সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

ছাত্রলীগ নেতার অপমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

সম্মান বাঁচাতে অনেক আকুতি জানিয়েছিল লিমা। বারবার অনুরোধ জানিয়েছে এভাবে প্রকাশ্যে অপমান না করতে। কিন্তু কে শোনে কার কথা! নির্মমভাবে অপমান করা হলো লিমাকে। প্রেমিক আখ্যা দিয়ে পরিচিত যুবক ইয়াছিনকে নাজেহাল করা হলো। মারধর করা হলো দুজনকে। শত শত মানুষের সামনে দিয়ে লিমা ও ইয়াছিনকে টেনেহিঁচড়ে আনা হলো। লিমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে একটি স্কুলে আটকে রাখা হলো ইয়াছিনকে!

তারপর মাত্র ১০ মিনিট। জীবন দিয়ে নির্মম ওই অপমানের তীব্র প্রতিবাদ জানাল লিমা। পাঁচ ভাইয়ের একমাত্র বোন জান্নাত আক্তার লিমা ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে। লিমা ওই গ্রামের আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সৌদিপ্রবাসী নুরুল হক ভূঁইয়ার একমাত্র মেয়ে সে। গত রবিবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। ময়নাতদন্ত শেষে গত সোমবার বিকেলে লিমার লাশ দাফন করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছিহাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি উদয় খান তাঁর দুই ভাইসহ অন্যদের নিয়ে লিমা ও ইয়াছিনকে প্রকাশ্যে অপমান করেন। বেশ কয়েকবার লিমাকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে উদয় খান এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

গতকাল মঙ্গলবার চাপুইর গ্রামে গিয়ে দেখা যায়, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। উদয় খানের পরিবার প্রভাবশালী হওয়ায় অনেকে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হয়নি।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার সকালে ইয়াছিন ও লিমাকে খেওয়াই এলাকায় মারধর করে উদয়সহ তাঁর লোকজন। একপর্যায়ে লিমাকে প্রচণ্ড অপমান করে তার এক ফুফুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। লিমার বড় ভাই রজব আলী কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, উদয় ও তাঁর লোকজন প্রকাশ্যে তাঁর একমাত্র বোনকে মারধর ও অপমান করায় লিমা আত্মহত্যা করেছে। লিমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন উদয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

চাপুইর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনা জেনে আমি দ্রুত স্কুলে আসি। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ অন্যদের সঙ্গে কথা বলি। এরই মধ্যে খবর আসে লিমা আত্মহত্যা করেছে।’

লিমার মা নুরুন্নাহার বেগম বলেন, ‘আমার মাইয়ার গাওয় হাত তুলনের অধিকার হেরার নাই। আমার মাইয়ারে হেরা অপমান করছে দেইক্কাঅই আত্মহত্যা করছে।’ এ ঘটনায় তিনি সাতজনকে আসামি করে মামলা করবেন বলে জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি নবীর হোসেন বলেন, ‘লিমার লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। আর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম

দুর্নীতি ও সমকামিতার অভিযোগে কারাবন্দি মালয়েশিয়ায় সদ্য ক্ষমতায় আসা জোটের নেতা আনোয়ার ইব্রাহিমকে মুক্তি দেওয়া হয়েছে। ফলে মালয়েশিয়ার রাজনীতিতে তার ফিরে আসার প্রক্রিয়া আরও একধাপ অগ্রসর হলো।

বুধবার সকালে আনোয়ারকে ক্ষমা ঘোষণা করা হয়। মালয়েশিয়ার নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার এই ক্ষমার জন্য আবেদন করেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মাহাথির জানান, আনোয়ার ক্ষমা পেয়ে রাজনীতিতে যোগ দানের পর মাহাথির নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন এবং দুই বছরের মধ্যে তিনি আনোয়ারকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে এক সময়ে বন্ধুত্ব ও তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর ১৯৯৩ সাল থেকে ৫ বছর উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আনোয়ার ইব্রাহিম। এরপর ১৯৯৮ সালে দুই নেতার মধ্যে বিরোধ দেখা দিলে আনোয়ারের বিরুদ্ধে ‘সমকামিতার মামলা দিয়ে’ জেলে ঢুকান মাহাথির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রদ্ধা কাপুরকে বিয়ে করছেন প্রভাস!

এতদিন গুঞ্জণ ছিল প্রভাসের বিয়ে। আর সেই গুঞ্জনে এসেছিল নার্গাজুনের মেয়ে ও অনুশকা শেট্টির কথাও। আর এবার যবে থেকে বাহুবলি প্রভাসের ‘সাহো’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা কাপুর। তবে থেকেই ধীরে ধীরে দানা বাঁধছে আর কাউকেই নাকি নয়, শ্রদ্ধা কাপুরকে বিয়ে করতে চলেছেন প্রভাস! আবার সেই গুঞ্জনেই এবার বারুদ দিলেন খোদ শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর। তবে সোজাসুজি নয়, হালকা করে ইশারা দিলেন শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে।

সম্প্রতি এক অনুষ্ঠানে শক্তি কাপুর জানান, শ্রদ্ধা আপাতত ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছে। তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই। তবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি। শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নেবে।

প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ‘সাহো’র শুটিং ফ্লোর থেকেই। তবে এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা প্রভাস কেউই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যারা

অনলাইন ডেস্ক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়রপদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এছাড়া ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বেরসকারিভাবে নির্বাচিতরা হলেন:

শেখ আব্দুর রাজ্জাক (১ নম্বর ওয়ার্ড), সাইফুল ইসলাম (২), আব্দুস সালাম (৩), কবির হোসেন মোল্লা কবু মোল্লা (৪), মোহাম্মদ আলী (৫), শামসুদ্দিন আহমেদ প্রিন্স (৬), শেখ সেলিম আহমেদ পিন্টু (৭), সাইদুর রহমান ডালিম (৮), লিটন (৯), কাজী তালাত হোসেন কাউট (১০), মুন্সী আব্দুল ওয়াদুদ (১১), মনিরুজ্জামান মনি (১২), খুরশিদ আহমেদ টোনা (১৩), মোশাররফ হোসেন (১৪), আমিনুল ইসলাম মুন্না (১৫), আনিসুর রহমান বিশ্বাস (১৬), হাফিজুর রহমান হাফিজ (১৭), কামরুল ইসলাম মনি (১৮), আশফাকুর রহমান কাকন (১৯), গাউসুল আজম (২০),শেখ সামুছুদ্দিন মিয়া স্বপন (২১), আবুল কালাম আজাদ বিকু (২২), ইমাম হাসান চৌধুরী ময়না (২৩), শমসের আলী মিন্টু (২৪), আলী আকবর টিপু (২৫), গোলাম মওলা শানু (২৬), জেড এ মাহমুদ ডন (২৭), আজমল আহমেদ তপন (২৮), ফকির সাইফুল ইসলাম (২৯), এসএম মোজাফ্ফর রশিদী রেজা (৩০) এবং আরিফ হোসেন মিঠু (৩১)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উড়ন্ত বিমানে ঝুলন্ত পাইলট!

চীনের যাত্রীবাহী একটি বিমান ৩২ হাজার ফুট উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার সামনের কাঁচটি ভেঙে গেলে সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।

উইন্ডস্ক্রিন ভেঙে গেলে বাইরের বাতাসের চাপ বিমানের ভেতরে পাইলটের একজন সহকারীর শরীরের প্রায় অর্ধেকটা বাইরে টেনে নিয়ে যাচ্ছিলো।

পাইলট লিউ চুয়ানজিয়ান স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, “মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় ককপিটের ভেতরে হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ হতে থাকে।”

“আমি দেখলাম সামনের কাঁচটিতে ফাটল ধরেছে। তখন জোরে একটা শব্দ হয়। তারপর দেখি আমার কো-পাইলট অর্ধেকটা বাইরে চলে গেছে।”

সৌভাগ্যবশত, কো-পাইলটের সিটবেল্ট বাঁধা ছিলো। তখন তাকে টেনে টুনে ককপিটের ভেতরে নিয়ে আসা হয়।

এরপর বিমানের ভেতরে তাপমাত্রা ও বাতাসের চাপ দ্রুত কমে যেতে শুরু করে। সেসময় বিভিন্ন যন্ত্রপাতিও নিচে পড়তে থাকে বলে তিনি জানিয়েছেন।

এক সময় সহকারী পাইলট বিমানের বাইরের দিকে ঝুলতে থাকে।

“ককপিটের ভেতরে যা কিছু ছিলো তার সবই বাতাসে ভাসতে থাকে। আমি রেডিওতে কিছু শুনতে পাচ্ছিলাম না। বিমানটি এতো জোরে কাঁপতে লাগলো যে আমি কোন মিটারও পড়তে পারছিলাম না,” বলেন তিনি।

কিভাবে ঘটলো?

সিচুয়ান এয়ারলাইন্সের এই বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমের চংকিং থেকে যাচ্ছিল তিব্বতের লাশা অভিমুখে।

বিমানটি তখন মাঝ আকাশে, ৩২,০০০ ফুট উপরে। যাত্রীদেরকে তখন সকালের খাবার সরবরাহ করা হচ্ছিল। হঠাৎ করেই সেসময় বিমানটি ২৪,০০০ ফুট উপরে নেমে আসে।

“আমরা জানতাম না কি হয়েছে। কিন্তু আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অক্সিজেনের মাস্ক নিচে নেমে আসে। কয়েক সেকেন্ডের জন্যে মনে হচ্ছিল যে বিমানটি হঠাৎ করেই নিচের দিকে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সেটা স্থির হয়ে যায়,” একজন যাত্রী চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে একথা বলেছেন।

বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সহকারী পাইলট তার হাতে চোট পেয়েছেন। তার মুখের বিভিন্ন জায়গায় কেটে গেছে। বিমানটি হুট করে নিচে নামতে থাকায় আরো একজন ক্রু সদস্য তার কোমরে চোট পেয়েছেন।

এরপর পাইলট ১১৯জন যাত্রীকে নিয়ে বিমানটিকে দক্ষতার সাথে চেংডু শহরের বিমান বন্দরের রানওয়েতে নামিয়ে আনতে সক্ষম হন। যাত্রীদের অনেককে পরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে।

তাদের মধ্যে অনেকেই পরে অন্য একটি বিমানে করে লাশার দিকে উড়ে গেছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।

লোকজন কী বলছে?

এই ঘটনার পর সোশাল মিডিয়াতে লোকজন পাইলট মি. লিউর প্রশংসা করছেন। #ChinaHeroPilot হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম সিনা ওয়েইবোতে। ১৬ কোটি মানুষ ততোক্ষণে এই খবরটি পড়েছে এবং প্রায় কুড়ি লাখ মানুষ তাতে মন্তব্য করেছে। প্রতিদেবনে এসব তথ্য উল্লেখ করেছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, অনেকেই পাইলটকে পুরষ্কার দেওয়ার দাবি জানাচ্ছেন। আবার অনেকে বলছেন, বিমানের ভেতরে নিরাপত্তা বাড়াতে।

একজন লিখেছেন, “এরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারলো? অনুসন্ধান করুন এবং এর জন্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই ঘটনাটিকে একটি উদাহরণ হিসেবে নিয়ে এরকম ব্যবস্থা করুন যাতে এরকম আর না ঘটতে পারে।”

এর আগে যুক্তরাষ্ট্রে উড়ন্ত একটি বিমানের জানালা ভেঙে গেলে ভেতরের একজন যাত্রী বাইরে দিকে চলে যেতে থাকে। তখন তাকে টেনে ধরে রাখা হয়। পরে তার মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বিমানের সামনের কাঁচ ভেঙে যাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। বজ্রপাত কিম্বা কোন পাখির সাথে আঘাত লেগেও এরকম হতে পারে। তবে পুরো উইন্ডস্ক্রিন উড়ে যাওয়ার ঘটনা খুবই বিরল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন আঙিনায় মিম

নতুন আঙিনায় মিম

কর্তৃক Daily Satkhira

ঢাকাই ছবির অন্যতম আলোচিত নায়িকা মিম। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিলেন এ নায়িকা। ঈদ উপলক্ষে দেশের অন্যতম ফ্যাশন হাউস আর্টরেসের ফটোশুট করলেন তিনি।

ফ্যাশন হাউসটির এক্সক্লুসভি কালকেশন ফটোশুটে আরও অংশ নিয়েছেন মডেল রাহা তানহা খান, খালেদ সুজন, রাজ ম্যানিয়ার, ও দিল্লীর শায়না সিং।

ঈদ কালকেশানরে এ ফটোশ্যুটে ছবি তুলছেনে দেশেরে অন্যতম ফটোগ্রাফার রফিকুল ইসলাম র‍্যাফ। ফটোশুটে স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ফ্যশন মডেলদের আইকন সানজিদা হক আরফেনি লুনা।

ফটোশুটে এ সময় আরও উপস্থতি ছিলেন আর্টরেসের ডিরেক্টর এন জামান রুবেল ও জোবায়ের মোর্শেদ।

আর্টরেসের ঈদ কালকেশান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাইফ চৌধুরী বলনে, আর্টরেস তারুণ্যরে সর্বশেষ ফ্যাশন ট্রন্ডেকে তুলে আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, খুব বেশি দিন হয়নি আমাদের পথ চলার। তবে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে তরুণ-তরুণীদরে কাছে যুগোপযোগী ফ্যাশন পৌঁছে দিতে বদ্ধপরিকর।

এ সময় তিনি আরও জানান রাজধানীর গুলশানরে আর্টরেসের শোরুমের পর খুব শিগগির রাজধানীতে নতুন একাধিক শো রুম চালু করবে আর্টরেস। ফটোশুটে অংশগ্রহণ প্রসঙ্গে নায়কিা বদ্যিা সনিহা মীম বলনে, আসলে আমি যখন জানলাম আর্টরেস তাদরে যাত্রা শুরু করেছে তখন তাদের কালকেশান দেখলাম।

আমাদের তরুণ প্রজন্মরে জন্য পছন্দের বেশ ভালো ভালো ও ফ্যাশনেবল কালেকশন রয়েছে এতে। এগুলো দেখেই প্রতিষ্ঠানটিতে কাজ করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিউটি প্রডাক্ট ভালো রাখতে ফ্রিজে রাখুন !

আপনি কি সাজুগুজু করতে ভালোবাসেন। বিভিন্ন ধরনের মেকআপ প্রডাক্ট কেনার শখ রয়েছে আপনার। অথচ প্রায়ই খারাপ হয়ে যায় প্রডাক্টগুলো। তাহলে জেনে রাখুন কিছু কিছু বিউটি প্রডাক্ট ভাল রাখতে হলে আপনাকে তা ফ্রিজে রাখতেই হবে।

লিপস্টিক: যদি লিপস্টিক বেশি দিন ভাল রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখুন। লিপস্টিকের মধ্যে থাকা কেমিক্যাল কিছুদিন পরেই নষ্ট হতে শুরু করে। ফলে লিপস্টিক শুকিয়ে যায়। লাগাতে গেলেই ভেঙে যায়। তাই ফ্রিজে রেখে লিপস্টিক ঠান্ডা করে রাখুন।

নেল পলিশ: সূর্যের আলো লাগলে নেল পলিশ জমে যায়। গরমে নেল পলিশের রংও বদলে যায়। ফ্রিজে রাখলে নেল পলিশ যেমন তরল থাকে, তেমনই আসল রংও বজায় থাকে।

লিক্যুইড মেকআপ: যেকোনও তরল প্রডাক্ট একবার সিল খুলে ব্যবহার করতে শুরু করলেই শুকিয়ে যেতে থাকে। তাই যেকোনও লিক্যুইড প্রডাক্ট যেমন ফাউন্ডেশন, আইলাইনার বা মাস্কারা সবসময় ফ্রিজে রাখুন।

আই ক্রিম বা জেল: ফ্রিজে রাখলে যেমন বেশিদিন চলে, তেমনই এইসব প্রডাক্ট কাজও ভাল করে। ঠান্ডা আই জেল চোখের কোলে লাগালে ক্লান্তি দূর হয়ে ফ্রেশ লাগে।

সানস্ক্রিন: ব্যবহার করার সঙ্গে সঙ্গে সানস্ক্রিন ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঘরের তাপমাত্রায় সানস্ক্রিনের এসপিএফ মাত্রা নষ্ট হয়ে যায়। ফলে সানস্ক্রিন লাগালেও তা আর রোদ থেকে বাঁচানোর কাজ করবে না।

পারফিউম: পারফিউম এমনই এক বিউটি প্রডাক্ট যা অবশ্যই ফ্রিজে রাখুন। সূর্যের আলোয় পারফিউমের মধ্যে থাকা রাসায়নিকের গঠন নষ্ট হয়ে যায় এবং সুগন্ধ চলে যায়। দামি পারফিউমের গন্ধই যদি চলে যায় তাহলে আর বাকি কী থাকল?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিন হত্যাকাণ্ডে চীন ও রাশিয়ার নিন্দা

পবিত্র জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলাকে কেন্দ্র করে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬১ ফিলিস্তিনিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন।

ফিলিস্তিনি হত্যাযজ্ঞের ঘটনায় গতকাল মঙ্গলবার কুয়েতের আনা প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন।

তা ছাড়া বৈঠকে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘের নীরবতার কড়া সমালোচনা জানায় ফ্রান্স। চলমান উত্তেজনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

নিরাপত্তা পরিষদের এ বৈঠকে বরাবরের মতোই গাজায় হত্যাযজ্ঞের ঘটনায় ইরান ও হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিই এ সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

অন্যদিকে, ১৯৪৮ সালের ১৫ মে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিবাদে মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest