সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

এক এক দিন, এক এক পুরুষের সঙ্গে….যে ট্রেলার নিয়ে ঝড় বইছে!

স্বামী অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আত্মীয়-স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থা থেকে উত্তরণে টাকা উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটেন স্ত্রী। এক এক দিন, এক এক পুরুষের সঙ্গে মিলন। তাদের সুখ দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘এ তুমি কেমন তুমি’!

নেহাল দত্তের পরিচালনায় ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। সেখানে প্রিয়াঙ্কার পারফরম্যান্স দেখে মুগ্ধ সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। ছবিতে আরও অভিনয় করেছেন রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পী।

এদিকে, ট্রেলার প্রকাশের পরপরই টলিপাড়ায় আলোচনার ঝড় বইছে। কেউ কেউ বলছেন, আত্মীয়-স্বজন মুখ ফিরিয়ে নেওয়ার পর কি আর করার ছিল তার। তবে বেশির ভাগ মানুষই এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, স্বামীকে বাঁচানোর জন্য তাই বলে কি নিজের সতীত্ব বিসর্জন দিতে হবে। এমন বিষয় যদি সিনেমার পর্দায় তুলে আনা হয় তাহলে অনেকে খারাপ পথে যেতে ভয় পাবে না। তখন সমাজে অসমাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশে ১০ মে থেকে বৃষ্টিপাত বাড়তে থাকবে

সারা দেশে আগামী ১০ মে থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, সোমবার সকাল থেকে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে।

তবে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলসহ সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি এবং ছোট আকারের কালবৈশাখী অব্যাহত থাকবে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আজ সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে। তবে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী অব্যাহত থাকবে।

এর পর বৃষ্টিপাতের প্রবণতা ২-৩ দিন কিছুটা কম থাকবে। এ সময় সাময়িক বিরতির পর ১০ মে থেকে সারা দেশে বৃষ্টি, কালবৈশাখী ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।খবর বাসস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে নিকলিতে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ময়মনসিংহে ১৭৯ মিলিমিটার এবং সর্বনিম্ন ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিট এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোজায় সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত

রোজার মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। মাঝখানে দুপুর সোয়া একটা থেকে দেড়টা  পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। এই শিডিউল সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

সোমবার (৭ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান।

মন্ত্রিপরিষদের সভায় কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি গত ২৭ এপ্রিল অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করায় তাকে (প্রধানমন্ত্রীকে) ধন্যবাদ জানায় মন্ত্রিপরিষদ সভা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর আবেদন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন করা হয়।

বিএনপির আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান আবেদনের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর দুইটার পরে এ আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে গতকাল রবিবার গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে নির্বাচন স্থগিতের পক্ষে শুনানি করেন আইনজীবী জি এম ইলিয়াস কচি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়াদোত্তীর্ণ খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ; সাতক্ষীরা মাছখোলা বাজারে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম ৭ মে সকালে সাতক্ষীরা সদরের মাছখোলা বাজার পরিদর্শন করেন। এতে সহায়তা করে জেলা পুলিশ প্রশাসন ও জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান। এসময়ে বাজারে বিক্রয় পণ্যে মেয়াদোত্তীর্ণ খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বাসি-পঁচা খাবার রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ‘০৯ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে পরিদর্শন করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময়ে মোহম্মদ আলী স্টোর, আলমগীর স্টোর ও শরিফুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৩৭, ৪৩ ও ৫১সহ বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৩৫০০ টাকা জরিমানা। এসময়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও বিভিন্ন দোকান ও বোরহান বেকারী পরিদর্শন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল সীমান্তে লক্ষাধিক মার্কিন ডলার উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :ভারত থেকে পাচারের সময় এক লাখ এগার হাজার ৯ শ’ মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার রাত ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের পোতাপোস্ট নামক স্থান থেকে এসব ডলার উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে কোন পাচারকারিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সূত্রে জানা যায়, ভারত থেকে পাচারকারিরা বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সাদিপুর সীমান্তের পোতাপোষ্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই পাচারকারি বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাগ ক্যাম্পে এনে তল্লাশি করে নগদ এক লাখ এগার হাজার ৯শ‘ মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৯৩ লাখ ৯৯ হাজার ৬শ‘ টাকা। উদ্ধারকৃত ডলার বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে একই দিন বিকেলে বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে বিল্লাল হোসেন নামে এক পাচারকারীকে পাঁচ হাজার মার্কিন ডলারসহ আটক করে বিজিবি সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে সাত ভারতীয় প্রকৌশলীকে অপহরণ
আফগানিস্তানে সাত ভারতীয় প্রকৌশলীকে অপহরণ করা হয়েছে। অপহরণের জন্য তালেবানকে সন্দেহ করছেন কর্মকর্তারা। দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ সংস্থার কর্মী তারা। গতকাল রবিবার সকালে তাদের অপহরণ করা হয়।
আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেকট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল এই সংস্থাটি। সকালে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে বাসে চেপে যাচ্ছিলেন ওই ভারতীয় প্রকৌশলীরা। পথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাস আটকায়। গাড়ির চালক এবং সাত ভারতীয়কে সেখান থেকে অপহরণ করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজা।
কাবুলের ভারতীয় দূতাবাস তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেও হারল বাংলাদেশ
ব্যাটসম্যানদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ওয়ানডে ১০৬ রানের ব্যবধানে হেরেছিল সফরকারী বাংলাদেশ।
এ ম্যাচে টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে দেখেশুনেই এগোচ্ছিল টাইগাররা। তাই প্রথম তিন ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫।
তবে চতুর্থ ওভার থেকেই বিপদ শুরু হয় বাংলাদেশের। উইকেটে গিয়েই প্যাভিলিয়নে যাবার জন্য অস্থির হয়ে উঠেন ফারজানা-রুমানারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে-হারাতে ৩৯তম ওভারের পঞ্চম বলে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মাত্র তিনজন ব্যাটসম্যান ডাবল-ফিগারে পৌঁছাতে পারেন।
পাঁচ নম্বরে নামা উইকেটরক্ষক নিগার সুলতানা ২০ বলে ১৭, নয় নম্বরে নামা পান্না ঘোষ ৫৪ বলে অপরাজিত ২০ ও দশ নম্বরে নামা জাহানারা আলম ৪৩ বলে ১৮ রান করেন। তবে সানজিদা আলম ৫, মুরশিদা খাতুন ১, ফারজানা হক শূন্য, অধিনায়ক রুমানা আহমেদ ৬, ফাহিমা খাতুন ৮, জান্নাতুল ফেরদৌস শূন্য, সালমা খাতুন ৫ ও নাহিদা আক্তার ১ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা ও রাইসিবে এনতোজাকি ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য মাত্র ৯০ রানের টার্গেট ১৯৭ বল ও ৯ উইকেট বাকী রেখেই টপকে যায় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পতন হওয়া একমাত্র উইকেটটি নেন বাংলাদেশের অফ-স্পিনার সালমা খাতুন। ৩২ রান করে সালমার শিকার হন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি ওপেনার লিজলি লি তবে লরা উলভারডত ৩৭ ও তৃষা চেটি ১৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার খাকা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest