সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় (২৪ জানুয়ারি) বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অষ্টম বিজ্ঞান ও অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে ক‌রেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।

শিল্পকলা এতা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব‌্য রা‌খেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উদ্ধতন আর্টিস্ট কাম ভিচ্যুয়াল কর্মকর্তা সৌমিত্র কুমার বিশ্বাস, বেনবেইজ কর্মকর্তা নাসিম ছায়াদাত, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইউপি চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী সাব্বির আহমেদ প্রমুখ।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আ‌লোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন ও মূল্যায়ন করেন। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী স্টল সমূহের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ বছর ৪৫তম বিজ্ঞান মেলায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন ক‌রেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তিঃ আগামী ২ বছরের জন্য ভোমরা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় ভোমরা স্থলবন্দরে ভোমরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি- বার্ষিক সাধারণ সভায় সভাপতি শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি মোঃ আবুল হোসেন ও আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া , যুগ্ন সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ( সুজন),

সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান মন্টু, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান কবির, অর্থ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, প্রচার সম্পাদক আঃ গফফার, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন জনি , মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা রানী ।

কার্যকারী সদস্য মোঃ আনারুল ইসলাম, জারিউল ইসলাম, রাজু বিশ্বাস, মোঃ আল মামুন ও সঞ্চয় বিশ্বাসকে নিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য
শামসুজ্জামান ময়না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মঙ্গলবার ২৩/১/২৪ তারিখে দুপুর ২টা ৫০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তিনি গত করোনা কালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে লিভার ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত ১০টায় মরহুমের নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের ভাইরা দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। ইউপি সদস্য ও অত্যন্ত ভাল মনের একজন মানুষকে হারিয়ে মরহুমের পরিবারসহ এলাকায় শোক বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদর-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জান আশু। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, ইন্টার্নী চিকিৎসক পরিষদ, ছাত্রলীগ, আউট সোর্সিং কর্মচারিদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক সার্জন ডা. রাশিদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, হাসপাতালের উপ-পরিচালক মো: মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডাঃ অজয় কুমার সাহা প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, আমরা সবাই জনগণের সেবক। তাই কোন প্রকার ভোগান্তি ছাড়াই জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া আমাদের দ্বায়িত্ব।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে গত দুই দিনের ব্যবধানে সোমবার তাপমাত্রা আরও কমে যাওয়ায় জনদূর্ভোগে পড়েছেন কর্মব্যস্ত মানুষ।

প্রচন্ড শীতে বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কেউ কেউ আবার কনকনে শীত উপেক্ষা করে আয়-রোজগারের জন্য মাঠে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ গুলো। গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পরছেননা। এদিকে, বৃদ্ধি পেয়েছে শীত জনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু-বৃদ্ধরা পড়েছে ভোগান্তিতে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই দিনের ব্যবধানে তাপমাত্র আরও কমেছে। সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৪ শতাংশ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আশাশুনিতে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার ধান কাটা মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে। মেটাল কোম্পানির সহযোগিতায় ১ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী কৃষি কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় সুফলভোগী উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আলম মোড়লের ছেলে রবিউল মোড়লকে ৩২ লক্ষ টাকা মূল্যে কম্বাইন হারভেস্টার ধান কাটা মেশিন যা ৭০% ভর্তুকি এবং ৩০% গ্রাহকের। এছাড়া ১ লক্ষ টাকা গ্রাহকের ডিসকাউন্টে ৯ লক্ষ ৫১ হাজার টাকা নগদ অর্থে প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
উৎসাহ-উদ্দীপনা আর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা’র-২০২৪ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, অপরদিকে দৈনিক কালবেলা ও ঢাকা মেইল এর সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেহেদী আলী সুজয় এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে গাজী ফারহাদ ২২ ভোটের মধ্যে ১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ সাদিকুর রহমান পেয়েছেন ৬ ভোট।

অপরদিকে খন্দকার আনিসুর রহমানের বিপরীতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিম ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ। নির্বাচনে মোট ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা এর অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন সহ বিবিধ বিষয় আলোকপাত করা হয়। এতে সংগঠনের চলমান কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কুখরালীতে অন্যের ভোগদখলীয় মৎস্যঘের অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে কুখরালীর টাবরারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, টাবরারডাঙ্গী এলাকার মৃত গোলাম রহমানের পুত্র সিরাজুল ইসলাম শৈখালী বিলে ৬ বিঘা জমিতে ২০১৪ সাল থেকে মৎস্যঘের পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২১ জানুয়ারি রোববার টাবরারডাঙ্গী এলাকার মৃত শুকর আলীর পুত্র শহিদুল ইসলাম, তার পুত্র আসাদুল ইসলাম খোকনসহ কয়েকজন উক্ত মৎস্য ঘেরে অবৈধভাবে ভেড়ীবাধ দেয়।

এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী সিরাজুল ইসলামকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিরাজুল ইসলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest