সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

অনলাইন ডেস্ক :
সাতক্ষীরার সাধারণ মানুষের শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া প্রাণ নাথ দাস ভারত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সাতক্ষীরার প্রগতি ও গ্রাউস সমিতির নামে শত কোটি টাকা নিয়ে পালানো কুলিয়া ইউনিয়নের প্রাণনাথ দাশ ভারতের বারাসাতে গ্রেফতার হয়েছে। ভারতীয় পত্রিকা ও রেডিও সূত্রে জানা যায় সে অবৈধ পাসপোর্টের দায় ধরা খেয়েছে।

তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তি দাবি করেছে শত শত ভুক্তভোগী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দেবহাটার কোমরপুরে দীর্ঘদিনের ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, দেবহাটার কোমরপুর গ্রামের মৃত আছির উদ্দীনের পুত্র নুরুল ইসলাম কোমরপুর মৌজায় ১৩২৯ নং খতিয়ান, হাল দাগ ৬১, সাবেক দাগ ২২৬, জমির পরিমান ১৭ শতক সম্পত্তি ক্রয়করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। কিন্তু একই এলাকার রাজু ইসলাম, নূর হোসেন, মোজাহার আলীর কন্যা রিজিয়া বেগম ভুতে ও সদর উপজেলার বৈচনা গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র আবু সাঈদ, মো: মিনহাজগং অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে উক্ত সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এক পর্যায়ে গত ১০ মার্চ বিকালে উত্তর কোমরপুর ঘোজের মাঠের ওই ১৭ শতক সম্পত্তি জোরপূর্বক দখল করতে ঘর নির্মাণ শুরু করে।

এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় ভুক্তভোগী নূরুল জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন। তিনি নিজের সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জে গ্রোথ মনিটরিং প্রমোশন এবং মারাত্বক তীব্র অপুষ্টি শিশু চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার উপর হেলথ ভলেন্টিয়ার ও কমিউনিটি হেলথ ওয়ার্কারদের ৬ ব্যাচের প্রথম দিনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। (১৯ মার্চ) মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় প্রথম দিনের প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বুলবুল কবীর।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম, নবযাত্রা প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট সৈয়দ নূরে আলম সিদ্দিকী, উপজেলা টেকনিক্যাল কো-অডিনেটর এফএইচআই মোঃ জিয়াউল আহসান, মাইসিন অফিসার শারমিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:

আশআশুনি উপজেলার ভিমতলার খালে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ নেটপাটা, খালের বাধ অপসারন ও অন্যান্য ক্ষতিকর জাল নির্মূলে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের নেতৃত্বে ভিমতলা খালে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ২০ টি নেট পাটা অপসারন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২ মামলার সাজাপ্রাপ্ত ও ৩ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি লুৎফুর রহমান জুয়েল (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মেহেরপুর জেলার গাংনী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও নাজিমগঞ্জ বাজারের রংধনু কসমেটিকস এর স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, জুয়েল ১২ টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও ৩ টি নিয়মিত মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। সোমবার মেহেরপুরের গাংনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জাতীয় পার্টি সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৯ মার্চ ) বিকালে সাবেক সংসদ সদস্য এমএ জব্বার সাহেবের বাসভবনে জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির আয়োজনে পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী,ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ,পৌর জাতীয় পার্টির ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক ও ১৪ টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের অষ্টম দিনও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা বৌ-বাজার ও ওয়াপদা মোড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি।

ইফতার বিতরণী কার্যক্রমে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুসহ আরও অনেকে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ প্রতারকের পরিকল্পনায় শিক্ষক সুভাষ দাসকে নির্যাতন ও পাঁচদিন পর থানায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে দিয়ে শ্লীলতাহানির মামলার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলন করেন তালা উপজেলার নুরুল্লাহপুর গ্রামের সুভাষ চন্দ্র দাসের মেয়ে রমা রাণী দাস।

রমা রানী দাস বলেন, ঠাকুরদাদা নিতাই দাসের দান করা এক বিঘা জমিতে ১৯৭৮ সালে তার বাবা সুভাষ দাস ফতেপুর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে তাতে শিক্ষকতা শুরু করেন। ২০১৩ সালে ওই বিদ্যালয়টির সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে তার বাবা ২০২১ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৩ সালে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ফতেপুর গ্রামের ইষ্টম দাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি(রমা) দুই বার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের ভাইপা পরীক্ষায় অনুত্তীর্ণ হন। বিশেষ ব্যবস্থায় এক সপ্তাহের মধ্যে চাকুরি পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা ঘুষের চুক্তিতে তার কাথ থেকে ২০২৩ সালের ১৬ জানুয়ারি প্রথমে এক লাখ টাকা নেন ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইস্টম দাস।

এক সপ্তাহের মধ্যে চাকুরি দেওয়া না হলে টাকা সুদাসলে ফেরৎ দেওয়ার নিশ্চয়তা দেন ইষ্টম দাস। চাকুরি না হওয়ায় টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বার বার অনুরোধ করায় ইষ্টম ও তার স্ত্রী অঞ্জলী দাসের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়। একপর্যায়ে গত বছরের ৭ সেপ্টেম্বর তাকে ৫০ হাজার টাকা ফেরৎ দেন ইষ্টম দাস। নিজের চিকিৎসার জন্য টাকা ফেরৎ দিতে বলায় তার বাবা ও পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন ইষ্টম দাস ও তার স্ত্রী অঞ্জলি দাস।।

রমা দাস লিখিত আরো বলেন, গত ১০ মার্চ রবিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের মাঠে পৌঁছানোর পর তার বাবাকে অফিস কক্ষে ডেকে নিয়ে যান প্রতিবেশি প্রদীপ দাসের ছেলে ও ইষ্টম দাসের সুশ্রী স্ত্রীর ঘনিষ্ট বলে পরিচিত আকাশ দাস। এরপরপরই দরজা আটকে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইষ্টম দাসের ইন্ধনে বাবাকে বেধরড়ক পেটান আকাশ দাস। ইষ্টম দাসের কাছে টাকা চাওয়ার সাধ মিটিয়ে দেব, ধর্ষণ মামলা দেবো এমন কথা বলতে বলতে পাঁচ মিনিট ব্যাপি মারপিটের ফলে চশমার ফ্রেম ভেঙে চোখের কোনে ও নাকের উপরে ঢুকে রক্তাক্ত জখম হন বাবা। এরপরপরই সেখানে হাজির হন বিকাশ দাস। দরজা খুলে আকাশ দাস বেরিয়ে আসলে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় সহকারি শিক্ষক সাঈদা খানম, মা ছায়া রানী দাসহ স্থানীয়রা বিদ্যালয়ে ছুটে এসে ঘটনা জেনে প্রতিবাদ করেন। । এতে ক্ষুব্ধ আকাশ ও তার ভাই বিকাশ দাস বাঁশের লাঠি নিয়ে বাবা ও মা ছায়া রানীকে মারতে যান। এরপর বাবা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্যপদ পালকে অবহিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ১১ মার্চ বাবা থানায় ৪২৯ নং সাধারণ ডায়েরী করেন। গত ১৫ মার্চ শুক্রবার রাত ১২টার পরে পুলিশ বাড়ি থেকে বাবাকে ডেকে থানায় নিয়ে পরদিন আকাশ দাসের শিশু কণ্যাকে গত ৭ মার্চ দুপুর সোয়া ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। বাবাকে পরিকল্পিত ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের নেপথ্যে ভূমিকা পালন করেছে আকাশ দাসের ছোট ভাই কক্সবাজারে টেকনাফ থানার আর্মস ব্যাটালিয়ন পুলিশে কর্মরত সহকারি উপপরিদর্শক প্রকাশ দাস।

রমা রানী দাস জানান, ৯ মার্চ গোপালপুর বলাই ঘোষের আমবাগানে পিকনিক উপলক্ষে ৭ মার্চ থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালেয় কারিকুলাম উন্নয়নের জন্য ‘উত্তরণ’ নাটকের রিহার্সাল হওয়ার সিদ্ধান্ত নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সে অনুযায়ি ৭ মার্চ বাবা বিদ্যালয়ে সাড়ে ৯টায় হাজিরা দিয়ে সকাল ১০টার দিকে বের হয়ে সাড়ে ১০টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। সেখানে রিহার্সাল চলাকালে ইসলামকাটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্যপদ পালসহ ২৬ জন শিক্ষক বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপস্থিত ছিলেন। এরপরও বাবাকে ইস্টম দাসের পরিকল্পনায় আকাশ দাসের মেয়েকে দিয়ে মিথ্যা ও পরিকল্পিত মামলায় ফাঁসানো হয়েছে। ওই দিন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকা সংক্রান্ত ভিডিও এবং স্থির চিত্র রয়েছে।
সংবাদ সম্মেলনে নিরাপরাধ বাবার নিঃশর্ত মুক্তি, ইষ্টম দাসের কাছে পাওনা ৫০ হাজার টাকা ঘুষের টাকা ফেরৎ ও বাবার উপর হামলাকারি ও মিথ্যা মামলা দায়েরর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা পুলিশ সুপারসহ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রমা রানী দাসের মা ছায়া রানী দাস।
ইসলামকাটি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি গত ৯ মার্চ বলাই ঘোষের আমবাগানে পিকনিক অনুষ্ঠানে “উত্তরণ” নাটক মঞ্চস্ত করার অংশ হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে তিনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্যপদ পাল ও সুভাষ দাসসহ ২৬ জন শিক্ষক ৭ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত গোপালপুর সরকারি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাঈদা খানম জানান, ঘটনার সময় ও তারিখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিহার্সালে থাকার পরও সুভাষ স্যারকে নির্যাতনের পর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
এ ব্যাপারে ইষ্টম দাস বলেন, সুভাষ দাসকে বাঁচাতে তার মেয়ে রমা রাণী দাস সংবাদ সস্মেলনে বাদিসহ তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। তবে ৭ মার্চ সুভাষ দাস সঠিক কোন সময়ে বিদ্যালয় থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়।
তালা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার বলেন, ১০ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে অভিভাবক আকাশ দাস মারপিট করার বিষয়টি তাকেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান সুভাষ দাস। ১২ মার্চ আকাশ দাস ত ার মেয়েকে শ্লীলতাহানির করা হয়েছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিলে পরদিন তারা ঘটনাস্থলে যান। সুভাষ দাস গোপালপুর সরকাাির প্রাথমিক বিদ্যালয়ে কখন গিয়েছিলেন এমন প্রশ্নের জবারে প্রধান শিক্ষক বলেছিলেন ৭ মার্চ ১০টার পরপরই বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে সুভাষ দাস সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যালয়ে ছিলেন মর্মে লিখিত দেওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে ৭ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সুভাষ দাস গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিহার্সালে ছিলেন বলে সেখানে উপস্থিত দলনেতা শিক্ষক এনামুল হকসহ বেশ কয়েকজন তাদের কাছে শিক্ষক লিখিত দিয়েছেন।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্যপদ পাল বলেন, তিনি এবং সুভাষ দাসসহ ২৬ জন শিক্ষক ৭ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকলেন আর ওইদিন দুপুর সোয়া ১২টায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর বিদ্যালয়ের অফিসকক্ষে ডেকে শ্লীলতাহানির ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। এ ছাড়া কোনরুপ অভিযোগ না করে কর্মরত অবস্থায় অফিসককক্ষে ডেকে সুভাষ দাসকে মারপিট মেনে নেওয়া যায় না।
তালা থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest