সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  

সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিটিএফ চেয়ারম্যান আলহাজ¦ এম এ হান্নান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. শামীমা পারভীন, ম্যানেজার আরিফুল ইসলাম, মেহেদী হাসান, শিক্ষার্থী রাজু হোসেন,

বকুল হোসেন, সুমন হোসেন, মিলন কবীর, রবিউল ইসলাম, মুক্তা খাতুন, মেহেরজান আক্তার, সাদিয়া সুলতানা টুম্পা, সুরাইয়াতুন্নেছা, খাদিজা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষ মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কফিল উদ্দীন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা,
সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে ১৬ ডিসেম্বর’২৩ শনিবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বাস্তবায়িত কর্মসূচীর মধ্যে ছিল-
সকালে সূর্য দয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী’র নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অধ্যক্ষের নেতৃত্বে অসংখ্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও রোভার স্কাউট সদস্য তথা শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ, দেবহাটা মাঠে রোভার স্কাউট সদস্যদের দ্বারা মার্চপাস্ট প্রদর্শন এবং বেলা সাড়ে ১০ টায় কলেজের আব্দুল মজিদ কলা ভবনের ৫ নং কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদ সাহেবের একমাত্র পুত্র এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের হেল্থ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

আলোচনা সভার প্রারম্ভে শিক্ষক কর্মকর্তাদের মধ্য থেকে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী।

শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় শিক্ষক কর্মকর্তাদের মধ্যে আরো বক্তব্য রাখেন-
ইংরেজি বিভাগীয় প্রধান ফেরদৌসী পপী, প্রাণিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান শচীন্দ্রনাথ মন্ডল, কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মো: আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুস তাহেরা, বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী সারাবান তহুরা।
কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী তাসকিয়া সুলতানা তমা।

অনুষ্ঠানের মাঝে দিবসের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিযোগিতায় বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী ফতেমা ১ম, একই বিভাগের শিক্ষার্থী ফাইজা আমিন ২য় ও সারাবান তহুরা ৩য় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে স্বরোচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী খাদিজাতুস তাহেরা ও একই বিভাগের তাসকিয়া সুলতানা।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্য হাফেজ মো: আলমগীর হোসেন।
গীতা পাঠ করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী রোভার স্কাউট সদস্য বাসুদেব দাশ।
আলোচনা সভায় অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য তথা বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঘোজাডাঙ্গা কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট ও ঘোজাডাঙ্গা ইমেগ্রেশন পুলিশ কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশনে কর্মরত পুলিশ কর্মকর্তারা।

শনিবার ১৬ ডিসেম্বর ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের কাছে সীমান্তের মেইন পিলার ৩ বরাবর দু’দেশের সীমান্তের জিরো লাইনে দাড়িয়ে উভয় দেশের পুলিশ ও বিএসএফ কর্মকর্তাদের মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজরিহা হোসাইন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফের কোম্পানি কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের উপপরিদর্শক শেখ জুয়েল আহম্মেদসহ দু’দেশের পুলিশ, সিএন্ডএফ, বিএসএফ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজরিহা হোসাইন জানান, বিভিন্ন দিবস ও উৎসবে আমরা একে অপরের মাঝে এধরনের শুভেচ্ছা বিনিময় করি। এতে করে দু’দেশের সীমান্তে দায়িত্ব পালনরত সকলের মাঝে বিরাজমান সুসস্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মহান বিজয় দিবসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা সদর উপজেলার শাখার আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর বিকাল ৪টায় লেকভিউ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি স্বপন কুমার শীল।

প্রধান অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুব মৈত্রীর সভাপতি, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির বিকল্প সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তৌহিদুর রহমান। সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাহফিজুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব ও ওয়ার্কার্স পার্টি নেতা মকবুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, নির্মল সরকার, শিবপদ গাইন, ডা: আলী হোসেন, বিশ^নাথ কয়ালসহ অন্যরা।

এর আগে শনিবার সকালে খুলনা রোড মোড়স্থ জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মহান বিজয় দিবসে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জাতির জনকের মু্যুরালে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার হয়েছে। ১৬ই ডিসেম্বর ভোরে খুলনা রোড মোড়স্থ জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ০২ আসনের নৌকার মাঝি আলহাজ্ব আসাদুজ্জামান বাবু,আ হ ম তারেক উদ্দীন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছাইফুল করিম সাবু যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, শরিফুল ইসলাম,

শাহাঙ্গীর হোসেন শাহীন সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি সদস্য রবিউল ইসলাম রবি কাজী আক্তারুজ্জামান মহব্বত,কবির, জোহর আলী, আজহারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় দু’টি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে বিয়ে দু’টির আয়োজন করা হয়েছিল। এ সময় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপে উক্ত বিবাহ বন্ধ হয় বলে জানা গেছে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, শুক্রবার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) ও সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১২) বিয়ের আয়োজন করে দুই পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ আসাদ ও বালিয়া পুলিশ ক্যাম্পের এসআই শফিউল্লাহ মোল্যাসহ একদল পুলিশ সেখানে হাজির হয়।

এ সময় কনের বাবারা ভুল স্বীকার করে ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। একই সাথে আগামী ১৮ ডিসেম্বর তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছেলে-মেয়েসহ অভিভাবকরা উপস্থিত হবেন বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য আপাতত সাতটি আসন ছাড়ল আওয়ামী লীগ।

এর মধ্যে জাসদ পাচ্ছে ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি ও জেপি ১টি। এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই আসন বন্টন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে আসছিল ১৪ দলের শরিকরা। এখন পর্যন্ত ক্ষমতাসীনদের সঙ্গে অন্তত তিনটি বৈঠক করেছে ১৪ দলের নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১৪ই ডিসেম্বর, ২৩ ইং সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার নবাগত ওসি সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, মুক্তিযোদ্ধাবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest