সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট শনিবার বিকেলে শহরের আসমানী কিনতেন স্কুল কামালনগর রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় বৃক্ষ রোপন কর্মসুচি, ৭টি উপজেলায় কমিটি গঠন, মাদক বিরোধী প্রতিরোধ ও উক্ত সংগঠনের আগামী ৩০ তারিখে সাধারণ সভা করার বিষয়ে উক্ত মাসিক সাধারণ সভায় সিন্ধান্ত গৃহীত হয়।

উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি আদিত্য মল্লিক, আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী সরদার, কার্যকারী সদস্য আলমগীর হোসেন, মীর হাসিবুর রহমান, শেখ আবু আলম, জাকির হোসেন, শেখ ইলিয়াস হোসেন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ভোমরায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির প্রাচীর ভাংচুর করে জমি দখলের চেষ্টার ঘটনা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। ২৬ আগস্ট বিকাল ৫টায় সরেজমিনে পরিদর্শন যান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন, শিব পদ গাইন, সদর উপজেলার দপ্তর সম্পাদক প্রবীর পোদ্দার, কার্যকরি সদস্য দিপংকর ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ, সদর উপজেলা শাখার আহবায়ক অরবিন্দ কর্মকার,

পৌর শাখার আহবায়ক বাধন ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র ঘোষ, স্থানীয় ব্যবসায়ী গণেশ চন্দ্র ঘোষ, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, ভোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর সাজ্জাদ গাজী, ৫নং ওয়ার্ডের আনছার আলী গাজী প্রমুখ। এর আগে গত ১৮ আগস্ট দুপুরে ভোমরা পূর্বপাড়া এলাকায় কিনু বিশ^াসের জমি দখলের উদ্দেশ্যে হামলা করে। এঘটনায় তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে নেতৃবৃন্দ সরেজমিনে পরিদর্শনে যান।

উল্লেখ্য: ৬৫নং ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১.৬০ শতক জমি রয়েছে ভোমরা পূর্বপাড়ার মৃত কার্তিক চন্দ্র বিশ^াসের পুত্র কিনু কুমার বিশ^াসের। গত ১৮ আগস্ট যুবলীগ নেতা আ: মজিদ গাজীর পুত্র মোত্তালেব হোসেন পলাশ ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পতিত্তে থাকা প্রাচীর ভাংচুর করে এবং উক্ত সম্পত্তি দখলে চেষ্টা করে। এসময় তারা প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে। এঘটনার পর থেকে ভুক্তভোগীর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে সাতক্ষীরা সোনালী ব্যাংক পিএলসি ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মশু, সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তার।

বক্তব্য’রা বলেন, বাংলাদেশে কিছু চক্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে জাল নোটের কারবার চালিয়ে আসছে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাজারে জাল টাকা ছাড়েন। বিভিন্ন জাল নোট ঘুরে বেড়ায় এক হাত থেকে অন্য হাতে। আসল নোট চেনার ব্যাপারে সতর্ক হতে বলেন।

আরো বলেন, ঈদ, পূজাসহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহাই পেতে ব্যাংক গ্রাহক ও সাধারণ মানুষকে জাল নোট চেনার উপায় হিসেবে টাকার ওপরে প্রধান নিরাপত্তা চিহ্ন তুলে ধরে তারা নানা পরামর্শ দেন।জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫৮ লক্ষ টাকা মূল্যর ৬টি স্বর্ণের বারসহ মোঃ ফারুক হোসেন নামে একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে কাকডাঙ্গা সীমান্তের বটগাছ তলা পাকারাস্তা এলাকায় তাকে আটক করা হয়। আটককৃত মোঃ ফারুক হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত্যু কিতাব আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী।

শনিবার দুপুর ১২ টার দিকে কাকডাঙ্গা সীমান্তের বটগাছ তলা পাকারাস্তা এলাকায় গোপনে অবস্থান করে। ওই সীমান্ত এলাকায় মোঃ ফারুক হোসেনকে আটক করে বিজিবির সদস্যরা। পরে তার ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণের বার উদ্ধার
করে। জব্দকৃত এই সোনার ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলি গ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লক্ষ ৭৩ হাজার ৭৪৩ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আটক মোঃ ফারুক হোসেনকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় এক সন্তানের মা এক গৃহবধু (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ আগস্ট) ভোররাতে পাটকেলঘাটা বাজারের পাশের একটি গ্রামে স্বামী বাড়ি না থাকার সুযোগে শিকার হন। বর্তমানে গৃহবধু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত আরিফুল ইসলাম (৩২) পাটকেলঘাটা বাজারের পাশে পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবীকা নির্বাহ করেন।

গৃহবধুর শ্বাশুড়ি জানান, তার ছেলে পেশায় একজন ট্রাক চালক। পেশার তাগিদে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। শুক্রবার সন্ধ্যার পরে ছেলে পণ্যবাহী ট্রাক নিয়ে চট্রগ্রামে চলে যায়। রাতে বৌমা ও তার নাতি এক ঘরে ঘুমিয়ে ছিল। ভোররাতে বিশেষ কৌশলে আরিফুল ঘরে ঢুকে তার বৌমাকে হাত ও মুখ বেধে উপুর্যপরি ধর্ষণ করে। পাশে ঘুমিয়ে থাকা নাতির চিৎকারে তিনি ও তার স্বামীর ঘুম ভেঙে গেলে তারা বৌমার ঘরে ঢোকার আগেই আরিফুল পালিয়ে যায়। পরে তার রক্তাক্ত বৌমাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার বৌমা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষিতা গৃহবধু জানান, মাস ছয়েক আগে তার স্বামীর অনুপস্থিতির সুযোগে একইভাবে ঘরের বেড়া কেটে তাকে ধর্ষণ করে আরিফুল। তবে এনিয়ে শালিস হলে তাকে বকা-ঝকা দিয়ে ক্ষমা করে দেন শালিসদাররা।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত রওশন আলীর ছেলে জামাত আলী গাজী (৬০) একজন দিন মুজুর। তিনি গত ২০ আগস্ট ২৩ ইং তারিখ আনুমানিক বেলা আড়াইটার দিকে অন্যের মৎস্য ঘেরে দিন মজুরের কাজ শেষে প্রধান সড়ক থেকে তিন ফিট বাইরে মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় পারুলিয়া গাজী বাড়ী জামে মসজিদের সামনে পৌছালে সাতক্ষীরার দিক হতে কালিগঞ্জ উপজেলার কলিজোগা গ্ৰামের আব্দুল হাকিম (মেম্বর) এর ছেলে ফাইম বেপরোয়া ও দ্রুত গতিতে মটর সাইকেল চালানোর কারণে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জামাত আলীকে সজোরে ধাক্কা দেয়।

এতে করে দিনমজুর জামাত আলীর ডান পায়ের উরু, হাঁটু, গোড়ালী, দুই হাতের কনুইয়ের নীচে ও নাক ভেঙ্গে যায় এবং কপাল ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তখন দ্রুত স্থানীয়রা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্খা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অসহায় জামাত আলীর শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে জরুরী অপরেশন করার কথা বলেন।

জামাত আলীর ছেলে মাছুম গাজী বলেন, আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার পিতার অবস্থাও খুব মারাত্মক। চিকিৎসকরা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা না করালে চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হতে পারে। গত কয়েকদিনে অসহায় পিতার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। তার পিতার উন্নত চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন যেটা তার একার পক্ষে ব্যয় করা সম্ভব নয়। পিতার চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। জামাত আলীর জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ- ০১৮২৪-৫৬৯২৬৮ অথবা- নং- ০১৭১৭-৩৩৭২৯৭

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের ভদ্রখালী হাজাম পাড়ার এলাকার যমুনাখাল থেকে অজ্ঞfত ব্যক্তির ভাসমান কাটা ১টি পা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভদ্রখালী হাজাম পাড়া সংলগ্ন আদি যমুনা খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির একটি পা দেখতে পায় স্থায়ীরা। পরবর্তীতে তারা কালিগঞ্জ থানায় খবর দিলে এসআই নকিব সঙ্গীয় ফোস নিয়ে (পা) টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, এ ব্যাপারে থানায় থানা একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এস এস সি ৮৬ সাতক্ষীরা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় ম্যানগ্রোভ সভাঘরে এস এস সি ৮৬ সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাগফুর রহমান, স্বপন কুমার শীল, মাহমুদ আলী সুমন, ফারুক আহম্মেদ খান টগর, মনিরুল ইসলাম মনি, ফজলুর রহমান, মিজানুর রহমান, কবির হোসেন, পাল শুভাশীষ, আবুল কাশেম প্রমুখ।

সভায় নতুন গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সর্বসম্মতিক্রমে মাগফুর রহমানকে সভাপতি ও মাহমুদ আলী সুমন, স্বপন কুমার শীলকে সহ-সভাপতি এবং ফারুক আহম্মেদ খান টগর কে সাধারণ সম্পাদক ও কবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে সতেরো সদস্য বিশিষ্ট দুইবছর মেয়াদী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest