সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এরিস্টো ফার্মা লিমিডেট এর এরিয়া ম্যানেজারের রিপন উদ্দীনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের আলীপুর চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রিপন উদ্দীন যশোর জেলার চৌগাছা এলাকার পাতিবিলা এলাকার নুর হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এরিস্টো ফার্মা লিমিডেটে সাতক্ষীরা জোনে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে রিপন উদ্দীন সকাল ৮টার দিকে সাতক্ষীরা থেকে দেবহাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীপুর চেকপোস্ট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংষর্ঘ হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা নিয়ে যাওয়ার পথিমধ্যে চুকনগর এলাকায় পৌছালে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত এমপি আতাউল হকসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে শ্যামনগর থানায় এ মামলা দায়ের করেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ৪ আসনের কাশিমাড়ী নতুন বাজারে নির্বাচনী জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস সবুর মোল্যা বলেন যারা নৌকায় ভোট দেবেন না। তারা কেন্দ্রে যাবেন না। যাদের সন্দেহ হবে তাদের টেবিলে সীল মারতে হবে। এছাড়া নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার এবং মোটর সাইকেল নিয়ে মহড়া দেন নৌকার প্রার্থী আতাউল হক। এমন একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে প্রেরণ করেন অনুসন্ধান কমিটি।

নির্বাচনী আচারন বিধি ২০০৮ এর বিধি ১৮ এর অধীনে ১৭.০০.০০০০.০৪৫.১৬.০০৩.২১(অংশ) -১১১, তারিখ ১১ জানুয়ারী ২০২৪ এর আদেশ প্রাপ্ত হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান।

নবনির্বাচিত এমপি আতাউল হক দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার ঘটনার প্রতিবাদে ও আটককৃত কালীগঞ্জের সন্ন্যাসির চক গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে ভূমিদস্যু বাহিনীর প্রধান আসামী রুহুল আমিন গাজী (৬৫) সহ তার অন্যান্য সহযোগীদের যথাযথ বিচারের দাবীতে ঢেপুখালী ভূমিহীন জনপদে ভূমিহীনদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ জানুয়ারী, ২৪ ইং সকাল ১১ টায় ঢেপুখালী রাস্তার পাশে দেবহাটা-কালীগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বায়েজিদ হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সদস্য রেজাউল ইসলাম, সাতক্ষীরা ভূমিহীন সংগ্রাম কমিটির নেতা বাবুল হোসেন বাবলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভূমিদস্যু বাহিনীর প্রধান আসামী রুহুল আমিন গাজী দীঘ ২০ বছরের বেশি এই এলাকার অর্ধশত বিঘার বেশি জমি জোরপূর্বক দখল কওে রেখেছে।

তার সন্ত্রাসী কর্মকান্ডে ভূমিহীনরা আতঙ্কে দিনযাপন করে। গত বৃহষ্পতিবার রাতেও সে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই এলাকার ভূমিহীনদের জমি দখল করতে এসেছিল। স্থানীয়দের প্রতিরোধে তারা পিছু হটে এবং পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে। এজন্য বক্তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদের উপযুক্ত শাস্তির দাবী জানান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : দর্শক নন্দিত টিভি তৃতীয় প্রজন্মের এইচডি চ্যানেল এসএ টিভির ১২ তম বর্ষে পর্দাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু কাজী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এ টিভি সাতক্ষীরার দর্শক ফোরামের সভাপতি ডা: আবুল কালাম বাবলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এ টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম শাহীন গোলদার।

বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, মোহনা টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল।
এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, একাত্তর টিভির বরুন ব্যানার্জি, দৈনিক প্রবর্তনের সাতক্ষীরা প্রতিনিধি কাজী জামাল উদ্দীন মামুন, আমাদের অর্থনীতির সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জিন্নাহ, হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মুক্তাদির আলী হৃদয়, প্রকৌশলী মাহমুদ হাসান, ব্যবসায়ী শহীদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন। আলোচনা সভা শেষে এসএটিভির ১২ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

আলোচনাসভায় বক্তারা বলেন, এসএ টিভি দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে জনপ্রিয়তা পেয়েছে এস এ টিভি। এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে শীতার্ত অসহায়দেরকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ফেয়ার মিশনের নিজস্ব শিক্ষা প্রতিষ্টান কম্পিউটার চাইল্ড হোম চত্বরে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন।

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
ফেয়ার মিশনের কোষাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম,

উপজেলা আওয়ামীলীগের সদস্য অহিদুল ইসলাম, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, ফেয়ার মিশনের কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামাল প্রমুখ। উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ৩শত বিভিন্ন বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষকে কম্বল বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আবু ছালেক : সাতক্ষীরা সদরের গাভায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে ফিংড়ী ইউনিয়নের গাভায় এঘটনা ঘটে।

জানা গেছে গাভা গ্রামের বিধান চন্দ্র বিশ্বাসের কন্যা ৩ বছর বয়সী শিশু দিয়া বাড়ীতে খেলা করতে করতে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে দিয়াকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরে তার মৃত্যু দেহ ভেসতে দেখে।

দিয়ার মৃত্যু দেহকে উদ্ধার স্থানীয় ব্যাংদহা বাজারে ডা: সুমলের নিকট নিয়ে তিনি শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহŸায়ক আহসানুল কাদির স্বপনসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, মধ্যবর্তী সময়ের মধ্যে একটি নির্বাচন দিন, সকল দলের অংশগ্রহণে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন,বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় দল বিএনপিকে বাদ রেখে একের পর এক যে নির্বাচন হচ্ছে তা থেকে ফিরে আসুন। বিএনপি নেতারা এ সময় সকল দলের অংশগ্রহনে একটি অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান। বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সাতক্ষীরাসহ সারা বাংলাদেশের জেলখানায় যে সকল বিএনপি নেতাকর্মীরা কারাবন্দী রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মৃত্য হয়েছে। বৃহষ্পতিবার রাতে উপজেলার পাতড়াখোলা ও লক্ষীখালি এলাকায় এ দূর্ঘটনাটি দুটি ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস (৪৮) ও লক্ষীপুর গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জ্বল হোসেন (২৭)।

নিহতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর রমজাননগর থেকে ব্যাটারীচালিত ভ্যান যোগে বিচলী নিয়ে আসছিলেন সন্ন্যাসী দাস। পথিমধ্যে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তার তার শরীরে স্পৃষ্ট হয়ে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাত ৯টার দিকে উজ¦ল হোসেন তার নিজ বাড়ি থেকে ভাত খেয়ে লক্ষীখোলা গ্রামের একটি মৎস্য ঘেরে যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রাতের কোন এক সময় মৎস্য ঘেরে পানি দেওয়ার জন্য মটর চালু করার সময় এতে সে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। শুক্রবার সকালে মটরে জড়ানো অবস্থায় তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ দুটি ঘটনা নিশ্চিত করে জানান , নিহতদের মরদেহ উদ্ধারসহ ঘটানাস্থল পরিদর্শন করা হয়েছে। দূর্ঘটনার বিষয় দুটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest