সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

খুলনা সিটি নির্বাচনে দায়িত্ব অবহেলায় ওসি প্রত্যাহার

খুলনা সিটি নির্বাচনে দায়িত্ব অবহেলার কারনে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়। তবে ওই থানায় এখনো নতুন ওসি নিয়োগ দেয়া হয়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ কমিশনার সোনালী সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৫ মে সিটি নির্বাচনে ৩১নং ওয়ার্ডে বিভিন্ন কেন্দ্রে পুলিশের উপস্থিতিতে কেন্দ্র দখল ও জাল ভোটের ঘটনা ঘটে। এর মধ্যে দু’টি কেন্দ্রের ফলাফল নির্বাচন কমিশন থেকে স্থগিত করা হয়। ওই ঘটনার জের ধরে লবনচরা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণমাধ্যমে প্রতিবন্ধীদের মর্যাদা হানিকর দৃশ্য প্রচার করা যাবে না

প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকারকে কটাক্ষ করে বা তাদেরকে নিয়ে হাসি তামাশামূলক বা তাদের মর্যাদা হানিকর দৃশ্য বা বক্তব্য সংবলিত কোন অনুষ্ঠান ও বিজ্ঞাপন বা সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

গত ১৩ মে জারিকৃত এক পত্রে তথ্য মন্ত্রণালয় এ আহ্বান জানায়।

কোনো অনুষ্ঠান, বিজ্ঞাপন বা সংবাদে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকারকে কটাক্ষ করে বা তাদের নিয়ে হাসি তামাশামূলক বা তাদের মর্যাদা হানিকর বক্তব্য বা দৃশ্য প্রচার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এর অনুচ্ছেদ ৩.৬.৩, ৪.৩.৪ ও ৫.১.৩ এর পরিপন্থী বলে তথ্য মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেনে নিন কীভাবে ঘুমানো উচিত

একটু খানি শান্তির ঘুমের জন্য আমরা কত কিছুই না করে থাকি। এজন্য পরিষ্কার বালিশের কভার, বিছানার চাদর, শোবার আগে গোসল করে ঘুমানো, ঘুমানো আগে মোবাইল সাইলেন্ট মুডে রাখা যাতে করে কোনোভাবে ফোনের আওয়াজে ঘুম না ভেঙ্গে যায়- এইসব কিছু করার পরেও আপনার যে শান্তিপূর্ণ ঘুম হবে সেটা নিশ্চিত নয়।

জেনে নিন কিভাবে শোবার অবস্থানের উপর ঘুম নির্ভরশীল-

১. ঘুমানোর জন্য সব থেকে সঠিক অবস্থান হল শবাসনে শোয়া। এই অবস্থানে ঘুমালে পিঠের ব্যথা কমে যায় এবং খুবই আরামের ঘুম হয়। কিন্তু এই অবস্থানে ঘুমান মাত্র ৮ শতাংশ মানুষ।

২. আন্তর্জাতিক গণমাধ্যম ‘ন্যাশানাল স্লিপ ফাউন্ডেশন’-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, যে কোনো একটি দিক করে শুলে কাঁধ, নিতম্বের হাড় এবং কোমড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বেশির ভাগ মানুষ এভাবেই ঘুমিয়ে থাকেন।

৩. এ নিয়ে আন্তর্জাতিক মনরোগ বিশেষজ্ঞ সেলবি হ্যারিস জানান, কেউ যদি একদিক ফিরে বাংলা বর্ণ ‘দ’ এর মতো ঘুমান, তাহলে সব সময় একটি নেকপিলো, এবং পায়ের মাঝে একটি বালিশ রাখুন, এতে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।

৪. কখনোই উপুড় হয়ে শোবেন না। এতে পাকস্থলীর উপর চাপ পড়ে। শুধু তাই নয়, এতে করে সারা শরীরে ব্যথা হতে পারে। এই অবস্থানে কখনো ঘুমাবেন না বা ঘুমানো ঠিক নয়।

৫. এছাড়াও মাথা নিচু করে, ভাঙা চোরা বিছানায় শুলে শরীর ব্যথা হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালে ফের বিমান বিধ্বস্ত

গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের বেসরকারি বিমান ইউএস-বাংলা। সেই ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়। এর রেশ না কাটতেই আবারো নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৬ মে) এ দুর্ঘটনা ঘটে।

কাঠমান্ডু পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নেপালে পণ্যবাহী একটি কার্গো বিমান বিধ্বস্তে অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। দেশটির হুমলার বাহুন খারকা এলাকায় ছোট বিমান বিধ্বস্তে নিহত দু’জনই পাইলট ছিলেন।

নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেছেন, বিধ্বস্ত বিমানটি মাকালু এয়ারের। হুমলার বাহুন খারকা এলাকার সিমিকোট পাসে পণ্যবাহী এই বিমান বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, বিমানটি ১২ হাজার ৮০০ ফুট উপর দিয়ে উড়ছিল। এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হুমলা জেলার সিমিকোটে যাওয়ার উদ্দেশে সুরখেত থেকে উড্ডয়ন করেছিল।

কাঠমান্ডু পোস্ট বলছে, সুরখেত থেকে পণ্যবাহী ওই বিমান স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৬টা ৫৫ মিনিটে সিমিকোটে অবতরণের কথা ছিল বিমানটির। পণ্যবাহী এই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় স্থানীয় সময় সকাল ১১টার পরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে রোজা

বাংলাদেশের কোথাও আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরের দিন শুক্রবার থেকে ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা করা হবে।

তাই আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোজা শুরু করবেন মুসল্লিরা।
আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।

ধর্মমন্ত্রী জানান, বুধবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখার খবর আসেনি। তাই বৃহস্প‌তিবার ১৪৩৯ হিজরি সনের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ বিজ্ঞান শাখায় মাত্র ১৩ % পাশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় বিজ্ঞান শাখায় চরম ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
কলেজ সূত্রে জানাগেছে, ২০১৮ সালে সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান শাখায় মোট শিক্ষার্থী ৪৬১জন। এদের মধ্যে মাত্র ৬০ জন পাশ করেছে !পাশ করেছে মাত্র ১৩ % শিক্ষার্থী!
সাতক্ষীরা সরকারি কলেজ জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে মেধাবীরা ভর্তি হয়। শিক্ষার্থীদের অধিকাংশই এ প্লাস বা এ গ্রেডে এসএসি পাশ। অথচ তাদের এতবড় ফল বিপর্যয়ে অভিভাবকসহ সচেতন মহলকে ভাব‌িয়ে তুলেছে।
এবিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ সুদেব কুমার বিশ্বাস বলেন, এটা ফল বিপর্যয় বলা যাবে না। এটাতো ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উঠবে। পরবর্তীতে আবারো পরীক্ষা নিয়ে ঠিক করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনার নব নির্বাচিত নগর পিতাকে নজরুল ইসলামের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় বুধবার সন্ধ্যায় খুলনা ও মহানগর আওয়ামীলীগ দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এশুভেচ্ছা প্রদান করেন। এসময় সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে জনপ্রতিনিধিদের সাথে শিশুদের ত্রৈমাসিক ডায়লগ সভা

জি.এম. আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে শিশু ফোরাম সদস্যদের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ত্রৈমাসিক ডায়লগ সেশন বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কুশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যা মোছা. মনজুরা খানম ইতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল, ইউনিয়ন পরিষদের সচিব মো. মতিউর রহমান, ইউপি সদস্য আজিজার রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত আলী বাবু, আলমগীর হোসেন, রুহুল আমিন, ফারুক হোসেন (রিপন) দৈনিক আজকের সাতক্ষীরা’র নিজস্ব প্রতিবেদক জি.এম আবুল হোসাইন প্রমুখ।

শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে জনপ্রতিনিধিরা ৯টি ওয়ার্ডের উপস্থিত শিশু সদস্যরা বিভিন্ন চাহিদা ও দাবী উপস্থাপনার আহবান জানান। অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের শিশু প্রতিনিধিরা তাদের নিজ এলাকার রাস্তাঘাট, কালভার্ট, শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রভৃতি উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর উন্মুক্ত আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন। জনগণের মুখোমুখি হয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা সকলের প্রস্তাবনা ও আলোচনার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের অগ্রনী ভূমিকা রাখতে সভায় জনপ্রতিনিধিদের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করা হয়। শিশুসহ এলাকাবাসী রাস্তাঘাট, স্যানিটেশন, স্কুল, কমিউনিটি ক্লিনিক এর অব্যবস্থাপনা সহ অারো নানা ধরনের সমস্যা তুলে ধরেন।

সমগ্র সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ সোহাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest