সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি : সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু কে সংবর্ধনায় দেওয়া হয়েছে। (২৬ জানুয়ারি) শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র কার্যালয়ে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি ডঃ সুশান্ত ঘোষ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আগামীতে ও সে ভালবাসা দিবেন সরকার আমার উপর যতটুকু দায়িত্ব দেবেন আমি সঠিকভাবে সে দায়িত্ব পালন করতে পারি। ইনশাআল্লাহ আমি সাতক্ষীরার মানুষদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দিতে পারব।সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’ এঁর সদস্যরা অনেক সম্মানিত ব্যক্তি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র ভারত সহ বিদেশের মাটিতে সিনিয়র সিটিজেন দের অনেক সুযোগ সুবিধা দেয়া হয়। আমাদের দেশে সে সুযোগ সুবিধা আপনার পান না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদের উন্নয়নে সরকারি সম্পত্তিতে অফিস সহ স্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হামিদ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম, সাবেক সচিব ফজলুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন কোষাধাক্ষ ভূধর চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল, সিনিয়র সদস্য অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুল হক, মোঃ আব্দুস সোবহান প্রমুখ। এসময় সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শহীদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর ফাইনাল খেলা ও সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী ) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি’র)আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মো. আশরাফুজ্জামান আশু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যু্গ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারহা দীবা খান সাথী, মো. কবিরুজ্জামান রুবেল, বিসিবির প্রতিনিধি মুফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান। নির্ধারিত ৫০ ওভারের খেলায় কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ৩৫ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান করে জয়ের প্রান্তে পৌঁছে যায়। খেলায় ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন তামিম শাহরিয়ার সামী।

আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুসহ অতিথিবৃন্দ। খেলায় আম্পায়ার এর দায়িত্বে ছিলেন শেখ তৌফিক হাসান তুরাগ, ও সঞ্জীব ব্যাণার্জী, ,স্করার এর দায়িত্ব ছিলেন সাইফুল ইসলাম বাপ্পী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ব্যাংকার’স এ্যাসোসিয়েশান সাতক্ষীরার পক্ষ থেকে সাতক্ষীরা সদর ২ আসনের এমপি আশরাফুজ্জামান আশুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এমপির নিজস্ব বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্টানে অগ্রণী ব্যাংকের এজিএম মো: জিল্লুর রহমান, জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মো.আব্দুর রহিম, প্রিন্সিপাল অফিসার গোপাল চন্দ্র গাইন, সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান, আল আরাফাহ ইসলামি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবির উদ্দীন, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জসীম উদ্দীন, শেখ কামরুজ্জামান, রুপালী ব্যাংকের আব্দুল্লাহ আল মামুন, আইএফআইসি ব্যাংকের মাহমুদ চৌধুরী উজ্জ্বল,

ফাস্ট সিকিউরিটি ব্যাংকের আজমল, কৃষি ব্যাংকের মৃত্যুঞ্জয় চন্দ্র গাইন, অগ্রণী ব্যাংকের মো: আব্দুল জলিল, এসপিও ধর্মদাস সরকার ও তাহারুল ইসলাম, তৌহিদূল ইসলাম, আতিয়ার রহমান, রিয়াজুল ইসলাম, মো: আব্দুল ওহাবসহ সাতক্ষীরার অবস্থিত সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে অবৈধ বেহুন্দি ও মশারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ৮ লক্ষ টাকার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
আশাশুনি উপজেলা মৎস্য দপ্তর “বিশেষ কম্বিং অপারেশন-২০২৪” বাস্তবায়নেরর লক্ষ্যে উপজেলার খোলপেটুয়া নদীতে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে। খোলপেটুয়া নদীর মানিকখালী হতে ঘোলা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ০৫ টি বেহুন্দী জাল এবং ১০ টি মশারী জাল আটক করা হয়।

পরে আটককৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ৭/৮ লক্ষ টাকা। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, বাংলাদেশ নৌবাহিনীর এনআরওজি আনোয়ার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
সাতক্ষীরা পুলিশ সুপার মহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী আশাশুনির গরীব, অসহায় ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়, নাকতাড়া বাজার ও আশাশুনি সদরের মানিকখালি আদর্শ গ্রামের গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে এ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ কালে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ) মোঃ আমিনুর রহমান, টিআই (প্রশাসন)

শ্যামল কুমার চৌধুরী, ডিআই অন ইয়াসিন আলম চৌধুরী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই শাহিনুর রহমান সহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্থানে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানকে বদলী করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে খুলনা জেলার বটিয়াঘাটায়। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে খুলনা জেলার বটিয়াঘাটায় বদলি করা হয়। তার বদলির আদেশে সন্তোষ ও মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদর উপজেলার শিক্ষক-কর্মচারিরা।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির জানান, জাহিদুর রহমানকে খুলনার বটিয়াঘাটায় বদলি করা হয়েছে। আর বটিয়াঘাটার মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র ম-লকে সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত,গত ২৩ জানুয়ারি বিভিন্ন পত্রপত্রিকায় শিক্ষককে জিম্মি করে ঘুষ নেন শিক্ষা কমকর্তা’’ শিনোমে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে দু’দিনের মধ্যে তাকে বদলি করা হয়।

এদিকে,জাহিদুর রহমানকে বদলির খবরে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষকরা। তবে তাকে বদলির মতো ন্যুনতম শাস্তিতে ক্ষোভ জানিয়েছেন কেউ কেউ।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানান,‘‘ ৭টি বছর ধরে রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষকদের জিম্মি করে কোটি কোটি টাকা আয় করেছেন জাহিদুর রহমান। পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা মনে করেছিলাম,সাময়িক বরখাস্ত করে তাকে বিভাগীয় মামলার মুখোমুখি করা হবে। কিন্তু বদলির মতো সাধারণ একটা ব্যাপার ঘটাতে আমরা খুশি হতে পারছিনা।’’

সাতক্ষীরা সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাফরউল্লাহ বলেন,‘‘জাহিদুর রহমানের মতো শিক্ষাদস্যু বদমেজাজী কর্মকর্তা সদর উপজেলা থেকে সরে গেলো। এতে আমরা উল্লসিত। তার অহরহ দুর্ব্যবহারের মুখে আমাদের পড়তে হবেনা। মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ’’

বদলী হওয়া শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান জানান,‘‘ মাউশি আমাকে বদলি করেছে। মন্তব্য করার কিছু নেই।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের নব নির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশু।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিটিআইএর সুপারিনটেনডেন্ট মোল্ল্যা শহীদুজ্জামান, সহকারী সুভেন্দ দাশ, ইন্সট্যাক্টর বৈদ্যনাথ সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হাসান, প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। এ অনুষ্ঠানকে ঘিরে দিনভর নাচ গান, আনন্দ ও হৈ হুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরার সাধারণ সম্পাদক মুফতি সালিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সভাপতি এ কে রেজাউল করিম। বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সেক্রেটারী প্রভাষক কাজী ওয়েজ কুরনী।

সঞ্চালনায় ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোবাশশিরুল ইসলাম তকি, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি, হাফেজ আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাকসুদুর রহমান, ইসলামী শমিক আন্দোলন বাংলাদেশ, সাধারণ সম্পাদক, ডাঃ এবাদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জেলা সাধারণ সম্পাদক জাফর আহমদ ওসমানী সহ জেলা নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবি জানিয়ে বলেন নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্য পুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকতীয় বাজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। তা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest