সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

সাতক্ষীরায় ৭ম শ্রেণি পড়–য়া কন্যা নিখোঁজ হয়েছে। এঘটনায় নিখোঁজ হওয়া কন্যার পিতা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৪৭। সে সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের আব্দুল আলিম গাজীর কন্যা তানিয়া খাতুন। সে কামালনগর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ে।

ডায়েরি সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে সদর থানায় ডায়েরি করেন তার পিতা আলিম গাজী। তার উচ্চতা ৫ফুট, গায়ের রং ফর্সা।

তার সন্ধান কেউ পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা আলিম গাজী। যোগাযোগের নাম্বার ০১৯৬৩ ৮৭১৩৩৩। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২টায় জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু,

সদস্য শাহানাজ পারভীন মিলি, আমজাদ হোসেন, মো: নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন,জাতীয় সংসদ নির্বাচনের কারনে জেলা পরিষদ কোন অনুদান দিতে পারবে না।

যে কারনে এবছর কম্বল বিতরণ করতে বিলম্ব হয়েছে।এবছর জেলা পরিষদের পক্ষ থেকে ৭ হাজার কম্বল বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাঁশদহা আলহাজ¦ মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসায় পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় পার্টি নেতা শেখ শরিফুজ্জামান বিপুল।

১ ফেব্রæয়ারি ২৪ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার উপ-রেজিষ্ট্রার(প্রশাসন) মো: ওমর ফারুক স্বাক্ষরিত একপত্রে শেখ শরিফুজ্জামান বিপুলকে সভাপতি এবং মাদ্রাসার সুপারকে সদস্য সচিব করে ১০ সদস্যের মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়। বিগত ২০০৮ সাল থেকে শেখ শরিফুজ্জামান বিপুল অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসাটি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া তিনি সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বদ্দিপুর জনকল্যাণ সমিতির কার্যনিরবাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বদ্দিপুর জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনকল্যাণ সমিতির সভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সভাপতি মিজানুর রহমান মিজু,

যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন হোসেন, দপ্তর সম্পাদক সাহেব আলী বাবু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন, প্রচার সম্পাদক শওকত মোড়লসহ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মারুফ স্মৃতি পাঠগারের নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নব নির্বাচিত নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, মারুফ স্মৃতি পাঠগারের নবগঠিত কমিটির সভাপতি শেখ মনিরুল হোসেন (মাসুম),সহ-সভাপতি শেখ ফারুখ হোসেন, বাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান আল ইমরান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক রনি ইসলাম,

সদস্য যথাক্রমে আব্দুর রাজ্জাক সরদার, শহিদ সরদার,বাবুল সরদার,মিজানুর রহমান, আব্দুল আলিম সরদার, সাজু, সাইফুল্লাহ সরদার, রফিকুল ইসলাম, সুজন কুমার দাশ, সুমন শেখ। গত ৩০ জানুয়ারি সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ¦ মো: নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত খেলায় পুরষ্কার বিতরন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, এনডিসি সজীব তালুকদার, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন প্রমুখ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা করিমন নেছা, মিসেস সালেহা নজরুল, সহ-সভানেত্রী মিসেস জেসমিন নাহার, মিসেস শাহিনুর আক্তার টুম্পা, মিসেস মোহছেনা আক্তার বানু, সহ-সম্পাদক জেসমিন আক্তার চন্দন, সদস্য শাহানা বুলু, সুমনা আইরিন, রুপালী খান, নাসরিন খান লিপি প্রমুখ। খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস, মির্জা মনিরুজ্জামান কাকন ও সাবেক সদস্য কাজী কামরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খেলাধুলায় সাতক্ষীরার মেয়েরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজকে যারা খেলায় অংশ গ্রহন করছেন তারাও আগামীতে জাতীয় পর্যায়ে খেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথী। জেলার ৭ টি উপজেলা থেকে আগত এ্যাথলেটিকসরা উক্ত খেলায় অংশ গ্রহন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একরামুজ্জামান জনি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা বাজারে নামাজের সময় দোকান-পাট বন্ধ ও সকল প্রকার মুদি ও অন্যান্য মালামাল বন্ধ ঘোষণা করেছেন বাজারে সকল দোকান মালিক ব্যবসায়ীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) জুম্মার নামাজে পর কুখরালী আমতলার ঐতিহ্যবাহী টি.কে ঈদগাহ ময়দানে এলাকার যুব-সমাজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠানে আমতলা বাজারের সকল ব্যাবসায়ী ও এলাকাবাসীর মতামত এ সিদ্ধান্ত গ্রহন কর করা হয়।

অনুষ্ঠানে প্রতি ওয়াক্তের নামাজের সময় দোকান-পাট ও মালামাল বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠান শেষে দেশ, এলাকার বাসী ও বাজারের ব্যাবসায়ীদের জন্য দোয়া মোনাজাত করা হয়

এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিল শেখ মারুফ আহমেদ, রহমানিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কাদের, মাওলানা মো. খলিলুর রহমান, পশ্চিম পাড়া জামে মসজিদ ইমাম, ঈদগাহ কমিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন, ডা. মো. মুনসুর আলী, মো. আব্দুস সাদেক,মাওলানা রুস্তম আলী তাওহিদী, মো. আব্দুর রাজ্জাক সবুজ, মো. আব্দুল হামিদ, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, ইয়াকুব আলী, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, জাহিদ, তরিকুল, জামাল, ফয়সাল, ওসমান বাবু, সাইফুল, আলামিন, আশরাফুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে আটক ও জব্দের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)।

র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুরে জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে, এমন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যার পর র‌্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে দেখে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা। অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আরও জব্দ করা হয় দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা।

আটককৃত ইয়াবার দাম প্রায় এক কোটি টাকা। এবিষয়ে শুক্রবার দেবহাটা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে আসামীদের হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নাজমুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest