সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগে ভূমিদস্যু রুহুল আমিনসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ই জানুয়ারি, ২৪ ইং) দিবাগত ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ এবং দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিকের নেতৃত্বে এসআই গোলাম আজম, এএসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ ইং ১৮/০১/২৪ তারিখ সকাল অুনমান সাড়ে ৫টার দিকে ঢেপুখালী গ্রাম থেকে স্থানীয় জনগনের সহায়তায় কালীগঞ্জের সন্ন্যাসির চক গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে ভূমিদস্যু বাহিনীর প্রধান আসামী রুহুল আমিন গাজী (৬৫) সহ তার অন্যান্য সহযোগী দেবহাটা কালাবাড়িয়া,গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে তানভীর হোসেন সজিব (২১), রুহুল আমিন গাজীর স্ত্রী তানিয়া বেগম (৪০), কালাবাড়িয়া গ্রামের মৃত ইছা শেখের ছেলে হোসেন আলী (৪০), দেবহাটার দক্ষিন পারুলিয়া (দিঘিরপার) গ্রামের নুর ইসলামের ছেলে সজিব হোসেন (১৯), কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের হোসেন আলীর ছেলে রায়হান শেখ (১৯), দেবহাটার মাঝ পারুলিয়ার খালেকের ছেলে মোমিন হোসেন (২৩), কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাদার গাজীর ছেলে মুনসুর গাজী (৬৮), দেবহাটার উত্তর সখিপুর গ্রামের নেছার আলীর ছেলে সজিব হোসেন (১৯), ধোপাডাঙ্গার নজরুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান (১৯), সখিপুরের আজারুল চৌকিদারের ছেলে তাজমির হোসেন (২১), উত্তর সখিপুরের শফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (১৯), মাঝ সখিপুরের রবিউল ইসলামের ছেলে মারুফ হোসেন (২১), কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মুনসুর আলীর স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের ভূমিদস্যু আবুল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৮),
কালাবাড়িয়ার রায়হানের স্ত্রী বৃষ্টি খাতুন (১৯) কে জোরপুর্বক ভূমি দখলের চেষ্টাকালে আটক করে এবং ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা নং- ০৮(০১)২৪ রুজু করা হয়। আসামীরা উত্তেজিত জনতাকর্তৃক জখমপ্রাপ্ত হওয়ার কারনে ৯ জন আসামী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য আটককৃত ৭জন আসামীদেরকে ইং-১৯/০১/২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক বলেন, আটককৃত ভূমিদস্যুরা ঐ এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে ভূমি দখল করতে গেলে স্থানীয়রা তাদের প্রতিরোধ করে ও পুলিশকে সংবাদ দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৬জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি:
রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি আশাশুনির কৃতি সন্তান আবু বক্কর সিদ্দিককে গণসংবর্ধনা ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্রীউলায় পুলিশ কর্মকর্তার নিজ গ্রামের নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শ্রীউলা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী হতে হবে। বড় কিছু হতে হলে লক্ষ্য টাকে স্থির করতে হবে।
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে সহায়তা করলে বিশ্বদরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথির সহোদর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর হিসাবরক্ষক মোঃ ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বুলু, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীনেতা আলাউদ্দিন লাকী, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, আবু হাসান, ইয়াছিন আলী, মোঃ আবু হাসান, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ইউনিয়ন সেচ্ছাসেনক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন, মেহরাব হোসেন অপি প্রমুখ।

সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি ভলিবল খেলায় অংশগ্রহণ করেন হাঁড়িভাঙ্গা ভলিবল একাদশ ও শ্রীউলা একাদশ। খেলায় ২-১ সেটে হাঁড়িভাঙ্গা একাদশ বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ঘন কুয়াশার সাথে সাথে শীতের তীব্র প্রকোপে জবুথুবু হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। সেই সাথে নষ্ট হচ্ছে মাঠের ফসল। দরিদ্ররা শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্টে দিনানিপাত করছেন। সেই সাথে এ ঠান্ডায় কাহিল হয়ে শিশু ও বয়স্করা শীতবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। ঠান্ডায় ব্যহত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তীব্র কনকনে শীতে উপজেলায় শিশু ও বয়স্করা শীতবাহিত রোগ ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি, অ্যাজমা, জ্বর, কোল্ড অ্যালার্জি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে শীতকালীন রোগে অনেকে আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসারত আছেন অনেকে। গত ১১ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত শীতকালীন ডায়রিয়া রোগে ০৭ জন শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিয়েছেন। ৬ জন চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন।

আবহাওয়া বিভাগ বলছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সাতক্ষীরা জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যা চলতি মাসের তৃতীয় সপ্তাহ ও চতুর্থ সপ্তাহ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাড়তে পারে তীব্র শীত ও কুয়াশা।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে হিমেল হাওয়ার কারণে বাড়তি শীত অনুভূত হচ্ছে। এতে করে বাজারঘাট সন্ধ্যার আগেই মানুষ শূন্য হয়ে পড়ছে। খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ কাজে যেতে পারছেন না। সেই সাথে অনেক দরিদ্র মানুষ শীতের কাপড়ের অভাবে কষ্টে আছেন।
ভ্যানচালক আলাউদ্দিন, মোসলেম, পুটলু বলেন, গত কয়েকদিন তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে হাট বাজার জনশূন্য থাকায় আয় রোজগার নেই বললেই চলে।
কৃষক নুর ইসলাম, আব্দুল মাজেদ জানান, ঘন কুয়াশায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসল নষ্ট হচ্ছে। আমাদের ধানের চারা ও ধানের পাতা পচে গিয়েছে। সেই সাথে পচন ধরছে জমিতে লাগানো ফুলকপি, পাতা কপি, লাউ, কদুসহ বিভিন্ন ফসলের। শীতের তীব্র প্রকোপ থাকায় কোন প্রতিকার মিলছে না। তাই চিন্তিত তারা।
দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, প্রথমত আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল সাবধানতা অবলম্বন করতে বলেছি। বীজতলায় রাতে মেশিনের গরম পানি দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে। তীব্র শীত ও কুয়াশায় ফসলের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়ন মাঠ কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করছেন। পাতা ঝরে যাওয়া রোধ, সবজি ও ফসলের পোকা আক্রমণ ঠেকাতে কৃষককে নানা রকমের পরামর্শ দেওয়া হচ্ছে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এসএম সাখাওয়াত হোসেন বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হওয়া এড়াতে বাড়িতে শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার ওপর জোর দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।
এদিকে, অসহনীয় ঠান্ডার হাত থেকে শীতার্ত এই মানুষগুলোকে রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা : সাতক্ষীরার দেবহাটার ফসলের মাঠে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সরিষা ফুলের সমারোহ। চারিদিকে শুধু হলুদ আর হলুদ। কৃষকেরা এবছর বোরো আবাদের আগে এই সরিষার চাষ করে নিজেদের তেলের চাহিদা মিটানোর পাশাপাশি বাড়তি টাকায় আশায় এই সরিষার আবাদ করেন। এছাড়া সরিষা থেকে তেলের পাশাপাশি সরিষার হলুদ ফুলের গন্ধে মধু সংগ্রহ করতে উড়তে দেখা যাচ্ছে মৌমাছিদের। মৌয়ালরা সরিষা ক্ষেতের পাশে বাক্স রেখে মৌমাছিদের মাধ্যমে মধু সংগ্রহ করেন।

দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি বছর দেবহাটা উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে দেবহাটায় ১১ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যেখানে গত ৫ বছর আগে চাষ হতো মাত্র ৮ থেকে ৯ হেক্টর। কয়েক বছরের ব্যবধানে সরিষার আবাদ বেড়েছে। চাষের সময় আর খরচ কম হওয়ায় সরিষা চাষ বাড়ছে। গত কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। এ কারণে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষার চাষ। মূলত সয়াবিনের উচ্চ মূল্যের কারণে ভোজ্যতেলের চাহিদা পূরণে সরিষার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কয়েক বছরে বেশকিছু নতুন জাত উদ্ভাবন করেছে। সংস্থাটির তথ্যমতে, বিনার সরিষা হেক্টরপ্রতি গড় ফলন ১ দশমিক ৮ টন। জীবনকাল মাত্র ৮৭ দিন। বাড়তি ফলন ও কম সময়ের কারণে লাভবান হচ্ছেন কৃষকেরা।

অপরদিকে বাজারে দাম ভালো দাম পাওয়ায় সরিষা চাষে আশার আলো দেখছেন কৃষকেরা। বাজারে সরিষা ফুল ও সরিষা শাকেরও চাহিদা বাড়ছে। ফলে ফুল ও শাক বিক্রি করেও বাড়তি উপার্জন করছেন অনেকে।
দেবহাটা উপজেলার কোড়া গ্রামের কৃষক মোবারক আলী বলেন, ‘চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আবহাওয়া ভালো থাকলে ১ বিঘা জমিতে প্রায় ৫-৭ মণ করে সরিষার ফলন হবে। প্রতি বিঘায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছে।

দেবহাটা কৃষি উপজেলা কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ‘দেশের বর্তমান ভোজ্যতেলের চাহিদার শতকরা ৯০ ভাগ বিদেশ থেকে আনতে হয়। এতে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এ অবস্থায় দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে ৩ বছর মেয়াদী রোডম্যাপ বাস্তবায়নে আমরা কাজ করছি। তিনি বলেন, চলতি মৌসুমে ১১ হেক্টর জমিতে টরি-৭, বারি সরিষা-১৪, বিনা সরিষা- ৯ ও ১১ এবং জটাই (স্থানীয় জাতের সরিষা) এই ৪ প্রকারের সরিষার আবাদ করা হয়েছে। এবছর ১৯৯৫ টন সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান। এছাড়া মৌ বক্সেও মাধ্যমে ১০ টর মধু সংগ্রহ হবে বলে তিনি জানান। দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান জানান, চাষীরা যাতে সহজে ঋন নিয়ে চাষাবাদ করতে পারে সেজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ খেকে চাষীদেরকে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, অনেকেই আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ করছেন। এরপর আবার বোরো ধান রোপণ করতে পারছেন। এতে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্সের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার পারুলিয়া খাসপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্স ইন্তেকাল করেছেন)(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার ১৬ জানুয়ারী নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় দুপুর ১ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। বুধবার ১৭ জানুয়ারী মরহুমের রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন করা হয়। পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া নিজের শিশু সন্তান আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত মাদকাসক্ত বাবা ইয়াসিন আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ( ১৭ জানুয়ারী) সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৫ জানুয়ারি শুক্রবার ভোর রাতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই দিনই ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল গত ৭ জানুয়ারী তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত আজ বুধবার শুনানি শেষে তা মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রী রোকেয়া খাতুনের সাথে তার প্রায়ই ঝগড়াঝাঁটি হতো।

গত দুই সপ্তাহ আগেও ইয়াসিন গাজীর সাথে তার ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী তার শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যান। গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে তার স্বামী ইয়াসিন আলী গাজী তার বাবার বাড়ি যেয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর শুক্রবার ভোর রাতে সে তার শিশু সন্তাান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ইয়াসিন আলী গাজীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এরপর ঘাতক ইয়াসিন আলীর স্ত্রী রোকেয়া খাতুন ওই দিনই বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ৭ জানুয়ারী তিনি তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত আজ ১৭ জানুয়ারী বুধবার শুনানি শেষে তা মঞ্জুর করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বিভিন্ন প্রলোভনে নারীর অশ্লীল স্থির চিত্র ও অশ্লীল ভিডিও ধারনের অপরাধে গ্রেফতার হওয়া যুবক বাপ্পিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৭ জানুয়ারি সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মারুফ হোসেন বাপ্পী(২৬) সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র। গত ১৩ জানুয়ারি সদর থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মারুফ হোসেন বাপ্পী নারকেলতলা এলাকার বিশ^বিদ্যালয় পড়–য়া একছাত্রীকে হোয়াটস এ্যাপে বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে তল্লাশী করে দেখা যায় তার কাছে বিভিন্ন নারীদের অশ্লীল ছবি, ভিডিও পাওয়া যায়। বাপ্পি ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তার কাছ থেকে দুইটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি রিমান্ডের জন্য আবেদন করেন তিনি। বুধবার রিমান্ড শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর আদালত। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি হয়েছেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন।

১৬ জানুয়ারি ২০২৪ তারিখে জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত একপত্রে কবির হোসেন কে সভাপতি এবং তাপস কুমার আচার্যকে বিদে্যুাৎসাহী করে পত্র প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest