সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী সারা দেশব্যাপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিএনপি আসলে কোন রাজনৈতিক দল নয়, বিএনপি আসলে সন্ত্রাসী দল।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন সহ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর-২ আসনে জোট প্রার্থী লাঙ্গল প্রতিকের আশরাফুজ্জামান আশুকে সমর্থন দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভায় এ সমর্থন দেন তারা।

সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। প্রত্যাহার হওয়া নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু। জেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্লার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধাা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জাজ, বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুজ্জামান খোকন আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তারা। সেই লক্ষ্যে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত মাঠে এক যোগে কাজ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু’ র লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল , জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল ,

ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য বসির আহমেদ,সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির,

সহ সভাপতি শামছুর রহমান সোনা,ধুলিহর ইউনিয়ন ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আরশাদ আলী, সাধারণ সম্পাদক ফজলুল করিম, জাপা নেতা আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক,রহমত, আলী, আঃ ওদুদ,ইউপি সদস্য তপন কুমার শীল, আলমগীর কবির মন্টু, শরিফুল ইসলাম শরিফ, আ’ লীগ নেতাসালাম সানা, শফি, শহিদ গাজী,আব্দুল হামিদ, শহিদুল ইসলাম মন্টু, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যৌথ সভা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হাসান আলম এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক লাঙ্গল এর প্রার্থী মোঃআশরাফুজ্জামান আশু,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের নেতা এস,এম শওকত হোসেন, মোশাররফ হোসেন মন্টু, শেখ আব্দুর রশিদ, শাজাহান আলী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর্জা জাকির হোসেন বাবু,মোঃআশরাফুল কবির খোকন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন, বন ও পরিবেশ সম্পাদক আমজাদ হোসেন লাভলু, দপ্তর সম্পাদক শেখ নুরে আলম সিদ্দিকী মুকুল,

উপ দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক আজিম খান শুভ, পৌর আওয়ামীলীগের নেতা শাহীদ হাসান রেবু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সেলিম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিল শেখ জাহাঙ্গীর হোসেন কালু সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম রনি, কার্যনিবাহী সদস্য মাজেদ খান, রাকিব হাসান, আজিজুল ইসলাম, আব্দুস সোবহান,

আসাদুজ্জামান আসাদ,শেখ জাহাঙ্গীর কবির বিরাজ,হারুন অর রশিদ, কবির হোসেন, কুরবান আলী, নুরুল ইসলাম সাগর,শামছুল আলম, রিপন,সৈয়দ হাসান ঈমান, শামীম মল্লিক, রেজাউল কাগুজী,রবিউল ইসলাম রবি,ফজলুর রহমান পৌর কৃষক লীগের সভাপতি বাবু চৌধুরী সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম। প্রমুখ পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
“আগ্রাসনের বিরুদ্ধে কবিতা” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়ে়ছে। শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয়় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
কবিতা পরিষদ সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, যশোর মাইকেল মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক আমাদের সময় এর সাহিত্য সম্পাদক কবি অদ্বৈত মারুত, ভারতের বাচিকশিল্পী অরবিন্দ ঘোষ, অধ্যাপক আব্দুল হামিদ, ড. মো. সিহাবউদ্দীন, কবি কিশোরী মোহন সরকার, কবি শুভ্র আহমেদ, নাজমুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন, কবি হেলাল সালাহউদ্দীন, ঘোষনাপত্র পাঠ করেন দিলীপ কুমার দিব্যানন্দ।
উনিশতম কবিতা উৎসবে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, কবিতায় ইমরোজ সোহেল ও অদ্বৈত মারুত, সঙ্গীতে জি এম জাকির হোসেন, ছড়া ও সাহিত্যে আবুল হোসেন আজাদ এবং প্রতিষ্ঠানের মধ্যে সমাজসেবায় অবদান রাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে কবিতা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সমাজে সব ধরনের আগ্রাসানের বিরুদ্ধে কবিদের কলম বরাবরই সরব থেকেছে। তিনি আরও বলেন, অসাম্প্রদায়ি়ক ও সমাজ বিনির্মাণ, সংস্কৃতি বিকাশে কবিতা অনুপ্রেরণা যোগায়। তিনি আরো বলেন, বাঙ্গালী সমাজ, কবিসমাজ নানাভাবে কবিতা লিখে, প্রবন্ধ লিখে আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিরিন সাদী রচিত ‘বিশ^শ্রষ্টা ও কাব্য¯্রষ্টা’ আমার ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন, পার্থ প্রতীম দাশ, কবি শুভ্র আহমেদ, কবি স. ম তুহিন, কবি বাবুল আনোয়ার, তৌফিক আহমেদ প্রমূখ।

অনষ্ঠানের শেষ পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৫০জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। তাদের মধ্যে কবি অদ্বৈত মারুত, ভারত থেকে আগত কবি অরবিন্দু ঘোষ, কবি খসরু পারভেজ, লিটন খান, সুরাইয়া ইয়াসমিন, নাবাতা ইস্পাহানী, মনিরুজ্জামান ছট্টু, আশেক মেহদেী, আলী সোহরাব, মিল্টন সানা, লামইয়া মার্জান, প্রশান্ত রায় অন্যতম।

তিন পর্বে আয়োজিত সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, শুকুমার দাশ বাচ্চু, কবি কাজী গুলশান আরা ও প্রভাষক মাসুদুর রহমান ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের লেকভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদ্য আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাহারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। তিনি এ সময় অশ্রুসিক্ত নয়নে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বৃহত্তর স্বার্থে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন, দলীয় সভানেত্রী যা ভাল মনে করেছেন তিনি
সেটাই করেছেন।
তিনি এসময় তার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মহাজোটের প্রার্থী তথা জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী আশারাফুজ্জামান আশুর পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারন সম্পাদক ও জার্তীয়
পার্টি সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহমেদ, বীর মুক্তি যোদ্ধা শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
মোশারাফ হোসেন মশু, আওয়ামীলীগ নেতা এসএম শওকত হোসেনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলার ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মাদআলী সুজন, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, এসএ টিভি’র শাহীন গোলদার, দৈনিক কাফেলার ঈদুজ্জামান ইদ্রিস, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মেহেদীআলী সুজয়, দি মুসলিম টাইমস এর সুমুনুজ্জামান, দৈনিক দৃষ্টিপাতের মীর আবু বক্কর, ডিবিসি’র এম বেলাল হোসাইন, সংবাদ সংস্থার দিদারুল ইসলাম, কাজী নাছির উদ্দীন, দৈনিক ঢাকা টাইমস এর সাতক্ষীরা প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরাকে নতুন করে সাজানো এবং মাদক, কিশোর গ্যাং দমনসহ একটি পরিচ্ছন্ন সদর উপজেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে বেকার যুবক-যুবতী‌দের সমস‌্যা, আত্মকর্মস্থান ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রেডিও নলতা ৯৯.২ এফ এম স্টেশ‌নের হলরুমে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও দে‌শের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রেডিও নলতার স্টেশন ম্যানেজার প্রভাষক সেলিম শাহরিয়ার-এর প‌রিচালনায় কমিউনিটি উন্নয়ন বিষয়ক মতবিনিময়ে সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন।

মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি ব‌লেন, শি‌ক্ষিত বেকার যুবক-যুবতী‌দের ভবিষ্যৎ, জীবন দক্ষতা, প্রশিক্ষণ ও স্বকর্মসংস্থান সৃষ্টিতে দে‌শের উন্নয়‌নে উদ্যোক্তা হওয়ার জন্য এগিয়ে আসতে হবে। যুবসমাজ নিজেরা তা‌দের সমস্যা গুলো উত্তরণের পথ খুঁজে বের করবে। আমরা তাদের সার্বিক সহযোগিতায় করব।

এসময় উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে গঠনগত মূলক আলোচনা ক‌রেন রেডিও নলতার সিনিয়র সাংবাদিক কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ‌্য সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি এম, হাফিজুর রহমান শিমুল, সাংবা‌দিক আমিনুর রহমানসহ কমিউনিটির লিডারগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest