সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে-রমজানের রহমতের ৭ম দিনে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাসিশ সরদার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, চায়না বাংলা হাসপাতালের স্বত্তাধিকারী এ.কে.এম আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর-রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, একরামুল কবির খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সমাজসেবা প্রবেশন অফিসার মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা ইউনুছ আলী। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। চায়না বাংলা হাসপাতালের সৌজন্যে এতিম শিশুদের রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মানবেন্দ্র বাছাড়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইয়ামাহা’র উদ্যেগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ইয়ামাহা’র আয়োজনে সাতক্ষীরা শোরুমে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা ইয়ামাহা সাতক্ষীরা ডিলার প্রতিনিধি বিশিষ্ঠ ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার বিশিষ্ঠ ব্যবসায়ী তাহমিদ চয়ন, বিশিষ্ঠ ঠিকাদার জেলার সেরা করদাতা মোঃ আসাদুজ্জামান সেলিম, ব্যবসায়ী মোঃ ইমদাদ হোসেন, ইয়ামাহা কোম্পানীর টেরিটরী ম্যানেজার এ.কে.এম. নাজিমউদ্দীন, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাসার, বিশিষ্ঠ ব্যবসায়ী তানজিম কামাল তমালসহ গন্যমান্য ব্যক্তিবর্গ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলহাজ্ব ওসমান গণি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ইউএনওর সাথে জনপ্রতিনিধিদের বিরোধ; উত্তেজনা তুঙ্গে

তালা প্রতিনিধি: সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে উপজেলা পরিষদের সমন্বয় সভায় অসদাচরণের অভিযোগ উঠেছে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন এর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলা পরিষদের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তিনি জানান, “উপজেলা সমন্বয় সভা চলাকালে একজন ইউপি চেয়ারম্যান ও একাধিক সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে, এমনকি মারতে উদ্যত হন ইউএনও ফরিদ হোসেন। তাঁর আকস্মিক উচ্ছৃঙ্খল ও মারমুখী আচরণে হতভম্ব হয়ে যান সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সভায় উপস্থিত সকলে। টিআর, কাবিখা ও এডিপি প্রকল্প বিষয়ে বক্তব্য রাখায় ইউএনও মো. ফরিদ হোসেন জনপ্রতিনিধিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।” তিনি এ’ প্রতিবেদককে জানান, “বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত চলছিল। সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা এবং ১০টি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যানসহ ঠিকাদারী ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভার মাঝ পর্যায়ে চলতি অর্থ বছরের এডিপি প্রকল্পসমূহ পাশ হবার প্রাক্কালে উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম- তাঁর দপ্তরের জন্য একটি বাথরুম বিধি অনুযায়ী দাবি করলে ইউএনও মো. ফরিদ হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপদস্থ করেন। একই সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলহাজ্ব মো. হাদীউজ্জামানকে অনুরুপ অকথ্য ভাষায় গালিগালাজসহ অপদাস্থ করেন। এসময় উপজেলার ২নং নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুসহ কয়েকজন চেয়ারম্যান টি.আর ও কাবিখা প্রকল্প পাশ হবার বিষয়ে বক্তব্য রাখলে ইউএনও তাদের উপর চড়াও হয়ে গালিগালাজ করেন। পরবর্তীতে ধানদিয়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন- তাঁর ইউনিয়নে ইতোমধ্যে সম্পন্ন হওয়া অগ্রিম প্রকল্পগুলো সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে পাশ করানোর জন্য ইউএনও’র কাছে দাবি জানিয়ে বক্তব্য রাখলে “তুমি কে” বলে চেয়ারম্যানকে ধমক দেন। এসময় চেয়ারম্যান জাহাঙ্গীর নিজেকে ধানদিয়া ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দিলে ইউএনও তেড়ে গিয়ে চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে জন্য উদ্যত হয়। এসময় সভায় উপস্থিত দু’জন চেয়ারম্যান ইউএনও’র নগ্ন হামলা ঠেকিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউএনও ফরিদ হোসেন সভায় উপস্থিত সকলকে গ্রেফতার করার জন্য পুলিশ ডাকাডাকি করতে থাকলে আমি (উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার) সকল সরকারি কর্মকর্তা ও চেয়ারম্যানদের সম্মান রক্ষার্থে প্রতিবাদমুখর হয়ে ওঠে। এমতাবস্থায় একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন’র মধ্যকার উত্তেজনাকর পর্যায়ে পৌছলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। ঘটনায় গোটা উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ঘটনাটি অস্বীকার না করে বিষয়টি এড়িয়ে যান। এব্যপারে জানার জন্য ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন’র মোবাইলে ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলার ০২নং নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামার লিপু- ইউএনও’র ন্যাক্কারজনক ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার তীব্র নিন্দা জানান। ০৯নং খলিশখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মো. মোজাফ্ফর রহমান ইউএনও’র আক্রমনের ঘটনা স্বীকার করেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এভাবে সরকারি কাজ নির্বিঘেœœ করা যায় না।
উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, “তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন’র বিতর্কিত একাধিক কাজের কারণে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”
এদিকে, বিগত ১৪মে বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন তালার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “তালা ক্লাব” ও তালা বাজার বণিক সমিতির কক্ষ তালাবদ্ধ করে দিয়ে “এই তালা যে খুলবে তার হাত কেটে নেয়া হবে” বলে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান। এতে তালার আপামর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এঘটনায় তালার সুশীল সমাজ নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র নিকট অভিযোগ করলে তিনি অভিযোগকারীদের সাথে বৈঠকে বসেন। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হান্নানকে সাথে নিয়ে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ তালা ক্লাব’র বদ্ধ তালা খুলে দেন।
পরবর্তীতে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ উপজেলা চেয়ারম্যান’র কক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে রুদ্ধদার বৈঠক করেন।
এঘটনায় তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন বলেন, “চেয়ারম্যান সাহেবরা প্রকল্প দিতে অনেক দেরি করেছেন। উপজেলা চেয়ারম্যান একক স্বাক্ষরে প্রকল্পে দিচ্ছেন। এগুলো জেলায় পাঠানো হলে তা আবার ফেরত আসছে। এটা টিআর প্রকল্প, উনারা এগুলোর টাকা তুলে নিয়ে লুটপাট করে খান। এবছর জেলা কমিটিতে অনুমোদন হয় নাই। জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই করে প্রকল্প গ্রহণ করার জন্য বলেছেন। আমি মিটিংয়ে এগুলো বলেছি। তখন ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমার সামনে জেলা প্রশাসক সাহেব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এসময় আমি তার প্রতিবাদ করেছি মাত্র। মূল কথা হলো আমি কেন প্রকল্প লুটপাটের বিষয়ে ধরবো। এখানে মারতে উদ্যত ও ধমক এক কোন বিষয় না।
এবিষয়ে তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ইউএনও ও চেয়ারম্যানদের সাথে অপ্রীতিকর ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দু’জনকে একসঙ্গে বিয়ে করছেন রোনালদিনহো!

স্পোর্টস ডেস্ক: একসঙ্গে দুই নারীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল লিজেন্ড রোনালদিনহো। প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা নামে এই দুই বাগদত্তার সঙ্গেই গত ডিসেম্বর থেকে রিও’তে নিজের বিলাসবহুল বাড়িতে থাকছেন তিনি।

বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা রোনালদিনহো বহুগামিতায় বেশ পারদর্শী। যিনি ২০১৬ সাল থেকে বিয়াত্রিজের সঙ্গে এবং বেশ কয়েক বছর আগে থেকে প্রিসিলার সঙ্গে মন দেয়া-নেয়া করছেন। এভাবে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখতে মোটেও সমস্যা হয়নি তার। দক্ষতার সঙ্গেই দুজনকে নিয়ে একসঙ্গে থাকছেন।

দুজনের সঙ্গে সমতা বজায় রাখতে তাদের প্রত্যেককে মাসিক খরচ হিসেবে দেড় হাজার পাউন্ড করে দেন রোনালদিনহো। সবক্ষেত্রেই দুজনকে সমানভাবে অগ্রাধিকার দেন এই ব্রাজিলিয়ান। কেনাকাটার ক্ষেত্রে এমনকি দুজনকে একই ব্র্যান্ডের পারফিউম দেন তিনি।
ব্রাজিলের কলামিস্ট লিও দিয়াস লিখেছেন, গত জানুয়ারিতেই দুজনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন রোনালদিনহো। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে ঘরোয়াভাবে এখন দুজনকেই বিয়ে করবেন তিনি।
তবে রোনালদিনহোর এমন বহুগামিতায় বিরক্ত তার বোন দেইসি। তিনি ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন

ন্যাশনাল ডেস্ক: সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ রেখে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন বিষয়ক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যরা কোনো অফিস হোল্ড করেন না, সরকারি গাড়ি ব্যবহার করেন না, কিনে ব্যবহার করেন এবং তাদের সঙ্গে কোনো সরকারি কর্মকর্তাও যুক্ত নেই। যেহেতু তাদের পদ লাভজনক নয়, তাই তাদের নাম অতি গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ দেয়া হয়েছে। তারা প্রচারণায় অংশ নিতে পারবেন এবং এ সম্পর্কিত সংশোধনী কমিশন অনুমোদন করেছে।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে সংসদ সদস্যরা সরকারি ডাক বাংলো, সার্কিট হাউজ ব্যবহারসহ সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন না।

সচিব বলেন, বিদ্যমান সিটি কর্পোরেশন আচরণ বিধিমালায় ১১টি বিষয়ে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারণা চালাতে পারবেন কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সবেমাত্র কমিশন সভায় পাস হয়েছে। এখন এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। সে হিসেবে গাজীপুরের সুযোগ খুবই কম।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের ভেটিং শেষেই ইসি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্যাকলিনে মজেছেন সালমান

হ্যাঁ, ঠিকই পড়ছেন। এবার জ্যাকলিনেই মজেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর ভাইজান সালমান খান। আর তাই তো নিজের ট্যুইটার হ্যান্ডেলে জ্যাকলিনের এটি অসাধারণ ছবি পোস্ট করে লিখেছেন, দেখুন, কি মিষ্টি লাগছে জ্যকলিনকে!!!

এর পর একটি হ্যাশট্যাগ ব্যবহার করে সালমান লেখেন, আসল জ্যাকলিন।

আগামী ঈদে আসছে সালমান-জ্যাকলিনের অ্যাকশন-প্যাকড থ্রিলার ‘রেস ৩’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার জামিন বিষয়ে আদেশ রবিবার

ন্যাশনাল ডেস্ক: কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ করে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের ওপর শুনানি শেষে হয়েছে। এই মামলায় আদেশ দেয়ার জন্য রবিবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

অন্যদিকে, কুমিল্লার আরও একটি ও নড়াইলের মামলার শুনানির জন্যও একই দিন কার্যতালিকায় থাকবে। ওই দিন শুনানি শেষে এই দুই মামলারও আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার কুমিল্লার বাসে অগ্নিসংযোগ করে হত্যা মামলার শুনানি শুরু হয়ে সোয়া ৩টার দিকে শেষ হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার অসমাপ্ত বক্তব্য শেষ করেন। এরপর আদালত আগামী রবিবার এ মামলার আদেশের জন্য আগামী রবিবার এবং অপর দুটি মামলা শুনানির জন্য ওইদিন দিন নির্ধারণ করেন।

এর আগে সকালে বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তৃতীয় দিনের মতো এ দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল অন্য একটি মামলার শুনানিতে অংশ নেওয়ায় খালেদা জিয়ার দুই মামলার শুনানিতে তিনি অংশ নিতে পারেননি।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আদালতে উপস্থিত ছিলেন এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত মঙ্গলবার এ দুই মামলায় শুনানি শুরু হয়। গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে আজ তৃতীয় দিন শুনানির দিন ধার্য হয়। দ্বিতীয় দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তার অসমাপ্ত বক্তব্য শেষ করেন।

গত ২০ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কুমিল্লার দুটি নাশকতার মামলা ও নড়াইলের মানহানির একটি মামলায় জামিনের আবেদন করেন। কিন্তু কার্যতালিকায় শুধু কুমিল্লার হত্যা মামলা ও নড়াইলের মামলাটি একসঙ্গে আনা হয়।

অপরদিকে, কুমিল্লার বিস্ফোরক মামলাটিও আজ শুনানির জন্য রাখা ছিল।

এদিকে, ঢাকার মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুটি মামলার জামিনের জন্য আবেদন করেন খালেদা জিয়া। বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের দুটি পৃথক অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। এ নিয়ে পাঁচটি মামলার জামিনের আবেদন করা হলো।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদন করেন। এ দুটি মামলাও আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে জানা গেছে।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩৫ পিচ ইয়াবা সহ ৩ জন আসামী আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় পৃথক ২ টি মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, বৃহষ্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই নিত্য কুমার, এএসআই শামীম হোসেন, এএসআই আমজাদ হোসেন সহ একদল পুলিশ ফোর্স উপজেলার বহেরা এলাকা থেকে সাতক্ষীরার বৌচানা গ্রামের ঘোষাল গাজীর ছেলে এবাদুল গাজী (৪৫) ও দেবহাটার বহেরা গ্রামের মৃত আকতার গাজীর ছেলে মোসলেম গাজী (৫০) ২০ পিচ ইয়াবা সহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই নিত্য কুমার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬(৫)১৮। এছাড়া এসআই আব্দুস সামাদ, এএসআই আব্দুল গনি আকাশ ও এএসআই কায়সারুল ইসলাম অপর এক অভিযানে দেবহাটা উপজেলা রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে মিলন চন্দ্র ঘেঅষ (২৭) কে ১৫ পিচ ইয়াবা সহ আটক করেন। তার বিরুদ্ধে এসআই আব্দুস সামাদ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৭(৫)১৮। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest