সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  

প্রেস বিজ্ঞপ্তি ঃ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে দীনেশ কর্মকারের জমিতে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টায় বধ্যভূমির পার্শ্ববর্তী সড়কে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী,
আওয়ামী লীগ নেতা অ্যাড. ওসমান গণি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব মৈত্র’র কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, বাসদ নেতা অ্যাড, খগেন্দ্রনাথ ঘোষ, মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী, হেনরী সরদার, অধ্যাপক শুভ্র আহম্মেদ, কবি স.ম তুহিন, উদীচির সভাপতি ছিদ্দিকুর রহমান,কমঃ আদিত্য মল্লিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীল, জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, শিবপদ গাইন, আমির হোসেন খান চৌধুরি, ্আলী হোসেন, মকবুল অন্যরা।

বক্তারা বলেন ১৯৭১ সালের আজকের দিনে বাঙালী জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানিরা দেশের মেধাবী সন্তানদের হত্যা করেছিলো। কিন্তু ১৯৭১ সালের পরাজিত শক্তি আজো এ দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে মিশে নানা অপতৎপরতা চালাচ্ছে। যে কারণে গত ১৫ বছর টাকা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকা ও সদর আসনে একজন মুক্তিযোদ্ধা সাংসদ থাকাকালিন সময়ে ১৯৭১ সালের ২০ এপ্রিল শরণার্থী হিসেবে ভারতে যাওয়ার সময় সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থানকারি চার শতাধিক নারী পুরুষ ও শিশুকে দীনেশ কর্মকারের বাড়িতে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার জায়গায় আজো স্মৃতিসৌধ নির্মিত হয়নি।

এমনকি বধ্যভূমি কিনে সেখানে এক মুক্তিযোদ্ধা বাড়ি করেছেন। ফলে বধ্যভূমিটির অস্তিত্ব হুমকির মুখে। সরকারিভাবে ওই জমি অধিগ্রহণ করে সেখানে স্মৃতিসৌধ বানানোর উদ্যোগের কথা বললে আজো দৃশ্যমান কোন অগ্রগতি নেই। এমনকি বধ্যভূমির পাশের রাস্তাটি একজন রাজাকারের নামে নামকরণ করা হয়েছে। এ সবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে না তুললে মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আব্দুল কালাম বাবলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও কমিটির সদস্য শেখ ফিরোজ হাসান, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব বিশ^নাথ ঘোষ, কমিটির সদস্য ও সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ,

কমিটির সদস্য ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীন, সাংবাদিক শরীফুল্লাহ কায়ছার সুমন, সাংবাদিক আমিনা বিলকিস ময়না প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য নাজমুল হক। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরায় স্বামীর মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সে বাড়ি নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের মধ্য সন্তান প্রসাব করেছে স্ত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে আশাশুনি যাওয়ার পথে বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার শামছুর রহমানের ছোট ছেলে।

জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ভাটা শ্রমিক আলতাফ হোসেনের (৩৪) মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, আলতাফ হোসেন গত দুই সপ্তাহ আগে ইটভাটাতে যায় শ্রমিক হিসাবে কাজ করতে। সেখানে গিয়ে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার জানান তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ক্রমাগত তার অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে আলতাফ হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে তার মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার প্রতাপনগর নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে বুধহাটা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে থাকা আলতাফ হোসেনের স্ত্রী’র সন্তান প্রসবের বেদনা উঠে। এ সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আলতাফের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আলতাফ হোসেনের জানাযা সম্পূর্ণ হয়েছে। মরদেহ বাড়িতে আনার সময়ে লাশবাহী গাড়ির মধ্য তার স্ত্রী একটি কণ্যা সন্তানের জন্ম দিয়েছে। পরিবার সৃহ স্বজনরা সবাই শোকাহত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আলতাফের পরিবারকে সহযোগীতা করা হবে। তাছাড়া সকল সুযোগ সুবিধার আওতায় নেওয়া হবে তার পরিবারকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে প্রথম প্রহর সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

১৪ই ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, জেলা ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোওয়ার হোসেন রিপন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা খন্দকার তৌকির রহমান, পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাছির, মুক্তিযোদ্ধা হল শাখাছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারী তৌফিক, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, মেহেদী, শরিফুলসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
পরে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, স্বাধীনতার ঊষালগ্নে উন্মুখ মানুষ স্বজন হারানোর সেই কালরাত্রির কথা জানতে পেরে শিউরে উঠেছিল। স্থবির হয়ে গিয়েছিল সবকিছু। তখনও উল্লাসে নৃত্যরত নরঘাতকরা। বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। স্বাধীন রাষ্ট্রের জন্ম যেন কিছুতেই সহ্য হচ্ছিল না স্বাধীনতাবিরোধী চক্রের।
আমরা গভীর শ্রদ্ধার সাথে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি। এছাড়া তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৪.১২.২০২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
আশাশুনি সদরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগিদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আওয়ামীগ সরকার জনগনের কল্যাণে নিবেদিত সরকার। সরকার দেশের সকল অসহায় গরীব দুখী মানুষের জন্য ব্যাপক সহযোগিতা দিয়ে আসছেন। এখন গরীব পরিবারকে অভুক্ত, চিকিৎসাহীন, বস্ত্রহীন থাকতে হয়না। গৃহহীন ও ভূমিহীনদের আধা পাকা ঘরে বসবাসের ঠাঁই করে দিয়েছেন। স্বল্প মূল্যে ও ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ করে যাচ্ছেন। মানুষের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিয়েছেন।

রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মান ও বিনামূল্যে বই প্রদান করে আসছে। তাই সরকারের কাজের স্বীকৃতি স্বরূপ আবারও নৌকায় ভোট দেওয়া দরকার। তিনি উপকারভোগিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সবাই সরকারি সহায়তা পেয়ে সুখে শান্তিতে বালবাচ্চাদের নিয়ে বসবাস করতে পারছেন। আপনাদের এই সুযোগ সুবিধা অব্যাহত রাখতে এবং আরও সুন্দর পরিবেশে দেশকে গড়ে তুলতে হলে এই শেখ হাসিনা সরকারকে বিজয়ী করতে হবে। তাঁর মনোনীত প্রতিনিধি সাবেক সফর স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি মহোদয়কে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এসময় সকলে সমস্বরে নৌকায় ভোট দিবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে আ’লীগ নেতা আসাদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী বনমালী দাস, উপজোলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলী, বদিউজ্জামান মন্টু, মহিদুর রহমান, ইয়াহিয়া ইকবাল, জাকির হোসেন প্রিন্স, তারকচন্দ্র মন্ডল, শাহিনুর রহমান, মারুফা আক্তার, লিংকন, জাহিদুল ইসলাম, সোহাগ হোসেন, গাউসুল আযম, আশরাফুজ্জামান তাজ, জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকারভোগি কৃষকদের মাঝে এলএলপি (লো লিট পাম্প) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপকার ভোগি ২২ জন কৃষকের মাঝে ২২ টি সেচযন্ত্র বিতরন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেচযন্ত্র বিতরন করেন। মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষী এ যন্ত্রের মাধ্যমে পানি ব্যবহার করে সেচ কার্যের সুবিধা পেতে পারবে। যা প্রদর্শনী বাস্তবায়ন কাজেও ব্যবহৃত হবে এবং ভূ-উপরস্থ পানির দক্ষতা ব্যবহার নিশ্চিত করার নিমিত্বে উপকারভোগি কৃষকদের সেচের সুযোগ হবে। সেচযন্ত্র বিতরনকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের আব্বাস হোটেলের মালিক হজরত আলী কর্তৃক এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে ধর্ষণ ও তার কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও জেলা রেস্তোরা হোটেল বেকারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, মফিজুল ইসলাম, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, জেলা হোটেল রেস্তোরা বেকারী শ্রমিক ইউনিয়নের সাধরন সম্পাদক আব্দুস ছালাম বাচ্চু, ফাতেমা খাতুন, রহিমা খাতুন, ভুক্তভোগী বাছিরন নেছা প্রমুখ।

বক্তারা বলেন, গত তিন বছর আগে সাতক্ষীরা সদরের ফয়জুল্যাপুর গ্রামের সুরত আলীর ছেলে হজরত আলী শহরের নিউমার্কেট এলাকায় মেসার্স নিউ আব্বাস হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। তখন থেকে ওই নারী তার হোটেলে রাঁধুনির কাজ শুরু করেন। সারা দিন কাজের সুবাদে হোটেল মালিক হজরত আলী বিভিন্ন সময় তার সাথে কথা বলতেন। একপর্যায়ের তার কুদৃষ্টি পড়ে তার দিকে। তখন তিনি তাকে অনৈতিক প্রস্তাবও দেন। এতে তিনি রাজি না হলে তাকে হজরত আলী বিয়ের প্রলোভন দেখান। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে হজরত তাকে নিয়ে শহরের কামালনগরে বাসা ভাড়া করে সেখানে রাখেন এবং সেখানে যাতায়াত শুরু করে তার সাথে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। এক পর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকলে নানা অজুহাতে হজরত আলী বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরই মধ্যে হজরত আলী ওই নারীর কাছ থাকা ৩ লাখ ২০ হাজার টাকা স্ট্যাম্পে লিখিত করে এক মাসের জন্য ধারও নেন। যখন ওই নারী জোরালোভাবে হজরত আলীকে বিয়ে এবং টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করেন তখন তিনি সব সম্পর্ক অস্বীকার করেন এবং টাকা নেয়নি বলে সাফ জানিয়ে দিয়ে তাকে তার হোটেল থেকে তাড়িয়ে দেন। কোন উপায় না পেয়ে অসহায় ওই নারী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনিসহ তার লোকজন উপস্থিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করলেও তারা কোনো সুরাহা করেননি। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ৩ অক্টোবর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হজরত আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআই সাতক্ষীরাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ছেন। মানববন্ধন থেকে বক্তারা এ সময় লম্পট হজরত আলীর উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।
তবে, এ ব্যাপারে অভিযুক্ত হজরত আলী বিষয়টি অস্বীকার করে জানান, তিনি আগেই ওই নারীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করায় ওই নারী তার নামে এসব মিথ্যা অভিযোগ খাড়া করছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতি‌নিধিঃ
কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষনা ও শিক্ষার্থী‌দেরা‌ঝে পুরম্কার বিতরণ করা হয়েছে।(১৩ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে আনুষ্ঠা‌নিকভা‌বে বা‌র্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।

মাদ্রাসার সুপার মাওঃ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুশ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ মোহাম্মদ ফারুকের পরিচালনায়ফেল প্রকাশ অনুষ্ঠা‌নে বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা কুতুব উদ্দিন।

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওঃ আসাদুজ্জামান, মৌলুভী জয়নাল আবেদীন প্রমুখ। উল্লেখ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র মন্ত্রী কা‌লিগ‌ঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ এম মনসুর আলী নারী শিক্ষা প্রসা‌রের লক্ষ্যে ১৯৯৬ সা‌লে প্রতিষ্ঠান হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest