সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

তালা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।

সাতক্ষীরায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ^াস, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,
ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,কে রায়হান, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, মোঃ নূর ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু,

আজমল হোসেন জুয়েল, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, তাপস সরকার, সৈয়দ মারুফ হোসেন,রিয়াদ হাসান, মুকুল হোসেন, ইমরান রাব্বী,বিল্লাল শেখ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এদিকে, সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের হস্তক্ষেপে কা‌লিগ‌ঞ্জ ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর ঝা‌পি‌য়ে রাখা ইট অপসারণ ক‌রা হ‌য়ে‌ছে। এলজিইডি রাস্তার ফুলতলা মোড় থেকে উপজেলায় যাওয়ার প‌থে ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর দীর্ঘদিন ধ‌রে ইট ঝা‌পি‌য়ে রাখায় জনসাধারণের যাতায়াতের পথ সংকুচিত প‌ড়ে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘট‌তো। বিষয়টি স্থানীয় ব‌্যা‌ক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশসহ সাংবাদিকদের অবহিত করার পর জনস্বার্থে রাস্তায় ফেলে রাখা ইট অপসারণ করে‌ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

খোঁজ খবর নিয়ে জানা যায়, ব্যবসায়ী হাজী মতিয়ার রহমান ও স্থানীয় ব্যবসায়ী বুলবুল আহমেদ এর ম‌ধ্যে জমি জমা নিয়ে বিরোধ থাকায় ম‌তি হাজী বুলবুল‌কে জব্দ করার জন‌্য ঘরের সামনে রাস্তার উপর ইট ঝাঁপিয়ে রাখে। দীর্ঘদিন ধরে রাস্তার উপর ইট পড়ে থাকায় ১৪ই ফেব্রুয়ারি বুধবার দুপু‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ ঘটনাস্থলে যে‌য়ে লেবার দিয়ে রাস্তার ইট অপসারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লা‌বের তথ‌্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল‌্যাহ বাচ্চু, সদস‌্য কাজী আল মামুন, থানা পু‌লি‌শের কুশুলিয়া বিড অফিসার উপ-পরিদর্শ হাফিজ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খাইরুল আলম, ব্যবসায়ী আলহাজ্ব মতিউর রহমান, বুলবুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনস্বার্থে রাস্তার পাশের ইট অপসারণ করায় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ ফেব্রুয়ারী) বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে তারই স‌ম্মেলন ক‌ক্ষে এ সব সভা অনু‌ষ্ঠিত হয়।

এসময় প্রস্তু‌তি সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, সরকা‌রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ বাচ্চু, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা নূর ইসলাম কাগজী, বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণি সম্পদ অ‌ফি‌সের ভেটোনারী কর্মকর্তা ডাঃ উৎপল রায়, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আবু হানিফ, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন‌্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকালে প্রভাতফেরী সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

অমর একুশে উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে একই স্থা‌নে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে ‌বে-সরকারী ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান আশা সংস্থার উ‌দ্যো‌গে উপকার ভোগী মৎস‌্যচাষীদের মা‌ঝে প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। (১৪ ফেব্রুয়ারী) বুধবার বেলা ১০টায় উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব মিলনায়ত‌নে দিনব‌্যা‌পি এই প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বে-সরকারী উন্নয়ন সংস্থা আশার জেলা সি‌নিয়র ম‌্যা‌নেজার শ‌হিদুল ঈসলাম।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস‌্য কর্মকর্তা আ‌নিছুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন আশা সংস্থা কা‌লিগঞ্জ সদ‌রের ব্রাঞ্চ ম‌্যা‌নেজার আলমগীর হো‌সেন, সহকারী ব্রাঞ্চ ম‌্যা‌নেজার আব্দুল আ‌জিজ প্রমুখ।

কা‌লিগঞ্জ অঞ্চ‌লের রি‌জিওনাল ম‌্যা‌নেজার মোস্তফা হালদা‌রের সভাপ‌তি‌ত্বে ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান আশা সংস্থার উপকার ভোগী ৩০জন সদস‌্য দিন ব‌্যা‌পি প্রশিক্ষ‌ণে আংশগ্রহন ক‌রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ভাবগম্ভীর পরিবেশে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পুজা।
এ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ স্মারক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্ধুমহল ক্লাব ও প্রান্তিক সংঘে মাকে পূর্ণার্থীদের অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে সাতদিন ব্যাপি পঞ্চমী মেলার উদ্বোধন করা হয়। কোলকাতার দক্ষিণেশ্বর কালিবাড়ির আদলে প্রান্তিক সংঘ ও বিশেষ একটি মন্দিরের আদলে বন্ধুমহল প্যা-েল তৈরি করে। যাহা দর্শার্থীদের মুগ্ধ করেছে।

প্রন্তিক সংঘের সভাপতি শিবুপদ বৈদ্য বলেন, মা স্বরস্বতী বাক দেবী। তার কাছে হাতে খড়ি দেওয়ার মধ্য দিয়ে আমাদের শিক্ষা জীবন শুরু হয়। তাই একজন সচেতন নাগরিক হিসেবে মাতৃ বন্দনার মধ্য দিয়ে হিন্দু জাতীকে সুশিক্ষিত করাতে চাই।

শিবুপদ বৈদ্য আরো বলেন, সরস্বতী পুজা উপলক্ষে ২৯তম বর্ষেও সাতদিন ব্যাপি পঞ্চমী মেলার আয়োজন করা হয়েছে। বৃহষ্পতিবার ডিজিটাল প্রতিমা প্রদর্শী ও আলোক সজ্জা, শুক্রবার অনুষ্ঠিত হবে যাত্রাপালা স্বামী ভিক্ষা দাও, শনিবার বন্ধুমহলের আয়োজনে বাউল সঙ্গীত, রবিবার সন্ধ্যায় ক্লসিক নৃত্য, সোমবার ঢাকার ইস্কন মন্দিরের পক্ষ থেকে ধর্মীয় অণুষ্ঠান, মঙ্গলবার বহিরাগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বুধবার কাছারিবাড়ির পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।
এ ছাড়া পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি, কাটিয়া মায়ের বাড়িসহ জেলার বিভিন্ন স্থানে সার্বজনীন ও পারিবারিক সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
আশাশুনিতে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ইউপি সদস্য সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইউপি সদস্য মামুন ইকবাল রাজাপুর গ্রামের মৃত সামছুর রহমানের পুত্র এবং আনুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।

গত ৩ ফেব্রুয়ারি আশাশুনি উপজেলার আনুলিয়ায় এঘটনা ঘটে। এঘটনায় প্রতিকার আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি মামুন ইকবাল পাশ^বর্তী দোকানে বসে থাকা অবস্থায় আকস্মিকভাবে রাজাপুর গ্রামের শহিদুল সরদারের পুত্র শাহীন সরদার, আব্দুর রহিম, আইয়ুব আলী গাইনের পুত্র সোহাগ আলম, একসরা গ্রামের মোকছেদ শিকারীর পুত্র খোরশেদ শিকারী, আ: গফুর গাজীর পুত্র সোনা গাজীসহ কয়েকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। তাদের ধারালো অস্ত্রের কোপে ইউপি সদস্য মামুন ইকবালের বাম হাত মারাত্মক জখম হয়। এছাড়া মাথাসহ শরীরের অন্যান্য স্থান আঘাত প্রাপ্ত হয়। স্থানীরা তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে উল্লেখিত শাহীন সরদার এবং সোহাগ আলম ইউপি সদস্যের চাচা আবু ছাইদ এবং বাবর আলী সানাকে মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় ন্যায় বিচার চেয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করে। যার নং ০৫।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, একজন আসামী জামিনে রয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীরা যদি এলাকায় তাকে এমন তথ্য দিয়ে সহযোগিতা করলে অবশ্যই গ্রেফতার করা হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : “বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভাল বাসুন, প্লাস্টিক ও পলিথিন মুক্ত সুন্দরবন জনপদ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবস হিসেবে জাতীয় ভাবে স্বীকৃতির দাবিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন একাডেমীর সহায়তায় বুধবার সকালে শহরের মিনি মার্কেট থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। ।

সুন্দরবন দিবস পালন আয়োজক কমিটির আহবায়ক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ও সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট্য শিক্ষানুরাগী প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাড. আজাদ হোসেন বেলাল, বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, টিআইবি সনাক সভাপতি হেনরী সরদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষকে প্রাকৃতিক দূর্যোগ থেকে মায়ের মতো আগলে রেখে রক্ষা করে। সুন্দরবন বাংলাদেশ তথা ধরিত্রী রক্ষায় অন্যতম রক্ষাকবর হিসেবে কাজ করে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটি এখন বিশ্বঐতিহ্য। বিশ্বের বুকে বাংলাদেশকে আলাদা করে চিহ্নিত করা যায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আগলে রেখেছে সুন্দরবন। অনেকটা মায়ের কোলে একটি শিশু যেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তেমনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক বিরাট এলাকা সুন্দরবনকে অবলম্বন করে নিরাপদ রয়েছে। বিগত ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় ১ম জাতীয় সুন্দরবন সম্মেলন। সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, সেই সময়ের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। সেই থেকে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়। বক্তারা আরও বলেন, সুন্দরবন শুধুমাত্র পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনই নয়, বিশ্বে সুন্দরবনের মত এত সমৃদ্ধ জীববৈচিত্র্য আর কোন বনে নেই।

এই জন্যই সুন্দরবনকে বলা হয় ‘জীববৈচিত্র্যের জীবন্ত পাঠশালা’। সুন্দরবন সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষকে সচেতন করতে হবে। সুন্দরবন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। সুন্দরবন ভ্রমণে আগ্রহী ভ্রমণ পিপাসুদের জন্য ইকো টুরিজম নিশ্চিত করতে হবে। যথেচ্ছভাবে সুন্দরবনে গমনাগম বন্ধ করতে হবে। বক্তারা এ সময় ১৪ ফেব্রুয়ারীকে সুন্দরবন দিবস হিসেবে জাতীয় ভাবে স্বীকৃতি দেয়ার আহবান জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest