দীর্ঘ সামরিক শাসনের পর নির্বাচনে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। পাঁচ দশকেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিয়াও। সিনহুয়া।
দীর্ঘ সামরিক শাসনের পর নির্বাচনে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। পাঁচ দশকেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিয়াও। সিনহুয়া।
দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলায় চলতি বাংলা ১৪২৫ সনের হাট-বাজারের রাজস্ব আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিতের রেকর্ড ছাড়িয়ে সাফল্য অর্জন করেছেন। গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে এছর প্রায় ১ কোটি টাকার মতো রাজস্ব হাট-বাজার থেকে অর্জন হয়েছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উপজেলার মধ্যে ১৩টি হাট-বাজার রয়েছে। প্রতি বাংলা সনের প্রথমে এগুলো সরকারি বিধান মতে ইজারা দেয়া হয়। হাটবাজারগুলো হলো পারুলিয়া পশুহাট, কুলিয়া মৎস্য ও রেনু সেড, কুলিয়া নতুন বাজার, ঈদগাহ বাজার, সখিপুর বাজার, গাজীরহাট বাজার ও মৎস্য সেড, দেবহাটা বাজার, নাংলা বাজার, পারুলিয়া মৎস্যসেড, বহেরা বাজার, সুবর্ণাবাদ হাট, টাউনশ্রীপুর বাজার ও ভাতশালা বাজার। গত বাংলা ১৪২৪ সনে পারুলিয়া পশুহাট, সুবর্ণাবাদ হাট ও বহেরা বাজার ইজারা দেয়া সম্ভব হয়নি। এই বাজারগুলোতে ইজারাদাররা সিন্ডিকেট করে ইজারা মূল্য অনেক কম দিতে চাওয়ার কারনে সেগুলো ইজারা না দিয়ে সরকারীভাবে খাজনা আদায় করা হয়। সেখানে সরকারের চাহিদা ছাড়িয়ে বাজারগুলো থেকে অনেক বেশী ইজারা আদায় করা সম্ভব হয়। সেলক্ষ্যে এবছর ইজারাদাররা তাদের সেই সিন্ডিকেটকে কাজে লাগাতে না পেরে ঠিকমতো দরপত্র দাখিল করে। নির্বাহী অফিস সূত্র জানায়, এবছর উপজেলার মধ্যে সবচেয়ে বড় পারুলিয়া পশুহাটটি ৬৮ লক্ষ ৬১ হাজার টাকায় ইজারা দেয়া হয়েছে। ইজারা নিয়েছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। অথচ এই হাটটি ইজারা দেয়ার সরকারী লক্ষ্যমাত্রা ছিল ৬৮ লক্ষ ৫৬ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবছর বাংলা ১৪২৫ সনে উপজেলার প্রতিটি হাট-বাজার ইজারা দেয়া হয়েছে। গত বছর পারুলিয়া পশুহাট, সুবর্ণাবাদ হাট ও বহেরা বাজার বাদের বাকী হাট-বাজারগুলো থেকে ১০ লক্ষ ৬৮ হাজার ৪১৫ টাকা রাজস্ব পাওয়া যায়। আর এবছর প্রতিটি হাট ইজারা দেয়ার ফলে ৮০ লক্ষ ৬২ হাজার ২ শত ৫১ টাকা ইজারা বাবদ রাজস্ব পাওয়া গেছে। ইউএনও জানান, সরকারের লক্ষ্য উন্নয়ন আর সেই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে দেবহাটা উপজেলা প্রশাসন কাজ করছে। তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
মাহফিজুল ইসলাম আককাজ: চলো চলো ঢাকায় চলো আগামী ২৪ মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুব সংহতির শহরে লিফলেট বিতরণ। বুধবার সকালে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় যুব সংহতির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সহ-সভাপতি আশিকুর রহমান বাপ্পি, মো. সাইফুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, লাবসা ইউনিয়ন ওয়ার্ড যুব সংহতির সহ-সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম প্রমুখ।
দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে গাজা সহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নেতৃত্বে এসআই আলআমিন, এএসআই মাছুমবিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পারুলিয়া ব্রীজের আগে সখিপুর পাপিয়া স্টুডিওর সামনে থেকে ১শত গ্রাম গাজা সহ কালীগঞ্জ উপজেলার মৃত সামছুর গাইনের ছেলে বাবলু গাইন (৩০) ও কালীগঞ্জ উপজেলার মোবারক গাইনের ছেলে মুকুল হোসেন (২৮) কে আটক করেন। তাদের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই আল আমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। বুধবার সকালে চট্টগ্রামের নৌবাহিনী একাডেমিতে বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাহাজের আদলে নির্মিত এই কমপ্লেক্সের সামনে ৪১ ফুট উঁচু ব্রঞ্জ নির্মিত জাতির পিতার এক আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে ১৮ ফুট মূর্তিটিকে ২৩ ফুট উঁচু কালো বেদীর ওপর স্থাপন করা হয়েছে। যা দেখলে মনে হবে বঙ্গবন্ধু সুদূর সমুদ্র পানে তাকিয়ে আছেন।
১৬টি ভবনের সমন্বয়ে গড়ে তোলা এই কমপ্লেক্সে একাডেমিক এবং প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পাশাপাশি আবাসিক সুবিধা রয়েছে।
এতে ওয়ার্ডরুম, প্যাারেড গ্রাউন্ড, সুইমিং পুল, বোট পুল এবং অন্যান্য সুবিধাদি রাখা হয়েছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন করে কমপ্লেক্সটি গড়ে তুলতে এখানে সিম্যানশিপ, এন্টিসাবমেরিন, যুদ্ধাস্ত্র এবং কমিউনিকেশন মডেল রুম, চার্ট রুম, লাইব্রেরি, কম্পিউটার এবং ল্যাংগুয়েজ ক্লাব, আধুনিক মিলনায়তন এবং সাত ধরনের বিভিন্ন ল্যাবরেটরি রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৯ ডিসেম্বর এই কমপ্লেক্সটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
হঠাৎ পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ। তার পদত্যাগে আলোড়িত আন্তর্জাতিক মহল। তবে কী কারণে তিনি পদ ছাড়লেন সেই বিষয় পরিষ্কার নয়। আশঙ্কা ফের সেনা শাসনের দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। সেই সাথে লোবেলজয়ী এবং মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে ফের গৃহবন্দী করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়ে পড়েছে।
সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সু কি-র ডানহাত হিসেবে পরিচিত ছিলেন পদত্যাগের ঘোষণা দেয়া প্রেসিডেন্ট থিন কিউ। আগামী সাত দিনের মধ্যে তার স্থানে নতুন প্রেসিডেন্ট দায়িত্বে আসবেন।
গত বছর থেকে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচার ও গণহত্যার অভিযোগে বারবার সংবাদ শিরোনামে এসেছে মিয়ানমার। দেশটির রাখাইন প্রদেশ থেকে কয়েক লক্ষ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন।
ঘটনার সূত্রপাত মিয়ানমার সেনার চৌকিতে হামলা দিয়ে। সরকারের অভিযোগ, রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী এই হামলা জড়িত। তারপরেই সেনা অভিযান শুরু হয়। আর এই অভিযান ঘিরেই বিতর্ক দানা বাধে। এই পরিস্থিতিতে গণহত্যায় মদদ দিচ্ছে মিয়ানমার সরকার এমনই দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
জাতিসংঘে বারবার সমালোচিত হয়েছে মিয়ানমার সরকার। সু চি-র মতো নোবেল জয়ী ব্যক্তিত্ব বিষয়টিকে প্রশ্রয় দিয়েছেন বলেও অভিযোগ।
এদিকে, বিশ্বজুড়ে সমালোচনার মুখেও সু চি দীর্ঘ সময় নীরব থাকায় তার অবস্থান নিয়েই প্রশ্ন উঠে যায়। ধারণা করা হয় সেনা শাসনের ঘেরাটোপেই আছেন তিনি। পরে তিনি সেনা অভিযানকে সমর্থন করায় বিষয়টি আরও জমাট হয়।
এমনই পরিস্থিতিতে ক্রমাগত আন্তর্জাতিক চাপ তৈরি হয় মিয়ানমারের উপর। এরপরই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ধাপে ধাপে ফিরিয়ে নিতে রাজি হয় সু চি সরকার। এরই মধ্যে প্রেসিডেন্টের পদত্যাগ পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে। সর্বশেষ জাতীয় নির্বাচনে টানা সেনা শাসনের অবসান ঘটিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সু চি-র দল। তবে সেখানকার পার্লামেন্টে বড় অংশ সেনা প্রশাসকের দখলে।
আশাশুনি প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হই, জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিহত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম সালাউদ্দিন শাকিল (এমএ,…
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর…