সর্বশেষ সংবাদ-
Sommerliche Jackpot‑Demo‑Strategien: Wie Nv Casino Spieler unterstützt und Boni maximiertশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা

মোজার দুর্গন্ধ ছড়ানোয় ভারতে গ্রেফতার ১!

যাত্রীবাহী বাসে মোজার দুর্গন্ধ ছড়ানোয় ভারতে একজনকে গ্রেফতার করা হয়েছে। মোজার দুর্গন্ধকে কেন্দ্র করে বাসের এক যাত্রীর সাথে ঐ ব্যক্তির তর্ক শুরু হলে বাসের অন্য যাত্রীরাও যোগ দেন সেই ঝগড়ায়। পরে যাত্রীরা পাবলিক নুইসেন্স বা ‘জনগণের মধ্যে অসুবিধা’ ঘটানোর জন্য তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ২৭ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ কুমার।

জানা যায়, রাজধানী দিল্লিগামী একটি বাসে প্রকাশ কুমার তার পায়ের জুতা-মোজা খুলে ফেলার পর মোজা থেকে দুর্গন্ধ বের হয়। আর গন্ধ এতোটই তীব্র ছিলো যে অন্য যাত্রীরা তাকে তার মোজা জোড়া ব্যাগের ভেতরে রাখতে অথবা বাসের বাইরে ছুঁড়ে ফেলতে বলেন। কিন্তু তিনি সেটা করতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়।

তখন যাত্রীরা বাসের চালককে উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের একটি পুলিশ স্টেশনে বাসটিকে নিয়ে যেতে বাধ্য করেন এবং ওই পুলিশ স্টেশনেই মোজার মালিকের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।

কিন্তু প্রকাশ কুমার বলেছেন, তার মোজা থেকে কোন দুর্গন্ধ বরে হচ্ছিলো না। যাত্রীরা কোন কারণ ছাড়াই তার সাথে তর্ক করছিলো।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কুমারকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ‘অক্ষি’র দাপটে নিহত ৮, নিখোঁজ ৯০

ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যে ঘূর্ণিঝড় ‘অক্ষি’র দাপটে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ছাড়া বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছেন অন্তত ৯০ জেলে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি আরব সাগরে লাক্ষাদ্বীপের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। সেটি ধীরে ধীরে দ্বীপটির দিকে এগোচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি ১৩০ কিলোমিটার গতিতে বয়ে চলেছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু ও কেরালায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। তামিলনাড়ুর চেন্নাইতে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। একই সঙ্গে রাজ্যটির কন্যাকুমারী, তুতিকোরিন, কাঞ্চিপুরম, ভিল্লিপুরম, মাদুরাই, খেনি ও ত্রিভারুরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে শহরগুলোর বাসিন্দাদের। এ ছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এরই মধ্যে নিখোঁজ জেলেদের উদ্ধারে নেমেছে ভারতের নৌবাহিনী। বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজের জন্য তিনটি জাহাজ ও দুটি বিমান তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

সর্বশেষ খবরে জানা যায়, অক্ষির দাপটে উপড়ে গেছে দুই রাজ্যের পাঁচ শতাধিক গাছ। তছনছ হয়েছে উপকূলবর্তী এলাকা। এ ছাড়া নৌবাহিনীর প্রকৌশল বিভাগের একটি জাহাজসহ জেলেদের ৫০টি নৌকারও কোনো খোঁজ মিলছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের কলেজে বোরকা পরে তালেবানের হামলা, নিহত ৯

পাকিস্তানের পেশোয়ার শহরের একটি কলেজে জঙ্গিগোষ্ঠী তালেবানের কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে নয়জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এগ্রিকালচার ইনস্টিটিউট নামে ওই কলেজে হামলা চালানো হয়। হামলাকারীরা বোরকা পরা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে কলেজের আট শিক্ষার্থী ও একজন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক হামলাকারীও নিহত হয়।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েকজন হামলাকারী একটি রিকশায় করে কলেজটিতে যায়। সেখানে তারা এক নিরাপত্তারক্ষীকে গুলি করে। পরে কলেজের ভেতরে প্রবেশ করে মূল হামলাটি চালায়।

হামলার পরপরই তালেবানের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে। জঙ্গিগোষ্ঠীটির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি জানান, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

এ বিষয়ে উত্তর-পশ্চিম পেশোয়ারের পুলিশপ্রধান তাহির খান জানান, হামলার পরপর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে ফেলেন। তাঁদের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। এ সময় একটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে তালেবান বন্দুকধারীরা পেশোয়ারের একটি সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলা চালায়। ওই হামলায় ১৩৪ শিশু নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন সভাপতি রেজা সম্পাদক সাদেক

নিজস্ব প্রতিবেদক : বহু জল্পনা-কল্পনার পর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে কমিটি ঘোষণা না করলেও আজ ফেসবুকে ছাত্রলীগের প্যাডে কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত আগামী এক বছরের জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মো. রেজাউল ইসলাম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সাদেকুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটির অপর সদস্য হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসিফ শাবাজ খান। কমিটির তিন সদস্যের নাম আজ প্রকাশ করা হলেও প্যাডে ২৮ নভেম্বর তারিখ বসানো রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া বিশ্বকাপের ড্র আজ

রাশিয়ায় আগামী বছরের ১৪ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। চলবে ১৫ জুলাই পর্যন্ত। আর এরই মধ্যে বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। হয়েছে লোগো উন্মোচনও। আর তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হবে ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে কে কার বিরুদ্ধে খেলবে তা আজ ঠিক হয়ে যাবে।

মোট ৩২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর মধ্যে স্বাগতিক রাশিয়া বাদে ৩১টি দল বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পট করা হয়েছে। সেক্ষেত্রে ব্যতিক্রম শুধু রাশিয়া। স্বাগতিক হওয়ায় পটে তারা প্রথম অবস্থানে রয়েছে।
নিয়ম হচ্ছে একই পটে থাকা দলগুলো গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে না।

আবার গ্রুপ পর্বে একই অঞ্চলের একটি দল অপর দলের মুখোমুখি হবে না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ইউরোপ। এই অঞ্চল থেকে একটি গ্রুপে সর্বোচ্চ দুইটি দল থাকতে পারবে।

দেখে নেওয়া যাক ড্রয়ের কোন পাত্রে কোন দল
পট ১: রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড, ফ্রান্স।
পট ২: স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে, ক্রোয়েশিয়া।
পট ৩: ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিশিয়া, মিশর, সেনেগাল, ইরান।
পট ৪: সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব।

মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে ড্র অনুষ্ঠিত হবে। শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও ২, স্কাই স্পোর্টস ও আইটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের কাছে ৭০ মিলিয়ন ডলার ক্ষতি পূরণ দাবি পাকিস্তানের

চুক্তি করেও দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ভারতের বিপক্ষে আইনি লড়াই শুরু করেছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।

দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুযায়ী ২০১৪ ও ২০১৫ সালে দু’টি সিরিজ না খেলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ বিষয়ে পিসিবি’র কাছ থেকে একটি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি’র এক মুখপাত্র বলেন, ‘পিসিবির আইনজীবীর কাছ থেকে আইসিসি একটি বিবাদ সংক্রান্ত নোটিশ পেয়েছে, যা আগামী সপ্তাহে ডিসপুট রিশলিউশন কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। ’

মাইকেল বেলফকিউসি নেতৃত্বাধীন আইসিসি’র ডিসপুট রিশলিউশিন কমিটি অভিযোগটি শুনানির জন্য একটি নিরপেক্ষ প্যানেল নিয়োগ দেবেন।

চলতি বছরের শুরুতে বিসিসিআই’কে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল পিসিবি। তবে ভারতীয় কর্মকর্তারা তাতে পাত্তা দেননি।
২০০৭ সাল থেকে প্রতিদ্বন্দ্বী দেশ দু’টি দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলছে না।

২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ক্রীড়াঙ্গনে সকল প্রকার দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত আছে নয়াদিল্লি। এ হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে আসছে ভারত।
বর্বরোচিত এ হামলায় ১৬০ ব্যক্তি নিহত হয়েছিল। এ ঘটনায় এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল।

ভারত-পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত সিরিজ দু’টি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুসীকে নিচ্ছেন সালমান!

ক্যাটরিনা কাইফ, জেরিন খান, ডেইজি শাহ’সহ বহু নায়িকার বলিউডে পথচলা শুরু সালমান খানের হাত ধরে। শোনা যাচ্ছে সেই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন সদ্য ‘মিস ওয়ার্ল্ড’ জয়ী মানুসী ছিল্লার।

তবে কয়েকদিন আগে মানুসী জানিয়েছিলেন, বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খানের ভক্ত তিনি। তার বিপরীতেই প্রথম বলিউডে পা ফেলতে চান। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা। আমির নয়, সালমানের বিপরীতে মুম্বাইতে অভিষেক হতে পারে হরিয়ানার এই সুন্দরীর।

খবরে জানানো হয়, সালমান খানের নিজস্ব ফিল্ম প্রোডাকশন হাউজ থেকে ভারতের ষষ্ঠ ‘মিস ওয়ার্ল্ড’কে লঞ্চ করা হবে। তবে কোন ছবি, কবে শুরু হবে তা এখনও কিছুই জানানো হয়নি।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরে মুকুট জিতে সবাইকে তাক লাগিয়ে দেন মানুসী। কিছুদিন আগে চীন থেকে দেশে ফিরেছেন তিনি। ফেরার পর থেকে বড় বড় সব তারকাদের প্রসংশায় ভাসছেন। সবার চোখ রয়েছে এখন তার দিকে; নানাভাবে রয়েছেন আলোচনায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কারণে বাঁধাকপি খাবেন

বাঁধাকপি আমাদের দেশে একটি পরিচিত সবজি। শীতকালীন সবজি হিসেবে এর কদর রয়েছে বেশ। এ ছাড়াও বাঁধাকপি কাঁচা কিংবা রান্না করে খাওয়া যায়। পুষ্টি বিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে রয়েছে ১.৩ গ্রাম প্রোটিন, ৪.৭ গ্রাম শর্করা, ০.৬ মিলিগ্রাম ভিটামিন সি, ০.০৫ মিলিগ্রাম ভিটামিন বি ও ৬০ মিলিগ্রাম ভিটামিন সি। তা ছাড়া ক্যালসিয়াম ০.৮ মিলিগ্রাম, লৌহ ৬০০ মাইক্রোগ্রাম, ক্যারোটিন ও ২৬ কিলোক্যালরি খাদ্যশক্তি থাকে।

অনেকেই শরীরে ভিটামিনের অভাব দূর করার জন্য নিয়মিত মাল্টি ভিটামিন ট্যাবলেট খান। আপনি কি জানেন নিয়মিত বাঁধাকপি খেলে আপনার আর মাল্টি ভিটামিন খাওয়ার প্রয়োজন হবে না। কারণ বাঁধাকপিতে শরীরের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন আছে।

বাঁধাকপিতে আছে রিবোফ্লাবিন, প্যান্টোথেটিক অ্যাসিড এবং থিয়াসিন। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও কে আছে। ভিটামিন সি হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এ ছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন কে হাড়কে মজবুত রাখে।

যারা নিয়মিত বাঁধাকপি খান তারা বয়সজনিত হাড়ের সমস্যা থেকে রক্ষা পান। বাঁধাকপিতে খুবই সামান্য কলেস্টেরল ও সম্পৃক্ত চর্বি আছে। এ ছাড়াও বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে।
যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য নিয়মিত সালাদ খাওয়ার বিকল্প নেই। আর প্রতিদিনের সালাদে রাখুন বাঁধাকপি। কারণ সালাদে বাঁধাকপি থাকলে অতিরিক্ত ক্যালরি বাড়ে না বললেই চলে। তাই ওজন কমাতে চাইলে নিয়মিত খাবার তালিকায় প্রচুর পরিমাণে বাঁধাকপি রাখুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest