সর্বশেষ সংবাদ-
মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ দমনে আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশআমার বাংলাদেশ পার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় ও আলোচনা সভাদেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসবপ্রেস মিনিস্টার সাইদুর রহমানের সুস্থতা কামনায় বিবৃতিদেবহাটার পথে-প্রান্তরে ঘুরে বেড়ানো মনিরুল, অল্পতেই খুঁজে পায় জীবনের আনন্দসাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষাসাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তা’র ৩য় বর্ষপূর্তি উদযাপিত​শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধনকদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  

সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে নজরুল ও ইসলাম প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা, গজল ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, এডিএম অনিন্দিতা রায় প্রমুখ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশুতোষ সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক অলিউর রহমান, সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক হেনরী সরদার, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্রু, কষ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, মনজুরুল হক, মো. শহিদুল ইসলাম, তৃপ্তি মোহন মল্লিক, পল্টু বাশার, চৈতালী মুখার্জী, মণ¥য় মনির প্রমুখ। এসময় জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মোশারেফ হোসাইন ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর এলাকার ভাতাভোগীদের ভাতার টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকায় বয়স্ক ব্যক্তিদের মাঝে বয়স্ক ভাতার টাকা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা পৌরসভার মিলনায়তনে সাতক্ষীরা পৌরসভা ও শহর সমাজসেবা অধিদফতরের আয়োজনে মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। সাতক্ষীরা পৌর এলাকার ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডের ৬শ’ ৩৫ জন ভাতাভোগীর মাঝে টাকা বিতরণ করা হয়। সাতক্ষীরা পৌরসভার ০৯টি ওয়ার্ডে ১ হাজার ৯শ’ ৮৮ জনকে বয়স্ক ভাতা, ৩শ’ ১৬ জনকে বিধবা ভাতা ও ৬শ’ ১ জনকে প্রতিবন্ধী ভাতার টাকা চলতি সপ্তাহের বুধবারের মধ্যে প্রদান করা হবে এবং গত বৃহস্পতিবার থেকে ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ শুরু হয়েছে বলে জানান শহর সমাজসেবা অফিসার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে লেবু-পুদিনার শরবত

স্বাস্থ্য ডেস্ক: সারা দিন রোজা রাখার পর তৃষ্ণায় কাতর থাকে দেহ-মন। ইফতারে শরীর ও মনকে চাঙ্গা করতে বিভিন্ন ধরনের শরবতের জুড়ি নেই। শরবত আপনার শরীরের পানি শূণ্যতা পূরণ করে শরীরে আনবে স্বস্তি।

শরীরের পানির চাহিদা পূরণ করে শরবত মুহূর্তেই সজীবতা এনে দেবে। ইফতারে খেতে পারেন লেবু-পুদিনার শরবত।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন লেবু-পুদিনার শরবত।

উপকরণ

লেবু ২টি, পুদিনাপাতা কুচি ২ চা চামচ, পানি দুই গ্লাস বরফ ও চিনি পছন্দমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে লেবুর খোসা ফেলে টুকরো করে নিন। পুদিনাপাতা ধুয়ে কুচি করে কাটুন। ব্লেন্ডারে লেবু, পুদিনাপাতা, পানি, চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।

এরপর ছাকনি দিয়ে ছেকে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে স্বাস্থ্যকর ফল পেয়ারা

স্বাস্থ্য ডেস্ক: প্রতিদিনের ইফতারে ভাজাপোড়া কম খেয়ে বিভিন্ন ফল খাওয়া উত্তম বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাই আপনার ইফতারে থাকতে পারে অতি পরিচিত এই ফলটি। প্রতিদিন মাত্র ১টি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে- এমনটিই বলছে একাধিক গবেষণা। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের ইফতারে পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন—যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। জেনে নিন তুলনামূলক সস্তার ফল পেয়ারার পুষ্টিগুণ-

* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।

* দৃষ্টিশক্তি উন্নত করে
পেয়ারায় রয়েছে ভিটামিন এ। দিনে ১টি পেয়ারা খেলেও দৃষ্টিশক্তির উন্নতি সম্ভব।

* ওজন কমায়
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এতে হজমের সমস্যার সমাধান হয়। পেয়ারা রক্তের চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী।

* চুল পড়া রোধ করে
পেয়ারার ভিটামিন সি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও প্রতিদিন মাত্র ১টি পেয়ারা খেলে নতুন চুল গজাতেও সহায়তা করে।

* নার্ভ ও মাংসপেশি শিথিল রাখতে
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসপেশি শিথিল রাখতে সহায়তা করে। এছাড়াও নার্ভ রিলাক্স করে।

* ত্বকের নানা সমস্যা দূর করে
পেয়ারার প্রায় ৮১% পানি। সুতরাং পেয়ারা খেলে দেহ পানি শূন্যতার হাত থেকে রক্ষা পায়, ত্বক সুস্থ থাকে। পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে।

* মস্তিস্কের সুরক্ষা করে
পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে। পেয়ারার ভিটামিন মস্তিস্কের নার্ভ রিলাক্স করতে সহায়তা করে। এতে মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন কবি মুহাম্মদ সামাদ

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালরের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, রাষ্ট্রপতি স্বাক্ষরিত নিয়োগের কপি শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে আজই আদেশ জারি করা হবে।

কবি মুহাম্মদ সামাদ ঢাবি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য।

অধ্যাপক সামাদ এর আগে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (২০১২- ২০১৬) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপাচার্য হিসেবে নিয়োগ পেলে দীর্ঘ আট মাস প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্টে ম্যাচ ফিক্সিং করেছে ভারত!

স্পোর্টস ডেস্ক: ফিক্সিংয়ের কালো থাবা আবার ক্রিকেটে। এবার ফিক্সিংয়ের অভিযোগ খোদ ভারতের বিপক্ষে। যারা নিজেদের ক্রিকেট বিশ্বের মোড়লে পরিণত করেছে। পরিচ্ছন্ন ক্রিকেটের ধুয়া তুলে বেড়াচ্ছে। তারাই কি-না গত দুই বছরে অন্তত তিনটি টেস্ট ম্যাচ পাতিয়েছিল। আল জাজিরার এক ডকুমেন্টারিতে উঠে এসেছে ভারতের ম্যাচ ফিক্সিংয়ের এই তথ্য।

‘অ্যা ডকুমেন্টারি অন ক্রিকেট করাপশন’- নামে আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে গত তিন বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচে ফিক্সিং করেছিল ভারতীয়রা। এর মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ভারতের মাটিতে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাকি টেস্টটি শ্রীলঙ্কার মাটিতেই পাতিয়েছিল ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে পাতানো টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইতে, ২০১৬ সালের ১৬ থেকে ২০ ডিসেম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাতানো টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে ২০১৭ সালের মার্চে, ১৬ থেকে ২০ তারিখ। আ র শ্রীলঙ্কার সঙ্গে পাতানো টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালেই গলে, ২৬ থেকে ২৯ জুলাইয়ে।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ত্র নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফের ৪ সদস্য আটক

ন্যাশনাল ডেস্ক: বশস্ত্র অবস্থায় বাংলাদেশের অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজিবির ফুলবাড়ী ক্যাম্পের সেকেন্ড-ইন-কমান্ড রবিউল হককে উদ্ধৃত করে বেসরকারি যমুনা টিভি এ খবর জানিয়েছে।

বিজিবি কর্মকর্তা জানান, সশস্ত্র অবস্থায় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযাগে আটক বিএসএফ সদস্যদের ফুলবাড়ী ক্যাম্পে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় ৩ বছরের বেশি কর্মরত শিক্ষকদের বদলি করা উচিত- প্রধান বিচারপতি

শিক্ষা ডেস্ক: রাজধানীর সরকারি বিদ্যালয়ে যেসব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে কর্মরত আছেন, তাদের বদলি করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার কোচিংবাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ঢাকার কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

মামলার শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিংবাণিজ্য করছেন।

প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? তিন বছর পর পর তো বদলি করার কথা। তা হলে এর জন্য তো মন্ত্রণালয়- অধিদফতর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যেসব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।

তবে এ মামলার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, প্রধান বিচারপতির এটি মন্তব্য, আদেশ নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest