে সাধারণ মানুষের সীমাহীন কৌতুহলকে পুঁজি করে ‘ক্রাউন জুয়েলস’ নামে একটি প্রতিষ্ঠান নতুন ব্যবসার ফন্দি এঁটেছেন।

যদিও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েতেও ব্যবসায়ীরা রাজপরিবারের থিমে নানা পণ্য বিক্রি করেছেন। তবে ‘ক্রাউন জুয়েলস’ এ কাজে বাকী সবাইকে ছাড়িয়ে গেছে। হ্যারি-মার্কেলের বিয়ে উপলক্ষ্যে তারা নতুন একটি কনডম বাজারে এনেছে!

এ কনডমের বিক্রি বাড়াতে চেষ্টার ত্রুটি রাখেনি ক্রাউন জুয়েলস। ৮০টি কনডমের একটি বক্স মাত্র ১০ পাউন্ডে বিক্রি করছে তারা। এসব কনডমের প্যাকেটও করা হয়েছে ভিন্নভাবে। রয়্যাল ব্লু রঙে কনডমের প্যাকেটের ওপর তারা হ্যারি ও মার্কেলের ছবি ছেপে দিয়েছে। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, কনডমের বক্স খুললেই বেজে উঠবে ‘গড সেভ দ্য কুইন’ গানের সুর। এ গানটি ব্রিটেনের রানীর মঙ্গল কামনায় রচিত হয়েছিল।মেগান-হ্যারির বিয়ে নিয়ে অনেকে নানা রকমের স্যুভেনির বিক্রি করলেও রাজ পরিবারের সদস্যদের ছবিযুক্ত কনডম বিক্রিকে অনেকে বাড়াবাড়ি বলে মনে করছেন। তবে ক্রাউন জুয়েলস তাদের কনডমের প্যাকেটের গায়ে লিখে দিয়েছে ‘রাজ পরিবারের কোনো সদস্য এ কনডম অনুমোদন করেন নি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ২০ মে’১৮ দুপুর ১টার দিকে শহরতলীর ঘুড্ডেরডাঙ্গী ঈদগাহের পাশে এঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে আলীপুর ঢালীপাড়া এলাকার উজির আলী মন্ডলের ছেলে রবিউল ইসলাম, আমিনুর রহমানের ছেলে ইমরান সোহাগ ফিরোজ, জাবেদ আলীর স্ত্রী তাহেরুন্নেছা, রবিউল ইসলামের স্ত্রী হোসনেআরা শান্তা, রেজাউল ইসলামের ছেলে এবাদুল ইসলাম, মৃত ইমান আলীর ছেলে রেজাউল ইসলাম, মফিজুল ইসলামের ছেলে নয়ন ও মফিজুল ইসলামদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো ঘুড্ডের এলাকার মৃত নবিস উদ্দীনের ছেলে আনোয়ার হোসেনের সাথে। এর জের ধরে ২০ মে’১৮ উল্লেখিত ব্যক্তিরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবৈধ ভাবে আনোয়ারের বাড়ীতে প্রবেশ করে। এসময় আনোয়ার, তার ভাই মনিরুজ্জামান ও খালাতো বোনকে বেধড়ক মারপিট করতে থাকে। এতে আনোয়ার তার ভাই মনিরুজ্জামান ও খালাতো বোন গুরুত্ব আহত হয়। এসময় উল্লেখিত ব্যক্তিরা প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে এজাহারে প্রকাশ। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
কিন্তু হাসপাতালে গিয়েও উল্লেখিত ব্যক্তিদের লোকজন আহতদের চিকিৎসা সেবা নিয়ে বাধাসৃষ্টি করছে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করছেন বলে দাবি করেছেন আহত আনোয়ার হোসেন।
এ ঘটনায় ইতোপূর্বে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে মিসাংসা করা হলেও উল্লেখিত ব্যক্তিরা না মেনে তারা ওই দিন অতর্কিতভাবে আনোয়ারের বাড়িতে সন্ত্রাসী হামলা করে এবং উল্লেখিত উজির মন্ডলের ছেলে রবিউল ইসলাম জামায়াতের অর্থ হিসাবে পরিচিতি। ২০১৩ সালে নাশকতার মামলার আসামী ছিলেন বলেন আনোয়ারের দাবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কক্ষপথে পৌঁছেছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

দেশের খবর: দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ তার নিজস্ব কক্ষপথে (১১৯ দশমিক ১ ডিগ্রিতে) পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের ১০ দিন পরে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তার কক্ষপথে পৌঁছালো।

সোমবার (২১ মে) সন্ধ্যায় মো. সাইফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কক্ষপথে তার অবস্থান নিয়েছে। তবে এটি স্থির থাকবে না। সারাক্ষণই কক্ষপথে ঘুরতে থাকবে। তবে দুই-চারদিনের মধ্যে স্যাটেলাইটটি স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের গ্রাউন্ড স্টেশন থেকে দেখা গেছে স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌঁছে গেছে। এখন এটা সেট হয়ে গেলে সিগন্যাল পাঠাতে থাকবে।’ সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের মাঝামাঝি বঙ্গবন্ধু-১ বাণিজ্যিক অপারেশনে যাবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest