সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১ দিনের মুরগী বাচ্চা বিক্রেতা, গবাদি প্রাণি ও পাখির ফিড বিক্রেতা এবং ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে তালা বাজারের মায়ের দোয়া পোল্টি ফিডের মালিক শেখ আশরাফ আলীকে সঠিক মূল্যে বাচ্চা বিক্রি না করা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তালা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।
তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডাঃ মাসুম বিল্লাহ, তালা থানার এএসআই মোঃ আব্দুল আলীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় তাদেরকে সরকার নির্ধারিত বাচ্চার দাম সম্পর্কে অবহিত করা হয়, ফিড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ঔষধ বিক্রির বিষয়ে সরকারি নির্দেশনা সম্পর্কে সতর্ক করে দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:
আসামি না হয়েও ১৬ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা টাইমস সম্পাদক ও ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা আরিফুর রহমান দোলন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৫ হাজার ভোট পাওয়ায় দোলন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে মনে করছেন ফরিদপুর-১ আসনের মানুষ।

তারা বলছেন, নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচনে কারচুপির প্রমাণসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের চক্ষুশূল হয়েছেন দোলন। যার ফলে অর্থপাচারের পুরনো একটি মামলায় আসামি না হয়েও তাকে কারাগারে যেতে হয়েছে।

বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আরিফুর রহমান দোলন। এর আগে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস্ সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।
একই আদালত গত ৫ মার্চ খ্যাতিমান সাংবাদিক ও জনপ্রিয় রাজনীতিবিদ আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠান। যে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়, বাস্তবে এখন পর্যন্ত সে মামলার তিনি আসামিই নন।

ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় ২০২০ সালে একটি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। দোলন এই মামলার এজাহারভুক্ত আসামি নন এবং প্রথম দফায় দেওয়া চার্জশিটেও নাম নেই। তবে অধিকতর তদন্তের নামে সম্পূরক চার্জশিটে জড়ানো হয় দোলনকে। তবে ওই চার্জশিট এখনো আদালত গ্রহণ না করায় আইনগতভাবে এ মামলার তিনি আসামি নন।

এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশগ্রহণ করায় সাংবাদিক দোলন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে আলোচনা উঠেছে। একইসঙ্গে আসামি না হয়েও তার কারাভোগ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

এদিকে রাজনৈতিক প্রতিহিংসাবশত অধিকতর তদন্তের সম্পূরক অভিযোগপত্রে নাম যুক্ত হতে পারে— দু-একটি মিডিয়ায় আসা এমন খবরের ভিত্তিতে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা থেকে আরিফুর রহমান দোলন আট মাস আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরবর্তীতে নিম্ন আদালতে আত্মসমর্পণও করেন। তিনি প্রতি ধার্য তারিখে নিম্ন আদালতে হাজিরও হচ্ছিলেন। গত ৫ মার্চ আরিফুর রহমান দোলন যথারীতি আগের মতোই আদালতে হাজিরা দেন এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অথচ এই মামলায় সম্পূরক চার্জশিটে থাকা ৩৬ জনের মধ্যে দোলন ছাড়া কাউকেই কারাগারে পাঠানো হয়নি।
আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৫ হাজার ভোট পেলেও পরাজিত হন। ওই আসনে বিজয়ী আবদুর রহমান এখন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পরে নির্বাচন কমিশনে দোলন ভোটে অনিয়মের অভিযোগ করেন। জমা দেন ভোটে কারচুপি হওয়ার ভিডিও ও ছবিসহ নানা প্রমাণ। যদিও তাও চাপা পড়ে আছে ‘বিশেষ ক্ষমতায়’।

দোলনের আইনজীবী শেখ বাহারুল ইসলাম বলেন, ‘বিস্ময়কর হলো মানিলন্ডারিং মামলায় পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়া শুধুমাত্র একজন আসামির জবানবন্দিতে কারও নাম উচ্চারণ হলেই সেই নামকেও অভিযোগপত্রে আনার অতীত রেকর্ড নেই। অভিযোগপত্র দেওয়ার জন্য পুলিশের যে ‘চার্ট অব এভিডেন্স’ সেখানে একটি মাত্র এভিডেন্স যদি একক স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয় (মানিলন্ডারিং মামলার ক্ষেত্রে) তাহলে সেটি আসলে কখনোই বিবেচনায় নেওয়া হয় না।’
বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আরিফুর দোলন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

কর্মজীবনে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপ-সম্পাদক ও প্রথম আলো পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার ছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের দশম দিনেও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি।

ইফতার বিতরণী কার্যক্রমে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মণ্ডল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু নিলীপ কুমার, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান বাবুসানা, ব্যাংকার আব্দুর রহিমসহ আরও অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় খোয়াভাঙ্গা মেশিন উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কলারোয়া উপজেলার দক্ষিণ মুরারিকাটি এলাকায় এঘটনা ঘটে।

নিহত শ্রমিক আবুল হাসান (৩৫) বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র।

নিহত আবুল হাসানসহ ৪ জন শ্রমিক খোয়া ভাঙ্গা মেশিন নিয়ে কলারোয়ার মুরারিকাটি মসজিদের পাশে খোয়া ভাঙ্গার জন্য যাচ্ছি। পথিমধ্যে খোয়াভাঙ্গা মেশিনটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন আবুল হাসান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফিঈদা খন্দকার প্রান্তি বরণ করে নিলো সাতক্ষীরাবাসী। বুধবার বেলা ১১ টায় তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বরণ করে নেন জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রান্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা।

সংবর্ধনা শেষে প্রান্তি বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনও কল্পনা করতে পারিনি। পবিত্র রমজান মাসেও আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তয়ৈব হাসান সামছুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহানা মহিদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, শিমুন সামস,জেসমিন আক্তার চন্দন, প্রান্তির পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ অন্যরা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরার তালায় প্রতি পক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে তালা সদর ইউনিয়নে আগোলঝাড়া গ্রামে সকাল ৮ টার দিকে। আহত তিনজনের মধ্যে দুজনকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন আগোলঝাড়া গ্রামের মৃত তরপ শেখের ছেলে আঃ হামিদ শেখ (৬৫), তার ছেলে খলিল শেখ (৪২) ও সাংবাদিক মুকুল হোসেন শেখ (৩৫)।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আহত মুকুল হোসেন জানান, একই এলাকার মৃত মাদার গাজীর ছেলে মহিউদ্দীন গাজী ও তার ছেলে খলিল গাজী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার (১৯ মার্চ ) সকালে জমিতে বেড়া দেওয়ার সময় আমার আব্বার উপর পরিকল্পিতভাবে লাঠি-সোটা, দা শাবল রড ও বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। খবর পেয়ে আমার ভাই খলিল ও আমি আব্বাকে রক্ষা করতে গেলে আমাদের উপরও হামলা চালায়। হামলায় আমরা তিনজন মারাত্বকভাবে জখম হই।

এসময় এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। পরে আমার আব্বা ও ভাইকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় সেখানে আমার আব্বার মাথায় ৭ টা এবং ভাইয়ের মাথায় প্রায় ৩০ টি সেলাই দিতে হয়। এই বিষয়ে তালা থানার এসআই আব্দুল হালিম মল্লিক জানান, এ ঘটনায় মুকুল হোসেন বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা করলে খায়রুল মোড়ল নামে এক আসামীকে গ্রেফতার করে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজের জীববিজ্ঞানের প্রভাষক মোছাঃ জাহানারা খাতুন গত ০৬.০৭.২০১৯ তারিখ পায়ে চালিত ভ্যানে কলেজে যাওয়ার পথে আনুমানিক সকাল ১০.৪৫ মিঃ পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মজুমদার প্রোডাক্টস লিমিটেড (স্বত্বাধিকারী চিত্ত মজুমদার ও আদিত্য মজুমদার) এর তেলের ট্যাঙ্কার লরি (যাহার রেজিস্ট্রেশন নং যশোর-ট-১১-৩৬৮১) দ্বারা বেপরোয়া গাড়ি চালানোর কারণে ভ্যানের পিছনে ধাক্কা দেওয়ায় ভ্যান হতে রাস্তার উপর ছিটকে পড়েন এবং তেলের ট্যাঙ্ক লরি তার শরিরের উপর দিয়ে চালিয়ে দেয়ার ফলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। জাহানারা খাতুন তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের শেখ মোঃ শাহাদাৎ হোসেনের স্ত্রী।

উক্ত ঘটনায় মামলা হয় যার নং- অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালত, সাতক্ষীরা ২০২০ সালের দায়রা মামলা নং-৭১৯-এ পাটকেলঘাটা থানার মামলা নং-০৩ তারিখ ০৬.০৭.২০১৯, জি. আর-৫২/১৯, আইনের ধারা-২৭৯/৩৩৮-ক/৪২৭/৩০২/৩৪। শেখ মোঃ শাহাদাৎ হোসেন মরহুমা মোছাঃ জাহানারা খাতুনের মৃত্যুর ক্ষতিপূরণ প্রদানের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন যার নম্বর- ২৭৬৪/২০২৪। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী সৈয়দ মেহেফুজ ইসলাম রিট পিটিশন দায়েরকারীর পক্ষে মহামান্য হাইকোর্ট বিভাগে শুনানী করেন। গত ১৯.০৩.২০২৪ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ,

বিচারপতি কে. এম. কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত মহোদয় শুনানী অন্তে সন্তুষ্ট হয়ে বিবাদীদের প্রতি কেন ১০ (দশ) কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেন। এই রিট পিটিশনে বিবাদী পক্ষ হলেন সচিব, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়, চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ), জেলা প্রশাসক, সাতক্ষীরা, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, স্বত্বাধিকারী- চিত্ত মজুমদার এবং আদিত্য মজুমদার (তেল ট্যাঙ্ক লরি যাহার রেজিস্ট্রেশন নং যশোর- ট-১১-৩৬৮১), মোঃ নজরুল ইসলাম (চালক) এবং আহম্মদ উল্লাহ (হেলপার)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে ২০ মার্চ বুধবার সকাল ১১ টায় থ্রিভিং লোকাল হেলথ সেন্টার, দেবহাটা প্রকল্পের আওতায় এ্যামেরিকিয়ারসের সহযোগিতায় স্বাস্থ্যসেবার উন্নয়ন বিষয়ে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

আশার আলোর প্রজেক্ট সুপারভাইজার শেখ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মোহনা টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল,

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তানভির সিদ্দিকী, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, হেলথ ইন্সপেক্টর আব্দুল্লাগ গাজী, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, আশার আলোর রবিউল ইসলাম, কবির হোসেন প্রমুখ। সভায় বিগত বছরে উপজেলার ২টি ইউনিয়নের ৭টি কমিউনিটি ক্লিনিকে আশার আলোর বাস্তবায়নে গ্রামীন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করা হয়। এছাড়া সরকারের লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌছাতে আশার আলো কাজ করছে বলে সভায় জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest