সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধন

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে দেবহাটা উপজেলা চ্যাম্পিয়ন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৯ম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে দেবহাটা উপজেলা দল ও সদর উপজেলা দল। তুমুল প্রতিযোগিতা আর উত্তেজনার মধ্যে ১-০ গোলে বিজয়ী হয়ে দেবহাটা উপজেলা দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে। বুধবার বিকাল ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলার মুখোমুখি হয় সাতক্ষীরা সদর উপজেলা দল বনাম দেবহাটা উপজেলা দল। এসময় গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। তারা তাদের পছন্দের দলের পক্ষে সমর্থন জানাতে স্টেডিয়ামে উপস্থিত হন। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে খেলায় নতুন মাত্রা যোগ করে। উৎসাহ যোগায় প্লেয়ারদের। এদিকে খেলার প্রথমার্ধে শুরুর ৮ মিনিটেদেবহাটা উপজেলা দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির একটি গোল করেন এবং এই গোল থেকে দলকে এগিয়ে রাখেন। প্রথমার্ধের খেলায় সদর উপজেলা দুর্দান্ত খেলেছে কিন্তু কোন গোলের দেখা পায়নি। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় দেবহাটা দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির। খেলায় দ্বিতীয়ার্ধে উভয় দল আর কোন গোল করতে না পারায় এবছর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ট্রফি দেবহাটা উপজেলা দলের ঘরে ওঠে। সদর উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে দেবহাটা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, উভয় দলই ভালো খেলেছে। আমি উভয় দল এবং দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। ‘মাদককে না বলুন খেলাধূলাকে হ্যা বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী দিনে খেলাধূলার প্রতি আরো বেশি গুরুত্ব দেয়ার আহবান জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মো. জাকির হোসেন, পৌর মেয়র তাজকিন আহেমদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিসেস সেলিনা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ এ.কে.এম আনিছুর রহমান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, এটিএন বাংলার প্রোগ্রামার মোস্তাক আহমেদ, জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য গোলাম ফারুক বাবু প্রমুখ। খেলার মিডিয়া পার্টনার এর দায়িত্বে ছিল দৈনিক প্রথম আলো ও এটিএন বাংলা। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন বলেন, ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ সফলভাবে সম্পন্ন হয়েছে। ডি.এফ.এ, জেলা ক্রীড়া সংস্থা, পুলিশ বিভাগ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এছাড়া জেলা প্রশাসকসহ প্রতিটি উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ যেভাবে সহযোগিতা তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেনইকবাল আলম বাবলু, সহকারী রেফারী ফারুক হোসেন স্বপন, জাহাঙ্গীর কবির ও নাসির উদ্দিন। ম্যাচ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন কাজী কামরুজ্জামান। ধারাভাষ্যকার ছিলেন জাহাঙ্গীর হোসেন, সুজা খান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, ফারহা দিবা খান সাথি, কাজী কামরুজ্জামান, জেলা যুবলীগ নেতা মীর মহি আলম, ইদ্রিস আলী বাবু, সৈয়দ হায়দার আলী তোতা, ক্রীড়া সংগঠক মোনায়েম খান চৌধুরী সান্টু প্রমুখ। খেলায় সাতক্ষীরার ৭টি উপজেলা ও সদর পৌরসভাসহ মোট ৮টি দল টুর্নামেন্টের হাজার হাজার দর্শক অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আ.ম আক্তারুজ্জামান মুকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঝাউডাঙ্গা ব্যুরো : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারিনগরে পূর্ব শত্রুতার জের ধরে ২৪টি গাছের চারা কর্তন করেছে।ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. শওকত অালীর ঘেরের ভেড়িতে লাগানো আম, কাঠাল ও মেহগনি সহ বিভিন্ন প্রজাতির ২৪টি গাছের চারা কেটে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। সরেজমিনে ঘেরে গেলে এসব গাছের চারা কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়।প্রভাষক শওকত আলী জানান, তিনি আজকের সাতক্ষীরায় সাংবাদিকতা করার কারনে তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল বিভিন্ন সময়ে ভয়-ভীতি প্রদান করে।তার আর্থিক ক্ষতি করার করার উদ্দেশ্য এসব করা হয়েছে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার শিশু সাবিত এখন মৃত্যুর পথযাত্রী

সেলিম হায়দার : দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত প্রায় ১ বছর ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে তালার শিশু সাবিত।
সাবিতের বয়স এখন ৩ বছর ২ মাস। যে বয়সে তার খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু এখানেই অপেক্ষা করছিল এক দুঃসংবাদ। ২০১৭ সালের জানুয়ারি মাসে শরীরে সমস্যা দেখা দিলে তার বাবা-মা চিকিৎসকের শরণাপন্ন হন। জানতে পারেন সাবিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
সাবিতের বাবা মোঃ হাসিবুর রহমান হাসিব সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের একটি বে-সরকারী স্কুলের শিক্ষক ও মা সারিকা পারভীন একজন গৃহিণী। কয়েক দফা দেশে ও ভারতে চিকিৎসা করানোর পর সাবিতের বাবা-মা এখন দিশেহারা।
বর্তমানে সাবিত ঢাকার ইবনে সিনা হাসপাতালের অনকোলজি ওয়ার্ডে ডা. আলমগীর কবিরের চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছেন ২০১৯ সালের জুন মাস পর্যন্ত কয়েক ধাপে চিকিৎসা করালে সাবিত সুস্থ্য হয়ে যাবে। সাবিতের বাবা খবর নিয়ে জেনেছেন, এতে অন্তত ৩০ লাখ টাকার মতো দরকার হবে।
সহায়-সম্পত্তি সব কিছু বিক্রি করে একমাত্র সন্তানের চিকিৎসার জন্য তিনি ইতিমধ্যে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করেছেন। চিকিৎসার খরচ জোগানো তার পক্ষে আর সম্ভব নয়। তাই মৃত্যু পথযাত্রী সাবিতকে নিয়ে তিনি দু’চোখে অন্ধকার দেখছেন।

তাদের একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সাবিতের বাবা-মা সমাজের বিত্তবান মানুষের সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, মোঃ হাসিবুর রহমান, মোবাইল-০১৭৩৬৮৩০৪৬৫ (বিকাশ)। ব্যাংক হিসাব-৯৯৯০৯০৬৯৩, সোনালী ব্যাংক, মাগুরা বাজার শাখা, তালা, সাতক্ষীরা ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সানি লিওনকে নিরাপত্তা দেবে না পুলিশ

বলিউড অভিনেত্রী সানি লিওনের নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। মূলত, বেঙ্গালুরুতে একটি বর্ষবরণ অনুষ্ঠানে সানি লিওন গেলে গণ আত্মহত্যার ঘটনা ঘটবে- এমন ‘হুমকি’র পর পুলিশ এ অপারগতা প্রকাশ করে।

এ বিষয়ে বেঙ্গালুরুর পুলিশ জানায়, তারা সানি লিওন ও তার টিমের কোনো নিরাপত্তা দিতে পারবে না। পুলিশের এমন বক্তব্যের পর বেঙ্গালুরুর অনুষ্ঠান বাতিল করেছেন সানি।
কিন্তু সানির শো বাতিল হওয়ার কারণে ঝামেলায় পড়েছেন আয়োজকরা।

এদিকে ওই অনুষ্ঠান বাতিল নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করে সানি লিখেছেন, নববর্ষের অনুষ্ঠানে আমাকে ও আমার টিমকে কোনো নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। আমার কাছে যেহেতু মানুষের নিরাপত্তা সবার আগে, ফলে আমি ওই অনুষ্ঠানে যাচ্ছি না। টুইটে ফ্যানদের নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন সানি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শৃঙ্খলা মেনে কাজ করতে বিজিবি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শৃঙ্খলা মেনে দেশের হয়ে কাজ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজিবি দিবস-২০১৭ উপলক্ষে বুধবার পিলখানায় বিজিবি সদর দফতরে বিজিবি দিবসের উদ্বোধনের সময় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছিটমহল বিনিময় সম্পন্ন করে আমরা সারা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছি। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিজিবি। এ জন্য বিজিবিকে অভিনন্দন।

এছাড়া দেশের প্রাকৃতিক দুর্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বিজিবি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

এদিন, পিলখানার বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি কুচকাওয়াজও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিদেশে খালেদা জিয়ার সম্পদের যে তথ্য প্রধানমন্ত্রী দিয়েছেন, এজন্য ক্ষমা চাইতে উকিল নোটিশ দিয়েছে বিএনপি।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

ফখরুল বলেন, সম্প্রতিকালে প্রধানমন্ত্রী জিয়া পরিবার নিয়ে যে সকল অভিযোগ উত্থাপন করেছেন এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেছিলাম। অত্যন্ত দুঃখজনক হলেও তারা মুখে বিভিন্ন কথা বললেও অভিযোগ প্রমাণ করতে কোনো প্রকার তথ্য উপস্থাপন করতে পারেননি। এ কারণে আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে জিতেছে কিউইরা।

এর আগে, টসে হেরে ওয়ানগারি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৪৮ রান করে। ২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে জর্জ ওয়ার্কার ও কলিন মুনরো ১০৮ রান যোগ করেন। সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়ার্কার। তবে অর্ধশতক থেকে এক রান দূরে থেকে বিদায় নেন মুনরো। শেষ দিকে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান অধিনায়ক জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স। একটি উইকেট পান কেসরিক উইলিয়ামস।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ব্যক্তিগত ২২ রানে ফেরত যান সদ্যই বিপিএল মাতিয়ে যাওয়া ক্রিস গেইল। তবে সর্বোচ্চ ৭৬ রান করেন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা আরেক তারকা এভিন লুইস। রোভম্যান পাওয়েল ৫৯ রান করলেও আর কোনো ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলে স্কোর বড় হয়নি সফরকারীদের।

নিউজিল্যান্ডের হয়ে ডগ ব্রেসওয়েল চারটি এবং টড অ্যাস্টল নেন তিনটি উইকেট। এ ছাড়া লুকি ফার্গুসন নেন দুটি উইকেট। আগামী শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২৬ ডিসেম্বর একই মাঠে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের পর কিউই ও ক্যারিবিয়ানরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর আগে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আলোচনা সভায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসক পত্মী মিসেস সেলিনা আফরোজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরার শিক্ষার মানোন্নয়নে ও মেধার বিকাশ ঘটাতে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এ স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শহরের দুটি সরকারি বিদ্যালয়ের তুলনায় এ বিদ্যালয়ে ভর্তির জন্য অভিভাবকদের মধ্যে একরকম প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি স্কুলের প্রগতি পত্রে ও স্কুলের ঠিকানায় মুক্তিযোদ্ধা শহিদ নাজমুলের নাম ব্যবহার করায় স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং শহরের সড়কগুলিতে যেসব মুক্তিযোদ্ধাদের নাম দেওয়া আছে সে নামগুলি সকলকে ব্যবহারের আহবান জানান। এসময় তিনি স্কুলটির ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ রবিউল ইসলাম, কালেক্টরেট এর নাজির খাজা শাহবুদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ২০১৭ বর্ষ সেরা ছাত্র পুরস্কার, বর্ষ সেরা ছাত্র/ছাত্রী উপস্থিতি, শিক্ষক উপস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার আসফিয়া সিরাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest