সর্বশেষ সংবাদ-
জামায়াত হারেনি- হারানো হয়েছে: মুহাদ্দিস আব্দুল খালেক এমপিসংকটে শ্যামনগরের আইবুড়ি’ নদী, পুনঃখননের দাবিতে মানববন্ধনজেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ওনার এসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর ডলপিন আর নেইআশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগTips and Tricks for Easy NV Casino Login and Account Management Onlineশ্যামনগরে মৎস্যঘের পানি উত্তোলনের সময় বিদ্যুস্পৃস্টে এক ব্যক্তির মৃত্যুA Cozy Night In: A Guided Tour of Online Casino Entertainment and Helpful Supportপাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদনঝাউডাঙ্গায় পেরীফেরীভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগশহরের গড়েরকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

‘বর্তমান শিক্ষা ব্যবস্থা ২০ বছর পিছিয়ে গেছে’

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় ২০ বছর পিছিয়ে গেছে। আমাদের ভাবতে হবে- আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কি শিখছে? এর দায় সকলকেই নিতে হবে।

বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায় শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এর জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা, জনপ্রতিনিধিরা সবাই সজাগ হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ জাফর ইকবাল, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ব্রহ্মরাজপুর আ’লীগ সভাপতির শুভেচ্ছা বিনিময়

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত হওয়ায় বুধবার সকালে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে তার বাসভবনে হাজির হয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় নজরুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়ে বুকে জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’ লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ফিংড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল খায়ের সরদার, সমাজেসেবক ছরোয়ার হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার অজিয়ার রহমান, ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও মেম্বার রেজাউল করিম মিঠু, ৫নং ওয়ার্ডের মেম্বার মোস্তাফিজুর রহমান ময়না, নিমাই বিশ্বাস প্রমূখ। অভিনন্দন জানানোর সময় নজরুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজে ভাল কাজ করলে একদিন না একদিন তার মূল্যায়ন হয় এটি তারই প্রমান। দলীয়ভাবে নিলীপ বাবু নিবেদিত প্রান। শুধু সাংগঠনিক দক্ষতা নয় তার মধ্যে রয়েছে সততা, নিষ্ঠা ও দায়িত্ববান মানুষের প্রতিচ্ছবি। এই পদকটি তাকে আরও অনুপ্রানিত করবে। এবং যার ফল ভোগ করবে এলাকার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐতিহ্যবাহী গুনাকরকাটি দরবার শরীফে ওরশ বৃহস্পতিবার

মইনুল ইসলাম: আশাশুনির ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে খায়েরিয়া আজিজীয়া দরবার শরীফে বাৎসরিক ওরশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। হওযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) ও গওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরশের প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ) বুধবার দুপুরের দিকে দিল্লী থেকে এসে পৌছেছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ইতোমধ্যে ওরশ ময়দানে এসে পৌছেছেন। বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ওরশের আনুষ্ঠানিকতা। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে তিনদিন। এছাড়া ওরশ কেন্দ্রিক যে মেলা বসে তা চলে প্রায় মাসব্যাপী। এদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাধবকাটিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত

মাষ্টার মো. মফিজুর রহমান : বিশ্ব শান্তি কামনায় সার্বজনীন শ্রী শ্রী দোগাছিয়া মহাশ্মশান কালীপূজা ও বসন্ত উৎসব ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে দোগাছিয়া মহাশ্মশান ও কালী মন্দির কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বাবু রবীন্দ্রনাথ স্বর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন একটি অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবে রুপ দিয়েছেন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিষ্টান, সকলে একই সবস্থানে থেকে নিজ নিজ ধর্ম শান্তি পূর্নভাবে পালন করে আসছে। তিনি বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন কারণে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে ভারতে শরনার্থী হয়েছেন। আপনারা প্রিয় মাতৃভূমি ছেড়ে ভারতে যাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে, পাশে থাকবে। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই শান্তি পূর্ণভাবে বিভিন্ন ধর্মালম্বী মানুষেরা ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালন করতে পারছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস.এম  শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য, ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুধাংশু শেখর সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গায় একাধিক মামলার আসামী জামায়াতের আমীরসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সহ ৩জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে ঝাউডাঙ্গা বাজার থেকে মাদক সম্রাট শহিদুল ইসলাম (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিটের দায়িত্বপ্রাপ্ত এস.আই আব্দুর রহমান তাকে আটক করে। সে ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের জাহার বক্সের ছেলে। উল্লেখ্য মাদক সম্রাট শহিদুল ৪টি মামলা সহ ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী।

অপরদিকে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সহ আরো ২জনকে আটক করেছে পুলিশ। এস.আই আব্দুর রহমানের নেতৃত্বে এ.এস.আই সিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে মঙ্গলবার দুপুরে আটক করে। আটককৃত হলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর ও ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. ইকবাল হোসেন (৪৬) সদর উপজেলার খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে মনিরুজ্জামান (৪৩)। পুলিশ সুত্রে জানা যায়, প্রভাষক মো. ইকবাল হোসেন জামায়াত শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলাসহ ৬টি নাশকতা মামলার আসামি। অপরদিকে খানপুর গ্রামের মনিরুজ্জামান মামুন হত্যা মামলাসহ ১৭টি মামলার আসামি।

এছাড়া তাদের নেতৃত্বে এলাকায় সরকার বিরোধী আন্দোলন, গাছকাটা, রাস্তা কাটা, বাড়িঘর ও গাড়িতে অগ্নি সংযোগসহ নানা কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রশিক্ষনার্থীদের ভ্যালেন্টাইন ডে পালিত

প্রেস বিজ্ঞপ্তি : ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষনার্র্র্র্র্র্র্থীদের আয়োজনে ভ্যালেন্টাইন দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা সরকারি কলেজের উন্মুক্ত ক্যাম্পাসে এ উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান শাহিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত ব্যাচের শিক্ষার্থী রওশন জাহান রুপা, মিজানুর রহমান, বুশরা তাহসিন, শাহ আলম হোসেন, হাসানুজ্জামান, রফিখা লায়লা পাপড়ী, ছুইটি রানী দাস, আব্দুল্লাহ আল মামুন, সুমন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৈখালীতে বিজিবি’র কাছে বাংলাদেশী মাছ ধরা ট্রলার সহ চার জেলে হস্তান্তর

কৈখালী প্রতিনিধি : ১৪ই ফেব্র“য়ারি ২০১৮সকাল ১১টায় রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী নীল ডুমুর এর অধীনস্হ কৈখালী বি,ও,পির দায়িত্বপূর্ণ এলাকায় কালিন্দী নদীর মধ্যবর্তী স্হানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বি,জি,বি ও বি,এস,এফ) সদস্যদের উপস্হিতিতে বাংলাদেশী একটি মাছ ধরার ট্রলার এবং চার জন জেলে যথাক্রমে ২জন পটুয়াখালী,একজন পিরোজপুর এবং এক জন খুলনা হস্তান্তর করা হয়। শ্যামনগর থানার অফিসার ইন চার্জ এর পক্ষে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ভারতের পশ্চিমবঙ্গের হেঙ্গলগঞ্জ এর কোস্টাল থানার অফিসার্স ইনচার্জ রাকেশ চ্যাটার্জি,১৭ বর্ডারগার্ড ব্যাটেলিয়ন নীলডুমুর এর ইন্টেলিজেন্স অফিসার মেজর মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসপিপি। লেং আসিফ ইকবাল,(ই),বি,এন উপপরিচালক(অপারেশন প্লাটুন)রিভারাইন বর্ডার গার্ড (কোম্পানি নীলডুমুর)সহ বাংলাদেশের পুলিশবাহিনী,বিজিবি বাহিনীর সদস্য ও সরকারী কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।জেলেদের নিকট থেকে তথ্য নিয়ে জানা যায় বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ করার সময় তাদের ইন্জিনচালিত ট্রলার অকেজো হয়ে গেলে পথ ভুলে তারা ভারতীয় জলসীমানায় প্রবেশ করে।পরবর্তীতে ভারতীয় প্রশাসন কর্তক তাদের ভারতের দিঘামোহনা এলাকায় নিয়ে যায়।দুই দেশের আইনানুযায়ী তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মামলাবাজ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা এক মামলাবাজ প্রতারক কে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার সাতক্ষীরা পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই মামলাবাজ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতিমুড়া গ্রামের মৃত. আব্দুর রহমান শিকদারের পুত্র কামাল শিকদার(৩৭)।
ভুক্তভোগীরা জানায়, আটক কামাল প্রতারক চক্রের সদস্য। সে ঢাকার আশুলিয়া এলাকার ভন্ডপীর জিল্লুর রহমানের প্রতিনিধি। তারা অর্থশালী মানুষদের নামে দেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে উক্ত মামলা মিমাংসা করেন।
সম্প্রতি ঢাকার আশুলিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে ওমর ফারুকের কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তার দাবিকৃত টাকা না দেওয়ায় প্রতারক কামাল চট্টগ্রামের জনৈক ব্যক্তিকে বাদী করে ওমর ফারুকের নামে সাতক্ষীরায় ঘটনাস্থল দেখিয়ে সাতক্ষীরায় এমটি মামলা দায়ের করেন। সেই মামলার ধার্য তারিখ ছিলো মঙ্গলবার। মামলায় হাজিরা দিতে তারা সাতক্ষীরায় আসেন। কামাল শিকদার সুযোগ বুধবার দুপুরে চাঁদার দাবিতে একটি মাইক্রো বাসে জোরপূর্বক ওমর ফারুককে তুলে নেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে স্থানীয়রা সাতক্ষীরা সদর থানাকে অবহিত করেন। এ খবরের ভিত্তিতে বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় থেকে প্রতারক কামাল শিকদারকে আটক করে সদর থানার সাব-ইন্সপেক্টর নুর আলম খান। ওই দিন আদালতের মাধ্যমে উক্ত প্রতারক কামাল শিকদারকে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest