সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণসাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে সরকার। আজ সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টায় আন্দোলনকারীদের নেতৃত্বের সঙ্গে বৈঠকের এই প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহঙ্গীর কবির নানক।

রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে এ প্রস্তাব দেন।
নানক বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা কোটা ব্যবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বলতে চাই, এই পরিস্থিতি আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অবগত রয়েছেন। তিনি শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার নির্দেশ দিয়েছেন।
সোমবার সকাল ১১টায় সরকারের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের প্রস্তাব জানিয়ে নানক বলেন, ‘সরকারের মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী ওবয়াদুল কাদেরকে আন্দোলনরত শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাদের আগামীকাল সকাল ১১টায় সরকারের সঙ্গে বৈঠকে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’
সরকারের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা কোথায় হবে, জানতে চাইলে সরকারের এই প্রতিনিধি বলেন, আলোচনা কোথায় হবে, তা পরে ঠিক করা হবে। এ সময় তিনি আরও বলেন, আমরা আশা করছি, আন্দোলনরত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাঙ্গনে ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাদের ছাত্রাবাসে চলে যাবেন।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রবিবার দুপুর ২টায় ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান নেন। এ সময় শাহবাগের আশপাশের সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান ধরে রাখলে রাত পৌনে ৮টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটকও করে পুলিশ। এরপরই পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের অ্যাকশনের পর শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি এলাকায়। সবশেষে তারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং বাসভবনে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের অনুসন্ধান মামলা কমেছে, বেড়েছে সাজা

গত এক বছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও মামলার সংখ্যা কমেছে। তবে শাস্তির হার বেড়েছে। এই সময়ের মধ্যে প্রতিরোধ কর্মসূচির ওপর বেশি জোর দিয়েছে সংস্থাটি। দুদকের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সংস্থার বার্ষিক প্রতিবেদন তুলে দেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ওই প্রতিবেদনে ২০১৭ সালে দুদকের কার্যক্রমের সার্বিক চিত্রের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আয়কর বিভাগ, কাস্টমস ও ভ্যাট বিভাগসহ মোট নয়টি খাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে সুপারিশ তুলে ধরা হয়।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আগের বছরের তুলনায় দুদকে ৩৮ শতাংশ অভিযোগ বেশি এসেছে। যাচাই-বাছাইয়ের পর ৮ হাজার অভিযোগের মধ্য থেকে ৯৩৭টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। আগের বছরের ৩৫৯টি মামলার বিপরীতে ২০১৭ সালে দুদক মামলা করেছে ২৭৩টি। তবে দুদকের মামলায় সাজার হার হয়েছে ৬৮ শতাংশ, যা আগের বছর ছিল ৫৪ শতাংশ।

২০১৭ সালে সর্বোচ্চসংখ্যক ২৪টি ফাঁদ মামলা পরিচালনা করেছে সংস্থাটি। ২০১৬ সালে গ্রেপ্তার ৩৮৮ জনের বিপরীতে ২০১৭ সালে দুদক গ্রেপ্তার করেছে ১৮২ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী। তাঁদের সংখ্যা ৮৪ জন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ২৫ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ১৩ জন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ১০ জন এবং ব্যবসায়ী ও অন্যান্য পেশার ৫০ জন।

বার্ষিক প্রতিবেদন প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, গত বছর কমিশন অনুসন্ধানের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি অনুসরণ করে। তাই অনেক অভিযোগ এলেও অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে কম। মামলা ও অভিযোগপত্র কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনী এবং মামলা বা অভিযোগপত্রের গুণগত মান নিশ্চিত করার কারণে এ সংখ্যা কিছুটা কমেছে। যেনতেনভাবে একটি মামলা করে মানুষকে হয়রানির পথ বন্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাপকা-বেটা! এবার রোনালদোর ছেলের ‘বাইসাইকেল কিক’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই চোখ জুড়ানো গোল ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে স্থান করে নিয়েছে। এটিকে বলা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের সেরা গোল। পর্তুগিজ সুপারস্টারের ‘বাইসাইকেল কিক’ দেখে স্তম্ভিত হয়ে গেছেন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার বুফন। সেই রোনালদোর ছেলেও কিন্তু বাবার চেয়ে কম যায় না!

রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের ফুটবল ক্যারিশমা এর আগে অনেকেবারই দেখেছেন ফুটবলপ্রেমীরা। ছোট্ট জুনিয়রের ফুটবল প্রেমের ছবি সোশ্যাল সাইটে বেশ কয়েকবার দেখা গেছে। এবার দেখল রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগোর বার্নাব্যুর দর্শকেরা। লা লিগার ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছিল রিয়াল আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি ১-১ ড্র হয়।
তবে ম্যাচ শেষে দর্শকদের জন্য আসল বিনোদন অপেক্ষা করছিল। হঠাৎ নেমে পড়ে ক্রিশ্চিয়ানো জুনিয়র। বল নিয়ে বিভিন্ন কসরৎ করতে করতে হঠাৎ সেই ‘বাইসাইকেল কিক’! ঠিক তার বাবার মতো শূণ্যে লাফিয়ে উঠে হাওয়ায় ভাসতে থাকা বল দুর্দান্ত কিকে পাঠিয়ে দিল জালে! বার্তা সংস্থা এএফপির ক্যামেরায় ধরা পড়ল রোনালদো পুত্রের এই অসামান্য নৈপূণ্য। ফুটবলবিশ্বও যেন একটি বার্তা পেল, ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ শেষে রাজত্ব করতে আসছে ক্রিশ্চিয়ানো জুনিয়র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল প্রার্থীর ওপর হামলা

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবগঠিত এস্পায়ার পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার ঘটনা কমিউনিটিকে অবহিত করতে এস্পায়ার পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত শনিবার বিকালে পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার শিকার কাউন্সিলর প্রার্থী বলেন, নির্বাচনী প্রচারণার কাজ থেকে বিরত রাখতে আমাকে হত্যার উদ্দেশেই এই হামলা হয়েছে। আল্লাহ সহায় আমি বেঁচে গেছি। যেভাবে আমার মাথায় আঘাত করা হয়েছে আমার মনে হয়েছে আমি মারা যাচ্ছি।

সংবাদ সম্মেলনে এস্পায়ার পার্টির মেয়র প্রার্থী অহিদ আহমদসহ প্রায় সকল কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। জনগণ আমাদের সঙ্গে আছে। আগামী ৩ মে জনগণ তাদের রায়ের মাধ্যমে এর জবাব দেবে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ও পুলিশের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয় এই ঘটনায় বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলা পর থেকে তাদের দলের প্রার্থীরা বিশেষ করে মহিলা প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবগঠিত এস্পায়ের সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন শুক্রবার বিকেল ৬টার দিকে তার নির্বাচনী এলাকা ওয়াপিংয়ের রিয়াডন হাউজে নির্বাচনী প্রচার কাজের জন্য গেলে সেখানে পেছন দিক থেকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তিনি পুলিশ ও অ্যাম্বুলেন্স কল করলে তারা তাকে হাসপাতালে ভর্তি করে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় ওই প্রার্থীকে গত দুই সাপ্তাহ আগে ওয়াপিং মসজিদে লিফলেট বিতরণ করার সময় একজন যুবক হুমকি প্রদান করেছিল।

আহত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে উক্ত ওয়ার্ডের এক প্রার্থীর নাম উল্লেখ করে বলেন, গত দুই সপ্তাহ আগে আমি ওয়াপিং মসজিদে লিফলেট বিতরণকালে ওই প্রার্থীর ভাই পরিচয়ে দিয়ে উক্ত মসজিদে লিফলেট বিতরণে বাধা প্রদান করেন এবং নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে হুমকি দেয়।

পরবর্তীতে আমি আমার দলের লিডারদের জানালে তারা আমাকে আবারও ওই ব্যক্তি বাধা দিলে পুলিশে ইনফর্ম করতে বলেন। তবে কে তাকে আঘাত করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ব্যক্তির মুখ কাপড়ে আবৃত্ত থাকায় আমি তাকে চিনতে পারিনি। তবে পুলিশ তদন্তে নিশ্চয় বের হয়ে আসবে।

উল্লেখ্য, আগামী ৩ মে ব্রিটেনজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা, আহত শতাধিক

কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে প্রায় ছয় ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখার পর চাকরিপ্রত্যাশী হাজারো তরুণকে লাঠিপেটা, রাবার বুলেট ও মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে শতাধিক আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। ব্যাপক পুলিশি অ্যাকশনের প্রতিবাদে আজ সোমবার থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

তবে শাহবাগে পুলিশের অ্যাকশনে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও একই সময় দেশের অন্যান্য জেলায়ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করে জেলাপর্যায়ের চাকরিপ্রত্যাশী তরুণ আন্দোলনকারীরা। রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কয়েক শ আন্দোলনকারী শিক্ষার্থী অবস্থান করছিল।

গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভ করার সময় আন্দোলনকারীদের পুলিশ সরে যেতে বললেও তারা অনড় ছিল। জাতীয় সংসদের অধিবেশন থেকে এই আন্দোলনের দাবির ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছিল। কিন্তু সন্ধ্যার পরই আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ। রাত ৮টার দিকে পুলিশের ব্যাপক অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

পুলিশের কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও লাঠিপেটায় আন্দোলনকারীদের পাশাপাশি কর্তব্যরত কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে আটক করেছে। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

একই দাবিতে গতকাল ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রংপুরে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ। এরপর ব্যাপকভাবে লাঠিপেটা শুরু হয়। পৌনে ৮টার দিকে শাহবাগ মোড় থেকে পুলিশ একযোগে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। একই সঙ্গে চলে লাঠিপেটা। এ সময় আন্দোলনকারীরা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেয়। শাহবাগ মোড়ের দক্ষিণ পাশে জাতীয় গণগ্রন্থাগারের উল্টো দিকে শাহবাগ থানার ফটকের সামনে দাঁড়িয়েও পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শাহবাগ মোড়সংলগ্ন পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পুলিশি হামলার মুখে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের দিকে দৌড় দেয়। লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে গণগ্রন্থাগারের সামনে ঢাকা ট্রিবিউনের সংবাদকর্মী ফাহিম রেজা নূর, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফুর রহমান, ইউএনবির প্রতিনিধি ইমরান হোসেন, বাসসের প্রতিনিধি কামরুজ্জামান রেজা এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি তারেক হাসান নির্ঝর ও কালের কণ্ঠ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টর্নেডো ব্যাটিংয়ে রাহুলের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড!

আইপিলের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই রুদ্রমূর্তি ধারণ করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল। দিল্লি ডেয়ারডেভিলসের ১৬৬ রান তাড়া করতে নেমে ৩ ওভার শেষ হওয়ার আগেই হাফ সেঞ্চুরি তুলে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি! একইসঙ্গে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন রাহুল। তার টর্নেডো ব্যাটিংয়ে পাঞ্জাব জিতেছে ৬ উইকেটে; সেটাও আবার ৭ বল হাতে রেখে।দলীয় ৫৮ রানে যখন পাঞ্জাবের প্রথম উইকেটের পতন ঘটে তখন অপর ওপেনার আগরওয়ারের নামের পাশে মাত্র ৭ রান! অবাক হওয়ার মতোই বিষয়। তবে রাহুলের ব্যাটিং দেখলে অবাক হওয়াটা আরও বাড়বে তা নিশ্চিত। মাত্র ১৪ বলে ৬ চার ৪ ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি। এই ইনিংসে তিনি ভেঙে দিয়েছেন গত আসরে ক্যারিবীয় তারকা সুনীল নারাইনের গড়া ১৫ বলে ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত ১৬ বলে ৫১ রানে আউট হন তিনি।শুধু একটুকুই নয়; বিশ্বরেকর্ডের পর্বটা তো এখনও বাকী! রাহুলের নামের পাশে যখন ৫০ রান তখন পাঞ্জাবের ইনিংস গড়িয়েছে মাত্র ২.৫ ওভার! মানে ৩ ওভার শেষ হওয়ার আগেই হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান রাহুল। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে যে কোনো ফরম্যাটে এত দ্রুততম সময়ে কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি স্পর্শ করতে পারেনি! সেই অবিশ্বাস্য রেকর্ডটিই আজ করে দেখালেন ভারতের জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজ্ঞান প্রযুক্তি মেলায় জেলার সেরা কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৩ দিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাতক্ষীরার ৭উপজেলার ২১টি কলেজের মধ্যে সেরা কলেজ নির্বাচিত ও পুরস্কার পেলেন কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ।
শনিবার বিকালে সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিসি মোশারেফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ। অ
ালোচনা সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলার মধ্যে সেরা কলেজ ও প্রজেক্ট পুরস্কার ক্রেষ্ট ও সনদ পত্র তুলে দেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মনিরা বেগমের নেতৃত্বে সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এর কাছে।
উল্লেখ্য-উক্ত মেলায় জুরি বোর্ডের বিচারে হার্টবিট সেন্সর ও হোম অটোমেশন উইথ ফোন প্রজেক্ট এ কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেরা প্রজেক্ট নির্বাচিত হয় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ। এই কলেজ থেকে অংশগ্রহন করেন-শিক্ষার্থী শিহাবুল এহসান, সানজানা তৌফিকা, আশিকা সুলতানা, প্রিন্স সাহা, বিক্্রম সাহা, আধরা সুলতানা, দীপান্বিতা ঘোষ, সাদিয়া সুলতানা, সাগর হোসেন।
একই সাথে সাতক্ষীরা জেলা থেকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পেলেন শুধু মাত্র কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের খুলনায় খালেক, গাজীপুরে জাহাঙ্গীর

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেককে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন-সম্পর্কিত বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১৭ জনের সাক্ষাৎকার শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়।

গতকাল শনিবার পর্যন্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন সাতজন। এর মধ্যে তালুকদার আবদুল খালেক মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তিনি বর্তমানে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে সংসদ সদস্য পদ থেকে সরে যেতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest