সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

খুলনায় জাতীয় পার্টির প্রাপ্ত ভোট এক হাজার ! কমিটি বিলুপ্ত

খুলনা ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এস এম মুশফিকার রহমান। এই বিপর্যয়ের কারণে দলটির খুলনা মহানগর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পান এক লাখ ৯ হাজার ২৫১ ভোট। তৃতীয় হন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুজ্জাম্মিল হক। হাতপাখা প্রতীক নিয়ে তিনি পান ১৪ হাজার ৩৬৩ ভোট। চতুর্থ হন জাতীয় পার্টির এস এম মুশফিকার রহমান। লাঙল প্রতীক নিয়ে তিনি পান এক হাজার ৭২ ভোট। পঞ্চম হন সিপিবির মিজানুর রহমান বাবু। কাস্তে প্রতীক নিয়ে তিনি পান ৫৩৪ ভোট।
আজ জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।
সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে পার্টির ভোট বিপর্যয়ের জন্য মহানগর কমিটির ব্যর্থতাকে দায়ী করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে খুলনা মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হবে।’
খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি আহবায়ক আবু মুছা, সদস্য সচিব করিম

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার আব্দুল মজিদ ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) শেখ শরিফুজ্জামান বিপুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২নং বল্লী ইউনিয়নের আহবায়ক মোঃ আবু মুছা ও সদস্য সচিব আব্দুল করিম, যুগ্ম আহবায়ক আবিদুর রহমান টিটু, আতারুল ইসলাম, রবিউল ইসলাম (খোকন), আব্দুর রহমান, ইয়ারুল ইসলামসহ ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক বিরোধী আলোচনা ও লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ঠ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী গণসচেতনতার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা। মাদকদ্রব্য। নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার দুপুরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার। স্কুলের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য সেলিম রেজা, শিক্ষার্থী জাকিয়া সুলতানা, সুমাইয়া পারভীন আশা, সুমাইয়া সুলতানা আঁখিসহ প্রমুখ। অনুষ্ঠানে সর্বনাশা মাদকের কুফল তুলে ধরে বক্তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রাইমারি স্কুলে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিশুদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার সকালে উপজেলার দক্ষিন সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মারুফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলার চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান আলী। এসময় সহ-সভাপতি আব্দুল গফফার, সদস্যা আছিয়া খাতুন সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব একাদশ থেকে নাম সরিয়ে নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আইসিসি বিশ্ব একাদশ। সে ম্যাচের একাদশ থেকে নিজের নামটা সরিয়ে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বদলে ‘হারিকেন রিলিফ টি-টোয়েন্টি’ চ্যালেঞ্জ নামে প্রীতি ম্যাচে মাঠে নামবেন নেপালি তরুণ লেগস্পিনার সন্দীপ ল্যামিচানে।

লর্ডসের মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা সে ম্যাচে সাকিবের সঙ্গে বাংলাদেশ থেকে সুযোগ হয়েছিল উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালেরও। তামিম থেকে গেলেও শেষমেশ আর থাকছেন না সাকিব। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক একাদশ থেকে প্রত্যাখ্যান করিয়ে নিয়েছেন নিজের নাম। তবে তিনি বাদে বাকি সব খেলোয়াড় প্রস্তুত হচ্ছেন মাঠে নামতে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষই হবে ২৭ মে। তার মানে লর্ডসে মাঠে নামার আগে সাকিব সময়ই পাচ্ছেন মাত্র চার দিন। এই ম্যাচের ঠিক পরপরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে উড়ে যাবে বাংলাদেশ দল। সাকিবদের এর পরের মিশন জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের মাঠে। ফলে টানা খেলার এই ধকল সামলে নিতেই যে বাঁহাতি অলরাউন্ডার সরিয়ে নিয়েছেন নিজের নামটা, সে অনুমিতই।

গেল বছর ঘূর্ণিঝড় মারিয়া ও ইরমায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ ক্যারিবীয় স্টেডিয়াম। আইসিসি উইন্ডিজ দলের বিপক্ষে তাই সিদ্ধান্ত নেয় লর্ডসের মাঠে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের। সে ম্যাচ থেকে প্রাপ্ত সব অর্থই ব্যয় করা হবে পাঁচ ক্যারিবীয় মাঠ পুনর্বাসনে। ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংলিশ ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি ম্যাচের বিশ্ব একাদশ
তামিম ইকবাল, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, লুক রঙ্কি, মিচেল ম্যাকগ্লেনাহান, থিসারা পেরেরা, রশিদ খান ও সন্দীপ ল্যামিচানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩২ শতাংশ কেন্দ্রে সহিংসতা হয়েছে- ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

খুলনা ডেস্ক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২ শতাংশ ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতা হয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। বুধবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলনে সংস্থাটির পরিচালক আব্দুল আলীম পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইডব্লিউজির পর্যবেক্ষকরা পর্যবেক্ষণকৃত ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২ শতাংশ ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করেছেন। এর মধ্যে রয়েছে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারা, ভোটকেন্দ্রের ভেতরে এবং বাইরে সংগঠিত সামান্য সহিংসতা, ভোটকেন্দ্রে অননুমোদিত ব্যক্তির উপস্থিতি এবং ভোটারকে ভোট প্রদানে বাধা দেওয়া।
যে অনিয়ম দেখা গেছে তার মধ্যে রয়েছে- ভোটকেন্দ্রের বাইরে সহিংসতা ১২টি, ভেতরে সহিংসতা ৪টি, ভোটারকে ভোট প্রদানে দেওয়ার ঘটনা ১৮টি, পর্যবেক্ষককে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা ৪টি। এছাড়া ভোট কেন্দ্রের ৪শ’ গজের মধ্যে নির্বাচনী প্রচারণার ঘটনা ১০টি, আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রার্থীর পক্ষে অবস্থানের ঘটনা ৪টি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ শুরুর সময় ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। এর মধ্যে ৩৭ শতাংশ কেন্দ্রের লাইনে ১-২০ জন ভোটার লাইনে দাঁড়িয়ে ছিল। ২৭ শতাংশ কেন্দ্রে ২১-৪০ জন ভোটার এবং ৩৪ শতাংশ কেন্দ্রে ৪০ জনের বেশি ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন।
অন্যদিকে ভোটগ্রহণ শুরুর সময় ৯৯ দশমিক ৩ শতাংশ ভোটকেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৮৮ দশমিক ৮ শতাংশ ভোটকেন্দ্রে বিএনপি মেয়র প্রার্থীর এজেন্টদের উপস্থিতি দেখা গেছে। ইডব্লিউজির পর্যবেক্ষণ অনুযায়ী ভোট প্রদানের হার ৬৪.৮ শতাংশ।
আব্দুল আলীম বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। যে কয়টি ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার মাত্রা বড় আকারে ছিল না। ছোট ছোট ঘটনাগুলো নির্বাচনের ফলাফলে কোনও পরিবর্তন ফেলতে পারেনি। তবে রংপুরের নির্বাচন ছিল এ যাবৎ কালের সেরা নির্বাচন। তার থেকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনেক পিছিয়ে আছে। এর কারণ হলো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন সবার সমর্থন পেয়েছিল।
ইডব্লিউজির সদস্য এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, খুলনার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জাল ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতি ছিল। যে কারণে অনিয়ম হওয়ায় তিনটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার দায়ে একজনের ৫ বছরের কারাদ্বণ্ড

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার দায়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদ্বণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ্বন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম শ্যামনগর উপজেলার হেঞ্চি গ্রামের বেলায়েত গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, হেঞ্চি গ্রামের নুরুল ইসলাম একই গ্রামের ফজর আলী সরদারের মেয়ে (৩০)-কে প্রায় সময়ই উত্ত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে চাচা শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়া পথে রাস্তায় একা পেয়ে নুরুল ইসলাম তাকে জাপটে ধরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় নির্যাতিতা নারী নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ পর্যালোচনা শেষে এ মামলায় তিন জন স্বাক্ষীরা সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি নুরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদ্বন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ্বন্ডের আদেশ দেন।
এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের সময় আসামি পলাতক ছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যায়াম শুরু হোক শিশুকাল থেকেই

স্বাস্থ্য ডেস্ক: ব্যায়াম শুরুর জন্য আট থেকে ১০ বছর বয়সটা সবচেয়ে উপযোগী। এ সময়ই শক্তি বাড়ানোর উপযোগী ব্যায়ামের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। কিন্তু এসব ব্যায়ামে আবার অভিভাবকদের একটু নেতিবাচক মনোভাব আছে। কেননা তাদের আশঙ্কা, বাচ্চারা চোট পেতে পারে। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান বলছে ভিন্ন কথা। ছেলে-মেয়ে-নির্বিশেষে সব খুদে ব্যায়ামকারীই ওজন নিয়ে শক্তি বাড়ানোর ব্যায়াম করতে পারে। এতে একাধিক লাভ। একদিকে পেশির জোর বাড়ে, অন্যদিকে হাড়ও শক্ত হয়। তবে অভিভাবকদের শঙ্কামুক্ত রাখতে শিশুরা সাধারণত যে পরিমাণ ওজন ওঠাতে পারে, অনুশীলনে তার থেকে কম ওজন ব্যবহার করা নিশ্চিত করতে হবে। তা ছাড়া উপযুক্ত প্রশিক্ষকের বিষয়টি খেয়াল রাখতে হবে।

হিপ থ্রাস্ট

চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের পাশে রেখে দুই হাঁটু ধীরে ধীরে গুছিয়ে আনতে হবে, যেন ৯০ ডিগ্রি কোণ তৈরি হয়। এবার ধীরে ধীরে মাটি থেকে কোমর শূন্যে তুলতে হবে, বুক ও ঊরু সমান্তরালে আসার পর কোমর আবার মাটিতে ফিরিয়ে নিতে হবে। এভাবে ১০ বার করতে হবে। এতে নিতম্বের পেশি ও হ্যামস্ট্রিংয়ের জোর বাড়বে। সুগঠিত হবে হাঁটু।

হরাইজন্টাল পুল-আপ

এ ব্যায়ামের জন্য একটি লোহার রড সমান্তরালভাবে মাটি থেকে দু-তিন ফুট উঁচুতে এমনভাবে আটকাতে হবে, যেন ছোটরা ঝুলতে পারে। কাঁধের প্রস্থের তুলনায় দুই হাতের মধ্যে একটু বেশি ফাঁকা রেখে রড ধরে হাতের জোরে শরীরকে ধীরে ধীরে ওপরে তুলতে হবে। এ সময় দুই হাঁটু ভাঁজ করে ৯০ ডিগ্রি কোণ তৈরি করতে হবে। শরীরটা এতটা ওপরে তুলতে হবে, যেন বুক রড স্পর্শ করে। ছয় থেকে আটবার এভাবে শরীর উঁচুতে তুলতে হবে। কয়েক মিনিট বিশ্রামের পর আবার। এভাবে দুই থেকে তিনবার করতে হবে। এতে পিঠের ওপরের পেশি দৃঢ় হবে। অনেক সময় অনেক শিশু সামনের দিকে ঝুঁকে পড়াশোনা করে। এতে কাঁধ গোলাকার হয়ে যাওয়ার শঙ্কা থাকে, এ ব্যায়ামে কাঁধ স্বাভাবিক আকারে ফিরে আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest